03/05/2026
Rainbow Skills Development & Training Center
আমরা এই পেজ থেকে মানসম্মত আধুনিক প্রযুক্তিগত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতি বদ্ধ।
03/05/2026
03/05/2026
ইংরেজিতে অনর্গল কথা বলার ১০০টি কার্যকরী নিয়ম
১. Have to (করতে হবে): I have to go - আমাকে যেতে হবে।
২. Want to (চাইতে): I want to learn - আমি শিখতে চাই।
৩. Need to (প্রয়োজন): I need to sleep - আমার ঘুমানো প্রয়োজন।
৪. Would like to (পছন্দ করা বা চাওয়া): I would like to eat - আমি খেতে চাই।
৫. Try to (চেষ্টা করা): I try to exercise daily - আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি।
৬. Can (পারা): I can do it - আমি এটা করতে পারি।
৭. Could (পারতাম): I could run fast - আমি দ্রুত দৌড়াতে পারতাম।
৮. May (সম্ভাবনা): It may rain - বৃষ্টি হতে পারে।
৯. Might (হয়তো): He might come - সে হয়তো আসবে।
১০. Must (অবশ্যই): You must go - তোমাকে অবশ্যই যেতে হবে।
১১. Should (উচিত): You should study - তোমার পড়াশোনা করা উচিত।
১২. Should be (হওয়া উচিত): You should be brave - তোমার সাহসী হওয়া উচিত।
১৩. Must be (অবশ্যই হবে): He must be happy - সে নিশ্চয়ই খুশি।
১৪. Can be (হতে পারে): It can be dangerous - এটা বিপজ্জনক হতে পারে।
১৫. Have to be (হতেই হবে): You have to be patient - তোমাকে ধৈর্যশীল হতেই হবে।
Samir Kumar Bardhan
১৬. Used to (অভ্যাস ছিল): I used to smoke - আমি ধুমপান করতাম।
১৭. Should have (উচিত ছিল): You should have told me - তোমার আমাকে বলা উচিত ছিল।
১৮. Would have (করতাম): I would have helped - আমি সাহায্য করতাম।
১৯. Could have (পারতাম - কিন্তু করিনি): I could have won - আমি জিততে পারতাম।
২০. May be (হতে পারে): It may be right - এটা সঠিক হতে পারে।
২১. Let me (আমাকে করতে দাও): Let me see - আমাকে দেখতে দাও।
২২. Let's (চলো): Let's start - চলো শুরু করি।
২৩. Help (সাহায্য): Help me carry this - এটা বহন করতে আমাকে সাহায্য করো।
২৪. Would you like (আপনি কি চাইবেন): Would you like tea? - আপনি কি চা খাবেন?
২৫. Would you mind (কিছু মনে করবেন কি): Would you mind waiting? - আপনি কি একটু অপেক্ষা করবেন?
২৬. Do you have (আপনার কি আছে): Do you have a car? - তোমার কি গাড়ি আছে?
২৭. Am/Is/Are going to (করতে যাচ্ছি): I am going to cook - আমি রান্না করতে যাচ্ছি।
২৮. Feel like (ইচ্ছা করছে): I feel like crying - আমার কাঁদতে ইচ্ছা করছে।
২৯. About to (হওয়ার উপক্রম): The bus is about to leave - বাসটি এখনই ছেড়ে যাবে।
৩০. Able to (সক্ষম): I am able to swim - আমি সাঁতার কাটতে পারি।
Samir Kumar Bardhan
৩১. Decide to (সিদ্ধান্ত নেওয়া): I decided to stay - আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি।
৩২. Hope to (আশা করা): I hope to see you - আমি তোমাকে দেখার আশা করি।
৩৩. Plan to (পরিকল্পনা করা): We plan to travel - আমরা ভ্রমণের পরিকল্পনা করছি।
৩৪. Intend to (মনস্থ করা): I intend to buy it - আমি এটা কেনার মনস্থ করেছি।
৩৫. Promise to (প্রতিজ্ঞা করা): I promise to help - আমি সাহায্য করার প্রতিজ্ঞা করছি।
৩৬. Agree to (রাজি হওয়া): They agreed to come - তারা আসতে রাজি হয়েছে।
৩৭. Refuse to (অস্বীকার করা): He refused to talk - সে কথা বলতে অস্বীকার করল।
৩৮. Forget to (ভুলে যাওয়া): Don't forget to call - ফোন করতে ভুলো না।
৩৯. Remember to (মনে রাখা): Remember to lock the door - দরজা বন্ধ করতে মনে রেখো।
৪০. Start to (শুরু করা): It started to snow - তুষারপাত শুরু হলো।
৪১. Continue to (চালিয়ে যাওয়া): Continue to work - কাজ চালিয়ে যাও।
৪২. Stop (বন্ধ করা): Stop talking - কথা বলা বন্ধ করো।
৪৩. Keep (চালিয়ে যাওয়া): Keep smiling - হাসতে থাকো।
৪৪. Avoid (এড়িয়ে চলা): Avoid oily food - তৈলাক্ত খাবার এড়িয়ে চলো।
৪৫. Enjoy (উপভোগ করা): I enjoy reading - আমি পড়তে পছন্দ করি।
৪৬. Imagine (কল্পনা করা): Imagine being rich - ধনী হওয়ার কথা কল্পনা করো।
৪৭. Finish (শেষ করা): Finish your lunch - তোমার দুপুরের খাবার শেষ করো।
