Rasel's Math Home

Rasel's Math Home

Share

✔গণিত শেখো, ✔স্বপ্ন দেখো

19/06/2026

মডেল নং-০৩ পরীক্ষার নোটিশ
আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
এত দ্বারা R@sel Sir এর Math Home এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২০-০৬-২০২৬ইং তারিখ (শুক্রবার) মডেল পরীক্ষা নং-০৩ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। নিম্নে উক্ত পরীক্ষার সিলেবাস ও সময়সূচি প্রদান করা হইলো।

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

17/06/2026

মডেল নং-০২ পরীক্ষার নোটিশ
আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
এত দ্বারা R@sel Sir এর Math Home এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৯-০৬-২০২৬ইং তারিখ (শুক্রবার) মডেল পরীক্ষা নং-০২ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। নিম্নে উক্ত পরীক্ষার সিলেবাস ও সময়সূচি প্রদান করা হইলো।

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

04/06/2026

📢 ঈদের ছুটির পর ক্লাসে H/W খাতা জমা প্রসঙ্গে জরুরি নোটিশ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

R@sel Sir এর Math Home-এর সকল ব্যাচের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহার ছুটি ইতিমধ্যেই শেষ হয়েছে। আশা করি সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছ।

সকল শিক্ষার্থীকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, ঈদের ছুটির পূর্বে তোমাদের যে বাড়ির কাজ (H/W-04) দেওয়া হয়েছিল, তা আগামী শনিবার (০৬-০৬-২০২৬ইং) এবং রবিবার (০৭-০৬-২০২৬ইং) যার যার ব্যাচের প্রথম ক্লাসে অবশ্যই জমা দিতে হবে।

📌 বিশেষ নির্দেশনা:
শনি-সোম-বুধ ব্যাচের শিক্ষার্থীদের শনিবার খাতা জমা দিতে হবে।
রবি-মঙ্গল-বৃহস্পতি ব্যাচের শিক্ষার্থীদের রবিবার খাতা জমা দিতে হবে।

ছুটির অলসতা কাটিয়ে পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে এবং কোনো প্রকার শাস্তি বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্দিষ্ট দিনেই সম্পূর্ণ হোমওয়ার্কসহ খাতা নিয়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হলো।

সম্মানিত অভিভাবকদেরও বিষয়টি তদারকি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
R@sel Sir এর Math Home
জলেশ্বরীতলা, বগুড়া।
#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

27/05/2026

🌙 ঈদ মোবারক! 🐂🎉
​বই-খাতা, ক্লাস আর পরীক্ষার ব্যস্ততাকে কয়েক দিনের জন্য ছুটি দিয়ে এবার ত্যাগের মহিমায় ভাসার পালা! 📚❌✨

​পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে এসেছে ত্যাগের অনাবিল আনন্দ। আমার সকল প্রিয় শিক্ষার্থী, ছোট-বড় ভাইবোন ও বন্ধুদের জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।

​কোরবানির ঈদের এই দিনগুলো সবার সাথে মিলেমিশে দারুণ কাটুক। মাংস বিলানো, পরিবারকে সময় দেওয়া আর বন্ধুদের সাথে ঈদের আড্ডায় মেতে ওঠার এই তো সুযোগ! পড়াশোনার সব চাপ ভুলে ঈদের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। 🥩🍛❤️

​সবাই নিরাপদে থেকো, সুস্থ থেকো আর মনের ভেতরের সব মলিনতা দূর করে সুন্দরভাবে ঈদ উদযাপন করো।

24/05/2026

ছুটির নোটিশ:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি সংক্রান্ত

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

R@sel Sir এর Math Home, শিক্ষা পরিবার, একাডেমিক এন্ড এডমিশন কেয়ার-এর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের সকল ব্যাচের পাঠদান আগামী ২৫-০৫-২০২৬ইং (সোমবার) তারিখ থেকে ০৩-০৬-২০২৬ইং (বুধবার) তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ০৪-০৬-২০২৬ইং (বৃহস্পতি বার) থেকে যথা-নিয়মে ও পূর্বের সময়সূচী অনুযায়ী পুনরায় শুরু হবে।

