17/06/2026
মাঠে নামলো, প্রথম গোল করলো, হ্যাট্রিক ও করলো তারপর উঠে গেলো মাঠ থেকে! ❤️
মাঠে নাম আর গোল করা যার রুটিন, সেই ভদ্রলোক আজকে বিশ্বকাপে হ্যাট্রিক ও করে বসলো!
এই লোক আর কতো মুগ্ধ করবে? এই বয়সে এসেও এই লোক থামেনা!
Leo Messi 🫶❤️
15/06/2026
মানুষের চেয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা সহজ!❤️
07/06/2026
Happy Best Friend Day.
জীবনে এমন একজন বেস্টফ্রেন্ড থাকা খুব প্ৰয়োজন, যাকে কিনা যখন তখন ফোন দিলে ফোন রিসিভ করবে, আর আমার সাথে ঘটে যাওয়া সারাদিনের আজাইরা কাহিনিগুলো কোন রকম বিরক্তি ছাড়াই খুব মনোযোগ দিয়ে শুনবে! আর যাদের থাকে তারা খুব লাকি!🌸🖤
21/05/2026
ছাড় দিন, বাদ দিন, চুপ থাকুন, মেনে নিন, চালিয়ে নিন, বলতে দিন,করতে দিন, ব্যাস! সুখ আসতে লাগবে না আর বেশিদিন!'❤️
16/05/2026
কেউ আদুরে ডাকনামে ডাকলে, ব্যস্ত রাস্তায় হাত ধরে হাঁটলে, কথা দিয়ে কথা রাখলেই আমার মন ভালো হয়ে যায়।!ছোট ছোট যত্নে আমি খুশি হই! আবার এতো তুচ্ছ সব আচরণে কষ্ট পাই যে কাউকে তা বোঝানোও যায় না!I always feel too much, don't know if it’s a gift or a curse.!'❤️
14/05/2026
- আপনি 'রাগ' করে আপনার 'বিশেষ মানুষ' এর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন আর আপনার সেই 'বিশেষ মানুষ' বুঝেও নাই আপনি যে রাগ করছেন কিংবা বুঝেও পাত্তা দেয় নাই!
ব্রো! তুমি দুনিয়ার সবচেয়ে 'অসহায়' মানুষ! রাগ করে লাভ নাই! রাগের দাম দেওয়ার মানুষ নাই! ❤️🩹
03/05/2026
সব বন্ধু এক রকম হয় না।
কিছু বন্ধুত্বে সবসময় একটা দূরত্ব থাকে। কথা বলার আগে মাপতে হয়, হাসার আগে ভাবতে হয়, ফোন করার আগে ঘড়ি দেখতে হয়।
আর কিছু বন্ধুত্ব আছে যেখানে কিছুই ভাবতে হয় না।
রাত তিনটায় ফোন করলেও ঘুম চোখে ধরে। বাজে মেজাজে গেলেও সহ্য করে। গায়ে পা তুলে ঘুমিয়ে পড়লেও কিছু বলে না, বরং কম্বল টেনে দেয়।
এই মানুষগুলো দুনিয়ার সেরা সম্পদ।
হাজার পরিচিতের ভিড়ে এরকম দুজন পেলে নিজেকে ভাগ্যবান মনে করো।
এদের ধরে রেখো। এদের কখনো ছেড়ো না। 🤍
21/04/2026
কারো 'ব্যক্তিত্বের' প্রেমে পড়ার মতো 'বিপদজনক' জিনিস খুব কম ই আছে। 'সুন্দর চেহারা' একদিন,দুই দিন বা এক দুই মাস ভালো লাগে,এরপর আর না। অথচ কারো ব্যক্তিত্ব ভালো লেগে গেলে,সে মানুষ টা যা ই করুক,সেটাই ভাল্লাগে। তার সাথে একটু কথা বললেই ভাল্লাগে, তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে ভাল্লাগে,সে মানুষ টা হাসলে ভাল্লাগে,তার চলাফেরা ভাল্লাগে। একটা অদ্ভুত 'টান' কাজ করে তার প্রতি! কারো ব্যক্তিত্বের মায়ায় আটকে গেলে আপনি শ্যাষ! আসলেই শ্যাষ!🩵
13/04/2026
'তাকে' মেসেজ দিয়ে বলুন ‘তোমার সাথে জরুরী কথা আছে। যেখানেই থাকো ফোন রিসিভড করো। খুব দরকার। প্লিজ!'
তাকে কল দিন। সে ফোন রিসিভড করা মাত্রই বলুন 'আচ্ছা শুনোনা, আমার তোমাকে প্রচুউউর ভাল্লাগে। জরুরী কথা বলা শেষ। আল্লাহ হাফেজ!' বলে লাইন কেটে দিন!
শিওর থাকেন তারপরের মুহুর্তে তার চিন্তায় শুধু আপনি থাকবেন!😌❤
12/04/2026
মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?
কথার, কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন।
কাউকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।🤍