23/06/2026
✨Recitation Level-1✨
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার, যিনি আজকের এই সুন্দর কুরআন রিসাইটেশন ক্লাসে উপস্থিত থাকার তাওফিক দান করেছেন।
ফজরের পরবর্তী সময়ের বরকত যেন পুরো ক্লাসজুড়েই অনুভব করতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। ভোর ৫:৩০ থেকে প্রায় ৮:০০টা পর্যন্ত দীর্ঘ এই ক্লাসে উস্তাযা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সবার তিলাওয়াত শুনেছেন, ভুলগুলো সংশোধন করে দিয়েছেন এবং প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়গুলোও আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ,
এত দীর্ঘ সময়ব্যাপী ক্লাস হওয়া সত্ত্বেও কোনো ধরনের ক্লান্তি অনুভূত হয়নি।
বিশেষভাবে ث، ذ ও ظ—এই তিনটি হরফের মাখরাজ নিয়ে আমার মাঝে প্রায়ই বিভ্রান্তি থাকত। অনেক সময় একই জায়গা থেকে এগুলো উচ্চারণ করে ফেলতাম। উস্তাযা খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের কোন অংশে এবং কীভাবে স্পর্শ করবে। ফলে হরফগুলোর পার্থক্য আরও ভালোভাবে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
কুরআনের শিক্ষকগণ আমাদের জীবনের এক মহান নিয়ামত। আলহামদুলিল্লাহ, তাঁদের আন্তরিকতা, ধৈর্য ও ইখলাস দুনিয়াবি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁদের উত্তম প্রতিদান দান করুন, তাঁদের ইলমে বরকত দান করুন এবং আমাদেরকে তাঁদের ইলম থেকে সর্বোত্তমভাবে উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমীন।
✍ Israk jahan maya,,,
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
22/06/2026
হিফয ক্লাস রিভিউ
আলহামদুলিল্লাহ, আজকের হিফয ক্লাসটা ছিল হৃদয় ছোঁয়া এক তাযকিয়াহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, প্রিয় বোনেরা।
আজকে আমাদের প্রিয় উস্তাযাহর ক্লাস থেকে যে কথাটা সরাসরি কলিজায় গিয়ে লেগেছে, সেটা শেয়ার না করে পারছি না।
উস্তাযাহ বললেন:
"ইলমকে শিকার করতে হয়, বন্দি করতে হয়। না হলে ইলম ছুটে যায়।"
সুবহানাল্লাহ! কী গভীর নসিহত!
মানুষের ফিতরাতই হলো ভুলে যাওয়া।
দুনিয়ার হাজারো পেরেশানি, টেনশন ও কাজের চাপে আমরা যা শুনি, যা শিখি—সব এলোমেলো হয়ে যায়। ধীরে ধীরে মিলিয়ে যায়। তখন আফসোস করি, “হায়! ক্লাসে এত সুন্দর কথা শুনেছিলাম, এখন এক লাইনও মনে নেই।”
কিন্তু আমার রব তো আমাদের ফিতরাত জানেন। তাই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনের আয়াত নাজিল হতো, তখন তিনি সাহাবায়ে কেরামকে ডেকে তা লিখিয়ে নিতেন।
আর তাঁরা লিখতেন খেজুর পাতার ডালে, পাথরের গায়ে, গাছের বাকলে ও চামড়ার টুকরায়।
সুবহানাল্লাহ! দুনিয়ার সবচেয়ে দামি কিতাব—আল্লাহর কালাম—সংরক্ষণের জন্য তাঁরা দামি খাতা-কলমের অপেক্ষা করেননি। যা হাতের কাছে পেয়েছেন, সেটাতেই ইলমকে বন্দি করে ফেলেছেন।
উস্তাযাহর এই নসিহত শুনে নিজের দিকে তাকালাম। আমাদের কত নিয়ামত! নোটবুক, ফোনের নোটস, কলম—সবই আছে। তবুও “পরে লিখব” বলে ইলমটাকে ছেড়ে দিই। আর ইলমও পাখির মতো উড়ে চলে যায়।
কারণ লেখাই ইলমের কায়েদখানা। লেখা না থাকলে ইলম কয়েদি থাকে না; মুসাফির হয়ে যায়।
