11/06/2026
HSC'25 Batch এর সেকেন্ড টাইমার যারা আছো, তোমার এই জার্নিতে প্রস্তুতিকে আরও গোছানো ও কার্যকর করতে আমরা আমাদের Free Comeback Admission Course এ ফুল সিলেবাসে থাকা চ্যাপ্টার গুলোর নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি ❤️
শর্ট সিলেবাস এর চ্যাপ্টার গুলোর আর্কাইভ ক্লাস তুমি কোর্সে এনরোল করা মাত্রই আমাদের ডেডিকেটেড ওয়েবঅ্যাপ এ সাজানো পেয়ে যাবে 😉
তোমার দ্বিতীয় পাওয়া সুযোগকে তুমি যেন সফলতায় পরিণত করতে পারো তার জন্যে আমরা যা যা প্রয়োজন সব টাই দেয়ার চেষ্টা করছি কোর্সে দেয়া এক্সক্লুসিভ সব ফিচার গুলোর মাধ্যমে।
তোমার স্ট্রাগল কে সফলতায় পরিণত করতে তাই আজই যুক্ত হয়ে যাও আমাদের সাথে 😉
কোর্স লিংক কমেন্ট এ 👇
11/06/2026
সবাই সবসময় একই গতিতে এগোয় না। কারও জন্য একটা বছর শুধু একটা বছর না - সেটা শেখা, বদলে যাওয়া আর নিজেকে নতুন করে গড়ার সময়।
তুমি হয়তো আগেরবার আশানুরূপ কিছু করতে পারোনি। কিন্তু একটা পরীক্ষার ফল কখনোই তোমার সামর্থ্যের শেষ পরিচয় না। সত্যিকারের পার্থক্য তৈরি হয় তখন, যখন মানুষ আবার শুরু করার সাহস দেখায়।
আজ থেকে কয়েক মাস পর তুমি এই সময়টার দিকে ফিরে তাকাবে। তখন প্রশ্ন হবে না "কতবার সুযোগ পেয়েছিলাম?”
প্রশ্ন হবে "যে সুযোগটা ছিল, আমি সেটার কতটা ব্যবহার করেছি?”
HSC'25 সেকেন্ড টাইমার, এই সময়টাকে শুধু রুটিন বা সিলেবাস শেষ করার সময় হিসেবে দেখো না। এটা নিজের ডিসিপ্লিন তৈরি করার সময়, নিজের সীমা ভাঙার সময়, আর প্রমাণ করার সময় যে তুমি শেষ পর্যন্ত থেমে যাওয়ার নও।
এই কটাদিন এমন ভাবে নিজেকে ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে নিয়ে যাও যাতে কয়েক মাস পরের তুমি যেন নিজের দিকে তাকিয়ে বলতে পারো "আমি অপেক্ষা করিনি, আমি চেষ্টা করেছিলাম!” ❤️
11/06/2026
📚 আজকের পরীক্ষাঃ
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
⏰ পরীক্ষা শুরু: সন্ধ্যা ০৬:০০ টা
📝 MCQ: ২৫ টি
⏳ সময়: ১৫ মিনিট
📌 সাবমিট করা যাবে রাত ১১:৫৯ পর্যন্ত
আজ থেকেই সিরিয়াস হও —
কারণ comeback always starts with one decision
11/06/2026
📢 Class Reminder!
জৈব রসায়ন - ২
🗓️ 11 June 2026
⏰ দুপুর 2:00 টা
Don’t miss it—be prepared!
10/06/2026
HSC'25 Batch এর সেকেন্ড টাইমার যারা আছো, তোমার এই জার্নিতে প্রস্তুতিকে আরও গোছানো ও কার্যকর করতে আমরা নিয়ে এসেছি আমাদের সম্পূর্ণ Free Comeback Admission Course ❤️
তোমার দ্বিতীয় পাওয়া সুযোগকে তুমি যেন সফলতায় পরিণত করতে পারো তার জন্যে আমরা যা যা প্রয়োজন সব টাই দেয়ার চেষ্টা করছি।
এই ফ্রি কোর্সে আমরা রেখেছি - শর্ট সিলেবাস এর আর্কাইভ ক্লাস, আর ফুল সিলেবাস এর চ্যাপ্টার গুলোর লাইভ ক্লাস। প্রতিনিয়ত ফ্রি এক্সামের ব্যবস্থা রেখেছি যাতে তুমি নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারো। আছে এক্সামের জন্যে আকর্ষণীয় প্রাইজমানিও 😇
একজন সেকেন্ড টাইমার এর প্রপার কামব্যাক এর জন্যে প্রয়োজনীয় গাইডলাইন, রিসোর্স ও নিয়মিত দিকনির্দেশনার সহ সকল কিছু রাখার চেষ্টা করছি আমরা 😊
তোমার এই স্ট্রাগল কে সফলতায় পরিণত করতে তাই আজই যুক্ত হয়ে যাও আমাদের সাথে 😉
কোর্স লিংক কমেন্ট এ 👇
10/06/2026
প্রিয় শিক্ষার্থীরা,
HSC 2025 পরীক্ষার্থীদের জন্য “Comeback – Target DCU” এর Paper Final Exam Routine প্রকাশ করা হয়েছে। ১৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে Physics, Chemistry, Higher Math ও Biology এর সব পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার পূর্ণমান ১০০ এবং সময় ৬০ মিনিট। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার এখনই সেরা সময়।
নিজের লক্ষ্যে ফিরে আসো, নিয়মিত হও, আর প্রস্তুত হও তোমার সেরা পারফরম্যান্সের জন্য। 💪📚
10/06/2026
কিছু সুযোগ জীবনে একবারই আসে। আর কিছু সুযোগ আসে নিজেকে প্রমাণ করার জন্য।
HSC'25 সেকেন্ড টাইমার, আজ থেকে কয়েক মাস পর তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হবে। তখন তুমি হয়তো গর্ব নিয়ে বলবে "আমি শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গিয়েছিলাম।" অথবা আফসোস করবে "আরেকটু চেষ্টা করলে হয়তো পারতাম।"
সিদ্ধান্তটা তোমার হাতে।
পেছনের ব্যর্থতা, হতাশা গুলোকে বোঝা বানিয়ে রেখো না। যারা একবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে, তারাই সবচেয়ে বড় সাফল্যের গল্প লিখে।
তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, কাঙ্ক্ষিত সাবজেক্ট কিংবা সেই বহুদিনের লক্ষ্য - হয়তো এখনো তোমার নাগালের মধ্যেই আছে। প্রয়োজন শুধু শেষ পর্যন্ত হাল না ছাড়া।
আর এই জার্নিতে তোমার প্রস্তুতিকে আরও গোছানো ও কার্যকর করতে আমরা নিয়ে এসেছি আমাদের সম্পূর্ণ Free Comeback Admission Course। প্রয়োজনীয় গাইডলাইন, রিসোর্স ও নিয়মিত দিকনির্দেশনার মাধ্যমে আমরা চাই তোমার এই দ্বিতীয় সুযোগটাকে প্রথম বড় সাফল্যে পরিণত করতে।
তাই আজ থেকেই শুরু করো। এমনভাবে চেষ্টা করো, যেন ফলাফল প্রকাশের দিন বলতে পারো "আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।" ❤️
10/06/2026
📢 Class Reminder!
আজকের ক্লাস: বাস্তব সংখ্যা ও অসমতা - ২
🗓️ 10 June 2026
⏰ রাত 10:00 টা
Don’t miss it—be prepared!
08/06/2026
অনেক সময় জীবনে দ্বিতীয় সুযোগ আসে না। কিন্তু তোমরা যারা HSC'25 সেকেন্ড টাইমার, তাদের সামনে এখনো একটি সুযোগ আছে - নিজের গল্পটা নতুন করে লেখার সুযোগ।
গতবারের ভুল, হতাশা নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো সম্ভব না। বরং এই সময়টাকে ব্যবহার করো নিজের সর্বোচ্চ সামর্থ্যটা দেখানোর জন্য। কয়েক মাসের সৎ পরিশ্রম অনেক সময় কয়েক বছরের আফসোসকে হারিয়ে দিতে পারে।
সফলতার কোনো শর্টকাট নেই, কিন্তু ধারাবাহিক চেষ্টা কখনোই বিফলে যায় না। নিজের লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, আর বিশ্বাস রাখো যে তোমার পরিশ্রমের মূল্য একদিন অবশ্যই মিলবে।
আর এই গুরুত্বপূর্ণ সময়টায় তোমাদের প্রস্তুতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই আমাদের ফ্রি কামব্যাক অ্যাডমিশন কোর্স। পরিকল্পিত গাইডলাইন, প্রয়োজনীয় রিসোর্স এবং নিয়মিত দিকনির্দেশনার মাধ্যমে আমরা চাই তোমরা তোমাদের স্বপ্নের পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও।
আজকের পরিশ্রমই আগামী দিনের পরিচয় তৈরি করবে। তাই নিজের সেরাটা দাও। হয়তো তোমার জীবনের প্রথম বড় সফলতার গল্পটা শুরু হবে এখান থেকেই। ❤️