08/05/2026
সমবায় অধিদপ্তরের “দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গত ৭ মে পিআরটিসিতে অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ আগামী ১৬ মে পর্যন্ত চলবে। এতে চাঁদপুর, কুমিল্লা ও হাটহাজারী থেকে ২৫ জন খামারি ও উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
01/05/2026
সীতাকুণ্ডে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এর পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি)-এর উদ্যোগে গতকাল ৩০ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা প্রাণিসম্পদ অফিসে “আধুনিক পদ্ধতিতে ডেইরি খামার ব্যবস্থাপনা” বিষয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের অংশ ও লিংক নিচে সংযুক্ত করা হলো।
https://www.facebook.com/share/v/1FNnsM2XSX/
https://www.facebook.com/share/p/18y2eMnajv/
https://www.deshenews24.com/archives/12694
28/01/2026
পিআরটিসি, সিভাসুতে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী “দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের নির্বাচিত অংশ।
👉সম্পূর্ণ সংবাদ লিংক কমেন্টে।✅
25/01/2026
আজ জাপান থেকে আগত একটি প্রতিনিধি দল পিআরটিসি ল্যাব পরিদর্শন করেন এবং এই সময় পিআরটিসির পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।এই ধরনের আন্তর্জাতিক পরিদর্শনের মাধ্যমে পিআরটিসি ও সিভাসুর জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে পিআরটিসি/সিভাসুর শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকগণ আধুনিক জ্ঞান ও গবেষণায় ব্যাপকভাবে উপকৃত হবেন।
22/01/2026
আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার পিআরটিসিতে ৩২তম বোর্ড সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ লুৎফুর রহমান, মাননীয় উপাচার্য, সিভাসু।
সদস্য সচিব হিসেবে সভা পরিচালনা করেন পিআরটিসির সম্মানিত পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির।
সভায় পিআরটিসির অন্যান্য সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পিআরটিসির বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
18/01/2026
আজ ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার)পিআরটিসিতে সমবায় অধিদপ্তরের “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে দশ দিনব্যাপী “দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স” শুরু হয়েছে।
পিআরটিসি, ডেইরি এন্ড পোল্ট্রি সাইন্স বিভাগ, এবং ডেইরি ফুড প্রসেসরস নেটওয়ার্ক বাংলাদেশ–এর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনাব তোফায়েল আহমদ, যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির, পরিচালক, পিআরটিসি।
সঞ্চালনা করেন কোর্স পরিচালক ড. মোহাম্মদ ইনকিয়াজ উদ্দিন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, পিআরটিসি।