উস্তাযাহ আরও অনেক দামি কথা বলেছিলেন, যা আমার ক্ষুদ্র জ্ঞানে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেক উস্তাযাহ—মা শা আল্লাহ, আল্লাহুম্মা বারিক—অত্যন্ত দরদ ও ইখলাসের সঙ্গে ইলম শেখান। তাঁদের প্রতিটি কথার ওজন দুনিয়ার কোনো মাপকাঠিতে পরিমাপ করা সম্ভব নয়।
রবের কাছে একটাই ফরিয়াদ—তিনি যেন তাঁর বান্দিদের ঈমান ও আমলের সঙ্গে উত্তমভাবে রাখেন। আর আমাদের সব উস্তাযাহকে ইলমে, আমলে, হায়াতে ও খিদমতে বারাকাহ দান করেন। আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উস্তাযাহদের প্রতিটি নসিহত যেন আমাদের আমলের উসিলা বানিয়ে দেন।
আজ থেকে আমরা সবাই নিয়ত করি—ইলম শুনব, আর সঙ্গে সঙ্গে তাকে বন্দি করব, ইন শা আল্লাহ।
জাযাকিল্লাহু খাইরান, সম্মানিত সকল উস্তাযাহ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
🖋️sabikun Nahar
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
22/06/2026
রিভিউ: টিচার্স ট্রেনিং প্রসঙ্গে
আলহামদুলিল্লাহ, আমরা সবাই কুরআন শুদ্ধভাবে শেখার পাশাপাশি কুরআনের খিদমতে নিজেদেরকে নিয়োজিত করে শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুপ্ত বাসনা লালন করি। সেই সুন্দর নিয়াতের পথে এগিয়ে যেতে সহায়তা করছে “Let's Learn Quran Together” প্ল্যাটফর্মের বিশেষ কোর্স ❝টিচার্স ট্রেনিং❞।
এখানে আপনি মুত্তাসিল সনদের ধারক ও বাহকদের থেকে প্রাপ্ত জ্ঞান ও পদ্ধতির আলোকে শিখবেন—কীভাবে এই আমানাহ সুন্দরভাবে আপনার ত্বলিবাদের কাছে পৌঁছে দিতে হয়।
প্রত্যেক প্রতিষ্ঠান বা উস্তাজের কারেকশনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যা তাদের শিক্ষাদানের ধরনে ফুটে ওঠে। কিন্তু আমাদের টিচার্স ট্রেনিংয়ের বিশেষত্ব হলো, এখানে কারেকশনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়।
এর অন্যতম কারণ আমাদের সম্মানিতা প্রধান শাইখা। তিনি শতাধিক শাইখ ও শাইখার সোহবত ও শিক্ষা থেকে অর্জিত জ্ঞানকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর ত্বলিবাদের মাঝে পৌঁছে দেন।
তাই আমি প্রায়ই বলি—
"আমি যেন শতাধিক শাইখ-শাইখার নির্যাস আমার শাইখার মধ্যেই খুঁজে পাই।"
ঠিক সেই প্রতিচ্ছবিই দেখা যায় আমাদের টিচার্স ট্রেনিংয়ে। এখানে একজন ত্বলিবাকে এতটা যত্ন, মমতা ও গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয় যে তার কোনো দিক যেন অপূর্ণ না থাকে। মাখরাজ, সিফাত, লাহন শনাক্তকরণ, কারেকশনের কৌশল, তিলাওয়াতের সৌন্দর্য, সাবলীলতা, আত্মবিশ্বাস—সবকিছুর ওপর সমানভাবে কাজ করা হয়।
শুধু উস্তাজা নন, সহপাঠীরাও একে অপরের খোঁজ রাখেন। গ্রুপ স্টাডি, পারস্পরিক সহযোগিতা ও সুন্দর পরিবেশের মাধ্যমে সবাই একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করেন। ফলে একটি পরিবারসুলভ পরিবেশে ত্বলিবারা নিজেদের দক্ষতা বিকশিত করার সুযোগ পান।
এভাবেই তারা এগিয়ে যাচ্ছে সেই সৌন্দর্যের দিকে, যে সৌন্দর্য তিলাওয়াতে এনে দেয় মাধুর্য, স্নিগ্ধতা ও সাবলীলতা।
সবার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা—আমার তিলাওয়াতো যেন রাসূল ﷺ-এর তিলাওয়াতের আদর্শের নিকটবর্তী হয় এবং আমাদের রব্বে কারীম আমাদের প্রতি সন্তুষ্ট হন।
আল্লাহুম্মা আমীন।
আপনিও কেন এই বরকতময় সফর থেকে দূরে থাকবেন? আজই সুন্দর একটি নিয়াত করুন। আসুন, কুরআনের খিদমতের এই মহৎ পথচলায় আমাদের সঙ্গী হতে।
শ্রেষ্ঠ হওয়ার এই প্রতিযোগিতায় আমরা কেন পিছিয়ে থাকব?
