Nurses Story With Shakil Mahmud

Nurses Story With Shakil Mahmud

Share

Teacher || Mentor || Traveller

Nursing Officer,
Cumilla Medical College & Hospital

21/06/2026

লাইভ ক্লাস ০১

17/06/2026

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম ও ২য় বর্ষের পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ।

Photos from Nurses Story With Shakil Mahmud's post 15/06/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc in Nursing এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে।

03/06/2026

মায়ের প্রতি অবহেলার কারণে সরকারের যুগ্ম সচিব সন্তানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

02/06/2026

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের "হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি" তে আছে ভারপ্রাপ্ত নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সাইফুন্নাহার ম্যাম এবং নার্সিং কর্মকর্তা ফরহাদ আহমেদ চৌধুরী। অভিনন্দন সবাইকে।

21/05/2026

সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নিবেন?

21/05/2026

📘সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি প্রস্তুতি:

আমার অভিজ্ঞতা ও আপনাদের সফলতার জন্য দিক নির্দেশনা।

আমি বিশ্বাস করি, প্রিলিমিমারিতে সফল হবার মূল চাবিকাঠি হলো আত্মবিশ্বাস এবং পরিশ্রম—এই দুটি জিনিসের উপর অটুট ভরসা।

🎯 সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি প্রস্তুতিতে আছেন কিংবা যারা এখনও শুরু করেননি, তাদের বলবো—নিজের প্রতি বিশ্বাস রেখে আজই যাত্রা শুরু করুন। আপনি যদি মনোযোগ দিয়ে স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল উপায়ে প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

✅ সফলতার কৌশল: কীভাবে এগিয়ে যাবেন?

১. প্রথম কাজ: বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ
সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি-এর প্রশ্নপত্রে প্রতি বছরই পুরাতন প্রশ্ন ঘুরে ফিরে আসে। তাই প্রতিটি বিষয়ের বিগত বছরের প্রশ্ন চ্যাপ্টার ধরে ধরে বিশ্লেষণ করুন। বুঝে নিন—কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসেছে, কী ধরনের তথ্য চাওয়া হয়।

👉 আপনি চাইলে এই বিশ্লেষণে কারো সাহায্য নিতে পারেন, অথবা নিজেই নোট তৈরি করে তা বিশ্লেষণ করে নিতে পারেন।

২. রিভিশনের গুরুত্ব

আমার ব্যক্তিগত বিশ্বাস: একবার খুব ভালোভাবে পড়ার চেয়ে ২-৩ বার মোটামুটি ভালোভাবে রিভিশন করা বেশি ফলপ্রসূ।

📌 গুরুত্বপূর্ণ টপিকগুলো নির্ধারণ করে সেগুলো বারবার রিভিশন করুন।

৩. ১ টা রুটিন তৈরি করুন :
নিজের মতো করে একটি রুটিন তৈরি করুন কোন সময় কোন বিষয়টা আপনি পড়বেন সেই অনুযায়ী একটা রুটিন করুন।

•বাংলা
•ইংরেজি
•সাধারন জ্ঞান
•নার্সিং টেকনিক্যাল

📅 প্রতি সপ্তাহে একটি বা দুটি বিষয় ধরে পরিকল্পিতভাবে এগিয়ে যান।

৪. স্ট্রং ও উইক পয়েন্ট চিহ্নিত করুন

প্রতিদিন ২-৩ ঘণ্টা করে পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন—কোন সাবজেক্টে আপনি ভালো, আর কোনটিতে দুর্বল।

👉 স্ট্রং সাবজেক্টকে আরও শক্তিশালী করুন, আর উইক সাবজেক্টে বেশি প্র্যাকটিসের মাধ্যমে একটা গ্রহণযোগ্য মানে নিয়ে আসুন।

৫. নিয়মিত মডেল টেস্ট দিন

মডেল টেস্ট আপনাকে সহায়তা করবে—
✅ ভুল–সঠিকের অনুপাত বুঝতে
✅ সময় ব্যবস্থাপনা শিখতে
✅ নেগেটিভ মার্কিং থেকে সতর্ক থাকতে

🎯 আপনার ভুল থেকে শিখুন, এবং এগিয়ে যান।

💡 আমি বিশ্বাস করি, যদি আপনি একটানা মনোযোগ, কৌশল ও পরিশ্রম দিয়ে এগিয়ে যান, তাহলে ৬০+ মার্কস পাওয়া সম্ভব। কীভাবে কতজন টিকবে, কাট মার্কস কত হবে—এই প্রশ্নগুলো নিয়ে চিন্তিত না হয়ে নিজের প্রস্তুতিতে মন দিন।

শুভকামনা রইলো সকল প্রিলিমিনারি পরীক্ষার্থীর জন্য।আপনার স্বপ্ন যেন বাস্তবে রূপ পায়, সেই কামনায়।

শুভেচ্ছান্তে,
মো: শাকিল মাহমুদ
বিপিএসসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স।

20/05/2026

আলহামদুলিল্লাহ গতবছর আজকের এই দিনে বিপিএসসি নন ক্যাডার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হই। এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন পাই।

15/05/2026

'Diploma in Renal Nursing' এ
ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট,মিরপুর।

14/05/2026

ইদ ছুটির প্রজ্ঞাপন
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষ্যে ২৫ মে ২০২৬ তারিখ সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা। ২৩ মে শনিবার অফিস খোলা থাকবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Mohakhali
Dhaka