PTE Expert

PTE Expert

Share

One Course. One Goal. Move Abroad PTE Expert is a trusted online coaching platform for One-to-One and Group-based PTE preparation.

একটা ভালো PTE স্কোর বদলে দিতে পারে জীবনের গন্তব্য। যারা সেটা বোঝে, তারাই প্রস্তুতি শুরু করে সময়মতো।
🇦🇺 🇨🇦 🇬🇧 🇳🇿
Target High, Prepare Smart – Learn from PTE Expert. Led by certified Master Trainer Sabrina Lisa, we offer result-oriented courses tailored to individual goals — whether it's university admission, skill migration, or test re-attempts. Our courses are designed

17/05/2026

PTE Expert হলো বাংলাদেশে Pearson এর কয়েকটি PTE Registration Partner এর মধ্যে একটি। আমরা Pearson-এর Official Partner Portal-এর মাধ্যমে সম্পূর্ণ অফিসিয়াল, স্ট্যান্ডার্ড এবং নিরাপদ পদ্ধতিতে আপনার PTE Exam Registration সম্পন্ন করে দিবো।

PTE Exam-এর অফিসিয়াল রেজিস্ট্রেশন ফি হলো 220 USD, এবং আপনার ইনভয়েসেও সরাসরি 220 USD-ই দেখা যাবে। এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ authentic, verified এবং secure উপয়ে নিশ্চিত করতে পারবেন।

শুধুমাত্র কিছু টাকা বাঁচানোর জন্য কোনো unofficial বা Risky Registration Method ব্যবহার করবেন না, কারণ এতে ভবিষ্যতে- এমনকি result publish হওয়ার পরেও আপনার পরীক্ষা বাতিল হওয়া সহ অনেক সমস্যার সম্মুখিন হতে পারেন।

আমাদের মাধ্যমে আপনি পাবেন:

•⁠ ⁠100% Authentic Pearson Registration

•⁠ ⁠Credit Card-এর মাধ্যমে ৩–২৪ মাসের EMI সুবিধা

বিঃদ্রঃ সম্ভব হলে PTE Exam Registration নিজে করুন, না পারলে PTE Expert সহ বাংলাদেশে Pearson এর PTE Exam রেজিস্ট্রেশনের জন্য অথোরাইজ যেকোন একটি প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করুন।

কিভাবে চিনবো কারা Pearson এর অথোরাইজ PTE Exam Registration Partner:

অথোরাইজ প্রতিষ্ঠান সন্দেহ হলে তারা লাইভে এনে আপনাকে Pearson এর Portal এর প্রতিষ্ঠানের রেজিস্টার আইডি ব্যবহার করে লগইন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেখাবে।

Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

16/05/2026

PTE পরীক্ষায় অনেক স্টুডেন্ট ভালো preparation থাকার পরেও Speaking section-এ expected score পান না। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভুল microphone positioning।

সঠিক microphone position আপনার voice clarity improve করে, breathing noise কমায় এবং AI system যেন আপনার voice clearভাবে capture করতে পারে, তা নিশ্চিত করে।

আজকে আমরা PTE Speaking test-এর জন্য সবচেয়ে কার্যকর microphone positioning techniques দেখাব।

মনে রাখবেন:
• Mic যেন খুব কাছে না থাকে
• Breathing noise avoid করতে হবে
• Voice clear ও stable রাখতে হবে

ছোট ছোট এই techniques-গুলোই অনেক সময় score difference তৈরি করে।

আরও এমন practical PTE tips, strategies এবং real exam guidance পেতে আমাদের website visit করুন।

Our Website: www.pteexpert.com

15/05/2026

অস্ট্রেলিয়ার Skilled Migration System-এ বড় পরিবর্তন আসতে যাচ্ছে, এবং এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে ভবিষ্যৎ visa applicants-দের উপর। বিশেষ করে যারা 189, 190 অথবা 491 visa pathway লক্ষ্য করছেন, তাদের জন্য এখন থেকেই সঠিক preparation এবং planning অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন system-এ English proficiency, বয়স, qualification এবং skilled occupation আরও বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র basic eligibility থাকলেই হবে না — strong profile তৈরি করাটাই হবে মূল বিষয়।

এই কারণেই বর্তমানে একটি শক্তিশালী PTE score আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ PTE শুধু English test নয়, এটি আপনার migration competitiveness-এর একটি বড় অংশ।