আমাদের প্রাণের প্রিয় প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে কি এখনও আপনার মন চায় না? এতগুলো রিভিউ পড়েও কি আপনার হৃদয়ে প্রশ্ন জাগে না—"আমিও কি এই সুন্দর পরিবারের একজন হতে পারি?"
-খদিজা
21/06/2026
🌸 সাপ্তাহিক সীরাহ ক্লাস 🌸
রাসূলুল্লাহ ﷺ–এর সীরাহ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। এখানে রয়েছে নেতৃত্ব, ধৈর্য, দয়া, ন্যায়বিচার এবং আল্লাহর উপর গভীর ভরসার বাস্তব উদাহরণ। এই হালাকাহর মাধ্যমে আমরা সেই সীরাহকে শুধু জানব না, বরং নিজের চিন্তা ও আচরণে তা প্রয়োগ করার চেষ্টা করব।
এটি আমাদের ঈমানকে গভীর করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে প্রাসঙ্গিক করে তোলার একটি নিয়মিত প্রচেষ্টা।
সকলকে অনুরোধ, নিয়মিত উপস্থিত থেকে এই বরকতময় শিক্ষার সুযোগ গ্রহণ করুন, ইন শা আল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইর 🌷🌷🌷
21/06/2026
Recitation class Review
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন!
সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি তাঁর অশেষ দয়া ও অনুগ্রহে আমাকে কুরআনের এই প্ল্যাটফর্মে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এ পর্যন্ত আমি কখনো রিভিউ লেখার সাহস পাইনি। কারণ, আমি গুছিয়ে লিখতে পারি না। আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল।
বোনদের রিভিউ পড়লে খুব ভালো লাগে। মনে হয়, ইশ! কত দরদ আর মায়া নিয়ে লিখেছেন! কিন্তু আমি আমার অনুভূতিগুলো সেভাবে প্রকাশ করতে পারি না।
আগে কত ভুল পড়েছি! আল্লাহুম্মাগফির লী। হে রব, আমাকে ক্ষমা করুন।
মাখরাজ ঠিক করে পড়লেও সিফাত ঠিকভাবে আদায় করতাম না। আর ভিডিওর মাধ্যমে মুখের পজিশন দেখে এভাবে পড়া শেখানো—আমার জানা মতে অন্য কোনো প্ল্যাটফর্মে হয় না।
জানি না কীভাবে, কার মাধ্যমে এখানে যুক্ত হয়েছিলাম। তবে মহান রবের অশেষ অনুগ্রহ যে, তিনি কোনো না কোনো মাধ্যমে আমাকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ।
শাইখা ও উস্তাযাদের তিলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ! কী দরদমাখা তিলাওয়াত!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকল বোনকে সুন্দর, সাবলীল ও তারতীলের সঙ্গে কুরআন তিলাওয়াত করার তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্ব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাইখা ও উস্তাযাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। তাঁদের সকল বালা-মুসিবত থেকে হেফাজত করুন, হিদায়াতের পথে অটল রাখুন এবং আমাদেরও সেই তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্ব।
