17/06/2026
ব্ল্যাকহোলের কেন্দ্রে শূন্য আয়তন বনাম অসীম ঘনত্বের মুখোমুখিতে কি ঘটে?
( What happens in the clash between zero volume and infinite density at the center of a Black Hole?)
মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গাটির নাম ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। এর ভেতরে কী আছে, তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। তবে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণ ধরে যদি আমরা ব্ল্যাকহোলের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে পারি, তবে সেখানে গণিত এবং পদার্থবিজ্ঞানের এমন এক অদ্ভুত মুখোমুখি সংঘাত ঘটে, যা আমাদের চেনা বাস্তবতাকে পুরোপুরি ওলটপালট করে দেয়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ভাষায় এই কেন্দ্রবিন্দুকে বলা হয় সিঙ্গুলারিটি। আসুন, মহাবিশ্বের এই পরম রহস্যময় বিন্দুটি নিয়ে গভীরভাবে বিশ্লেষণের চেষ্টা করি:
সূর্যের চেয়ে বহুগুণ বড় একটি নক্ষত্র তার জীবনের শেষ প্রান্তে এসে নিজের তীব্র মহাকর্ষ বলের কারণে ভেতরের দিকে সংকুচিত হতে শুরু করে। নক্ষত্রটির ভেতরের সমস্ত ভর যখন সংকুচিত হতে হতে একটি অতি ক্ষুদ্র বিন্দুতে গিয়ে জড়ো হয়, তখনই জন্ম নেয় ব্ল্যাকহোল। সাধারণ আপেক্ষিকতার সমীকরণ অনুযায়ী, এই কেন্দ্রে সংকোচন প্রক্রিয়াটি চলতেই থাকে। চলতে চলতে একসময় নক্ষত্রটির পুরো ভর যে বিন্দুতে গিয়ে থেমে যায়, তার গাণিতিক আয়তন হয়ে যায় প্রায় শূন্য!
এখানেই শুরু হয় প্রকৃতির সবচেয়ে বড় প্যারাডক্স।
পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী, ঘনত্ব বের করার সূত্র হলো ভরকে আয়তন দিয়ে ভাগ করা। এখন, ব্ল্যাকহোলের কেন্দ্রে একটি বিশাল নক্ষত্রের ভর নির্দিষ্ট ঠিকই, কিন্তু গানিতিক সমীকরণে তার আয়তন প্রায় শূন্যের কাছাকাছি। গণিতের নিয়ম অনুযায়ী, যেকোনো নির্দিষ্ট সংখ্যাকে যখন শূন্যের কাছাকাছি কোনো অতি ক্ষুদ্র সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তখন তার উত্তর অসীমের দিকে ধাবিত হয়। অর্থাৎ, গানিতিকভাবে ব্ল্যাকহোলের কেন্দ্রে আয়তন যেখানে শূন্যের ঘরে পৌঁছায়, সেখানে তার ঘনত্ব হয়ে ওঠে অসীম।
তবে বাস্তব প্রকৃতিতে "অসীম ঘনত্ব" বা "প্রকৃত শূন্য আয়তন" বলে কোনো ভৌত রাশির অস্তিত্ব থাকা সম্ভব নয়। তাই গনিতের হিসাবে এর অর্থ হলো - এখানে এসে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণগুলো আর কাজ করে না, তারা গাণিতিকভাবে ভেঙে পড়ে। এই বিন্দুতে স্থান এবং কাল বা স্পেস-টাইম এত তীব্রভাবে বেঁকে যায় যে, আমাদের জানা প্রকৃতির সমস্ত চেনা নিয়মকানুন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। সেখানে সময়ের প্রবাহ কেমন হবে, বা আদৌ কোনো সময় থাকবে কি না, তা আমাদের চেনা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব।
ঠিক এই জায়গাতেই সাধারণ আপেক্ষিকতার সীমাবদ্ধতা দূর করতে পদার্থবিজ্ঞানীরা দ্বারস্থ হন "কোয়ান্টাম গ্র্যাভিটি" বা অতি ক্ষুদ্র কণার মহাকর্ষীয় তত্ত্বের। এই তত্ত্ব এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী, প্রকৃতিতে কোনো কিছুই আসলে একদম নিখুঁত শূন্য আয়তনের বিন্দু হতে পারে না। কারণ আমাদের মহাবিশ্বের একটি সর্বনিম্ন সীমানা রয়েছে, যাকে বলা হয় প্ল্যাঙ্ক স্কেল। কোয়ান্টাম কসমোলজির দৃষ্টিতে, ব্ল্যাকহোলের কেন্দ্রটি আসলে শূন্য আয়তনের কোনো বিন্দু নয়, বরং তা প্রকৃতির ক্ষুদ্রতম সীমার সমান একটি অতি অতি ক্ষুদ্র কোয়ান্টাম কোর বা ফেনা, যা তীব্র মহাকর্ষের চাপেও স্থান-কালকে সম্পূর্ণ শূন্যে মিলিয়ে যেতে বাধা দেয়।
ব্ল্যাকহোলের কেন্দ্রের এই শূন্য বনাম অসীমের লড়াই আসলে কোনো বাস্তব জাগতিক সত্য নয়, বরং এটি আমাদের চেনা বিজ্ঞানের সমীকরণের একটি সীমাবদ্ধতা মাত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মহাবিশ্বকে পুরোপুরি বুঝতে হলে আমাদের বৃহৎ মহাবিশ্বের বিজ্ঞান অর্থাৎ আপেক্ষিকতার সাথে কোয়ান্টাম গ্র্যাভিটিকে এক সুতোয় বাঁধতে হবে। যতদিন না আমরা এই দুটি তত্ত্বকে মিলিয়ে 'থিওরি অফ এভরিথিং' খুঁজে পাচ্ছি, ততদিন ব্ল্যাকহোলের কেন্দ্রের এই রহস্য আমাদের কল্পনার জগতে এক অন্তহীন রোমাঞ্চ হয়েই থাকবে।