যাদের profile বর্তমানে competitive অবস্থায় আছে, তাদের জন্য এখন থেকেই EOI planning এবং score maximization নিয়ে গুরুত্বসহকারে ভাবা উচিত। কারণ rules change হওয়ার পরে competition structure এবং invitation trend দুইটাই পরিবর্তিত হতে পারে।

সঠিক strategy, proper guidance এবং smart preparation থাকলে এখনো strong position তৈরি করা সম্ভব।

PTE Expert সবসময় চেষ্টা করে authentic information, practical guidance এবং effective preparation strategy-এর মাধ্যমে students-দের future migration goals-এর জন্য সঠিকভাবে প্রস্তুত করতে।

PTE Expert
Pearson Authorize Partner Coaching
Visit: www.pteexpert.com

14/05/2026

PTE পরীক্ষায় অনেক স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা হয় Reading section-এ Time Management
অনেকে একটি প্রশ্নেই বেশি সময় নষ্ট করে ফেলে, একই লাইন বারবার পড়ে, শেষে গিয়ে দেখে সময় প্রায় শেষ।

এই গাইডে থাকছে Reading section-এ বেশি স্কোর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ Time Management ও Smart Strategy।

কেন Reading Section কঠিন লাগে?

Reading section-এ শুধু English জানলেই হয় না। এখানে একসাথে কয়েকটি বিষয় manage করতে হয়:

➤ Time Management
➤ Complex Passage
➤ Different Question Types
➤ Synonyms & Paraphrasing
➤ Fast Decision Making

সবচেয়ে বড় সমস্যা হলো পুরো Reading section-এর জন্য একটি timer চলে।
মানে প্রতিটি প্রশ্নের আলাদা timer থাকে না। তাই আপনাকে নিজেকেই সময় ভাগ করে ব্যবহার করতে হবে।

সবচেয়ে Common Mistake

অনেক স্টুডেন্ট ভাবে Reading-এ কম স্কোর হওয়ার কারণ Vocabulary দুর্বল।

কিন্তু বাস্তবে সবচেয়ে বড় সমস্যা হলো:

➤ এক প্রশ্নে বেশি সময় দেওয়া
➤ পুরো passage line by line পড়া
➤ Panic করা
➤ Strategy ছাড়া solve করা

Strategy 1 : আগে Question পড়ুন

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং underrated strategy।

যদি সরাসরি পুরো passage পড়া শুরু করেন, তাহলে আপনি বুঝবেন না আসলে কী খুঁজছেন।

কিন্তু আগে Question পড়লে:

➤ আপনার target clear হয়ে যায়
➤ কোন information খুঁজতে হবে বুঝতে পারবেন
➤ সময় কম লাগবে

Question ও options-এর মধ্যে keywords খুঁজবেন।

Keywords হতে পারে:

➤ Names
➤ Dates
➤ Numbers
➤ Unique Words
➤ Synonyms
➤ Important Terms

এই keyword গুলোই আপনাকে passage-এর correct অংশ খুঁজে পেতে সাহায্য করবে।

Strategy 2 : Skim & Scan Technique

এটি Long Passage-এর জন্য সবচেয়ে powerful technique।

Step 1 - Skim

Skim মানে পুরো passage দ্রুত পড়ে Main Idea বোঝা।

এখানে প্রতিটি শব্দ পড়ার দরকার নেই।

বিশেষভাবে focus করুন:

➤ First Sentence — সাধারণত introduction দেয়
➤ Last Sentence — সাধারণত conclusion বা summary দেয়

Step 2 - Scan

Scan মানে passage-এর মধ্যে দ্রুত keyword খোঁজা।

খুঁজবেন:

➤ Same words
➤ Synonyms
➤ Paraphrased ideas

Important Signal Words

এই words গুলো idea change বা relationship বুঝায়:

➤ However
➤ In contrast
➤ Therefore
➤ For example
➤ In addition

এগুলো answer খুঁজতে অনেক সাহায্য করে।

খুব Important Warning

অনেক option দেখতে correct মনে হয় কিন্তু আসলে trap থাকে।

তাই answer পাওয়ার পরে:

➤ Nearby sentence আবার check করুন
➤ Meaning fully match করছে কিনা দেখুন

Strategy 3 : Timer দিয়ে Practice করুন

Real exam pressure handle করতে হলে Timer Practice বাধ্যতামূলক।

কারণ timer দিয়ে practice করলে:

➤ Brain pressure handle করতে শেখে
➤ Speed improve হয়
➤ Panic কমে যায়
➤ Confidence বাড়ে

Suggested Time Allocation

➤ Fill in the Blanks: 2–4 minutes maximum
➤ Multiple Choice Questions: around 2 minutes

সবচেয়ে High Scoring Tasks কোনগুলো?

