The School of Tuna

The School of Tuna

Share

Explorer at heart ❤️

27/04/2026

After the season's first Kalboishakhi swept through Dhaka, the evening sky transformed into a breathtaking canvas of gold. The post storm dusk brought a vibrant afterglow so rich and warm, even the camera struggled to capture its true tone. Nature put on a quiet, stunning show as the chaos faded and the golden hour took over the city's skyline.

25/04/2026

নাসা থেকে প্রকাশিত হয়েছে Your Name in Landsat নামের ইমেজগুলো। গুগল করে আপনার নাম ইনপুট দিলেই সারাবিশ্বের বিভিন্ন জায়গার ছবি দিয়ে আপনার নাম ফুটে উঠবে। চাইলে জায়গাগুলো ঘুরেও আসতে পারেন।

আমার নামের জায়গাগুলো হচ্ছে-
- দুবাইয়ের লিওয়া মরুভূমি
- যুক্তরাষ্ট্রের উইমিং স্টেটের বামফোর্থ বন্যপ্রাণী অভিয়ারণ্য
- বলিভিয়ার ইয়াপাকানি
- যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়ুকুন ডেল্টা

Photos from চারুকর্ষক-Charukarshak's post 20/04/2026

🍂❤️

20/04/2026

যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ,
সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানান।

Photos from বাবুমশাই's post 19/04/2026

🌿

Photos from চারুকর্ষক-Charukarshak's post 18/04/2026
18/04/2026

বিষন্ন দুপুর জুড়ে শুনশান স্থবিরতা। 🖤

17/04/2026

🌻☘️

বাসার নাম নিরিবিলি

Photo by Photobook by Shuvro
follow me on instagram: instagram.com/photobookbyshuvro

01/03/2025

সূরা বাকারাহ'র প্রথম আয়াত- আলিফ লাম মিম।

الٓمٓ -

পুরো কুরআনুল মাজীদে বেশ কয়েক স্থানেই এইরকম হরফের সমন্বয় দিয়ে আয়াত এসছে। বিভিন্ন তাফসীর বিশারদ একেকভাবে এর অর্থ করেছেন। আলিফ লাম মিম- যাকে বলা হয় হরফ-এ-মুক্বাত্তাত। কেউ বলেছেন এইভাবে শুরু করে আল্লাহ তা'আলা মনোযোগ টানতে চেয়েছেন; পরবর্তী আয়াতগুলো যে গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য। কেউ বলেছেন আলিফ লাম মিম মূলত আল্লাহ তা'আলার নামেরই সংক্ষিপ্তরূপ। ইবনে আব্বাসের মতে, এর অর্থ : 'আমি ঈশ্বর, আমি জানি এবং দেখি'।

নানারকম অর্থ উপস্থাপন করা হলেও সবচাইতে গ্রহণযোগ্য যে মতবাদ তা হলো- এই disconnected alphabet গুলোর অর্থ কেবলমাত্র সৃষ্টিকর্তা নিজেই জানেন। কুরআন শরীফে কোন কিছুই আসলে এমনি এমনি দেয়া হয়নি, কোনকিছুই অনর্থক নয়। বলা হয়, প্রতি আয়াতের সর্বনিম্ন ৭ টি অর্থ আছে- সবচেয়ে deep meaning শুধুমাত্র আল-আলিমের জন্য preserved.

এই কথাগুলো এখানে বলার উদ্দেশ্য- সবসময়ই এই আয়াতগুলো পড়বার সময় আমার একটা অদেখা ভুবনের কথা মনে হয়। আবছা, ঠিক কল্পনা করা যায় না কিন্তু মনে হয় আমি কোন একসময় ওইখানটায় ছিলাম। এই না-দেখার ভুবনে আজ বিশাল ঘটনা ঘটেছে। আল্লাহ তা'আলার পেয়ারা হাবীবের উম্মাত আরেকটা রামাদানে প্রবেশ করলো। চারদিকে কি সুন্দর আবহ- কি শান্তি। রহমত, মাগফিরাত আর নাযাতের মাস। ঠিক যখন আত্মা বিষিয়ে উঠেছিলো, তখনি আসলো, আলহামদুলিল্লাহ ☘️

সবাইকে রামাদান মোবারক। মহান আল্লাহ তা'আলা এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দিক। আমিন। আল্লাহ তা'আলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিক, আমিন। রমজানকে কাজে না লাগাতে পারলে আমরা হবো লানত প্রাপ্ত। আল্লাহ আমাদের এমন fate থেকে রক্ষা করুক। আমিন।

বছরের শ্রেষ্ঠতম সময়ে স্বাগতম 🤍🥹

12/01/2025

এই ছবিটা কোপেনহেগেন শহরে তোলা। ডেনমার্কের রাজধানীতে আমরা ছিলাম ঠিক ২২ ঘন্টা। পুরো শহরটা বলতে গেলে হেটেই ঘুরেছি। জীবনে আমার অগুনতি স্বপ্ন- তার মধ্যে একটা ছিল Sakura বা চেরি ফুল দেখা। জাপানের চেরি ব্লসম জগৎবিখ্যাত। কিন্তু এই কোপেনহেগেন শহরেও যে তার দেখা পেয়ে যাবো, ভাবতে পারিনি।

এপ্রিল মাসে এই পার্কটায় চেরি ফুলের একটা উৎসব হয়। সে ফেস্টিভ্যালে জাপানের সংস্কৃতিকে তুলে ধরা হয়, পাশেই ক্যানাল থেকে নৌকায় বসেও সেই দৃশ্য উপভোগ করা যায়। মূলত চেরি ফুল দেখার পাশাপাশি মানুষ ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নেয়, পিকনিক করে পার্কে বসে। জাপানে এটাকে বলে 'হানামি'।

📍 Langelinie Park Cherry Blossom
Copenhagen, Denmark.

সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য। আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka