20/04/2026
কোনো বিষয়ে দ্রুত এক্সপার্ট হতে গেলে Golden Rules
Master রা
দ্রুত শেখে না।
দ্রুত ভুল করে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSE Starter Pack, College & University, Dhaka.
▶ Guiding CSE students to real-world success 💻
▶ Learn skills beyond the classroom 💡
▶ Build your future with the right direction 🚀
▶ Follow & start your journey today 👇
20/04/2026
কোনো বিষয়ে দ্রুত এক্সপার্ট হতে গেলে Golden Rules
Master রা
দ্রুত শেখে না।
দ্রুত ভুল করে।
12/04/2026
AI এর যুগে এই ছুটিটা নষ্ট করার সময় নেই। যা যা করতে পারো:
- Claude Code শিখতে হবে
- Cowork শিখতে হবে — ১-২টা practical workflow build করো
- Perplexity Computer / Perplexity Finance সেট আপ করো
- Cowork অপ্টিমাইজ করো — plug-ins আর skills যোগ করো
- OpenClaw সেট আপ করো (আবার ঠিকঠাক করে)
- Google AI products test করো — Gemma 3 Nano, NotebookLM আর বাকিগুলো
- Basic agentic solutions নিয়ে experiment করো — Manus দেখো
- AI দিয়ে business plan, strategy আর context files তৈরি করো
- Notion-এ একটা AI second-brain database build করো
- Notion Agents — এইটা একদম নতুন, এটা নিয়ে experiment করো
- Basic automation শেখো — MCPs, Zapier, n8n
- Prompt engineering শেখো — AI-এর সাথে যত ভালো communicate করতে পারবে, output তত ভালো হবে
- AI আর্টিকেল পড়ো
- AI stocks, ETFs, আর investment arbitrage research করো
করার কাজ অনেক বেশি, সময় কম।
এই ছুটিতে একটাই কাজ — নিজেকে upgrade করো।
05/04/2026
তুমি যদি ১ম সেমিস্টারের হও, বা ভর্তি হওয়ার কথা ভাবছো —
আজ থেকেই এই ৫টা জিনিস শিখে ফেলো। এগুলো দিয়েই তোমার প্রথম প্রজেক্ট বানানো যাবে।
১) Visual Studio Code — কোড লেখার জায়গা
নতুন ফোল্ডার খুলে কোড লেখা শিখো
এক্সটেনশন ইনস্টল করা শিখো
ফাইল স্ট্রাকচার বুঝো
মিনি টাস্ক: একটি index.html ফাইল খুলে “Hello CSE” লিখে রান করো।
২) Google Chrome — আউটপুট দেখা + Inspect
Inspect (F12) ব্যবহার করা শিখো
HTML/CSS লাইভ এডিট করে দেখো
মিনি টাস্ক: কোনো ওয়েবসাইটে Inspect করে টেক্সট বদলে দেখো (লোকাল ভিউতে)।
৩) Git — কাজ সেভ রাখার বুদ্ধি
git init, add, commit শিখো
কেন ভার্সন কন্ট্রোল দরকার বুঝো
মিনি টাস্ক: তোমার প্রজেক্টে প্রথম commit দাও।
৪) GitHub — কাজ দেখানোর জায়গা
রিপোজিটরি খোলা শিখো
কোড push করা শিখো
মিনি টাস্ক: তোমার প্রজেক্ট GitHub-এ আপলোড করো।
৫) HTML + CSS — তোমার প্রথম দৃশ্যমান প্রজেক্ট
একটি সিম্পল প্রোফাইল পেজ বানাও
তোমার নাম, ছবি, লক্ষ্য লিখো
মিনি টাস্ক: নিজের একটি প্রোফাইল ওয়েবপেজ বানাও।
আজকের চ্যালেঞ্জ
২ ঘন্টা সময় দাও।
উপরের ৫টা স্টেপ শেষ করো।
আজই তোমার প্রথম প্রজেক্ট লাইভ করো।
Project এর জাদু
29/03/2026
Why Projects Are More Important Than CGPA?
