Ms. Hena’s Study Hub

Ms. Hena’s Study Hub

Share

Making learning simple, free, and accessible for all.

Photos from Ms. Hena’s Study Hub's post 14/06/2026

👉প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি লেখার রীতি আমাদের সংস্কৃতির এক অনুষঙ্গী উপাদান। যোগাযোগ এবং ভাব বিনিময়ের এক অনুপম মাধ্যম হিসেবে চিঠি লেখার এ রীতি অব্যাহত থাকবে। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, গাছের ছালে, চামড়ায়, ধাতব পাতে লিখত । পাতায় লিখত বলেই এর নাম হয় পত্র । সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তার, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয়। যেমন: রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র ।
👉 চিঠির প্রকারভেদ:
বিষয়বস্তু, প্রসঙ্গ ও কাঠামো অনুসারে বিভিন্ন ধরনের পত্রকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়:
✅ ব্যক্তিগত চিঠি
✅আবেদনপত্র বা দরখাস্ত
✅সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি
✅মানপত্র ও স্মারকলিপি
✅বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র
✅আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র
আবারো ফিরবো চিঠির পরবর্তী পোস্ট নিয়ে। ভালো থেকো সবাই।
মিস. হেনা।

তোমাকে অভিবাদন, বাংলাদেশ, সৈয়দ শামসুল হক, আবৃত্তি: সেলিনা আক্তার হেনা | Tomake Obhivadon Bangladesh 13/06/2026

শুনুন, সাবস্ক্রাইব করুন ও সাথে থাকুন!

তোমাকে অভিবাদন, বাংলাদেশ, সৈয়দ শামসুল হক, আবৃত্তি: সেলিনা আক্তার হেনা | Tomake Obhivadon Bangladesh সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এর এক অনন্য ও কালজয়ী দেশাত্মবোধক সৃষ্ট...

13/06/2026

👉বাঙ্গালা - বাংলা। উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে 'বাংলা'কে 'বাঙ্গালা' বলে লেখা হতো। শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে: বাঙ্গালা - বাঙলা - বাংলা।

Photos from Ms. Hena’s Study Hub's post 13/06/2026

👉‘আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য!'
'আমার পথ'
কাজী নজরুল ইসলাম। ❤️

11/06/2026

🟥প্রিয় শিক্ষার্থীরা আসো আরো কিছু 'কৃৎপ্রত্যয়' অনুশীলন করি।
১.দর্শক- √দৃশ + ণক ( অক)
২.শ্রবণ-√ শ্রু + অন/ অনট
৩.পাঠক - √পঠৃ+ ণক
৪.খেলনা - √খেল্+ অনা
৫. কাঁদা - √কাঁদ্ + আ
৬. শোনা - √শুন্+ আ
৭. হাসি - √হাস্+ ই
৮. উপ্ত - √বপ্ + ক্ত
৯. কার্য - √কৃ+ য
১০.গম্য- √গম্ + য
১১.করা - √কর্+ আ
১২. ঘুমন্ত - √ঘুম্ + অন্ত
১৩.খ্যাতি-√খ্যা+ তি
১৪.ডুবুরি -√ ডুব্ + উরি
১৫. দৃশ্য - √দৃশ্ + য
👉মনে রেখ - ধাতুর সাথে কৃৎ প্রত্যয় হয়।
শুভেচ্ছায় -
মিস. হেনা।

07/06/2026

🇧🇩 হৃদয়ে বাংলাদেশ!🥰🥰

05/06/2026
Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

College Row
Barishal