৪৮. Practice (অনুশীলন করা): Practice speaking - কথা বলা অনুশীলন করো।
৪৯. Suggest (পরামর্শ দেওয়া): I suggest taking a taxi - আমি ট্যাক্সি নেওয়ার পরামর্শ দিই।
৫০. Mind (মনে করা): Do you mind if I sit? - আমি বসলে কি আপনি কিছু মনে করবেন?
Samir Kumar Bardhan
৫১. Had to (হয়েছিল/করতে হয়েছিল): I had to leave - আমাকে চলে যেতে হয়েছিল।
৫২. Looking forward to (অপেক্ষায় থাকা): I am looking forward to meeting you - আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি।
৫৩. Supposed to (করার কথা): I am supposed to be there - আমার সেখানে থাকার কথা।
৫৪. Used to (অভ্যস্ত হওয়া - Present): I am used to noise - আমি শব্দে অভ্যস্ত।
৫৫. Get used to (অভ্যস্ত হয়ে ওঠা): You will get used to it - তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে।
৫৬. Prefer (পছন্দ করা): I prefer tea to coffee - আমি কফির চেয়ে চা পছন্দ করি।
৫৭. Rather (বরং): I would rather die than beg - আমি ভিক্ষা করার চেয়ে মরা ভালো মনে করি।
৫৮. Better (বরং ভালো): You had better go now - তোমার বরং এখন যাওয়াই ভালো।
৫৯. It is time (সময় হয়েছে): It is time to go - যাওয়ার সময় হয়েছে।
৬০. No use (কোনো লাভ নেই): There is no use crying - কেঁদে কোনো লাভ নেই।
৬১. Worth (যোগ্য/মূল্যবান): This movie is worth watching - সিনেমাটি দেখার মতো।
৬২. Busy (ব্যস্ত): I am busy working - আমি কাজ নিয়ে ব্যস্ত।
৬৩. Difficult to (কঠিন): It is difficult to understand - এটা বোঝা কঠিন।
৬৪. Easy to (সহজ): It is easy to say - বলা সহজ।
৬৫. Good at (দক্ষ): He is good at English - সে ইংরেজিতে দক্ষ।
৬৬. Bad at (অদক্ষ): I am bad at math - আমি গণিতে কাঁচা।
৬৭. Afraid of (ভীত): I am afraid of snakes - আমি সাপ দেখে ভয় পাই।
৬৮. Interested in (আগ্রহী): I am interested in music - আমি সংগীতে আগ্রহী।
৬৯. Tired of (ক্লান্ত/বিরক্ত): I am tired of waiting - আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত।
৭০. Proud of (গর্বিত): I am proud of you - আমি তোমাকে নিয়ে গর্বিত।
Samir Kumar Bardhan
৭১. Depending on (নির্ভর করে): It depends on you - এটা তোমার ওপর নির্ভর করে।
৭২. Belong to (অধীন হওয়া): This book belongs to me - এই বইটি আমার।
৭৩. Listen to (শোনা): Listen to me - আমার কথা শোনো।
৭৪. Wait for (অপেক্ষা করা): Wait for me - আমার জন্য অপেক্ষা করো।
৭৫. Look for (খোঁজা): I am looking for my keys - আমি আমার চাবি খুঁজছি।
৭৬. Look after (দেখােশানা করা): Look after your health - তোমার স্বাস্থ্যের যত্ন নাও।
৭৭. Talk about (বিষয়ে কথা বলা): Let's talk about it - চলো এটা নিয়ে কথা বলি।
৭৮. Think about (চিন্তা করা): Think about your future - তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো।
৭৯. Worry about (চিন্তা করা/উদ্বিগ্ন হওয়া): Don't worry about it - এটা নিয়ে চিন্তা করো না।
৮০. Laugh at (উপহাস করা): Don't laugh at others - অন্যদের দেখে হেসো না।
৮১. Believe in (বিশ্বাস করা): Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখো।
৮২. Care about (পরোয়া করা): I care about you - আমি তোমার পরোয়া করি।
৮৩. Complain about (অভিযোগ করা): Stop complaining about everything - সবকিছু নিয়ে অভিযোগ করা বন্ধ করো।
৮৪. Dream of (স্বপ্ন দেখা): I dream of traveling - আমি ভ্রমণের স্বপ্ন দেখি।
৮৫. Pay for (মূল্য দেওয়া): I will pay for the meal - আমি খাবারের বিল দেব।
৮৬. Search for (অনুসন্ধান করা): Search for the truth - সত্যের অনুসন্ধান করো।
৮৭. Succeed in (সফল হওয়া): You will succeed in life - তুমি জীবনে সফল হবে।
৮৮. Remind me (মনে করিয়ে দেওয়া): Remind me later - আমাকে পরে মনে করিয়ে দিও।
৮৯. Translate into (অনুবাদ করা): Translate this into English - এটা ইংরেজিতে অনুবাদ করো।
৯০. Divide into (ভাগ করা): Divide it into two parts - এটাকে দুই ভাগে ভাগ করো।
৯১. Known for (পরিচিত): He is known for his honesty - সে তার সততার জন্য পরিচিত।