সব Reading task-এর score সমান না।

Highest Priority

➤ Fill in the Blanks
এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি Reading score বাড়ায় এবং Writing score-ও বাড়ায়।

➤ Re-order Paragraph
এটিও high scoring task।

➤ Multiple Choice Questions
এগুলোর priority তুলনামূলকভাবে কম, তাই এখানে বেশি সময় নষ্ট করা উচিত না।

Smart Exam Rule

একটি প্রশ্নে বেশি সময় দিলে পুরো section-এর score নষ্ট হতে পারে।

তাই:

➤ Difficult question-এ stuck হবেন না
➤ Smart guessing শিখুন
➤ Time save করুন high scoring tasks-এর জন্য

Final Exam Tips

➤ আগে Question পড়ুন, এতে target clear হবে
➤ Skim & Scan ব্যবহার করুন
➤ পুরো passage line by line পড়বেন না
➤ Timer দিয়ে daily practice করুন
➤ High Scoring Tasks-এ বেশি focus দিন
➤ বিশেষভাবে Fill in the Blanks এবং Re-order Paragraph practice করুন

Final Message

PTE Reading section শুধু English knowledge-এর test না।
এটি Speed, Strategy এবং Time Management-এর combination।

সঠিক strategy follow করলে Reading section অনেক সহজ হয়ে যায় এবং score দ্রুত improve করা সম্ভব।

Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

29/04/2026

PTE Expert — বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ও Pearson-এর Official Certified Partner কোচিং সেন্টার

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা বা ইউরোপে study কিংবা Permanent residency পেতে একটি English test অনেক বেশি জরুরি। IELTS অনেক কঠিন মনে হতে পারে যেহেতু human examiner এর সামনে conversation করতে হচ্ছে সেক্ষেত্রে PTE হতে পারে আপনার জন্য best একটি option যার বেশিরভাগ AI scoring এবং এখানে Speaking & Writing এ অনায়াসে 66 তোলা অনেক বেশি সহজ যেটা IELTS band 7 এর সমতুল্য।

PTE Expert এ আপনি Pearson সার্টিফায়েড ট্রেইনারদের মাধ্যমে strategical class পাবেন, এবং নিয়মিত structured practice framework থাকবে যা আপনার desired score অর্জনে সহযোগিতা করবে।

আমরা PTE Academic এ মোট 22 টি task এর মধ্যে short syllabus করে 15 টি Task শেখাবো যা 94% syllabus cover করবে এবং score boost করতে help করবে।

আমাদের 3 ধরনের course রয়েছে
1. PTE Signature One to One
2. PTE Express One to One
3. PTE Premium Batch

আপনার পছন্দ মতো course এ admission নিতে যোগাযোগ করুন:

WhatsApp: 01772-381638
Website: www.pteexpert.com

29/04/2026

আপনার PTE প্রস্তুতি কি সত্যিই সঠিক স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে হচ্ছে?

আমরা Pearson Certified Trainer এর মাধ্যমে PTE পরীক্ষার scoring system, question weighting, এবং AI-based evaluation অনুযায়ী একটি structured preparation approach অনুসরণ করি।

এখানে গুরুত্ব দেওয়া হয় সেইসব high-weight question types-এ, যেগুলো সরাসরি overall score-এ প্রভাব ফেলে, পাশাপাশি integrated skills এবং partial credit system বুঝে targeted practice করানো হয়।

➤ High-weight question based focused preparation
➤ Real exam structure অনুযায়ী strategy development
➤ Integrated skills (Listening + Speaking / Reading + Writing) approach
➤ Smart answer technique based on scoring logic
➤ Small batch for proper monitoring and feedback

এই "PTE Premium Batch" Course টি তাদের জন্য, যারা একটি clear strategy, proper direction এবং measurable improvement চায়।

➤ ক্লাস শুরু: ১৬ মে ২০২৬
➤ সময়: রাত ৯টা
➤ দিন: শনি, সোম, বুধ
➤ মোট সময়: ১ মাস+
➤ মোট ক্লাস: ১৫টি
➤ Pearson সার্টিফায়েড ট্রেইনার দ্বারা ক্লাস
➤ ১ মাসের ফ্রি প্র্যাকটিস পোর্টাল অ্যাক্সেস
➤ ৫টি ফুল মক টেস্ট
➤ আমরা Pearson-এর Official Partner কোচিং সেন্টার
➤ প্রতি ব্যাচে মাত্র ৬ জনের লিমিটেড সিট

Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

29/04/2026

PTE Summarize Spoken Text: আগের Method নয়, ৮৫+ Writing Target হলে Content আর Spelling মিস করা যাবে না

PTE Summarize Spoken Text-এ recent update-এর পর অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে PTE Academic-এর ক্ষেত্রে আগের মতো শুধু template বা keyword-based method ব্যবহার করলে ভালো score পাওয়া কঠিন হতে পারে।

এখন Summarize Spoken Text writing-এর জন্য প্রায় ১২-১৫ marks এবং listening-এর জন্য প্রায় ১০-১২ marks contribute করতে পারে। তাই যারা Writing-এ ৮৫+ target করছেন, তাদের জন্য এই module খুব গুরুত্বপূর্ণ।

➤ প্রথম বিষয়: Content এখন বেশি গুরুত্বপূর্ণ

আগে Summarize Spoken Text-এ content ছিল ২ marks, কিন্তু এখন content ৪ marks। এর মানে হলো, audio থেকে বেশি relevant information ধরতে হবে।

আগের মতো শুধু কয়েকটি keyword লিখে বড় template ব্যবহার করলে content score কমে যেতে পারে।

যদি content zero হয়ে যায়, তাহলে grammar, vocabulary, spelling এবং form—সবকিছুতেই score impact হতে পারে।

➤ দ্বিতীয় বিষয়: বড় Template ব্যবহার করা Risky

অনেক শিক্ষার্থী এমন template ব্যবহার করে যেখানে ৪০ words-এর মতো আগে থেকেই লেখা থাকে।

যেমন:
The speaker provides relevant details about...

এই ধরনের template-এ audio থেকে নেওয়া content খুব কম থাকে। ফলে content marks কমে যায়।

Summarize Spoken Text-এ এখন audio-এর words এবং main points বেশি গুরুত্বপূর্ণ।

➤ তৃতীয় বিষয়: শুধু Keyword লিখলেই যথেষ্ট নয়

কেউ কেউ template-এর মধ্যে শুধু কয়েকটি keyword বসিয়ে দেয়। কিন্তু শুধু keyword দিলে summary complete হয় না।

Audio-এর main idea, important details এবং overall information sentence আকারে লিখতে হবে।

শুধু “obesity, Australia, people, percentage” এভাবে keyword লিখলে content properly cover হয় না।

➤ চতুর্থ বিষয়: Spelling এখন খুব গুরুত্বপূর্ণ

Summarize Spoken Text-এ spelling-এর জন্য ২ marks থাকে। একটি spelling mistake হলে spelling score কমতে পারে। দুটি mistake হলে spelling-এর marks আরও কমে যেতে পারে।

তাই যতটুকু লিখবেন, correct spelling নিয়ে confidence থাকতে হবে।

➤ পঞ্চম বিষয়: Grammar ঠিক রাখতে হবে

Summary লেখার সময় grammar error কম রাখতে হবে।

Audio থেকে words নেওয়ার সময় sentence তৈরি করতে হবে এমনভাবে যেন grammar ঠিক থাকে।
শুধু keyword একটার পর একটা বসিয়ে দিলে grammar এবং vocabulary score কমে যেতে পারে।

➤ ষষ্ঠ বিষয়: Vocabulary নিয়ে Overdo করবেন না

Vocabulary-এর জন্য আলাদা করে কঠিন synonym ব্যবহার করার দরকার নেই। যে words নিয়ে confident, সেগুলো ব্যবহার করা ভালো কারণ ভুল synonym ব্যবহার করলে meaning change হয়ে যেতে পারে এবং score কমে যেতে পারে।

➤ সপ্তম বিষয়: Word Limit Maintain করতে হবে

Summarize Spoken Text PTE Academic-এ সাধারণত ৫০ থেকে ৭০ words-এর মধ্যে লিখতে হয়, অন্যদিকে PTE Core-এ ২০ থেকে ৩০ words-এর মধ্যে লিখতে হয়।

Form-এর জন্য এই word limit maintain করা জরুরি।

Content বেশি cover করার জন্য PTE Academic-এ ৬৭-৬৮ words বা সর্বোচ্চ ৭০ words, অন্যদিকে PTE Core-এ ২৫-৩০ words-এর কাছাকাছি লেখা ভালো হতে পারে।

