05/06/2026
কি হয়??৯৯% ফেল
This is an educational society. It is a non-profit organisation School of Science Lab
05/06/2026
কি হয়??৯৯% ফেল
28/05/2026
পুরুষের শরীরে শক্তি, পেশি গঠন, যৌনস্বাস্থ্য ও মানসিক উদ্যম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেস্টোস্টেরন হরমোন। সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, পরিমিত পরিমাণে গরুর মাংস বা লাল মাংস খাওয়া পুরুষদের টেস্টোস্টেরন মাত্রা বাড়াতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গরুর মাংসে থাকা জিঙ্ক টেস্টোস্টেরন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এতে থাকা ভিটামিন বি১২ ও আয়রন শরীরের শক্তি উৎপাদন এবং পেশির কার্যকারিতা বাড়ায়। ফলে নিয়মিত ব্যায়াম করা পুরুষদের জন্য পরিমিত গরুর মাংস উপকারী হতে পারে।
আপনারা কে কতটুকু খেলেন কমেন্ট এ জানান?
27/05/2026
নতুন এক গাণিতিক গবেষণা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ইতালির তাত্ত্বিক পদার্থবিদ Alessio Zaccone ও প্রয়াত বিজ্ঞানী Kostya Trachenko একটি nonlinear population model ব্যবহার করে দাবি করেছেন—যদি পৃথিবীর খাদ্য, জ্বালানি ও পরিবেশগত সক্ষমতা দ্রুত কমে যায়, তাহলে বৈশ্বিক জনসংখ্যা ভয়াবহভাবে ধসে পড়তে পারে।
গবেষণায় বলা হয়, মানবসভ্যতার গত ১২ হাজার বছরের জনসংখ্যা বৃদ্ধির ধরণ বিশ্লেষণ করে তারা দেখেছেন পৃথিবীর ধারণক্ষমতা কমে গেলে পপুলেশন কলাপ্স ঘটতে পারে। সবচেয়ে আলোচিত scenario অনুযায়ী, ২০৬৪ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বর্তমানের প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে বিজ্ঞানীরা এটিকে ভবিষ্যদ্বাণী নয়, বরং একটি ‘hypothetical worst-case scenario’ হিসেবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এটি নিশ্চিত ঘটনা নয়, বরং জলবায়ু সংকট, সম্পদ নিঃশেষ, যুদ্ধ, মহামারি ও পরিবেশগত চাপ কতটা ভয়াবহ হতে পারে সেই সতর্ক সংকেত।
#উপদেশ
24/05/2026
স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ যা অর্জন করতে পারেনাই,, এক Donald cow দিয়ে বাংলাদেশ তার থেকেও বেশি অর্জন করে ফেলেছে! বহির্বিশ্বে অনেকেই বাংলাদেশের নামটা অব্দি জানতোনা! এখন তারা বাংলাদেশের ট্রাম্প নিয়ে মাতামাতি করতেছে!
এই গরু এখন লিভিং মোনালিসা হয়ে গেছে,,🥲 যার বাজার মূল্য ১ বিলিয়ন ডলার।
18/05/2026
পারমাণবিক বিপর্যয়ের পর অনেক জায়গায় সূর্যমুখী গাছ লাগানো হয়, কারণ এই গাছ মাটি ও পানির ভেতর থাকা কিছু তেজস্ক্রিয় পদার্থ (radioactive substances) শোষণ করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় Phytoremediation — অর্থাৎ গাছের মাধ্যমে দূষণ পরিষ্কার করা।
বিশেষ করে সূর্যমুখী গাছ নিচের উপাদানগুলো শোষণ করতে সক্ষমঃ
সিজিয়াম (Cesium-137)
স্ট্রনশিয়াম (Strontium-90)
সীসা ও অন্যান্য ভারী ধাতু
🌻 সূর্যমুখীর শিকড় খুব গভীরে যায় এবং দ্রুত বৃদ্ধি পায়, তাই এটি দূষিত পানি ও মাটি থেকে ক্ষতিকর উপাদান টেনে নেয়। পরে সেই গাছগুলো নিরাপদভাবে সংগ্রহ করে ধ্বংস করা হয়, যাতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়ে।