৯২. Famous for (বিখ্যাত): Paris is famous for the Eiffel Tower - প্যারিস আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত।
Samir Kumar Bardhan
৯৩. Prepared for (প্রস্তুত): Are you prepared for the test? - তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত?
৯৪. Responsible for (দায়ী): You are responsible for this - তুমি এটার জন্য দায়ী।
৯৫. Sorry for (দুঃখিত): I am sorry for being late - দেরিতে আসার জন্য আমি দুঃখিত।
৯৬. Similar to (সদৃশ/একই রকম): Your pen is similar to mine - তোমার কলমটি আমারটির মতো।
৯৭. Married to (বিবাহিত): He is married to a doctor - সে একজন ডাক্তারকে বিয়ে করেছে।
৯৮. Kind to (দয়ালু): Be kind to animals - প্রাণীদের প্রতি দয়ালু হও।
৯৯. Rude to (অসভ্য/নিষ্ঠুর): Don't be rude to anyone - কারো সাথে খারাপ ব্যবহার করো না।
১০০. Used to be (আগে ছিল): There used to be a tree here - এখানে আগে একটি গাছ ছিল।
03/05/2026
বাগেরহাটের রামপাল উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং বিষয়ক একটি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (৩ মে) সকাল ১১টায় রামপাল প্রেসক্লাবের উদ্যোগে ও ক্রাফট ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, রেইনবো স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং সেন্টার ফাউন্ডার এন্ড সিও, রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শেখ সাগর আহমেদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রাফট ইনস্টিটিউটের পরিচালক দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি মোঃ সোহানুর রহমান এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার মেহেদী হাসান সজীব। তারা অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিংয়ের মৌলিক ধারণা, কাজের ক্ষেত্র এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রধান অতিথির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে ঃ
সম্মানিত আয়োজকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আজকের এই ফ্রিল্যান্সিং বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি শুধু একটি বিষয় নয়, এটি আমাদের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা এমন একটি যুগে বসবাস করছো, যেখানে দক্ষতা মানেই শক্তি, আর প্রযুক্তিগত দক্ষতা মানেই অসীম সম্ভাবনা। আজ তোমরা ফ্রিল্যান্সিং বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করছ যাহা তোমাদের ভবিষ্যতের একটি শক্তিশালী ভিত্তি।
তথ্য প্রযুক্তি আমাদের সামনে নতুন নতুন দরজা খুলে দিচ্ছে—
ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি—এই সব ক্ষেত্রগুলো এখন বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন। তোমরা চাইলে নিজের ঘরে বসেই আন্তর্জাতিক মানের কাজ করতে পারো, নিজের ক্যারিয়ার গড়তে পারো, এমনকি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারো।
তবে শুধু কোর্স শেষ করলেই সফলতা আসবে না। প্রয়োজন—
নিয়মিত অনুশীলন
নতুন কিছু শেখার আগ্রহ
ধৈর্য এবং পরিশ্রম
এবং নিজের ওপর আত্মবিশ্বাস
মনে রেখো, ব্যর্থতা আসবে, কিন্তু সেটাই তোমাদের থামিয়ে দিতে পারবে না। বরং প্রতিটি ব্যর্থতা তোমাদের আরও শক্তিশালী করে তুলবে।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে যুক্ত রামপাল প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দদের, এবং প্রশিক্ষক মোঃ সোহানুর রহমান ক্রাপ্ট ইনস্টিটিউট এর পরিচালক সহ যারা এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ করে তুলছেন। এ ধরনের উদ্যোগই একটি উন্নত ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
পরিশেষে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই—
স্বপ্ন দেখো, শেখো, এবং কখনো হাল ছাড়বে না। তোমরাই আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের নির্মাতা।
সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
25/04/2025
বিএনপি ভাঙার চেষ্টা সত্ত্বেও দলটি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং তার জনপ্রিয়তা বাড়ায় তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন...