ছুটির এই সময়ে শিক্ষার্থীদের বাসায় নিয়মিত পড়াশোনা ও গণিত অনুশীলনের আহ্বান জানানো হচ্ছে, যেন পরীক্ষার প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।

R@sel Sir এর Math Home, শিক্ষা পরিবার, একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
ঈদ মোবারক

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

17/05/2026

পরীক্ষার নোটিশ
আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
এত দ্বারা R@sel Sir এর Math Home এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২২-০৫-২০২৬ইং তারিখ (শুক্রবার) মডেল পরীক্ষা নং-০১ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। নিম্নে উক্ত পরীক্ষার সিলেবাস ও সময়সূচি প্রদান করা হইলো।
#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

22/04/2026

অভিভাবকদের সাথে মতবিনিময় ও অতিরিক্ত (Extra) ক্লাস সংক্রান্ত আলোচনা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

R@sel Sir এর Math Home, শিক্ষা পরিবার – একাডেমিক এন্ড এডমিশন কেয়ার”–এর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৩- ০৪-২০২৬ ইং (বৃহস্পতিবার) “রবি/মঙ্গল/বৃহ” ও ২৫-০৪-২০২৬ ইং (শনিবার) “শনি/সোম/বুধ” ব্যাচের অভিভাবকদের সাথে মতবিনিময় ও অতিরিক্ত (Extra) ক্লাস সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অতএব, প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ ব্যাচের নির্ধারিত সময়ে (ক্লাসের সময়) উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

19/04/2026

ছুটির নোটিশ

আসসালামু আলাইকুম,
R@sel Sir এর Math Home, শিক্ষা পরিবার, একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল *২০ এপ্রিল ২০২৬ইং (সোমবার)* মাননীয় প্রধানমন্ত্রীর বগুড়া আগমন উপলক্ষে উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রাইভেট সেন্টারের সকল কার্যক্রম ও ক্লাস সম্পূর্ণ বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, আগামী ২১ এপ্রিল ২০২৬ইং (মঙ্গলবার) থেকে পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল ক্লাস নিয়মিতভাবে চলবে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য।

*ধন্যবাদান্তে,*
রাসেল স্যার (R@sel Sir)
পরিচালক,Math Home, শিক্ষা পরিবার
একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
জলেশ্বরীতলা, বগুড়া।

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

Send a message to learn more

15/04/2026

পরীক্ষার নোটিশ
পরীক্ষা নং-০৫ (সৃজনশীল)

আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

এত দ্বারা R@sel Sir এর Math Home এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৭-০৪-২০২৬ইং তারিখ (শুক্রবার) অধ্যায় ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। নিম্নে উক্ত পরীক্ষার সিলেবাস ও সময়সূচি প্রদান করা হইলো।

বি: দ্র: পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রতি পরীক্ষার জন্য ১০০ টাকা করে জরিমানা দিতে হবে। (বর্তমান পরীক্ষা থেকে কার্যকর)

#রাসেল_স্যারের_ম্যাথ_হোম

13/04/2026

*বন্ধের নোটিশ*

তারিখ: ১৩-০৪-২০২৬ইং

সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল ১৪-০৪-২০২৬ইং (মঙ্গলবার) বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব 'পহেলা বৈশাখ' (বাংলা নববর্ষ) উপলক্ষে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে।

ক্লাস পুনরায় শুরু: আগামী ১৫-০৪-২০২৬ইং (বুধবার) থেকে সকল ক্লাস পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিতভাবে শুরু হবে।

শুভেচ্ছান্তে,
R@sel Sir Math Home,
শিক্ষা পরিবার একাডেমিক এন্ড এডমিশন কেয়ার, বগুড়া

Send a message to learn more

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Mofiz Pagla More, Bonomali Deb Lane, Jalesharitola
Bogura
5800