29/01/2024
যেকোনো ব্যবসা অথবা অনলাইন সম্পর্কিত কাজে সর্ব প্রথমেই যে জিনিসটির অভাব লক্ষ্য করা যায় তা হলো পোস্টে রিচ। বন্ধুদের ইনভাইট আর নানানভাবে স্প্যামিং করে যতটুকুই লাভবান হওয়া যায় না কেন তা একসময় আর দীর্ঘস্থায়ী হয় না। এক্ষেত্রে সবাই হাত বাড়ায় সবচাইতে সেফ যে অপশনটার দিকে তা হলো বুস্টিং। বুস্টিং এর ক্ষেত্রে উপযোগী যে ডিজিটাল পেমেন্ট কার্ড প্রয়োজন তা সংগ্রহ করতে পেরোতে হয় নানান ঝক্কি-ঝামেলা। তাই আপনি আমাদের কাছ থেকে অতি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের বুস্টিং সেবাটি।
একটি আকর্ষনীয় ইলাস্ট্রেশন বা গ্রাফিক পোস্টার অথবা আপনার পণ্যের ইনফোগ্রাফিক একটি ইলাস্ট্রেশন সম্বলিত যেকোনো পোস্টকেই করতে পারে আরো তাক লাগানো। এ সেবাটিও আপনি নিতে পারেন আপনি আমাদের কাছ থেকে।
দক্ষ গ্রাফিক ডিজাইনার ও এস্টিমেটেড অডিয়েন্সের বুস্টিং দ্বারা আজই আপনার ব্যাক্তিগত ব্যবসা, প্রফেশনাল অ্যাকাউন্ট অথবা নিজস্ব প্রতিষ্ঠান এর এর পেজ রিচ এ ভরপুর করতে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে।
Our services :
1st Package : Super Effective Efficient Boosting
2nd Package : Boosting + Promotive Graphic Picture for your Post.
3rd Package : Boosting + Designed Picture for post + Researched Content Writing for the Post.
19/01/2024
Usha পরিবার থেকে আপনাকে ও আপনার পরিবারকে শুভেচ্ছা!
একটা সুন্দর বছর উপহার দেয়ায় Usha'র ছাত্রবন্ধু দের জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের সাফল্যে মূল কৃতিত্ব তাদেরই। এছাড়াও আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী শিক্ষকবৃন্দ, ডিজাইনারস, এফিলিয়েটড প্রতিষ্ঠান এবং মার্কেটারস দের প্রতিও জানাই অশেষ কৃতজ্ঞতা। সৃষ্টিকর্তার মহিমায় এ বছরও IELTS & Spoken with Usha'র প্রায় শতভাগ রেজাল্টই ৬/৬+ ব্যন্ডে (IELTS Band Score :6/6+)
এই ধারা অব্যাহত রেখে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই নতুন বছর কে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। এই মুহূর্তে IELTS & Spoken with Usha'র যেসকল IELTS কার্যক্রম চালু আছে -
IELTS Crash Course (offline,online)
Monthly IELTS speaking practice course(offline, online)
IELTS সম্পর্কিত videos, reel series, video series পেয়ে যাবেন আমাদের page & Youtube channel এ।
Greetings to you & your family from Usha!
We heartily thank our students for giving us another successful year. Our success is attributed by their diligent efforts. To all our well-wishers, teachers,designers, affiliated institutions & marketers we send our humble courtesy. Almost 100% students of our institution brought overall IELTS band score of 6/+6 for us in this struggling year. Our students will continue to bring such results insha-allah. Currently we are running several courses :
IELTS Crash Course (offline,online)
Monthly IELTS speaking practice course(offline, online)
Besides you will get IELTS related videos, reel series, video series on our Fb meta page & youtube channel.
Stay tuned.
