18/05/2026
RIMA Parvin
It is an educational page for higher education .
18/05/2026
18/05/2026
আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ গাইবান্ধা জেলার কর্তৃপক্ষকে, যিনি এই উদ্যোগ নিয়েছেন।
💟💟💟
সব জেলা কর্তৃপক্ষর এই উদাহরণ অনুসরণ করা উচিৎ। মারার জন্য সবার তখন ঠিকই দক্ষ কর্মী, অজ্ঞান করার ইঞ্জেকশন, নেট, গাড়ি সবকিছু বের হয়, কিন্তু এই রিসোর্স আর বাজেট দিয়ে তারা ভ্যাকসিনের কাজটা করতে পারে না!
সংগৃহীত
05/05/2026
আমার পক্ষে সম্ভব হলে আমিও তাই করতাম!
আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০টি অপরাধের জন্য জীবন থেমে যেতে পারে ৪ বছরের জন্য!
বোর্ডের নতুন নীতিমালা অনুযায়ী ২০টি কাজকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে কিছু নিয়ম যৌক্তিক হলেও, কয়েকটি নিয়ম শিক্ষার্থীদের জন্য রীতিমতো গলার কাঁটা। নিয়মগুলো জেনে রাখা জরুরি:
ধাপ ১ : পরীক্ষা বাতিল (৫টি অপরাধ)
১. পরীক্ষা কক্ষে এদিক-ওদিক তাকানো (এটি সবচেয়ে বিতর্কিত!)।
২. কথা বলা বা কথা বলে লিখা (এটাও বিতর্কিত)।
৩. অননুমোদিত কোনো কাগজ সাথে রাখা বা তা দেখে নকল করা।
৪. লিথোকোড (উত্তরপত্রে থাকা কোড) পরিবর্তন করা।
৫. অন্যের উত্তরপত্র দেখে লেখা বা অন্যকে দেখানো।
(বি.দ্র : বেঞ্চ, দেয়াল বা পোশাকে কিছু লিখলেও একই শাস্তি)
ধাপ ২ : পরীক্ষা বাতিল + পরবর্তী ১ বছর নিষিদ্ধ (৯টি অপরাধ)
৬. অপরাধে সহায়তা করা।
৭. মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা।
৮. মেসেজে তথ্য লেনদেন বা ডিভাইসে তথ্য সেভ রাখা।
৯. উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা বা অযৌক্তিক অনুরোধ।
১০. গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা।
১১. নকলের কাগজ পরিদর্শককে না দিয়ে ফেলে দেওয়া বা গিলে ফেলা।
১২. এক উত্তরপত্রে দুই ধরনের হাতের লেখা থাকা।
১৩. প্রশ্ন বা উত্তরপত্র বাইরে পাচার।
১৪. দায়িত্বপ্রাপ্তদের গালাগালি বা হুমকি দেওয়া।
ধাপ ৩ : পরীক্ষা বাতিল + পরবর্তী ৩ বছর নিষিদ্ধ (৬টি অপরাধ)
১৫. উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ।
১৬. রোল নম্বর পরিবর্তন করা।
১৭. উত্তরপত্র বিনিময় বা অবৈধ হস্তক্ষেপ।
১৮. মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা।
১৯. পরিদর্শক বা কর্মকর্তাদের ওপর আক্রমণ বা চেষ্টা করা।
২০. অস্ত্র প্রদর্শন এবং অন্যের লেখা উত্তরপত্র জমা দেওয়া।
সংগৃহীত
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Dhaka
DHAKA-1204