আজ উস্তাযার ক্লাসে আমার তিনটি হরফে কারেকশন ছিল—ص، س، ز। এই তিনটি হরফে সুকুন এলে হরফের আওয়াজ জারি রাখতে হবে (রাখওয়া করতে হবে) এবং সফির সর্বদা আদায় করতে হবে।
আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাযাদের কত ধৈর্য দান করেছেন! সুবহানাল্লাহ। তাঁরা কত সময় নিয়ে, কত সুন্দরভাবে বুঝিয়ে দেন।
আবার কিছু ত্বলিবা বোনদের তিলাওয়াত শুনলেও চোখে পানি চলে আসে। আজ এক আপুর পড়া শুনে কান্না করেছি। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে কত সুন্দরভাবে চেষ্টা করার তাওফীক দিচ্ছেন।
আপুরা, আমাদের জন্য দোয়া করবেন—আমরা সবাই যেন সহিহভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম তিলাওয়াত করতে পারি। আল্লাহুম্মা আমীন।
🖋️বিনতে রেজাউল
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
21/06/2026
আমার প্রিয় আপন প্ল্যাটফর্ম :
আমাদের পরিবারের সব মানুষও একরকম আপন থাকেনা,কিন্তু আমার এই প্ল্যাটফর্মটাকে আমি আজীবনের জন্য আপন অনুভব করতে পারি আলহামদুলিল্লাহ।
আল্লাহর খুব বিশেষ রহমতে অনেকগুলো ধাপ দেখেছি, কিভাবে একটা প্ল্যাটফর্ম আল্লাহর হুকুমকে সামনে রেখে আগাতে চেষ্টা করছে প্রতিদিন। আজকাল খুব সহজেই সাদাকায়ে জারিয়ার পথ খুলে যায়, দাওয়াতী কাজ করা যায় সোশ্যাল মিডিয়ায় আসতে পারলে। ত্বলিবার সংখ্যা বেশি হওয়ায় আমাদের এই সুযোগটা কম,পরিপূর্ণ পর্দা রক্ষা করার নিয়াতে । খুব স্পেশাল একটা দিক আজকে বলবো। প্ল্যাটফর্মের প্রতিটা ত্বলিবার চেহারা, এমনকি কন্ঠের পর্দার প্রতি লক্ষ্য রেখে শুরু থেকে প্রতিটা রুলস সেট করা হয়েছে আলহামদুলিল্লাহ । এতো মেইনটেইন করা স্বত্তেও আল্লাহ তা'আলা হাজার হাজার ত্বলিব/ত্বলিবাসহ এগিয়ে নিচ্ছেন এই প্ল্যাটফর্মের তিলাওয়াত, হিফয, তাদাব্বুর, হালাকা, কুরআনিক এরাবিক, তাজউইদ, ঈমান কেন্দ্রিক ওয়ার্কশপ, ছোটদের ক্লাস, দুয়া সুন্নাহ ক্লাস ইত্যাদি!
একটি পরিবারের যেকোন বয়সের যেকোন সদস্য কুরআন শেখার জন্য,শোনার জন্য যুক্ত হয়ে যেতে পারেন এই প্ল্যাটফর্মে। যথাযথ ভাবে পলিসি এবং রুলসগুলো মানলে কোনরকম পর্দার খিলাফ ছাড়াই বিশ্বমানের শেইখ/শেইখার সান্নিধ্যে দারস নিতে পারবেন, সুবহানআল্লাহ। ত্বলিবা থেকে শুরু করে টিচার ট্রেইনার হওয়ার প্রতিটা ধাপ অফার করে আমার প্রিয় এই প্ল্যাটফর্ম Let's Learn Quran Together!
সবচেয়ে বড় বিষয়, কুরআন শেখার স্লোগান মেইন হলেও প্রতিটা দারসে থাকে আমল, আখলাক, আদব, বিনয়ের বিশাল পাঠ। আল্লাহু আকবার! একজন মানুষকে পুরোপুরি ঘষে মেজে সুন্নাহ সম্মতভাবে গড়ে তুলতে জুড়ি নেই প্রতিষ্ঠানটির। মন থেকে দুয়া করি, আল্লাহ তা'আলা আরো অনেক বারাকাহ দিন! আমীন।
- তাসনীম
২০/০৬/২৬
20/06/2026
Level-02 Recitation Class Review
সুবহানাল্লাহ!
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
"তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না; আবার তাকিয়ে দেখ, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।"
(সূরা আল-মুলক : ৩-৪)
আজ উস্তাজাকে নিজের হিফযের এই দুটি আয়াত শোনানোর তাওফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আমাকে ভাবাচ্ছে একটি শব্দ 'ثم' (অতঃপর)। এর মানেই নিশ্চয়ই কিছু আছে; এই আয়াত নিয়ে আমাকে আবারও ভাবতে হবে। সুবহানাল্লাহ, যখন উস্তাজাকে শোনাচ্ছিলাম, অনেক জায়গায় বারবার আটকে যাচ্ছিলাম। খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু তখনই উস্তাজা বলে উঠলেন, "যাহরাহ আপু, আল্লাহ আপনাকে অনেক উত্তম পড়াচ্ছেন! সুকুন যুক্ত 'র' (ر)-এর ফিনিসিং অনেক ভালো হচ্ছে; তবে মাঝে সুকুন ও অন্য হারাকাতের তাফখীম ও তাকরীর প্র্যাকটিস আরও দরকার।"
আজ তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে, আলিফ মাদ্দিয়া যখন 'দ' (ض)-এর সাথে থাকে, তখন কীভাবে তাফখীম করতে হয়। সুবহানাল্লাহ, প্রতিটি ক্লাস আমাকে নতুন কিছু শেখায়। সত্যি মনে হয়, 'অতঃপর আবার' মানেই আমার কাছে বারংবার প্র্যাকটিস যে তুমি পারবে। সুবহানাল্লাহ, আমি দেখি আমরা যতই মন খারাপ করি না কেন, উস্তাজাদের দরদ আমাকে অনুভব করায় যে, আমার দ্বারাও অতি উত্তমভাবে পড়া সম্ভব। ইন শা আল্লাহ।
আল্লাহ আমাদের কুরআনকে সহীহভাবে পড়ার, বোঝার ও আমল করার তাওফিক দিন। আল্লাহুম্মা আমিন।
আমাদের উস্তাজাদের সবরুন জামিলা (সুন্দর ধৈর্য) দান করুন এবং বিনিময়ে দুনিয়া ও আখিরাতে সহজতা ও কল্যাণ দান করুন হেদায়েত ও আফিয়াতের সাথে। আমিন ইয়া রব্বানা। তিনি যেন আমাদের শুধু দরদমাখা সহীহ তিলাওয়াত নয়, বরং মু'মিনা হওয়ার নীরব অনুশীলন বা প্র্যাকটিসও উপহার দিতে পারেন। আমীন 🤲
🖋️জাহরাহ
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
18/06/2026
শাইখের সাথে তাদাব্বুর ক্লাসে 'সূরা আল ফাতিহার' তাদাব্বুর হতে শিক্ষাঃ
১।সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা কেন?কারণ এটা ফাতিহা মানে শুরু আর কুরআন শুরু হয় সুরা ফাতিহা দিয়ে তাই এটার নাম সূরা ফাতিহা।
২।এই সূরার আরও কিছু নাম:
ফাতিহাতুল কিতাব - কারণ এটি লিখিত ও পঠিততে প্রথম।
উম্মুল কুরআন, উম্মুল কিতাব- সমগ্র কুরআনের মূল কথা এখানে আছে।
আস সাব আল মাসানি -সূরা আল হিজ্বর ৮৭ নং আয়াতে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা সূরা ফাতিহাকে আস সাব আল মাসানি বলেছেন কারণ এটা স্বলাতে বার বার পড়া হয়।
আল কুরআনুল আজীম-এতে ইসলামের সমগ্র মূলনীতি ব্যক্ত করা হয়েছে।
আস স্বলাহ- সূরা ফাতিহা ছাড়া স্বলাহ হয় না।
আশ শিফা- বিভিন্ন রোগ ও জ্বীন- যাদু সংক্রান্ত রোগ থেকে শিফা লাভের জন্য সূরা ফাতিহা রুকিয়া হিসেবে কাজ করে।
৩। সূরা ফাতিহার আয়াত সংখ্যা ৭ টি,২৯ টি শব্দ, ১৪৩ টি হরফ,ফারদ্ব স্বলাতে ১৭ বার পড়তে হয়,বছরে ৫,৫০০ বারের বেশি পড়তে হয়।
এতোবার সূরা ফাতিহা পড়েও আমরা কি মেসেজ পাই?এটা না বুঝতে পারলে বছরের পর বছর সূরা ফাতিহা পড়ে আমাদের স্বলাত অর্থবহ হবে না।
৪। একটা বড় কোন সেমিনারে যাওয়ার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নেই। প্রতিদিন এই বিশ্ব জাহানের রব্বের সাথে সাক্ষাতের জন্য আমরা কি তার চেয়েও সুন্দরভাবে প্রস্তুতি নেই?