24/04/2025
প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান বৈঠককালে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দুটি দেশের সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরো জোরদার করার মাধ.....
22/03/2025
দ্রুত ইংরেজি শেখার ১১ টি দুর্দান্ত কৌশল:--
আপনি ইংরেজিতে দুর্বল? অন্যদেরকে অনর্গল ইংরেজিতে কথা বলতে দেখলে অথবা ইংরেজিতে অনেক ভালো লিখতে দেখলে আপনার মধ্যে হীনম্যনতা ভর করে? নিজেকে ছোট মনে হয়?
এই লেখাটি তাহলে আপনার জন্য। শেখার কোন বয়স নেই। আপনি ইংরেজি এতদিন ভালোভাবে শেখার সুযোগ পান নি,এবার তো পেয়েছেন। তাহলে শুরু হয়ে যাক আজ থেকেই?
অনুসরণ করুন নীচের টিপসগুলোঃ
১) গভীর নিঃশ্বাস নিন, তারপর শুরু করুন বলাঃ আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।
২) ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
Please don’t say ‘I DON’T speak English’. Instead you could say:
• “I am learning English. Could you speak a little slower?”
• “I’m sorry, I didn’t understand.”
• “Could you repeat that?”
• “So, you’re saying that…. [rephrase what you heard]”.
• “What does _________ mean?”
৩) সবকিছু অনুবাদ করতে যাবেন নাঃ আপনার হয়তো মনে হতে পারে, ইংরেজি যখন শিখছিই তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে “কেদারা” বলা শুরু করলেন। অথবা কোন Phrase কে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন। ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোন বিষয় নয়।
• Listen for words you DO understand
• Use contextual clues… so, if you hear, “There is a big rhinoceros.” If you don’t know what ‘rhinoceros’ means but you see a big animal in a picture, or someone is pointing at something. Use those clues to figure out what it means.
৪) নিজের কানকে প্রশিক্ষিত করুনঃ ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।
৫) ভুল করার ভয় করবেন নাঃ মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।
৬) চেষ্টা করে যান, ছেড়ে দিবেন নাঃ আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশিই সময় লাগছে। হতাশ হবেন না। ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি এবং সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেনই। এটাই নিয়ম।
৭) ছোট্ট একটি খাতায় Phrase গুলো লিখে রাখুনঃ ভালো ইংরেজি জানতে গেলে অনেক Phrase জানা জরুরি। কাজেই Phrase শেখার উপর গুরুত্ব দিন। যখনই কোন Phrase চোখে পড়বে, সাথে সাথে একটা ছোট্ট খাতায় টুকে রাখুন। খাতাটা সবসময় নিজের কাছেই রাখুন। অবসর সময়ে উল্টিয়ে দেখুন। কাজে লাগবে।
৮) নেতিবাচক কথা/চিন্তা থেকে বিরত থাকুনঃ মনের ভুলেও কখনো নেতিবাচক চিন্তা করবেন না অথবা নিজেকে বলবেন না।
Don’t Say:
• “You will never learn English.”
• “Why do I always make mistakes? I am so stupid.”
• “I never know what to say. English is so hard.”
৯) লক্ষ্য নির্ধারণ করুনঃ আপনি কতদিনের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কতটুকু ভালো ইংরেজি জানতে চান তা নিজে নিজেই নির্ধারণ করুন। নিজের সামনে একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনার শেখায় গতি আসবে।
১০) নতুন কিছু করুনঃ বৃত্তের বাইরে গিয়ে ভাবতে শিখুন। সবাই যেভাবে শেখে, সেভাবে না শিখে একটু অন্যভাবে শেখার চেষ্টা করুন।
• Try listening to English podcast.
• Take an online English class.
• Listen to music in English.
• Watch TV or news in English.
• Watch YouTube English Lessons
• Take a class from a different teacher.
