আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ও সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ (Alumni),
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।
আপনাদের সকলকে নিয়ে আগামী ২০.০৬.২০২৬ তারিখ শনিবার রাত ৯:৩০ মিনিটে গুগল মিটের মাধ্যমে একটি অনলাইন মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ সভাকে সফল ও ফলপ্রসূ করতে আপনাদের আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।
এ উপলক্ষে আমাদের একাডেমি থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি তালিকা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনারা নিজ নিজ ব্যাচ ও শ্রেণির বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের এলামনাই গ্রুপে যুক্ত করতে সহায়তা করতে পারবেন, ইনশাআল্লাহ।
এই লক্ষ্যে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যাঁরা আল কুরআন একাডেমীতে অন্তত একটি শিক্ষাবর্ষ অধ্যয়ন করেছেন বা পঞ্চম শ্রেণি সম্পন্ন করেছেন, তাঁদের সবাইকে এলামনাই পরিবারের অন্তর্ভুক্ত করা হবে।
তাই আগামী শনিবারের সভার পূর্বে আপনারা সাধ্যানুযায়ী নিজ নিজ পরিচিত প্রাক্তন শিক্ষার্থীদের গ্রুপে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ আরও প্রাণবন্ত, সুসংগঠিত ও সফল হবে বলে আমরা আশাবাদী।
📢 অনলাইন মিটিং এ প্রবেশের লিংক নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে শনিবার মিটিং এর পূর্বে দেওয়া হবে।
সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মা'আসসালাম:
অধ্যক্ষ,
আল কুরআন একাডেমী
Al Quran Academy
Al Quran Academy is an Integrated model go-ahead school. Kadhurkhil, Boalkhali, Chittagong.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় “আল কুরআন একাডেমী” এর সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, দোয়া ও শুভেচ্ছা।
আপনারা এই প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের অবিচ্ছেদ্য অংশ। সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হলেও “আল কুরআন একাডেমী” আজও আপনাদের সবার আত্মিক ঠিকানা, স্মৃতি ও ভালোবাসার এক পবিত্র নাম।
আপনাদের অনেকের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক আগ্রহের ভিত্তিতে “আল কুরআন একাডেমী এলামনাই ” গঠনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, একটি সুসংগঠিত এলামনাই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানের উন্নয়ন, বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিচের গুগল ফরমটি পূরণ করার জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে।
👉 https://forms.gle/122XaGfhdzdh9Pqe7
এছাড়াও ব্যাচভিত্তিক সমন্বয়ের লক্ষ্যে দুইটি বালক-বালিকা দুইটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ রইলঃ
👨🎓 ছাত্রদের গ্রুপঃ👉https://chat.whatsapp.com/CvVX0hOkQXKIOvSTLuw5v1
👩🎓 ছাত্রীদের গ্রুপঃ👉https://chat.whatsapp.com/LslAPQO7fRdLMLU8NjXeSp
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে এই মহতী উদ্যোগের কার্যক্রম শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে অনলাইন ও অফলাইনে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ এলামনাই এসোসিয়েশন গঠনের কার্যক্রম পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
আমরা চাই, আল কুরআন একাডেমীর প্রতিটি প্রাক্তন শিক্ষার্থী আবারও নিজের প্রিয় বিদ্যাপীঠের ছায়াতলে ফিরে আসুক—ভালোবাসা, স্মৃতি, দায়িত্ববোধ ও ভ্রাতৃত্বের বন্ধনে সূচিত হোক এক নতুন অধ্যায়।
পরিশেষে, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
মা'আসসালাম:
মুহাম্মদ শওকত ওসমান
অধ্যক্ষ
আল কুরআন একাডেমী
কুধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম।
📞 যোগাযোগ: ০১৮২৫-১৫৯৯৭০
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Opening Hours
| 12:00 - 12:00 |