05/05/2026
• যে দিনটিতে আপনি কুরআন থেকে কিছুই পাঠ করেন নি সে দিনটি আপনার জন্য একটি অন্ধকার দিন, যাতে কোন বরকত বা কল্যাণ নেই।
কারণ; সময়ের বরকত নেবেন তো কুরআন পড়েই নেবেন।
আল্লাহ্ বলেন: ‘‘এক কল্যাণময় কিতাব আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অধ্যয়ন ও অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা এত্থেকে গ্রহণ করে উপদেশ।’’ সূরা সাদ : ২৯
04/05/2026
রাসূলুল্লাহ আবু বকরকে রাদিআল্লাহু আনহুকে বলেন:
أَلَا تَرْتَعُ فِي رَوْضَةِ الْجَنَّةِ ... )
"তুমি কি জান্নাতের বাগানে ফল ভক্ষণ করবে না?” তিনি প্রশ্ন করেন: “হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানের ফল ভক্ষণ কী?” তিনি বলেন: ““সুবহা-নাল্লা-হ', 'আল-হামদুলিল্লা-হ', 'লা- ইলাহা ইল্লাল্লা-হ' ও 'আল্লাহু আকবার'। "
হাইসামী
মাজমাউয যাওয়াইদ
30/04/2026
ফ্রি হিফজুল কুরআন কোর্সে ভর্তি চলছে...!
যারা কুরআন বিশুদ্ধভাবে নাজেরা পড়তে পারেন, এখন চাচ্ছেন কুরআনের কিছু অংশ অথবা আমলী সূরা বা আয়াত হিফজ করতে, তাদের জন্য আমাদের এই ফ্রি কোর্স।
ক্লাস ও ভর্তি সংক্রান্ত তথ্য ও বৈশিষ্ট্য সমূহ
🔷 নিয়মিত ক্লাস।
🔷 মাশক করানো হয়।
🔷 সবার পড়া শুনা হয়।
🔷 ক্লাসের মাধ্যম, গুগোলমিট।
🔷 বোনদের জন্য হাফেজা বোন শিক্ষিকা।
🔷 যে কোনো বয়সের শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে।
🔷 ক্লসের সময়: ফজর, যোহর বা এশার পর (এডমিনের সাথে কথা বলে নিশ্চিত হবেন)।
🔷 কোর্সের মেয়াদ: সূরার ছোট বড় ধরন ও সময় অনুপাতে নির্ধারিত হবে।
🔷 ভর্তি, মাসিক বা কোর্স ফি: সম্পুর্ণ ফ্রি। তবে কেউ দ্বীনি কাজের সহযোগী হিসাবে ছাওয়াবের নিয়তে টাকা দিতে চাইলে দিতে পারবে।
বি.দ্র.: ভর্তির এক মাত্র শর্ত হলো, নিয়মিত ক্লাস করতে হবে।
ভর্তি সম্পুর্ণ করতে নিচের ফর্মটি পূরণ করুন।
ভর্তি ফর্ম লিংক: https://forms.gle/HGwKw5Km6WoWkCQ39
প্রয়োজনে যোগাযোগ: WhatsApp: 01988-156296
#কুরআন #হিফজুল_কুরআন #ইসলামিক
17/04/2026
ভর্তি চলছে...! ভর্তি চলছে...! ভর্তি চলছে...!
ইসলামিক তারবিয়াহ ইনস্টিটিউট (অনলাইন শাখা) নাজেরা ও হিফজ বিভাগে ভর্তি চলছে।
আপনার সন্তান বা নিজের কুরআন শিক্ষার যাত্রাকে সহজ ও সুন্দর করতে আমরা দিচ্ছি মানসম্মত অনলাইন শিক্ষা ব্যবস্থা।
আমাদের বিশেষত্বসমূহ:
👥 ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক গ্রুপের ব্যবস্থা।
👩🏫 মেয়েদের জন্য রয়েছেন দক্ষ ও অভিজ্ঞ নারী শিক্ষিকা।
⏰ ক্লাস নেওয়া হবে ফজর অথবা রাতে (আপনার সুবিধা অনুযায়ী)।
💰 মাসিক ফি মাত্র ১৫০০ টাকা।
🤝 যাদের আর্থিক সংকট রয়েছে, তাদের ক্ষেত্রে ফি আলোচনা সাপেক্ষে কমানো হবে।
ভর্তির জন্য যোগাযোগ করুন (WhatsApp):01988156296
17/04/2026
"নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর যুলুম করেন না; মানুষ নিজেরাই কিন্তু নিজেদের উপর যুলুম করে।
(আজ এরা দুনিয়ার জীবন নিয়ে মেতে আছে) আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন(এই দুনিয়ার জীবনই তাদের কাছে এমন মনে হবে) যেন একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য তারা কিছুক্ষণ এখানে অবস্থান করেছিল। (তখন এ কথা প্রমাণিত হয়ে যাবে যে) যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলে উড়িয়ে দিত,তারা আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। আর তারা মোটেই সঠিক পথে ছিল না।
(সূরা ইউনুসঃ৪৪-৪৫)
13/04/2026
যারা যুক্ত হতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের whatsapp নাম্বারে
01988-156296
13/04/2026
কখনো কি ভেবেছেন? আমাদের এই কর্মব্যস্ত জীবনে, অগণিত দুশ্চিন্তা আর হতাশার মাঝে প্রকৃত সুখ কোথায়?
মহান আল্লাহ তায়ালা বলেন:
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
"জেনে রেখো, আল্লাহর জিকিরেই কেবল মানুষের মন প্রশান্ত হতে পারে।" (সূরা আর-রাদ, আয়াত ২৮)
এবং এই জিকিরের শ্রেষ্ঠ মাধ্যম হলো পবিত্র কোরআন। তাই আপনি প্রতিদিন পাঁচ মিনিট হলেও কোরআন পড়ুন।
#কুরআন #জিকির
06/04/2026
আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই থাকে" (তিরমিযী)