ধরো, দুইজন CSE স্টুডেন্ট আছে।
একজনের নাম রাহাত।
আরেকজনের নাম নাবিল।
রাহাত ক্লাসে খুব মনোযোগী। নিয়মিত ক্লাস করে, পরীক্ষার আগে পড়ে, ভালো রেজাল্ট করে। তার CGPA 3.8। সবাই তাকে “ভালো স্টুডেন্ট” বলে চেনে।
নাবিলও একই ডিপার্টমেন্টে পড়ে। কিন্তু সে একটু অন্যরকম। তার CGPA 3.2। পরীক্ষায় সে মোটামুটি করে। কিন্তু তার একটা অভ্যাস আছে—সে সবসময় কিছু না কিছু বানানোর চেষ্টা করে।
কখনো Calculator বানায়।
কখনো To-Do App বানায়।
কখনো একটা ছোট ওয়েবসাইট বানায়।
আর সে তার সব কাজ আপলোড করে GitHub-এ।
সময় চলে যায়। ৪র্থ বর্ষে তারা দুজনেই ইন্টারভিউ দিতে যায়।
ইন্টারভিউয়ার প্রথমে রাহাতকে জিজ্ঞেস করে,
— “তুমি কি কি বানিয়েছো?”
রাহাত একটু চুপ। বলে,
— “আমরা তো অনেক lab করেছি… assignment করেছি…”
ইন্টারভিউয়ার আবার জিজ্ঞেস করে,
— “তোমার কোনো personal project আছে? GitHub link আছে?”
রাহাতের কাছে দেখানোর মতো তেমন কিছু নেই।
এবার নাবিল ঢোকে।
ইন্টারভিউয়ার একই প্রশ্ন করে,
— “তুমি কি কি বানিয়েছো?”
নাবিল ল্যাপটপ খুলে তার GitHub দেখায়।
সে দেখায় তার Calculator project, To-Do App, একটা simple portfolio website।
ইন্টারভিউয়ার দেখে—এই স্টুডেন্ট আসলেই কাজ করেছে। ভুল করেছে, শিখেছে, আবার বানিয়েছে।
এখন বলো, কোম্পানি কাকে বেশি পছন্দ করবে?
CGPA এখানে অদৃশ্য হয়ে যায়।
দেখা যায় শুধু—কে কাজ পারে।
বাস্তব সত্য হলো, CGPA তোমার পরীক্ষার ফলাফল দেখায়।
Project তোমার দক্ষতা দেখায়।
CGPA বলে—তুমি প্রশ্নের উত্তর দিতে পারো।
Project বলে—তুমি সমস্যা সমাধান করতে পারো।
CGPA বলে—তুমি বই পড়ে শিখেছো।
Project বলে—তুমি বাস্তবে প্রয়োগ করতে পারো।
অনেক CSE স্টুডেন্ট প্রথম ২–৩ বছর শুধু পরীক্ষা আর assignment নিয়েই ব্যস্ত থাকে। তারা ভাবে, “এখন পড়াশোনা করি, পরে project করবো।”
কিন্তু পরে আর সময় পাওয়া যায় না।
Final year এসে সবাই বুঝতে পারে—তার দেখানোর মতো কিছুই নেই।
তখন তারা তাড়াহুড়া করে project বানাতে চায়। কিন্তু তখন সেটা আর natural learning থাকে না, হয়ে যায় চাপ।
Project বানানোর সবচেয়ে ভালো সময় হলো ১ম বর্ষ থেকেই।
ছোট কিছু দিয়ে শুরু করা যায়:
✔ Simple Calculator
✔ Number Guessing Game
✔ To-Do List
✔ Student Management System
✔ Simple HTML CSS Website
এই project গুলো হয়তো খুব বড় কিছু না। কিন্তু এগুলো তোমাকে শিখাবে:
কিভাবে code কাজ করে
কিভাবে error solve করতে হয়
কিভাবে logic বানাতে হয়
কিভাবে একটি idea কে বাস্তবে রূপ দিতে হয়
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—তুমি এগুলো আপলোড করতে পারবে GitHub-এ।
একটা GitHub profile আসলে তোমার digital CV।
কোম্পানি সেখানে গিয়ে দেখতে পারে—তুমি আসলে কি কি করেছো।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো confidence।
যে স্টুডেন্ট project বানিয়েছে, সে ইন্টারভিউতে confidently বলতে পারে,
— “আমি এটা বানিয়েছি, এখানে এই problem হয়েছিল, আমি এভাবে solve করেছি।”
এই কথা বলার ক্ষমতা CGPA দিয়ে আসে না।
এটা আসে কাজ করার অভিজ্ঞতা থেকে।
তুমি হয়তো ভাবছো, “আমার তো এখনো skill কম, আমি কি project বানাবো?”