৫। মানুষ আমাদের status দেখে সম্মান করে।কিন্তু আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার কাছে কোন status নেই।যে মানুষের মূল্যায়ন দুনিয়ায় কোনো মানুষ করে না সেই মানুষও যদি স্বলাতে দাঁড়ায় আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা যে তার কি পরিমাণ মূল্যায়ন করেন তা আমরা কল্পনাও করতে পারব না।
৬। আসমান ও জমিনে যা কিছু সব কিছু আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার পবিত্রতা ঘোষণা করছে। তাই আমার আপনার ইবাদতের তাঁর কোনো প্রয়োজন নেই।আমার দূর্বল তাই আমাদের তাঁর প্রয়োজন।তাই আমাদের তাঁর ইবাদত করতেই হবে।এই ইবাদতের মাধ্যমে মহান রব্ব আমাদের উপর দয়া করবেন।রহমত বর্ষন করবেন।
৭। কোনো বান্দা তাওবা করে ফিরে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা অনেক বেশি খুশি হন।আমরা আল্লাহ তা'আলা কে স্মরণ করলে তিঁনি আমাদের স্মরণ করেন এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আমার মতো গুণাহগার বান্দি এই বিশ্বের মালিক স্মরণ করছেন এভাবে নিজেরা ভাবার চেষ্টা করব।
৮।আমাদের কোনো রোগ হলে আগে ডাক্তারের কাছে যাই, কোনো সমস্যায় পড়লে মানুষের কাছে যাই আগে।কিন্তু আমাদের সবার আগে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার কাছে চাইতে হবে।পরে মানুষের সাহায্য নেওয়া যাবে কিন্তু ভরসা থাকে একমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার উপর।
৯। একজন অন্ধ শাইখ স্বলাতে সূরা ফাতিহা পড়ে ২ নং আয়াত পড়ে কাদেঁন।তিনি কেন কাদঁছেন জিজ্ঞেস করা হলে বলেন,আল্লাহ হয়তো আমাকে এই একটা নিয়ামত দেননি।কিন্তু এছাড়া আরও অনেক নিয়ামত দিয়েছেন যা অন্যদের দেননি। সুবহানাল্লাহ! আমরা স্বলাতে সূরা ফাতিহা পড়ে কত বার কেদেঁছি?
১০।নিজেদের এই প্রশ্নগুলো করতে হবে।তখনিই নিজেদের স্বলাত কে অর্থবহ করতে পারব ইন শা আল্লাহ।
সমস্ত প্রশংসা আমার মহান রব্বের যিনি এই প্লাটফর্মের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি দেয়ার মতো এমন একটি তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করার তাউফিক দিয়েছেন। এখান থেকে আমরা যে মূল্যবান রত্ন গুলো পাই তা আমাদের আত্নার ঔষধ হিসেবে কাজ করে।সুবানাল্লহি ওয়া বিহামদিহি।🌿🌿🌿
-রউনাক আফরোজ
🍀 A slave of Allaah Subhahanahu Ta'wala🍀
17/06/2026
রিসাইটেশন লেভেল-০৩ ক্লাস রিভিউ: (১৩-০৬-২৬)
আলহামদুলিল্লাহ,
গত সপ্তাহের ক্লাসগুলো করতে পারিনি। কিন্তু আজ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আবারও সুযোগ করে দিলেন কুরআনের মজলিসে বসার।
আল্লাহর কত বড় নিয়ামত—যখন তিনি তাঁর কালামের সাথে যুক্ত হওয়ার তাওফীক দান করেন।
উস্তাযা আজ কত সুন্দরভাবে, ভালোবাসা ও ধৈর্যের সাথে সবাইকে বুঝাচ্ছিলেন—কীভাবে সবরের সাথে কুরআনের পথে লেগে থাকতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং তিলাওয়াতকে নিজের জীবনের অংশ বানিয়ে নিতে হবে।
সত্যিই কুরআনের পথের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এখানে ছোট ছোট চেষ্টাগুলোও আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়ে যায়।
কুরআন ক্লাসে যখন বসি, সুবহানাল্লাহ!