• Do a language exchange online or in your city
• Find an English speaking friend (native or not)
১১) Grammar বই ছুঁড়ে ফেলুনঃ “Grammar” নিয়ে শুরুতেই চিন্তা করা শুরু করলে আপনি কোনদিনও ইংরেজি ভালো করে শিখতে পারবেন না। আত্মস্থ করতে পারবেন না। মনে Grammar এর ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা নিয়ে সীমাহীন আগ্রহ।
⭕Nothing to do → কিছু করার নাই।
⭕Nothing to see → কিছু দেখার নাই।
⭕Nothing to say → কিছু বলার নাই।
⭕No need to eat → খাওয়ার প্রয়োজন নাই।
⭕No need to say → বলার প্রয়োজন নাই।
⭕No need to see → দেখার প্রয়োজন নাই।
⭕please come → অনুগ্রহ করে আসুন।
⭕Please read → অনুগ্রহ করে পড়ুন।
⭕Please listen → অনুগ্রহ করে শুনুন।
⭕Go to Dhaka → ঢাকা যাও।
⭕Go to macca → মক্কায় যাও।
⭕Go to China → চায়নায় যাও।
⭕Don't go to Dhaka → ঢাকায় যেও না।
⭕Don't go to China → চায়নায় যেও না।
⭕To read → পড়তে।
⭕To know → জানতে।
⭕To play → খেলতে।
⭕To write → লিখতে।
⭕practice reading → পড়ার চর্চা করো।
⭕Practice writing → লেখার চর্চা করো।
⭕Practice playing → লেখার চর্চা করো।
⭕Let me eat → আমাকে খেতে দাও।
⭕Let me do → আমাকে করতে দাও।
⭕Let me say → আমাকে বলতে দাও।
⭕It is bad to say → এটা বলা খারাপ।
⭕It is bad to see → এটা দেখা খারাপ।
⭕It is bad to listen → এটা শুনা খারাপ।
⭕Something to do → কিছু করার আছে।
⭕Something to say → কিছু বলার আছে।
⭕Something to eat → কিছু খাওয়ার আছে।
⭕Let's not do it → চলো আমরা এটা না করি।
⭕Let's not see it → চলো আমরা এটা না দেখি।
⭕Let's not eat it → চলো আমরা এটা না খাই।
⭕It is time to eat → এখন খাওয়ার সময় হয়েছে।
⭕It is time to go → এখন যাওয়ার সময় হয়েছে।
⭕It is time to recite → এখন তেলাওয়াতের সময় হয়েছে।
⭕Try to say → বলার চেষ্টা করো।
⭕Try to learn → শেখার চেষ্টা করো।
⭕Try to listen → শোনার চেষ্টা করো।
পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।
আজ বিশ্ব মা দিবস; আজকের এই দিবসে ঢাকা ক্যানভাসের পক্ষ থেকে জানাই প্রতিদিনের মতই মা কে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।
💢 "কষ্টদায়ক" যে ফুল = Painful
💢 "সহযোগিতাপূর্ণ" যে ফুল = Helpful
💢 "যত্নশীল" যে ফুল = Careful
💢 "বিশ্বাসী" যে ফুল = Faithful
💢 "প্রয়োজনীয়" যে ফুল = Useful
💢 "শ্রদ্ধাশীল" যে ফুল = Respectful
💢 "সফল" যে ফুল = Successful
💢 "কৃতজ্ঞ" যে ফুল = Grateful
💢 "করুণাময়" যে ফুল = Merciful
💢 "সন্দেহজন" যে ফুল = Doubtful
💢 "আনন্দদায়ক" যে ফুল = Joyful
💢 "কর্তব্যপরায়ন" যে ফুল = Dutiful
💢 "কৌশলী" যে ফুল = Tactful
💢 "প্রচুর" যে ফুল = Bountiful
27/01/2024
শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।
পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।
👉 গ্রামার তো শিখলেন কিন্তু ইংলিশে কথা বলতে পারছেন তো? গ্রামারের শত শত নিয়ম মুখস্থ করা ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাথে ইংরেজি শিখতে চাইলে মুনজেরিন ম্যাডামের বইগুলো হবে আপনার জন্য সর্বোচ্চ গাইডলাইন। ✅
👑 সীমিত সময়ের জন্য মুনজেরিন ম্যাডামের "ঘরে বসে Spoken English & সবার জন্য Vocabulary & ঘরে বসে IELTS প্রস্তুতি" বইয়ে🔥 পাচ্ছেন চমৎকার সব ডিসকাউন্ট এবং- " সারাদেশে ভেলিভারি করা হয় 🤗
অর্ডার করতে: ভিজিট করুন ➡️ Book Lover's
অথবা, সরাসরি কল করে অর্ডার কনফার্ম করুন 📞 01862164831(what's app)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Bagerhat
9340