বাস্তব উদাহরণ
Chernobyl disaster এর পরে সূর্যমুখী ব্যবহার করা হয়েছিল দূষিত পানি পরিষ্কারে।
Fukushima Daiichi nuclear disaster এর পরেও জাপানে ব্যাপকভাবে সূর্যমুখী চাষ করা হয়।
তবে সূর্যমুখী একাই পুরো তেজস্ক্রিয়তা দূর করতে পারে না; এটি মূলত দূষণ কমানোর একটি সহায়ক প্রাকৃতিক পদ্ধতি।
10/05/2026
আজকে বোঝা যাবে আপনার চোখ ভালো আছে নাকি গেছে।
এখানে কি লিখা আছে? বলেন দেখি
মানুষ মূলত দশম শ্রেণি পর্যন্তই শান্তিতে বাঁচে, তারপরই শুরু হয় জীবনযুদ্ধের অমানুষিক পরিশ্রমের যাত্রা
05/05/2026
আমরা এতদিন জানতাম লবস্টার বা গলদা চিংড়ি ব্যথা পায় না। কিন্তু সুইডেনের 'ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ'-এর সাম্প্রতিক গবেষণা আমাদের ভুল ভেঙে দিয়েছে।
গবেষণায় দেখা গেছে, লবস্টারকে বৈদ্যুতিক শক দিলে তারা যন্ত্রণায় ছটফট করে, কিন্তু মানুষের মতো পেইনকিলার (Aspirin) দিলে সেই অস্থিরতা কমে যায়। এর মানে—তারা কেবল রিফ্লেক্স দেখায় না, তারা সত্যি সত্যিই ব্যথা অনুভব করে! 🥺
ভাবুন তো, আমাদের রসনাবিলাসের জন্য ফুটন্ত গরম পানিতে জীবন্ত একটা প্রাণীকে সেদ্ধ করা কতটা অমানবিক? যে প্রাণীটি চিৎকার করতে পারে না, তার মানে এই নয় যে সে কষ্ট পাচ্ছে না।
ইতিমধ্যেই নিউজিল্যান্ড, নরওয়ে এবং অস্ট্রিয়াতে জীবন্ত লবস্টার সেদ্ধ করা নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরও কি সময় আসেনি আরেকটু মানবিক হওয়ার?
প্রিয়জনদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন। 🙏
03/05/2026
সীসা (lead) এর পারমানবিক সংখ্যা ৮২। সোনা(Au)-এর পারমানবিক সংখ্যা ৭৯।
সীসা থেকে ৩ টা প্রোটন + নিউট্রন বের করে আনলেই সোনা তৈরি হবে।
কিন্তু এখানে কি পরিমান শক্তি লাগবে + এটি কি পরিমান ব্যয়বহুল সেটা আপনা৷ চিন্তারও বাইরে।
সীসার বদলে পারদ (Hg) যার পারমানবিক সংখ্যা ৮০। সেটা ব্যবহার করলে তুলনামূলক কম শক্তি লাগতে পারে। কিন্তু সেটাও কম নয়।
আর আপনি সুইজারল্যান্ডের যে জায়গার কথা বললেন সেটাকে CERN বলে। সুইজারল্যান্ড + ফ্রান্সের বর্ডারে এই ল্যাব।
বাস্তবে এভাবে ১ গ্রাম সোনার বানাতে ১০০-২০০ বছরও লাগতে পারে !!!
29/04/2026
কুলিং পন্ড (Cooling Pond): চুল্লি থেকে বের করার পর এই রডগুলোকে বিশাল পানির ট্যাংকে বা 'কুলিং পন্ড'-এ রাখা হয়। পানি এখানে দুটি কাজ করে: এটি রডগুলোকে ঠান্ডা রাখে এবং তেজস্ক্রিয় বিকিরণ (Radiation) বাইরে আসতে বাধা দেয়।
সময়কাল: রডগুলোকে সাধারণত ৫ থেকে ১০ বছর (কখনও আরও বেশি) এই পানির নিচেই রাখা হয়। এই সময়ের মধ্যে এদের তাপ এবং তেজস্ক্রিয়তা অনেকখানি কমে আসে।
পরবর্তী ধাপ: পর্যাপ্ত ঠান্ডা হওয়ার পর এগুলোকে 'ড্রাই কাস্ক স্টোরেজ' (Dry Cask Storage) বা কংক্রিটের তৈরি বিশেষ শক্তিশালী পাত্রে স্থানান্তর করা হয় দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য।
বাংলাদেশেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানি (Spent Fuel) ব্যবস্থাপনার জন্য এ ধরনের আধুনিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।