Tree and me

Tree and me

Share

Tree and Me | গাছের গল্পে প্রকৃতির স্পর্শ 🌱
গাছ–ফুল চেনা, পরিচর্যার টিপস, বাগান সাজানোর অনুপ্রেরণা।

Photos from Tree and me's post 03/06/2026

শরৎএর শিউলি,শীতের বাগানবিলাস,বর্ষার রেইনলিলি,পর্তুলিকা।বলেন তো কোন ফুল ফুটে না বছরের এই সময়টায়!এ যেন ফুলেদেরও মধুমাস। 🌿💚

28/05/2026

বর্ষাকালের সবচেয়ে সুন্দর ফুল মনে হয় কদম!💛
সবাইকে কদম ফুলের শুভেচ্ছা ও ঈদ মুবারক।

Photos from Tree and me's post 06/05/2026

বৃষ্টির পানি গাছের জন্য একদিকে মেডিসিন ও অন্যদিকে সারের কাজ করে।তাইতো অন্যান্য সিজন এর তুলনায় এই সময় গাছের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়।
ছবিতে:আমার ছাদ বাগানের গাছপালা।

Photos from Tree and me's post 10/04/2026

ছুটির দিনে বারান্দা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলাম হাসবেন্ড কে,কিছুক্ষন পর বারান্দা কেমন পরিস্কার হলো চেক করতে গিয়ে দেখি আমার এক্সট্রা লার্জ মানি প্লান্ট এর লতা ফ্লোরে এ নাই।মনে মনে ভাবলাম হায় আল্লাহ জামাই আবার বিরক্ত হয়ে লতা গুলা কেটে ফেলে দিল নাতো!কিন্তু না ,উপরের দিক তাকিয়ে দেখি লতা গুলিকে কাপড়ের মতো তারের সাথে ঝুলিয়ে দিছে যেন পরিস্কার করতে গিয়ে গাছ নষ্ট না হয় 😅

09/04/2026

গাছের গোড়ায় চা পাতা ব্যবহার করলে সেটা প্রাকৃতিক সারের মতো কাজ করে।
চা পাতায় নাইট্রোজেন,পটাশিয়াম ও কিছু মাইক্রোনিউট্রয়েন্ট থাকে যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে।তাছাড়া চা পাতা ব্যবহারে টবের মাটি নরম ও ঝুরঝুরে থাকে ফলে গাছের শিকড় সহজে বাড়তে পারে।
তবে ভেজা চা পাতা ব্যবহার করা যাবেনা ভালো করে শুকিয়ে ব্যবহার করতে হবে।
আর দুধ চিনি মিশানো চা পাতা অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে হবে।

Photos from Tree and me's post 05/04/2026

শুধু মাটিতে নয় পানিতে রেখেও স্নেক প্লান্ট এর পাতা থেকে চারা করা যায়।

01/04/2026

বেলী গাছের হার্ড প্রোনিং যেভাবে করবেন।

Photos from Tree and me's post 31/03/2026

আমার ছাদের সুন্দরীরা!বর্ষা শুরু হতে না হতেই ওরা ফুটতে শুরু করেছে।মাশাআল্লাহ!

02/03/2026

হাজিরা দিচ্ছি হে আল্লাহ🕋🤲✨
তোমার দরবারে। তোমার কোনো শরিক নেই।🕋🤍🤲
নিশ্চয়ই সকল প্রশংসা, নেয়ামত এবং রাজত্ব তোমারই।✨
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক।🌏🤲🕋

Photos from Tree and me's post 15/02/2026

আমার সব বাগানবিলাস বসন্তের ছোয়ায় রঙিন।সব কয়টা গাছেই সেকেন্ড টাইম আর হলুদ গাছটায় থার্ড টাইম ফুল এসেছে।যাদের বাগানবিলাস এ ফুল নাই তারা গাছের গোড়ায় লাল পটাশ ইউজ করতে পারেন।লাল পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে।💚🌿💕

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
1216