Abubakar Siddik

Abubakar Siddik

Share

My self is Mohammad Abubakar Siddik. An IT professional and Freelance Video Editor

Photos from Abubakar Siddik's post 07/04/2026

আমি বিশ্বাস করি এটা এই সরকারের সিদ্ধান্ত নয়। ১৭ বছর যেই বাকস্বাধীনতার জন্য যুদ্ধ করা বিএনপি এমন কাজ করতে পারেনা।

সরকারকে বিব্রত করতে আওয়ামী রেজিমের কোন কুশীলব অতিউৎসাহী প্রশাসনকে দিয়ে এই কাজ করিয়েছে।

আশা করবো, সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




19/02/2026

বান্দার জন্য সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে!

মানুষের জীবন কখনোই সরলরেখার মতো নয়। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা; কখনো আনন্দ, কখনো গভীর হতাশা। এমন সময় আসে, যখন মনে হয়—সব পথ বন্ধ। চেষ্টার পর চেষ্টা করেও কাজ হচ্ছে না, মানুষ দূরে সরে যাচ্ছে, স্বপ্নগুলো ভেঙে চুরমার। কিন্তু একজন মুমিনের জন্য এই অন্ধকারই শেষ কথা নয়। কারণ, মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।

পবিত্র কুরআনে আল-কুরআন-এ আল্লাহ তাআলা বলেন—
“আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন, তা কেউ বন্ধ করতে পারে না; আর তিনি যা বন্ধ করেন, তা কেউ খুলতে পারে না।” (সূরা ফাতির ৩৫:২)

এই আয়াত আমাদের শিখিয়ে দেয়—রিজিক, সম্মান, ভালোবাসা, সাফল্য—সবকিছুই আল্লাহর হাতে। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ফল নির্ধারণ করেন একমাত্র রব্বুল আলামিন।

হতাশা কেন শয়তানের ফাঁদ?

যখন আমরা ব্যর্থ হই, তখন শয়তান কানে কানে বলে—“তোমার জন্য আর কিছু বাকি নেই।” অথচ ইসলাম শেখায়, হতাশা হলো ঈমানের দুর্বলতা। নবী করীম মুহাম্মদ (সা.) আমাদের সবসময় আশাবাদী থাকতে শিখিয়েছেন। তিনি বলেছেন, “আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”

একজন মুমিন জানে—আজ যে দরজা বন্ধ হয়েছে, হয়তো সেটি তার জন্য ক্ষতিকর ছিল। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। কখনো তিনি একটি পথ বন্ধ করেন, যেন আরও উত্তম পথ খুলে দেন।

বিপদ মানেই শাস্তি নয়

আমরা অনেক সময় মনে করি, কষ্ট মানেই শাস্তি। কিন্তু কষ্ট হতে পারে পরীক্ষা, হতে পারে মর্যাদা বৃদ্ধির উপায়। আইয়ুব (আ.) বছরের পর বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। সবকিছু হারিয়েও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত দান করেন।

তাই আজ যদি আপনার জীবনেও সবকিছু বন্ধ মনে হয়, মনে রাখুন—এটি হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা।

কীভাবে রহমতের দরজায় কড়া নাড়বেন?

১. দোয়া করুন– অন্তর খুলে আল্লাহর কাছে চান।
২. তাওবা করুন – গুনাহ থেকে ফিরে আসুন।
৩. সবর করুন– সময়ের আগে কিছুই আসে না।
৪. তাওয়াক্কুল করুন– ফল আল্লাহর হাতে ছেড়ে দিন।

রাসূল (সা.) একটি দোয়া শিখিয়েছেন:
“হে আল্লাহ! আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন।”

জীবনে যখন মনে হবে—সব শেষ, তখন আকাশের দিকে তাকান। যিনি আসমান-জমিনের মালিক, তাঁর জন্য একটি সমস্যাও কঠিন নয়। মানুষের বিচার সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম।

মনে রাখবেন—
মানুষ যদি আপনাকে ফিরিয়ে দেয়, আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।
পৃথিবী যদি দরজা বন্ধ করে দেয়, আসমান তখনও খোলা থাকে।