31/12/2023
বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য পেশাগত দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। নতুন দক্ষতা কর্মজীবনের গুরুত্বপূর্ণ ধাপ পার হওয়ার ক্ষেত্রে কিংবা নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে সাহায্য করতে পারে।
নতুন দক্ষতা অর্জনের অনেক উপায় আছে। বিশ্ববিদ্যালয় বা কলেজ ডিগ্রি, বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স বা অনলাইনে নতুন দক্ষতা অর্জন করা যায়।
এই নিবন্ধে আমরা অনলাইনে নতুন দক্ষতা অর্জনের জন্য সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন, যা আপনার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউডেমি
ইউডেমিতে ডিজাইন, মিউজিক, ফটোগ্রাফি, আইটি, সফটওয়্যার, বিজনেস ইত্যাদি বিষয়ের ওপর এক লাখ ৮৩ হাজারেরও বেশি ভিডিও কোর্স আছে। ফটোশপ, প্রোগ্রামিং, মেশিন লার্নিংসহ যে বিষয়েই কিছু শিখতে চান- ইউডেমিতে সেই সংশ্লিষ্ট কোর্স পাবেন। এসব কোর্স আপনার ক্যারিয়ারের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কোর্সেরা
অনলাইন কোর্সের জন্য কোর্সেরা আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কোর্সেরার কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সমর্থিত ক্লাসও অন্তর্ভুক্ত থাকে, যেগুলোর সাহায্যে দক্ষতা বাড়ানোর সুযোগ থাকে। কম্পিউটার, ডেটা সায়েন্স, ব্যবসা, তথ্যপ্রযুক্তি এবং ব্যক্তিগত উন্নয়নের বিভিন্ন কোর্স পাওয়া যায় এই ওয়েবসাইটে।
এডেক্স
বিশ্বের অসংখ্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কোর্স এই ওয়েবসাইটে পাওয়া যায়। গ্রাহকরা চাইলে এডেক্সের 'ফ্রি-টু-ডিগ্রি' প্রোগ্রামে অংশ নিয়ে তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, যা তাদের কোডিং, নেটওয়ার্কিং, বিজনেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে।
কোডএকাডেমি
অনেক বড় চাকরির ক্ষেত্রে প্রযুক্তি ও কোডিংয়ের দক্ষতা প্রয়োজন হয়। এসব বিষয় আরও ভালোভাবে শিখতে কোডএকাডেমির সাহায্য নিতে পারেন। এই ওয়েবসাইটে বিনামূল্যে এবং অর্থের বিনিময়ে উভয় ধরনের কোর্সই আছে। বিনামূল্যের কোর্সগুলোতে বিভিন্ন রকম কোডিং ল্যাংগুয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে, আর মাসিক সাবস্ক্রিপশন-ভিত্তিক কোর্সগুলোতে ধাপে ধাপে শেখার সুযোগ আছে এবং কোর্স শেষে সার্টিফিকেটও পাওয়া যাবে।
স্কিলক্রাশ
যারা অন্য পেশা থেকে কোডিং ও ডিজাইন খাতে পেশা পরিবর্তন করতে চান, তাদের লক্ষ্য করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। স্কিলক্রাশের কোর্সগুলো প্রজেক্ট ও মেন্টরভিত্তিক এবং কোর্সে পুরো একটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে হয়। এজন্য মেন্টররা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। নিয়োগদাতারা অনেক সময় বাস্তব জীবনে কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন কি না, তার প্রমাণ দেখতে চায়। এই কোর্স করলে নিয়োগদাতাদের এই চাহিদা পূরণ করা সম্ভব হবে।
স্কিলশেয়ার
ব্যবসা ও প্রযুক্তির জ্ঞান এবং সৃজনশীলতাসহ বর্তমান নিয়োগদাতারা কর্মীদের মধ্যে যেসব দক্ষতা দেখতে চান, সেগুলো পূরণ করা যাবে স্কিলশেয়ারের কোর্সের মাধ্যমে। এই ওয়েবসাইটে ডেটা সায়েন্স, মার্কেটিং, উদ্যোক্তা হওয়ার উপায়, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোর্স পাওয়া যায়। মূলত শিক্ষার্থীদের যেসব দক্ষতা অর্জন করা জরুরি, সেসব কোর্সের ওপরই এই ওয়েবসাইটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
