21/02/2023
আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২-এর সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। এবং পৃথিবীর প্রতিটি মায়ের ভাষা বেঁচে থাকুক গৌরবে। ভাষার মাসে এটাই প্রত্যাশা।
#অমরএকুশে২৩
16/12/2022
আজ ১৬ই ডিসেম্বর।
মহান বিজয় দিবস 🇧🇩
বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত দেশ। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের প্রাণোৎসর্গ করেছিলেন তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
14/05/2022
၁၃၈၄ သကြစ်
ကဆုန် လပြည် ဗဒ္ဓနေ့ပါ။
শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে।
26/03/2022
মহান স্বাধীনতার দিবসের শুভেচ্ছা
17/03/2022
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
শুভ জন্মদিন
হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
21/02/2022
আজ অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই অমর একুশে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা। এছাড়া যাদের আত্মত্যাগে বাংলাভাষা হয়েছে বাঙ্গালির অহংকার এবং যারা ভাষার জন্য জীবন বলিদান দিয়ে মানব ইতিহাসে নাম লিখিয়েছে, সেই ৫২এর ভাষা-শহিদ রফিক-সালাম-বরকত-জব্বারদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী বা বাঙ্গালি ছাড়া আরো ৫০টিরও অধিক সম্প্রদায় রয়েছে এবং তাদের নিজস্ব মাতৃভাষা ও বর্ণমালা রয়েছে। সেই সকল সম্প্রদায়ের ভাষার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা।
আজ ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। গ্রামে প্রায় ৪০জন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
19/02/2022
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
এইবারে হাংসামা পাড়া হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই কাঙ্ক্ষিত জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
যে ৭'জন পরীক্ষার্থী, তারা হলেন-
১.উহ্লাসিং মারমা(৩.৫০)
২.কিকিওয়াই মারমা(৪.৫৮)
৩.ম্যাসিংনু মারমা(৪.০৮)
৪.ক্রইচিংউ মারমা(৩.৯২)
৫.শৈনাইচিং মারমা(৪.৫০)
৬.নাঙজিওয়ং মারমা(৪.০০)
৭.মেহাইনু মারমা(৩.৮৩)
তোমাদের সবাইকে আমাদের হাংসামা লাইব্রেরি পরিবারের পক্ষ হতে অভিনন্দন জানাই। সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল।
03/02/2022
বছরের শুরুতে সবার সম্মিলিত মধ্যে দিয়ে সুন্দর এক কর্মসূচি সম্পন্ন হলো। সংগঠনে চারিদিকে বাঁশের বেড়া দেওয়া কাজ শেষ হয়েছে আজ।
ব্যস্ততাকে উপেক্ষা করে যারা শ্রম দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
30/12/2021
এইবারের এসএসসি পরীক্ষায় আমাদের হাংসামা পাড়া থেকে ৬'জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
এর মধ্যে সবাই পাস করেছে!
পরীক্ষায় পাসকৃত সকল শিক্ষার্থীদের আগামীর দিনের জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
20/10/2021
শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা সবাইকে।🙏