Homna Govt. High School

Homna Govt. High School

Share

One And Only Official Page.

Photos from Homna Govt. High School's post 12/05/2026

৪৭ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোমনা উপজেলা প্রশাসন কর্তৃক মনোনীত হোমনা উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে Homna Govt. High School ''শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান '', শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর ক্রেস্ট গ্রহণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার Uno Homna জনাব মোঃ শহিদুল ইসলাম এর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করা হয়।

Photos from Homna Govt. High School's post 15/04/2026

বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল এবং এসএসসি -২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ তাজুল ইসলাম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Photos from Homna Govt. High School's post 25/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা - ২০২৫ এর ফলাফল
টেলেন্টপুল বৃত্তি - ০৬টি
সাধারণ বৃত্তি - ০৯ টি
মোট ১৫ টি বৃত্তি উপজেলায় শীর্ষে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা। সকলকে আন্তরিক অভিনন্দন।
সৃষ্টিকর্তা অতি মহান ও ন্যায় বিচারক

Photos from Homna Govt. High School's post 20/02/2026

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ এর মহান ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে Homna Govt. High School এর পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন হেতু উপজেলা শহীদ মিনারে ফুলের শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।

Photos from Homna Govt. High School's post 29/01/2026

Bangladesh University of Engineering and Technology (BUET) ভর্তি পরীক্ষায় এ বছর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক তিনজন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এরা হলো-

তাসনিম হাসান রাফি-- পজিশন ৯৮
মো: আব্দুল্লাহ আল জুবায়ের -- পজিশন ১২৩
কে এম মাহবুবুর রহমান -- পজিশন ৫৮১

তাঁদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছে। অভিনন্দনের সাথে সাথে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক এই প্রত্যাশা ও শুভ কামনা ব্যক্ত করছে।
এরা সকলেই ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে GPA-5 পেয়েছিল।

27/01/2026

এর সাবেক শিক্ষার্থী মো.আবদুল্লাহ আল জুবায়েরের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চমৎকার সাফল্য...

ঢাকা বিশ্ববিদ্যালয় ১২১ তম
কুয়েট ২৫৪ তম
রুয়েট ২২৮ তম
চুয়েট ৯৭ তম
সাস্ট ১১৩ তম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৯০ তম
বুটেক্স ৩৩ তম

সে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমরা গর্বিত।শুভ কামনা জুবায়ের জন্য।

Photos from Homna Govt. High School's post 23/01/2026

বাণী মায়ের বন্দনায় হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় এর সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধার্ঘ প্রদান সুসম্পন্ন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ তাজুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মু. আ. কাইয়ুম মারুফ স্যার।

উপস্থিত সকল সনাতনী শিক্ষার্থীদের সন্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Photos from Homna Govt. High School's post 22/01/2026

শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম হোমনার তাসিন
-----------------------------------------

​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৬তম স্থান অর্জন করেছেন কে এম মাহবুবুর রহমান তাসিন।

​তাসিন ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হন।

এর আগে সে Homna Govt. High School শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
তোমার এই সাফল্যে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় আনন্দিত ও গর্বিত।

Photos from Homna Govt. High School's post 15/01/2026

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মোঃ মহরম আলী স্যারের জানাজা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

হোমনা বাজার (বাঞ্চারামপুর ব্রিজ) সংলগ্ন
Comilla
৩৫৪৬