Khatune Jannat R. Mahila Madrasah

Khatune Jannat R. Mahila Madrasah

Share

নাম :- খাতুনে জান্নাত (রাঃ)মহিলা মাদরাস�

16/06/2026
16/06/2026

কি হবে সেই শিক্ষা দিয়ে, কি হবে সেই সমাজ দিয়ে, যেখানে একজন ওস্তাদের সম্মান নেই?
যে হাত কলম ধরতে শিখিয়েছে, যে মানুষটি কুরআন, আদব-আখলাক ও মানবতার শিক্ষা দিয়েছে, আজ সেই শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে! সত্যিই সময়টা বড় কঠিন।
আগে শুধু শুনতাম আলেম-উলামা ও শিক্ষকদের অপমান করা হয়, সামাজিক মাধ্যমে দেখতাম। কিন্তু আজ নিজ চোখে এমন দৃশ্য দেখে বুকটা কেঁপে উঠল। একজন অভিভাবক কোনো কিছু যাচাই-বাছাই না করেই একজন মাদ্রাসার শিক্ষককে অসম্মান করলেন, এমনকি তার গায়েও হাত তুললেন।
যে ওস্তাদ নিজের আরাম-আয়েশ ত্যাগ করে ছাত্রদের মানুষ বানানোর চেষ্টা করেন, আজ তারাই অপমানিত হচ্ছেন। যে সমাজে শিক্ষক সম্মান হারায়, সেই সমাজ থেকে জ্ঞান, আদব, নৈতিকতা ও বরকত একে একে বিদায় নিতে শুরু করে।
মনে রাখবেন, একজন শিক্ষককে অপমান করা শুধু একজন মানুষকে অপমান করা নয়; বরং জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধকেই অপমান করা।
আল্লাহ তাআলা আমাদের সমাজকে শিক্ষক ও ওস্তাদদের সম্মান করার তাওফিক দান করুন। যাদের মাধ্যমে আমরা দ্বীন ও দুনিয়ার পথ চিনেছি, তাদের মর্যাদা রক্ষা করার সচেতনতা দান করুন। আমিন।

11/06/2026

হাসপাতালে গিয়ে এক ভাগ্যবতী আলেমা দিনদ্বারিয়াত নারীকে দেখলাম।

মেয়েটা ২৫/৩০ বয়স হবে। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। বেশি গুরুতর না। কিন্তু ওর হাসবেন্ড মাশাল্লাহ! ওর হাসবেন্ড পা'গল হয়ে গেছে মনেহয়। একটু পর পর পানি খাইয়ে দিচ্ছে। মাথায় তেল দিয়ে দিচ্ছে। চুল আঁ'চড়ে দিচ্ছে। মেয়েটার মা কাছে আছে কিন্তু তাকে কিছুই করতে দিচ্ছে না মেয়েটার হাসবেন্ড। এই যে এখন, হাসপাতালে কারেন্ট নেই। ছেলেটা বাতাস করছিলো। অনেকক্ষণ যাবত বাতাস করাই মেয়েটার মা পাখা নিয়ে গেছে ওনার কাছ থেকে। ছেলেটা কোনোদিকে তাকাচ্ছে না, কে কি ভাবলো দেখছে না। সে ঝুঁ'কে মেয়েটার সমস্যা হচ্ছে কি-না দেখছে।

মেয়েটার চেহারা আহামরি ভালো নয়। শ্যামলা দেখতে আবার গড়ন ও তেমন ভালো না। কিন্তু মেয়েটা কি ভাগ্যবতী! মাশাআল্লাহ মাশাআল্লাহ! এইজন্যই বলে, মেয়েদের রূপবতী হওয়ার চেয়ে দিনদারিত হওয়া বেশি জরুরি। 💗

ওদের দেখার পর আমার কি যে ভালো লাগছে। ভালো থাকুক মেয়েটা।❤️‍🩹©️

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chittagong
4300