*** এই বিষয়ে অধিকতর জানতে কমেন্টে শেয়ারকৃত তথ্যসূত্র পড়ুন।
The most mysterious place in the universe is a black hole. Scientists have endless curiosity about what lies inside it. However, if we reach the very center of a black hole using the equations of Einstein's General Theory of Relativity, we encounter a strange confrontation between mathematics and physics that completely turns our known reality upside down. In the language of theoretical physics, this focal point is called a singularity. Let us try to deeply analyze this ultimate mysterious point of the universe:
A star many times larger than our Sun begins to collapse inward at the end of its life due to its own intense gravitational pull. When all the mass of the star shrinks and gathers into an extremely tiny point, a black hole is born. According to the equations of General Relativity, this collapse process continues indefinitely at the center. Eventually, the mathematical volume of the point where the entire mass of the star comes to a halt becomes virtually zero!
This is where nature's biggest paradox begins.
According to the standard rules of physics, the formula for finding density is mass divided by volume. Now, at the center of a black hole, the mass of a massive star is indeed finite and specific, but in mathematical equations, its volume is close to zero. According to the rules of mathematics, when any specific number is divided by an extremely small number near zero, the answer tends toward infinity. That is, mathematically, where the volume reaches the zero mark at the center of a black hole, its density becomes infinite.
However, in physical nature, the existence of any physical quantity like "infinite density" or "true zero volume" is impossible. Therefore, in mathematical terms, it means that Einstein's equations of General Theory of Relativity no longer work here; they mathematically break down. At this point, space and time - or space-time - warp so intensely that all the known laws of nature instantly come to a standstill. It is impossible to explain with our known science what the flow of time would be like there, or whether time would even exist at all.
This is precisely where physicists turn to "Quantum Gravity"- the gravitational theory of subatomic particles - to overcome the limitations of General Relativity. According to this theory and Heisenberg's Uncertainty Principle, nothing in nature can actually be a point of absolutely perfect zero volume. This is because our universe has a minimum boundary, known as the Planck scale. From the perspective of quantum cosmology, the center of a black hole is not actually a point of zero volume, but rather an ultra-microscopic quantum core or foam equal to the smallest limit of nature, which prevents space-time from completely vanishing into nothingness, even under the pressure of intense gravity.
The battle of zero versus infinity at the center of a black hole is not actually a real physical truth, but rather a mere limitation of our known scientific equations. It reminds us that to fully understand the universe, we must weave the science of the macro-universe, relativity, together with quantum gravity. Until we unify these two theories to find the 'Theory of Everything,' the mystery at the center of a black hole will remain an endless thrill in the world of our imagination.
***To learn more about this topic, read the references shared in the comments.
#মহাকাশ
17/06/2026
16/06/2026
16/06/2026
15/06/2026
15/06/2026
15/06/2026
14/06/2026
14/06/2026