আল্লাহ আমাদের সকলকে তাঁর অশেষ রহমতের ছায়ায় রাখুন। আমিন। 🤲

28/01/2026

জনৈক আল্লাহওয়ালা লিখেছেন।স্ত্রীর মাঝে চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে ⬇️

🔴প্রথম বৈশিষ্ট্য — স্ত্রীর চেহারায় লজ্জা থাকা। এটা একটা মৌলিক কথা। যে মহিলার চেহারায় লজ্জা থাকে তার অন্তর হয় লজ্জায় পরিপূর্ণ। কথায় বলে, চেহারা হচ্ছে মনের আয়না। Face is the index of mind.

আবু বকর রাযি. বলেছেন, “লজ্জা উত্তম বটে, তবে এটা মহিলাদেরই বেশি শোভা পায়।”

🔴দ্বিতীয় বৈশিষ্ট্য — কণ্ঠস্বরের মিষ্টতা। অর্থাৎ তার কণ্ঠ শুনলে যেন কানের মধ্যে মধু ঢালছে বলে মনে হয়। এমন যেন না হয় যে সব সময় স্বামীর সাথে ঘ্যানঘ্যান করে চলছে। কিংবা ছেলে-মেয়েদের শাসন করছে।

🔴তৃতীয় বৈশিষ্ট্য — তার অন্তরে কল্যাণ থাকা।

🔴চতুর্থ বৈশিষ্ট্য — তার হাত কাজে ব্যস্ত থাকা।

এই বৈশিষ্ট্যগুলো যে মহিলার মাঝে থাকবে। সে নিশ্চিতভাবেই নেককার স্ত্রী হিসেবে জীবন কাটাতে পারবে।

বই : প্রশান্ত অন্তর‼️

26/01/2026

ভোট আপনি যেভাবে আপনার গণভোট এবং সাধারণ ভোট প্রদান করবেন!






25/01/2026

অভিজ্ঞতা

Photos from Dr. Shafiqur Rahman's post 23/01/2026
23/01/2026

জুলাইয়ের চেতনা, বৃথা যেতে দেবোনা।

চলো গড়ি একসাথে, স্বপ্নের বাংলাদেশ।।




15/01/2026

ভোট তো দিবেন! দেয়ার আগে একটু দেখে শুনে বুঝে তারপর দিবেন। ইনশাআল্লাহ।

31/10/2025

৪টা টুলস, যেগুলো একসাথে ব্যবহার করলে ফেসবুক অ্যাড হয়ে যায় একদম প্রফেশনাল লেভেল।
কখনও ভেবেছো!
একজন মিডিয়া বাইয়ার আর এক্সপার্ট মিডিয়া বাইয়ারের মধ্যে আসল পার্থক্য কোথায়?

এক্সপার্টরা শুধু অ্যাড ম্যানেজারে সীমাবদ্ধ থাকে না, তারা মেটার আরও বিভিন্ন অ্যাডভান্স টুল ব্যবহার করে বোঝে
কোন ডেটা, কোন মানুষ, কোন ভ্যালু আর কোন রিপোর্ট তাদের রেজাল্ট তৈরি করছে।

আজ আমি বলব ৪টা Meta টুলের কথা 🤔
যেগুলো একসাথে বুঝে ব্যবহার করলে আপনার বিজ্ঞাপন শুধু ভালো না, বরং “ডেটা-বেইসড প্রফেশনাল” হয়ে যাবে 👇

১: Experiments

আমরা বেশিরভাগ মানুষই হয়তো ফেসবুক ক্যাম্পেইন রান করতে পারি।
কিন্তু একটা ক্যাম্পেইনের রেজাল্ট ভালো বা খারাপ হলে, এরপর কী করা উচিত সেটা অনেকেই জানি না।

সর্বোচ্চ আমরা বাজেট নিয়ে নাড়াচাড়া করি — এর বেশি কিছু না।
কিন্তু এক্সপার্টরা জানে — “যা মাপা যায়, সেটাই উন্নত করা যায়।”
Meta-র Experiments টুল তোমাকে ৩টা দিক থেকে বুঝতে সাহায্য করবে 👇