➤ অষ্টম বিষয়: Audio থেকে Sentence ধরতে হবে

সঠিক method হলো audio শুনে ৩-৪ seconds পরপর গুরুত্বপূর্ণ words বা phrases note করা। এরপর সেগুলো দিয়ে ৪-৫টি meaningful sentence তৈরি করতে হবে।

যত বেশি relevant audio content summary-তে থাকবে, content score তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে।

➤ নবম বিষয়: ছোট Linking Words ব্যবহার করা যেতে পারে

বড় template ব্যবহার না করে ছোট linking words ব্যবহার করা যেতে পারে।

যেমন:
Firstly
Then
Furthermore
In the end

তবে এগুলো শুধু sentence connect করার জন্য ব্যবহার করতে হবে। যদি নিজের লেখা already ৬৫+ words হয়ে যায়, তাহলে extra template বা unnecessary linking words যোগ করার দরকার নেই।

➤ দশম বিষয়: Audio Content বেশি Match করতে হবে

Summarize Spoken Text-এ এখন main focus হলো audio থেকে নেওয়া relevant content।

যত বেশি audio-এর main points এবং details আপনার summary-তে থাকবে, content এবং vocabulary score তত ভালো হতে পারে।

Template বেশি হলে audio content কমে যায়, আর audio content কমে গেলে score কমে যেতে পারে।

PTE Summarize Spoken Text-এ এখন shortcut template-এর ওপর rely করা safe নয়।

বড় template ব্যবহার না করে audio থেকে important information ধরে meaningful sentence লিখতে হবে।

ভালো score-এর জন্য focus করতে হবে:

Content Coverage
Correct Spelling
Proper Grammar
Relevant Audio Information
50-70 Words Form
Short Linking Words

যারা audio ভালোভাবে শুনে main points লিখতে পারবে এবং template-এর বদলে actual content ব্যবহার করবে, তাদের Summarize Spoken Text-এ ভালো score করার সম্ভাবনা অনেক বেশি।

ফ্রি টিপস পেতে Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

28/04/2026

PTE Reading: Recent Update-এর পর ৯০ Score-এর জন্য গুরুত্বপূর্ণ Strategy

Recent update-এর পর অনেক শিক্ষার্থীর Reading score ৬০, ৫৮ বা ৭০-এর নিচে আটকে যাচ্ছে। এর বড় কারণ হলো এখন Reading section-এর contribution এবং timing—দুটোতেই পরিবর্তন এসেছে।
আগে Read Aloud Reading score-এ বড় contribution দিত, কিন্তু recent update-এর পর Read Aloud এখন Reading section-এ marks contribute করছে না। এখন Reading score মূলত আসে Reading section, Summarize Written Text এবং Highlight Incorrect Words থেকে।
এছাড়া Reading section-এর সময়ও কমে গেছে। আগে যেখানে প্রায় ৩৩-৩৫ minutes পাওয়া যেত, এখন প্রায় ২২-২৩ minutes-এর মধ্যে Reading section শেষ করতে হয়। তাই time management এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

➤ প্রথম বিষয়: Multiple Answer এবং Single Answer নিয়ে বেশি সময় নষ্ট করবেন না
Reading section-এ Multiple-choice Choose Multiple Answer এলে বেশি সময় দেওয়া উচিত নয়।
এই question type-এ সময় দিলে শেষের গুরুত্বপূর্ণ questions miss হয়ে যেতে পারে। বিশেষ করে Reading Fill in the Blanks এবং Reading & Writing Fill in the Blanks-এর জন্য সময় বাঁচানো বেশি জরুরি।
Choose Single Answer সাধারণত শেষে আসে। সময় থাকলে answer করা যায়, না হলে এটি নিয়ে panic করার দরকার নেই।

➤ দ্বিতীয় বিষয়: Reorder Paragraph-এ সীমিত সময় দিন
Reorder Paragraph গুরুত্বপূর্ণ হলেও এতে বেশি সময় দেওয়া ঠিক নয়।
যারা high score target করছেন, তারা প্রতি question-এ প্রায় ১ minute দিতে পারেন। আর যারা ৭ band বা তার নিচে target করছেন, তারা ১.৫ minutes পর্যন্ত দিতে পারেন।
যদি এই সময়ের মধ্যে solve না হয়, তাহলে best possible order দিয়ে move on করা উচিত। একটি question নিয়ে ৩-৪ minutes নষ্ট করলে পরের বেশি গুরুত্বপূর্ণ questions miss হতে পারে।

