19/05/2026
পীরগঞ্জে দুই ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৬খ্রিঃ এর শুভ উদ্বোধন
নিজেস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সৈয়দ পুর ইউনিয়ন পর্যায়ে দুই ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৬খ্রি এর আয়োজন উপলক্ষে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন সৈয়দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিবেকানন্দ রায়, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ মাসুম আলী, বসন্ত পুর সরঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিউল ইসলাম (মিম) সহ অএ সৈয়দ পুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। উক্ত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় ১৯ মে ক্রীড়া ও বিষয় ভিত্তিক কুইজ এবং ২০ মে সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান সহ ১৯ টি প্রাথমিক বিদ্যালয় অংগ্রহণ করে
13/04/2026
এস,এস,সি,৯৫, ব্যাচ,মাগুরার প্রাক্তন কমিটির বিদায় ও নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
লেনিন জাফর,মাগুরা প্রতিনিধি
বন্ধন এসএসসি ৯৫ মাগুরা কর্তৃক আয়োজিত নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয় বন্ধুদের মিলনমেলা।দুপুরের ভোজনপর্ব শেষ করে শুরু হয় অনুষ্ঠান। অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় ও মোঃ ফরিদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দীন সোহাগ, আহ্বায়ক খায়রুল আলম ইমন, যুগ্ন আহ্বায়ক মীর লিটন, সদস্য আবিদুর রহমান বাবুল, খাইরুল ইসলাম, রকিবুল ইসলাম মাখন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কমিটির আইন বিষয়ক সম্পাদক এনায়েত করিম উন্মেষ, উপদেষ্টা ডাক্তার মেহেদী হাসান, মোঃ জাহিদুল আলম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন, বাপ্পী,জাহিদ,শিপন, সহ- সভাপতি শাহিনুর রহমান, মাহমুদ জামান, মফিজুর রহমান, শিউলি,শিলা,রুমা, শিরিনসহ চার উপজেলা থেকে আগত এস,এস,সি- ৯৫' ব্যাচের শতাধিক বন্ধু।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ বলেন, এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি। এতে করে বন্ধুদের মাঝে ভ্রাতৃত্যবোধ ও সম্পর্ক মজবুত আরও মজবুত ও দৃঢ় হবে।সাবেক কমিটির সকলকে সম্মানিত করতে পেরে মানসিক দিক থেকে তৃপ্তি অনুভব করছি।ভবিষ্যতে আরও এধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেজন্য বন্ধুদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
৯৫,ব্যাচের মানবসেবায় নিয়োজিত মানবিক ডাক্তার মেহেদী হাসান শত ব্যস্ততার মাঝেও অল্প সময়ের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ দেন সুন্দর আয়োজনের জন্য। তিনি বন্ধন -৯৫, মাগুরা ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক দ্রুত স্হান ত্যাগ করেন।
সাবেক কমিটির উপদেষ্টা ও সমাজসেবা অধিদপ্তর, মাগুরার ডিডি জাহিদুল আলম তার বক্তব্যে এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফরিদুজ্জামান বলেন, অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাইরুল আলম ইমন বলেন, দুই কমিটিকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বন্ধুদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত ও উৎফুল্ল করেছে।বন্ধুদের মনে এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে বলে আমি আশা রাখি।
পরিশেষে সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
12/04/2026
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. বায়জিদ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাইয়্যেবা আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল হক, সহকারী শিক্ষক কে. এম. রোকন-উজ-জামান, দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. মুসলিম তহুরা সাবা, বিদায়ী শিক্ষার্থী সামিয়া পারভিন, মেরিনা বিথী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমুল ইসলাম, ফাতেমা খাতুন, রথীন্দ্রনাথ বিশ্বাস, জিএম মিজানুর রহমান, আফরোজা খাতুন, ইখতিয়ার জাহান, মীর শরিফুল ইসলাম, পলি চক্রবর্তী, শান্তা খাতুন, লুৎফুর নাহার লুনা, বাবলুর রহমান, আব্দুর রাজ্জাক, প্রদিপ কুমার ঘোষসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ও ধর্মীয় শিক্ষক মো. আব্দুল কাদের।
24/03/2026
বন্ধন -'৯৫-মাগুরা, ব্যাচের জেলা শাখা'র আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ইমন, সদস্য সচিব সোহাগ
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর।
বন্ধন এস,এস,সি-৯৫' ব্যাচ, মাগুরা জেলা শাখা'র ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাত ৯ টায় নিজস্ব অফিস কক্ষে সভাপতি রাশেদুল ইসলাম রাখু'র অনুমতিক্রমে সহ-সভাপতি শাহিনুর রহমান শিপলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দপ্তর সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেক্রেটারী কামরুজ্জামান কল্লোল।এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ মফিজুর রহমান, আলী করিম, আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এনায়েত করিম উন্মেষ প্রমুখ।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ খাইরুল আলম ইমন, যুগ্ম আহ্বায়ক মীর লিটন, সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ, সম্মানিত অন্যান্য সদস্যগণ খাইরুল ইসলাম, রকিবুল ইসলাম ( মাখন), আবিদুর রহমান ( বাবুল), মোস্তাফিজুর রহমান (রিপন)।আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
24/03/2026
বন্ধন -'৯৫-মাগুরা, ব্যাচের জেলা শাখা'র আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ইমন, সদস্য সচিব সোহাগ