লিংকডইন লার্নিং
লিংকডইন শুধু পেশাজীবীদের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, নতুন নতুন দক্ষতা শেখার খুব ভালো একটি প্ল্যাটফর্মও। যারা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য অসংখ্য কনটেন্ট আছে এই ওয়েবসাইটে। বিভিন্ন বিষয়ের ওপর ১০ হাজারেরও বেশি কোর্স আছে লিংকডইন লার্নিংয়ে। ওয়েবসাইটের কোর্সগুলোতে প্রবেশাধিকারের জন্য গ্রাহকদের অর্থ পরিশোধ করতে হবে। একবার অর্থ পরিশোধের পর যত ইচ্ছা কোর্স করা যাবে।
ইউডাসিটি
ডেটা সায়েন্স, ব্যবসা, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর জন্য ইউডাসিটিতে বিভিন্ন কোর্স ও সলিউশন পাওয়া যায়। ইউডাসিটির মতে, তাদের লক্ষ্য হচ্ছে ক্রম পরিবর্তিত কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে তাদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে, সেজন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা।
ট্রিহাউজ
অনলাইন এবং টেকডিগ্রি নামের কোডিং বুট-ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে ট্রিহাউজ। অনলাইন কোর্স, কুইজ, কর্মশালা এবং সহ-শিক্ষার্থীদের সহায়তায় ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা বিকাশের সব আয়োজন রয়েছে এই ওয়েবসাইটে।
কোর্সিকা
ক্যারিয়ারের পরবর্তী ধাপ পার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়ক কোর্স আছে কোর্সিকায়। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, প্রকল্প পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স আছে এই ওয়েবসাইটে। কোর্স শেষ করার পর সার্টিফিকেটও পাওয়া যাবে।
তথ্যসূত্র: টপ রেজুমি
গ্রন্থনা: আহমেদ হিমেল
©️
04/01/2021
মারকেটিং এন্ড এনালাইসিস রিপোর্ট, ডিজিটাল মারকেটিং সেবাসমূহ এবং অন্যান্য সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট অথবা মেসেজ করুন।
ধন্যবাদ।
04/01/2021
অনলাইন পেজের বুস্টিং সারভিস সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট অথবা মেসেজ করুন।
ধন্যবাদ।
25/12/2020
🎯🎯 করোনা মহামারী ২০২০ এর চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে উষা একাডেমিক কেয়ারের কার্যক্রম যা ছিলো ঃ
এ বছরের শুরুটি হয়েছিলো যেই আশাগুলো নিয়ে তা বেশিরভাগের ক্ষেত্রেই নিরাশায় পরিণত হয়ে গেছে। সবার কর্মক্ষেত্রেই যোগ হয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলোর সাথে তাল মিলিয়ে উষা একাডেমিক কেয়ার এ বছর পরিচালনা করেছে ঃ
১. নবম দশম অনলাইন ব্যাচ। (সায়েন্স সাবজেক্টস + জেনারেল ম্যাথ)
২. একাদশ দ্বাদশ অনলাইন ব্যাচ। (সায়েন্স সাবজেক্টস +আইসিটি)
৩. দশম শ্রেণি (ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি কোর্স)।
৪. আইসিটি অনলাইন কোর্স (HSC).
উষা একাডেমিক কেয়ার তার সকল শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী দের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা।
16/12/2020
পরম করূণাময়ের এক অনন্য আশীর্বাদ মাতৃভূমি। বিজয়ের দিনে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমরা কামনা করি প্রিয় বাংলাদেশের সার্বিক সমৃদ্ধি ও স্বচ্ছতা।
ঊষা একাডেমিক কেয়ার এবং
ঊষা আই.টি. এন্ড সল্যুশনসের পক্ষ থেকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
14/12/2020
আজ বুদ্ধিজীবী দিবসে ঊষা একাডেমিক কেয়ার এবং ঊষা আইটি এন্ড সল্যুশনস জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়।