কুকরী মুকরী ইউনিয়ন ১নং ওয়ার্ড নিবাসী জনাব মোঃ জাহাঙ্গীর সওদাগরের আম্মা ইন্তেকাল করায়, মরহুমার আত্মার মাগফিরাত কামনায়
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসায় কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে,
Kukri mukri fazlul uloom kirayatul quran madrasah
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসা, কুকরী মুকরী বাজার, দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা
কুকরী মুকরী বাজার মাদরাসা
22/07/2025
শোকবার্তা
বাংলাদেশের রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায়, আমরা গভীরভাবে শোকাহত। কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার পক্ষে থেকে সকলের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে
03/07/2025
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার সাপ্তাহিক জলসায় আলোচনা করছেন অত্র মাদ্রাসার
শিক্ষক মাওলানা মুফতী মোঃ রাশেদুল ইসলাম
25/06/2025
আলহামদুলিল্লাহ
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির কুরআন সবক অনুষ্ঠান হচ্ছে,,, সবাই ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা পরিপূর্ণ কামিয়াবি দান করুন
27/05/2025
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,,, কেমন আছেন, কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন
(ঈদ মোবারক)
(কুরবানীর গুরুত্ব ও ফযীলত)
কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নর-নারীর উপর কুরবানী ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আ. থেকে সকল যুগে কুরবানী ছিল। তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শরীআতে মুহাম্মাদীর কুরবানী মিল্লাতে ইবরাহীমীর সুন্নত। সেখান থেকেই এসেছে এই কুরবানী। এটি শাআইরে ইসলাম তথা ইসলামের প্রতীকি বিধানাবলির অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শাআইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরীব-দুঃখী ও পাড়া-প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তাঁর রাসূলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানীতে। পাশাপাশি আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের ছবকও আছে এতে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
فصل لربك وانحر
(তরজমা) অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী আদায় করুন।
অন্য আয়াতে এসেছে-
قل ان صلاتى ونسكى ومحياى ومماتى لله رب العالمين.
(তরজমা) (হে রাসূল!) আপনি বলুন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ (অর্থাৎ আমার সবকিছু) আল্লাহ রাববুল আলামীনের জন্য উৎসর্গিত। (সূরা আনআম : ১৬২)
পশু জবাই করে কুরবানী করার মধ্যে এই হিকমত ও ছবকও আছে যে, আল্লাহর মুহববতে নিজের সকল অবৈধ চাহিদা ও পশুত্বকে কুরবানী করা এবং ত্যাগ করা। সুতরাং কুরবানী থেকে কুপ্রবৃত্তির দমনের জযবা গ্রহণ করা উচিত। তাই কুরবানীর মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছেই, সেই সাথে তাকওয়ার অনুশীলনও রয়েছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
لن ينال الله لحومها ولا دمائها ولكن يناله التقوى منكم
(তরজমা) (মনে রেখো, কুরবানীর জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না; বরং তাঁর কাছে কেবলমাত্র তোমাদের পরহেযগারিই পৌঁছে। (সূরা হজ্ব : ৩৭)
কুরবানীর ফযীলত
عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال : ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، إنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض، فطيبوا بها نفسا.
উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানীর দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কুরবানী করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানীকে তার শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত করা হবে। আর কুরবানীর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কুরবানী কর। (জামে তিরমিযী, হাদীস : ১৪৯৩)
সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদীস শরীফে কঠোর ধমকি এসেছে,
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : من وجد سعة لأن يضحي فلم يضح فلا يقربن مصلانا.
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যার কুরবানীর সামর্থ্য আছে তবুও সে কুরবানী করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’-মুসনাদে আহমদ ২/৩২১; মুস্তাদরাকে হাকেম, হাদীস : ৭৬৩৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫
ইবাদতের মূলকথা হল আল্লাহ তাআলার আনুগত্য এবং তাঁর সন্তুষ্টি অর্জন। তাই যেকোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি। ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসায়েল অনুযায়ী সম্পাদন করা। এখানে কুরবানীর কিছু জরুরি মাসায়েল উপস্থাপিত হল।
কার উপর কুরবানী ওয়াজিব
মাসআলা : ১. প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন-অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।
আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি। টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্ত্ত মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব। যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে, যা সর্বমোট সাড়ে বায়ান্ন তোলা চাঁদির মূল্য সমান হয় তাহলে তার উপরও কুরবানী ওয়াজিব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
فصل لربك وانحر
(তরজমা) অতএব আপনি আপনার রবের-এর উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী আদায় করুন। (সূরা কাউসার :২
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার ছাত্রদের নামাজের প্রশিক্ষন দেওয়া হচ্ছে
17/04/2025
আলহামদুলিল্লাহ
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার ছাত্র ছাত্রীদের নতুন বছরের সবক অনুষ্ঠান শুরু হয়ে গেছে
প্রধান অতিথি
হাফেজ মাওলানা মোঃ আবু রায়হান
মোহতামিম, ক্বারী বেলায়েত সাহেব রহঃ মাদ্রাসা দক্ষিণ আইচা,
বিশেষ মেহমান
মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক
ইমাম ও খতিব কুকরী মুকরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদের গার্ডিয়ান ও মুহিব্বিয়ান ব্যক্তি বর্গ
আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন
আলহামদুলিল্লাহ
আসছে আগামী ১৭ এপ্রিল
রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায়
কুকরী মুকরী ফজলুল উলূম ক্বিরাআতুল কুরআন মাদরাসার ছাত্র ছাত্রীদের নতুন বছরের সবক অনুষ্ঠান হবে, সকল অভিভাবক ও মুহিব্বীনদেরকে যথা সময়ের মধ্যে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো
অনুরোধে
হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসাইন
নাজেমে তালিমাত অত্র মাদ্রাসা
কুকরী মুকরী বাজার, দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Bhola
8340