Bangla Canvas

Bangla Canvas

Share

নতুন দিনের স্বপ্ন...

12/06/2026

🔥🔥 হট ব্যাংক সার্কুলার🔥🔥
✅ পদ সংখ্যা :১৩৩৫ টি
✅ নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার ক্যাশ ।

12/06/2026

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, খুলছে না ম্যাসেঞ্জারও

12/06/2026

👉 কোন গ্রেডে কত বেতন বাড়ছে!

12/06/2026
12/06/2026

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াচ্ছে সরকার। এর ফলে আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে ব্যাংক হিসাবে যদি তিন লাখ টাকা থাকে, তাহলে বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়। এবার এই সীমা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে।

ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বছরে একবারই আবগারি শুল্ক দিতে হবে। এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কাটা হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে শুল্ক অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে। এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থায় একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা হলে প্রতিটির বিপরীতে আবগারি শুল্ক কাটা হয়। এখন একবারই কাটা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

12/06/2026

সারাদেশে চিকিৎসক সংকট কমাতে শিগগিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ হবে নারী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যতমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ এবং নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত হিসেবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।

11/06/2026

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধির তথ্য প্রকাশের পর তিনি বলেছেন, ‘আমি এটি ভালোবাসি। সংখ্যাগুলো দুর্দান্ত ছিল। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মূল্যস্ফীতিকে ভালোবাসি।’ ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসে এ হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির এ উল্লম্ফন ঘটেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ফলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ফলে দেশটির তেল সরবরাহে প্রভাব পড়েছে এবং এর কারণে তেলের দামে সামান্য পরিবর্তন এসেছে।’ তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘এই সংঘাত শেষ হলে তেলের দাম নিচে নেমে আসবে।’

পরে বার্তাসংস্থা নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি অনেক কম রয়েছে, যদিও ইরান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে।

মে মাস নিয়ে টানা তৃতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি পেল। এর ফলে দেশটির সাধারণ পরিবারগুলো ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ অনুভব করছে।

পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে জ্বালানি ব্যয়-গ্যাস ও বিদ্যুৎসহ এক বছর আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিমান ভাড়া, ব্যক্তিগত ও চিকিৎসাসেবা, বিনোদন এবং যোগাযোগ খাতেও খরচ বেড়েছে।

11/06/2026

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মেট্রোরেল প্রকল্প সম্প্রসারণ ও নির্মাণকাজে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। অর্থমন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।‎
‎নতুন সরকারের প্রথম বাজেট তথা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এরইমধ্য অনুমোদন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এক বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিকেল ৩টায় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎আসন্ন অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মেট্রোরেলের দুই প্রকল্পের জন্য মোট ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এর মধ্যে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন-১-এর জন্য ৭ হাজার ৩৫০ কোটি ও এমআরটি লাইন-৫ (নর্দান রুট)-এর জন্য বরাদ্দ রাখা হচ্ছে ৩ হাজার ৯১০ কোটি টাকা।

‎‎জানা গেছে, প্রস্তাবিত বাজেট অনুমোদন পেলে চলতি অর্থবছরের (২০২৫-২৬) তুলনায় এমআরটি লাইন-১-এর বরাদ্দ প্রায় নয় গুণ বৃদ্ধি পাবে। চলতি অর্থবছরে প্রকল্পটির সংশোধিত বরাদ্দ ছিল ৮০১ কোটি টাকা। অন্যদিকে এমআরটি লাইন-৫-এর বরাদ্দও ৮৬৩ কোটি থেকে প্রায় পাঁচ গুণ বাড়িয়ে ৩ হাজার ৯১০ কোটি টাকায় উন্নীত করা হচ্ছে।

‎দেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি-১) হিসেবে এমআরটি লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার হয়ে পূর্বাচল পর্যন্ত বিস্তৃত হবে। অন্যদিকে এমআরটি লাইন-৫ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সংযোগ তৈরি করবে, যা ঢাকার পশ্চিম ও পূর্ব অংশের মধ্যে যাতায়াত সহজ করবে। দুটি প্রকল্পেই ডিপো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও প্রাথমিক নির্মাণকাজ এগিয়ে চলেছে।

‎‎ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়নকাজ এরই মধ্যে শেষ হয়েছে। বিমানবন্দর পর্যন্ত ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজও সম্পন্ন হয়েছে।

‎২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এমআরটি লাইন-১ প্রকল্পটির কাজ ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। গত অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৩ হাজার ৩৩৮ কোটি টাকা।

‎অন্যদিকে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটারের বেশি দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের ডিজাইন ও জরিপের কাজ শেষ হয়েছে। হেমায়েতপুর ডিপোর জমি অধিগ্রহণও সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিপোর ভূমি উন্নয়নকাজের অগ্রগতি ৮২ শতাংশের বেশি।

11/06/2026

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ....

11/06/2026

✅ চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষার আপডেট :

👉১২ জুন ২০২৬ চট্টগ্রাম কাস্টমস ভন্ড সিপাই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
👉 ১৩ জুন ২০২৬ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
👉 ১৬ জুন চট্টগ্রাম ডাই ডক এর বিভিন্ন পদের লিখিত অনুষ্ঠিত হবে।
👉 ১৯ জুন চট্টগ্রাম কর অঞ্চল - ৬ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
👉 ২০ জুন চট্টগ্রাম কর অঞ্চল - ৫ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

✅ বিশেষ দ্রষ্টব্য :
১। সব গুলো পরীক্ষা চট্টগ্রাম হবে।
২। পরীক্ষার এক সপ্তাহের মধ্যে ফলাফল, ব্যবহারিক, ভাইবা হবে।
৩। ভাইবার কিছু দিন পর চূড়ান্ত ফলাফল দিয়ে দিবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka