08/06/2026
জানেন কি? পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কতটা গভীর?
পৃথিবীর সর্বোচ্চ পর্বত হলো মাউন্ট এভারেস্ট। কিন্তু জানেন কি, প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যে এর সবচেয়ে গভীর অংশ “চ্যালেঞ্জার ডিপ”-এ পুরো মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও তার চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার নিচে রয়ে যাবে!
চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় ১১ কিলোমিটার, যেখানে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় এক হাজার গুণেরও বেশি। এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না, তবুও সেখানে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।
বিজ্ঞানীরা এই রহস্যময় গভীর সমুদ্র নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ পৃথিবীর এই অঞ্চল সম্পর্কে আমাদের জানা এখনও খুবই সীমিত।
02/06/2026
জানেন কি? পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান কোথায়?
অনেকে ভাবেন পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হলো কোনো মরুভূমি। কিন্তু অবাক করা বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানটি অবস্থিত বরফে ঢাকা অ্যান্টার্কটিকায়!
এই অঞ্চলের নাম ম্যাকমুর্ডো ড্রাই ভ্যালিস। এখানে কিছু এলাকায় প্রায় ২০ লক্ষ বছর ধরে বৃষ্টিপাত বা তুষারপাত হয়নি। চারপাশে বরফে আচ্ছাদিত থাকলেও অত্যন্ত শীতল ও শক্তিশালী বাতাস আর্দ্রতাকে উড়িয়ে নিয়ে যায়, ফলে এই উপত্যকাগুলো প্রায় সম্পূর্ণ শুষ্ক থাকে।
বিজ্ঞানীরা মনে করেন, এই এলাকার পরিবেশ অনেকটাই মঙ্গলের মতো। তাই এখানে গবেষণা করে তারা অন্য গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।
🤔 ভাবুন তো:
যদি এমন এক জায়গায় থাকতে হতো যেখানে লাখ লাখ বছর ধরে বৃষ্টি বা তুষারপাত হয়নি, তাহলে পানির ব্যবস্থা কীভাবে করতেন?
01/06/2026
বৃষ্টির এই সোঁদা গন্ধ কার না ভালো লাগে- কিন্তু এর পিছনের কাহিনীটি কি জানতেন?
21/05/2026
সাম্প্রতিক সময়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মহাশূন্যে ভাসমান এক দানবীয় মাথার খুলির ছবি তুলেছে!
প্রথম লাইন পড়েই ভয় পেয়ে যাবেন না যেন! এটি আসলে কোনো ভূতুড়ে কাণ্ড নয়, এটি মূলত একটা ‘প্ল্যানেটারি নেবুলা’ (একধরনের মহাকাশীয় বস্তু)। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন "Exposed Cranium" (এক্সপোজড ক্রেনিয়াম)।
আমাদের পৃথিবী থেকে প্রায় ৫,০০০ আলোকবর্ষ দূরে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে এই কসমিক খুলি। এই প্ল্যানেটারি নেবুলা বলতে ঠিক কী বুঝায়, সেটা নিয়ে না হয় আলোচনা করবো আরেকদিন।
কিন্তু আজ আপনাদের জন্য রইলো ছোট্ট একটা প্রশ্ন —এই যে "আলোকবর্ষ" বা Light-year ব্যাপারটা, এটা আসলে কী? কেউ কি সহজ ভাষায় বলতে পারেন?
দেখি কার উত্তর সবচেয়ে নিখুঁত হয়! কমেন্টে জানান।