সত্য কথা হলো—project বানিয়েই skill বাড়ে।
Skill নিয়ে project বানাতে হয় না।
Project বানাতে বানাতেই skill তৈরি হয়।
তাই আজ থেকে mindset change করো।
CGPA গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ না।
প্রতিটা semester এ অন্তত ২টা ছোট project বানাও।
ভুল হবে। Bug হবে। মাথা ধরবে।
কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই তুমি একজন real developer হয়ে উঠবে।
শেষ কথা একটাই:
CGPA তোমার result দেখায়।
Project তোমার ability দেখায়।
আর কোম্পানি সবসময় ability কেই বেছে নেয়।
Follow CSE Starter Pack 🚀
প্রত্যেক টা cse student ই ভালো করবে।
21/03/2026
অনেক CSE স্টুডেন্ট ভাবে !!!! ???
“CGPA ভালো হলেই জব পেয়ে যাবো।”
কিন্তু বাস্তবটা একটু আলাদা… 👇
কোম্পানি শুধু তোমার নাম্বার দেখে না,
তারা দেখতে চায় তুমি আসলে কি পারো।
✔ Programming skill আছে?
✔ Problem solve করতে পারো?
✔ কোনো real project বানিয়েছো?
✔ Team এ কাজ করতে পারো?
আর সবচেয়ে important👇
তোমার কাজগুলো আছে কিনা GitHub-এ
একজনের CGPA 3.8 কিন্তু কোনো project নাই,
আরেকজনের CGPA কম কিন্তু real project আছে —
বলতো কে বেশি এগিয়ে থাকবে? 😉
💡 তাই এখন থেকেই শুরু করো।
ছোট ছোট project বানাও, upload দাও, improve করো।
Future এর জন্য best investment হচ্ছে — SKILL।
Follow CSE Starter Pack 🚀
CSE Starter Pack
এই video টা দেখলে মনে হবে real cinematic shot…
but honestly — এটা পুরোটা AI দিয়ে বানানো 😄
image বানাইছি
👉 leunardo . ai দিয়ে
তারপর একটু motion + edit
👉 Runway ML / Canva দিয়ে
---
আগে ভাবতাম এসব বানানো অনেক tough…
এখন বুঝতেছি — idea থাকলে AI অনেক কিছু possible করে দেয়।
---
CSE student হলে একটা honest কথা বলি —
এখন শুধু coding জানলেই enough না,
AI use করতে পারাটাও important হয়ে যাচ্ছে।
---
আমি এখনো shikhtesi…
প্রতিদিন try করছি নতুন কিছু 😌
তুমিও চাইলে start করতে পারো,
perfect হওয়ার দরকার নাই — just শুরু করো।
---
শেষে একটা simple কথা —
“Future wait করে না…
যে আগে শুরু করে, সে-ই এগিয়ে যায়।”
---
20/03/2026
তুমি যত ভালো use করতে পারবা, ততই তুমি আলাদা হবা। Canva দিয়েই ভিডিও এডিট করা সম্ভব।
এই image গুলা দেখলে মনে হয় real scene… কিন্তু আসলে সবটাই AI 😅
আমি নিজেই বানাইছি—AI দিয়ে image, তারপর একটু motion add করে cinematic video।
সত্যি কথা বলতে কি, আগে ভাবতাম এসব শুধু pro level মানুষদের কাজ…
এখন বুঝতেছি, ঠিকভাবে শিখলে আমরাও পারি।
আমি যেগুলা use করছি —
👉 Midjourney / DALL·E (image বানানোর জন্য)
👉 Runway ML / Canva (motion & edit)
---
CSE student হলে একটা simple কথা বলি —
এই জিনিসগুলো এখন ignore করলে পরে regret করবা।
কারণ এখনই
👉 AI দিয়ে content বানানো যায়
👉 freelancing করা যায়
👉 নিজের একটা identity build করা যায়
---
Real কথা —
AI shortcut না…
AI একটা tool।
তুমি যত ভালো use করতে পারবা,
ততই তুমি আলাদা হবা।
---
আমি এখনো শিখতেছি…
trial & error করতেছি প্রতিদিন।
তুমিও চাইলে আজকেই শুরু করতে পারো,
perfect হইতে হবে না… just start করলেই হবে।
---
শেষে একটা honest কথা —
“skill build করতে চাইলে wait কইরো না…
start করো, পরে সব clear হয়ে যাবে।”
---
19/03/2026
Beginner হিসেবে কোন Programming Language দিয়ে শুরু করবে?