মনে হয় সময়ের মধ্যে যেন অন্যরকম এক বরকত নেমে আসে। কখন যে সময় চলে যায়, টেরই পাওয়া যায় না।
কিছুক্ষণের জন্য দুনিয়ার সব ব্যস্ততা, কষ্ট ও চিন্তা যেন থমকে যায়; হৃদয় শুধু রবের কালামের সান্নিধ্যে প্রশান্তি খুঁজে পায়।
তখন মনে হয়, আমরা যেন আল্লাহর রহমত ও বরকত পাওয়ার এক সুন্দর প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।
প্রত্যেক বোনের তিলাওয়াত শুনলে হৃদয় ভরে যায়। কারো কণ্ঠে মেহনতের ছাপ, কারো কণ্ঠে ভালোবাসা—প্রত্যেকের চেষ্টা যেন আল্লাহর কাছে কবুল হয়। কুরআনের প্রতিটি অক্ষর শেখার এই পথ আমাদের জন্য কত বড় সৌভাগ্যের, তা আমরা হয়তো পুরোপুরি উপলব্ধিও করতে পারি না।
আল্লাহ তা'আলা বলেন—
"নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না।" (সূরা ফাতির: ২৯)
আর আল্লাহ আরও বলেন—
"জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।" (সূরা রা‘দ: ২৮)
আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে আজীবন লেগে থাকার তাওফীক দান করুন, শেখাকে সহজ করে দিন, আমল করার তাওফীক দিন এবং কুরআনকে আমাদের হৃদয়ের নূর ও জীবনের পথপ্রদর্শক বানিয়ে দিন। আমীন।🤍
✍️ Safrin Binte Mahbub
16/06/2026
♦️রিভিউ♦️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তা‘আলা আমাকে এই প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার তাওফিক দান করেছেন।
সত্যি বলতে, শুরুটা ছিল বেশ অপ্রত্যাশিত। হঠাৎ একদিন লক্ষ্য করলাম, কেউ একজন আমাকে এই প্ল্যাটফর্মে অ্যাড করেছে। তখন কিছুটা অবাক হয়েছিলাম এবং মনে হয়েছিল, আমার অনুমতি ছাড়া কেন আমাকে একটি গ্রুপে যুক্ত করা হলো!
কিন্তু পরের দিনই শাইখাহর ক্লাসে অংশ নেওয়ার সুযোগ হলো।
আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাস থেকেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একজন মানুষ এত সুন্দর, আন্তরিক ও হৃদয়গ্রাহীভাবে কীভাবে কথা বলতে পারেন—তা দেখে সত্যিই অভিভূত হয়েছি।
এখন যখনই ক্লাস করি, সেই বোনের জন্য অন্তর থেকে দোয়া আসে।
আলহামদুলিল্লাহ, তাঁর মাধ্যমে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন নতুন অনেক বিষয় শিখতে পারছি। বিশেষ করে তাজউইদের ক্লাসগুলো আমার কাছে অত্যন্ত উপকারী ও উপভোগ্য মনে হয়েছে। এতটাই ভালো লেগেছে যে, আলহামদুলিল্লাহ, হয়তো এক সপ্তাহের মধ্যেই ৪০টিরও বেশি ভিডিও দেখে ফেলেছি।
যদিও দুটি বিষয়ের তুলনা হয় না, তবুও শেষবার এমন আগ্রহ ও মুগ্ধতা নিয়ে আমি স্কুলজীবনে গল্পের বই পড়তাম।
প্র্যাকটিস ক্লাসগুলোতেও উস্তাযারা অত্যন্ত যত্নের সঙ্গে বিষয়গুলো বুঝিয়ে দেন। তাঁদের ধৈর্য, আন্তরিকতা এবং সুন্দর উপস্থাপনা আমাকে বারবার মুগ্ধ করেছে। মনে হয়েছে, মা শা আল্লাহ, এত সুন্দর একটি শিক্ষার পরিবেশ ও এত আন্তরিক শিক্ষকবৃন্দ আছেন—এটা আগে জানতামই না।
আল্লাহ তা‘আলা এই প্ল্যাটফর্ম, শাইখাহ এবং সকল উস্তাযাদের উত্তম প্রতিদান দান করুন, তাঁদের ইলম ও আমলে বরকত দান করুন। আমীন।
আলহামদুলিল্লাহ, এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। 🤍
Urmi Akter
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)