🧪 A/B Test: দুটি অ্যাড, অডিয়েন্স বা স্ট্র্যাটেজির মধ্যে কোনটা ভালো কাজ করছে সেটা যাচাই করা।

🚀 Brand Lift: তোমার অ্যাড দেখে মানুষ আসলে তোমার প্রোডাক্ট কতটুকু মনে রাখছে বা আগ্রহী হচ্ছে, সেটা বোঝা যায়।

💰 Conversion Lift: বলে দেয়, তোমার Meta Ads “incremental result” কতটা বাড়িয়েছে — অর্থাৎ, অ্যাড না দিলে কি এই রেজাল্ট হতো?

২: Audience Segment

আমরা সবাই “Audience Segment” শব্দটা শুনেছি,
কিন্তু মেটাতে এমন একটা টুল আছে — সেটা অনেকেই জানি না।
আর যদি জানো, তাহলে তোমাকে স্যালুট 👏

Audience Segment টুলের মাধ্যমে Meta খুব সহজে বুঝে নেয়
কে তোমার engaged audience, আর কে existing customer।
ফলে AI সিস্টেম দ্রুত লার্ন করতে পারে, কাকে কোন অ্যাড দেখালে ভালো রেজাল্ট আসবে, সেটা Meta নিজেই বুঝে ফেলে।

সবচেয়ে বড় সুবিধা হলো!

Audience Segment অটোমেটিকভাবে রিটার্গেটিংয়ের মতো কঠিন কাজগুলো সহজ করে দেয়।

এবং আপনে সহজেই বুঝতে পারবে নতুন অডিয়েন্স আর পুরনো কাস্টমার কারা।
👉 এজন্য Audience Segment-ই হলো রিটার্গেটিং, রিটেনশন আর দ্রুত লার্নিং-এর মূল সিক্রেট।

৩: Value Rules

আগে আমরা সরাসরি টার্গেট করতাম 🙄 বয়স, লোকেশন, আগ্রহ… সব ম্যানুয়ালি সেট করতাম।

কিন্তু এখন Meta-র সিস্টেম এত স্মার্ট যে, তাকে শুধু কিছু rules দিলেই সে নিজেই ঠিক করে নেয় কোথায় বেশি মনোযোগ দিতে হবে।

আপনে Value Rules-এ গিয়ে বলতে পারো 👇
👉 “২৫ থেকে ৩০ বছর বয়সী অডিয়েন্স আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
👉 “ঢাকা অঞ্চলে বাজেটের বড় অংশ খরচ করো।”
এরপর থেকে Meta অ্যাড স্পেন করার সময় এই নিয়মগুলো মেনে চলবে!

মানে, সরাসরি টার্গেটিং করছো না, বরং Meta-কে শেখাচ্ছেন কোন অডিয়েন্স আপনাট জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🎯 “টার্গেটিং এখন নয়, গাইডিং-ই হচ্ছে নতুন খেলা।”

৪: Creating Reports

এতক্ষণ যা যা করলে, তার ফলাফল যদি না বোঝেন — তাহলে শিখবে কিভাবে?

Creating Reports টুল দিয়ে কাস্টম রিপোর্ট বানান ,
যেখানে থাকবে শুধুই সেই মেট্রিক্স, যেগুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

👉 ROAS, CPA, CTR, Cost per Purchase — সব এক নজরে দেখা যাবে।
এবং আপনি আপনার ক্যাম্পেইনের প্রতিটি ডিটেইল বুঝে পরবর্তী স্টেপ নিতে পারবে।

পরবর্তী কনটেন্টে আমি দেখাবো!
কিভাবে Meta Metrics ক্যালকুলেশন করে একদম সঠিকভাবে ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া যায়।

আমি Sakib Hossain নতুন কিছু জানতে আমার কানেক্ট থাকতে পারেন।

ধন্যবাদ 🥰

Collected



Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

MA Aziz Road
Chittagong
4222