CSE শুরু করার পর সবচেয়ে common confusion —
C, C++, Python, নাকি JavaScript?
সত্যি বলতে, “best language” বলে কিছু নেই।
তুমি কোন direction এ যেতে চাও — সেটার উপর depend করে।
তাই সহজভাবে বুঝে নাও —
▸ যদি তুমি programming logic strong করতে চাও
তাহলে C বা C++ দিয়ে শুরু করো
▸ যদি তুমি easy ভাবে start করতে চাও
তাহলে Python ভালো option
▸ যদি তুমি web development এ যেতে চাও
তাহলে JavaScript দিয়ে শুরু করো
একটা কথা clear —
language important, কিন্তু তার থেকেও বেশি important হলো consistency।
তুমি যেটা দিয়েই শুরু করো, সেটাকে সময় দাও।
বারবার language change করলে কিছুই properly শেখা হবে না।
👉 Perfect choice না, right consistency তোমাকে এগিয়ে নিবে।
Comment এ বলো — তুমি কোন language দিয়ে start করতে চাও?
18/03/2026
CSE student হয়ে শুধু class আর assignment করলেই কি enough?
Reality হচ্ছে — job market এ টিকে থাকতে হলে extra skill লাগবেই।
অনেকেই ভাবে, “আগে CGPA ভালো করি, পরে skill শিখবো।”
কিন্তু তখন শুরু করলে অনেক সময় late হয়ে যায়।
তাই এখন থেকেই structured ভাবে শুরু করা দরকার —
▸ 🔹 একটি programming language নির্বাচন করো
▸ 🔹 প্রতিদিন নির্দিষ্ট সময় (১–২ ঘন্টা) practice করো
▸ 🔹 ছোট ছোট project তৈরি করা শুরু করো
▸ 🔹 নিজের কাজগুলো GitHub এ publish করো
এখানে perfect হওয়ার প্রয়োজন নেই, consistency বেশি গুরুত্বপূর্ণ।
তুমি আজ শুরু করলে ৬ মাস পর নিজেকে অনেকটা এগিয়ে দেখতে পারবে।
আর আজ শুরু না করলে, সেই জায়গাটাই missed হয়ে যাবে।
🥰 Follow করে রাখো — পরের পোস্টে কোন programming language দিয়ে শুরু করা উচিত, সেটা নিয়ে clear guideline দেওয়া হবে।
17/03/2026
AI এর যুগে পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না এবং কত টুকু শিখলে তুমি জব মার্কেট ready হয়ে যাবে সেই সবকিছুর গাইড লাইন থাকবে আমাদের এই journey তে।
CSE নিয়ে পড়তেছো… কিন্তু মাঝে মাঝে মনে হয় — আসলে কী শিখবো, কোথা থেকে শুরু করবো? 🤔
তোমার অগুছানো সময়কে গুছানোর জন্যই আমরা এই পেজ তৈরী করেছি।
এখানে একদম basic থেকে step by step দেখানো হবে —
📌 কোন skill আগে দরকার
📌 কোন tools use করা উচিত
📌 কতটুকু শিক্ষা উচিত
📌 কিভাবে practice করলে improve করা যায়
📌 future এ কোন দিকে গেলে ভালো হবে
এবং শুধু শেখানোই না —
💸 তোমার skill use করে কিভাবে income generate করতে পারো, সেটাও আবার ডাইরেক্ট জব মার্কেট এ — সে সব কিছুই থাকবে।
Simple ভাবে, কোনো জটিল ভাবে না।
👉 যদি তুমি সত্যি improve করতে চাও, তাহলে এই পেজটা তোমার জন্য valuable হবে।
আজকে না বুঝলেও, ১–২ মাস পর তুমি নিজেই difference টা feel করবে।
Follow করে রেখে দাও — future এর তোমার জন্যই 😉