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর।
বন্ধন এস,এস,সি-৯৫' ব্যাচ, মাগুরা জেলা শাখা'র ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাত ৯ টায় নিজস্ব অফিস কক্ষে সভাপতি রাশেদুল ইসলাম রাখু'র অনুমতিক্রমে সহ-সভাপতি শাহিনুর রহমান শিপলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দপ্তর সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেক্রেটারী কামরুজ্জামান কল্লোল।এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ মফিজুর রহমান, আলী করিম, আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এনায়েত করিম উন্মেষ প্রমুখ।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ খাইরুল আলম ইমন, যুগ্ম আহ্বায়ক মীর লিটন, সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ, সম্মানিত অন্যান্য সদস্যগণ খাইরুল ইসলাম, রকিবুল ইসলাম ( মাখন), আবিদুর রহমান ( বাবুল), মোস্তাফিজুর রহমান (রিপন)।আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
14/03/2026
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর।
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে" রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার " এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গন ও আশপাশের এলাকায় হাসপালের পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসার্টেন্ট এন্ড মেডিসিন ডা: জুলি চৌধুরী, সহকারী সার্জন ডাঃ স্বাদরিকা রায়, সহকারী সার্জন ডাঃ আসাদুল আল গালিব, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ সানজিদা তিশা, সহকারী সার্জন ডাঃ আতিয়া ফাইরোজ, সহকারী ডেষ্টাল সার্জন ডা: জাকিয়া আফরোজ মিতি, মেডিকেল অফিসার, (ইউনানী) আশিষ কুমার পাল, নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রানী সাহাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারী গণ।
10/03/2026
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর।
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শাহীন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামসুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার আব্দুর গণি, উপজেলার প্রকৌশলী কর্মকতা প্রসেনজিৎ চক্রবত্তী, উপজেলা মহিলা বিষয়ক গৌরাঙ্গ কুমার চন্দ্র, উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকতা অমিতাভ সরকার, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকতা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলার সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
14/02/2026
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ পরিতোষ কুমার বৈদ্য।
শ্যামনগরে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় সুন্দরবন দিবস উদযাপন কমিটির আয়োজনে জনসচেতনতা সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে নীলডুমুরে ট্যুরিস্ট ঘাটে সকাল ১১ টায় মানববন্ধনে যুক্ত হন ফেইথ ইন অ্যাকশন, সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্রেকিং দ্যা সাইলেন্স, হেড সংস্থা, কোডেক, এ.এল.আর.ডি, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চসহ বিভিন্ন সংগঠন।
সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারির দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হয়। তবে সুন্দরবনসংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। প্রতি বছরের মতো আজ ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে সুন্দরবন দিবস। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক, ফেইথ ইন অ্যাকশনের প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, হেড সংস্থার কর্মসূচি কর্মকর্তা তরিকুল ইসলাম অন্তর, প্রিন্স বিশ্বাস, জয়া বিশ্বাস, ইয়ুথ লিডার হৃদয় মন্ডল, সোনিয়া পারভিন, শাহনাজ পারভিন, কোডেক লিডার শামীম হোসেন, ভুক্তভোগী নারী সকিনা খাতুন ও ফেইথ ইন এ্যাকশনের হৈমী মন্ডলসহ অনেকে।
সবুজ বনই জীবনের ঢাল, সুন্দরবন বাঁচুক চিরকাল’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় উপকূলীয় জনপদের বিভিন্ন বয়সী মানুষ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমগ্র আয়োজনের সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন এবং সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
প্রাণ সায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এর সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কেবল প্রাকৃতিক সম্পদ নয়—এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও সম্পদের প্রধান রক্ষাকবচ; তাই এর জীববৈচিত্র্য রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি।
সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ, বন্যপ্রাণী নিধন রোধ এবং নদী-খালে প্লাস্টিক দূষণ বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানান।
ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক বলেন, উপকূলবাসীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সুন্দরবন সংরক্ষণ এখন জাতীয় অগ্রাধিকার হওয়া জরুরি।
ফেইথ ইন অ্যাকশনের প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা না করলে উপকূলের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে।
হেড সংস্থার কর্মসূচি কর্মকর্তা তরিকুল ইসলাম অন্তর বলেন, স্থানীয় মানুষ ও তরুণদের সম্পৃক্ত করেই টেকসইভাবে সুন্দরবন রক্ষা সম্ভব।
অনুষ্ঠানজুড়ে বক্তারা বননির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় যুবসমাজকে সরাসরি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।