RTI Chakaria

RTI Chakaria

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RTI Chakaria, Trade school, Rahamat Ullah Mention, Ukil pada, Mogbazar, Chakaria.

Photos from RTI Chakaria 's post 10/05/2026

সফলভাবে সম্পন্ন হলো আইটি সাপোর্ট সার্ভিসেস (লেভেল–৩) এর এসেসমেন্ট 🎉

রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট (আরটিআই)-চকরিয়া এ আইটি সাপোর্ট সার্ভিসেস (লেভেল–৩) প্রশিক্ষণার্থীদের এসেসমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকল প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অফিস ম্যানেজমেন্ট, কম্পিউটার অপারেশন, সফটওয়্যার ব্যবস্থাপনা এবং হার্ডওয়্যার ট্রাবলশুটিং ও মেইনটেন্যান্স বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছে।

আমরা বিশ্বাস করি, অর্জিত এই দক্ষতা তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকল প্রশিক্ষণার্থীর জন্য রইলো শুভকামনা— এগিয়ে যাক দক্ষ বাংলাদেশের অগ্রযাত্রা। 🌿💻

Photos from RTI Chakaria 's post 09/05/2026

সফলতার নতুন মাইলফলক

এসেট প্রজেক্টের “প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস (লেভেল–২)” কোর্সের ফাইনাল এসেসমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট (আরটিআই), চকরিয়া-এ।

প্রশিক্ষণার্থীদের পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ আজকের এই অর্জনকে করেছে আরও গর্বের।
এই সফলতা প্রমাণ করে—সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনই পারে সুন্দর ভবিষ্যতের দ্বার খুলে দিতে।

সকল প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
এগিয়ে যাক দক্ষতার বাংলাদেশ, গড়ে উঠুক আত্মনির্ভর আগামী।

Photos from RTI Chakaria 's post 08/04/2026

👉✨ দক্ষতার মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন

রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট (RTI Chakaria)-এর তত্ত্বাবধানে UNDP-ISEC প্রজেক্টের আওতায় Modinatul Ulom Cha bagan Madrasah & Atimkhana-তে সফলভাবে BNFE-এর সমাপনী মূল্যায়ন (Summative Assessment) অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী (সকলেই ছেলে) অংশগ্রহণ করেন (০৩ ও ০৪ এপ্রিল ২০২৬ তারিখে ২০ জন করে)। তারা ৩ মাসব্যাপী Computer Operation & Graphic Design প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণ করেন।

📊 গর্বের সাথে জানানো যাচ্ছে, এই ব্যাচের সাফল্যের হার (Competency Rate) শতভাগ (১০০%)।
এই অর্জন শুধু একটি ফলাফল নয়—এটি তরুণদের আত্মনির্ভরশীলতা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন, কর্মসংস্থান এবং ফ্রিল্যান্সিং/উদ্যোক্তা হওয়ার পথে এক শক্তিশালী পদক্ষেপ। ইনশাআল্লাহ, এই প্রশিক্ষণ তাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

🌸 সকল প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

👉💻 Empowering Youth Through Skills

Under the supervision of Reliance Technical Institute (RTI chakaria ), the BNFE Summative Assessment was successfully conducted at Modinatul ulom cha bagan Madrasah & Atimkhana under the UNDP-ISEC Project.
A total of 40 trainees (all male) participated in this program (20 on April 3 & 20 on April 4, 2026) after completing 3 months of training in Computer Operation & Graphic Design.

📊 We are proud to announce that the Competency Rate of this batch is 100%.
This achievement is not just a result—it is a powerful step towards youth self-reliance, skill development, digital literacy, employment, freelancing, and entrepreneurship. InshaAllah, this initiative will open new doors of opportunities in their lives.

🌸 Heartfelt congratulations and best wishes to all the trainees.

20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট (আরটিআই), চকরিয়া-এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান আল্লাহ আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুক এবং সবার জীবনে বয়ে আনুন শান্তি, সুখ ও সমৃদ্ধি।

18/03/2026

নোটিশ

Photos from RTI Chakaria 's post 21/02/2026

আলহামদুলিল্লাহ, প্রশিক্ষণার্থীদের সিলেকশন টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ, তারা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।

20/02/2026

শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা শহিদদের আত্মত্যাগ।
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।

18/02/2026

রমজান মোবারক

🌙✨ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ✨🌙

পবিত্র মাহে রমজান উপলক্ষে আরটিআই পেকুয়া-এর পক্ষ থেকে সকল প্রশিক্ষণার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এই বরকতময় মাস আমাদের জীবনে বয়ে আনুক রহমত, মাগফিরাত ও নাজাতের অশেষ কল্যাণ। আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাধ্যমে আমরা যেন নিজেদের আরও উন্নত, মানবিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারি—এই কামনা করি।

আসুন, রমজানের শিক্ষা ধারণ করে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

সবাইকে রমজান মোবারক।

Photos from RTI Chakaria 's post 17/02/2026

আরটিআই চকরিয়া এর পরিচালক মো: নাঈফ রাজ স্যার এর সাথে উৎসব মুখর পরিবেশে প্রশিক্ষণার্থীরা।

Photos from RTI Chakaria 's post 16/02/2026

🎉 এ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন 🎓

রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট (RTI), চকরিয়া-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের এ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সহযোগিতায়:
ইরাদা ফাউন্ডেশন, চকরিয়া, কক্সবাজার।

📍 ভেন্যু:
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।
এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে নতুন আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল অতিথি, কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

✨ দক্ষতা অর্জনই সফল ভবিষ্যতের চাবিকাঠি — গড়ে উঠুক দক্ষ, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।

Want your school to be the top-listed School/college in Chakaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Rahamat Ullah Mention, Ukil Pada, Mogbazar
Chakaria