➤ তৃতীয় বিষয়: Summarize Written Text-এ Strategy-র ওপর Trust রাখতে হবে
Summarize Written Text এখন Reading score-এ প্রায় ১৮-২০ marks contribute করতে পারে।
Normal paragraph হলে beginning, middle এবং ending থেকে sentence নিয়ে summary করা যেতে পারে।
Structure হতে পারে:
Sentence 1, and Sentence 2, but Sentence 3.
তবে conversational paragraph হলে copy method সবসময় কাজ নাও করতে পারে। তখন speaker one এবং speaker two-এর idea বুঝে paraphrase করতে হবে।

➤ চতুর্থ বিষয়: Reading FIB এবং Reading & Writing FIB হলো Reading-এর Pillars
Reading Fill in the Blanks এবং Reading & Writing Fill in the Blanks এখন Reading score-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে পড়ে।
এই questions-এ প্রতি question-এর জন্য সাধারণত ১.৫ থেকে ২ minutes-এর মধ্যে solve করার চেষ্টা করতে হবে।
একটি question-এ ৪-৫ minutes দিলে Reading section শেষ করার আগেই timer শেষ হয়ে যেতে পারে।

➤ পঞ্চম বিষয়: Highlight Incorrect Words-এ Doubt হলে Select করবেন না
Highlight Incorrect Words তুলনামূলক সহজ module হলেও এখানে negative marking আছে।
যে word সম্পর্কে আপনি confident, শুধু সেটিই select করা উচিত।
যদি কোনো word নিয়ে doubt থাকে, তাহলে সেটি select না করাই ভালো।
Rule মনে রাখুন:
In doubt, don’t select.

➤ ষষ্ঠ বিষয়: Reading Fill in the Blanks-এ Trap চিনতে হবে
Reading Fill in the Blanks-এ অনেক সময় options খুব obvious মনে হয়, কিন্তু সেটিই trap হতে পারে।
শুধু প্রথম দেখায় যে word ভালো লাগছে সেটি select করলে ভুল হতে পারে।
Context, grammar, collocation এবং meaning—সবকিছু মিলিয়ে answer select করতে হবে।
Mistake করলে সেটিকে বুঝতে হবে, কারণ trap চিনতে শেখা Reading improvement-এর বড় অংশ।

➤ সপ্তম বিষয়: Collocation Strong করতে হবে
Reading FIB এবং Reading & Writing FIB দ্রুত solve করতে collocation খুব গুরুত্বপূর্ণ।
অনেক blank collocation দিয়ে solve করা যায়।
যেমন:
suffered from
led to
became popular
turning point
stable food
Collocation জানা থাকলে অনেক blank দ্রুত identify করা যায় এবং time save হয়।

➤ অষ্টম বিষয়: Reading & Writing FIB-এর জন্য ৩-Step Formula
Reading & Writing Fill in the Blanks solve করার সময় তিনটি বিষয় follow করতে হবে:
প্রথমে Collocation check করুন
তারপর Grammar check করুন
শেষে Context দিয়ে meaning বুঝুন
সব blank শুধু context দিয়ে solve করতে গেলে সময় বেশি লাগতে পারে। তাই grammar, collocation এবং context—এই তিনটি একসাথে ব্যবহার করতে হবে।

➤ নবম বিষয়: Reading Skill Improve করার জন্য Regular Practice দরকার
Reading score improve করতে হলে শুধু module practice করলেই হবে না।
Vocabulary, grammar, collocation, spelling এবং reading speed—সবকিছুতে কাজ করতে হবে।
প্রতিদিন ১৫-২০ minutes reading skill development practice করলে ধীরে ধীরে speed এবং understanding improve হয়।

➤ Main Message
Recent update-এর পর PTE Reading-এ ভালো score করতে হলে শুধু question solve করাই যথেষ্ট নয়।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো:
Time Management
Reading FIB Accuracy
Reading & Writing FIB Accuracy
Summarize Written Text Strategy
Highlight Incorrect Words-এ Careful Selection
Collocation ও Vocabulary Skill

যারা unnecessary questions-এ সময় নষ্ট না করে important modules-এ focus করবে, trap বুঝে answer করবে এবং grammar-collocation-context একসাথে apply করবে, তাদের Reading score improve হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ফ্রি টিপস পেতে Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

28/04/2026

PTE নিয়ে ভুল ধারণা ভাঙুন – সত্য জানুন!

অনেক সময় কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ায় যেমন, PTE দিয়ে নাকি অমুক দেশে যাওয়া যায় না বা অনেক বিশ্ববিদ্যালয় PTE গ্রহণ করে না।

বাস্তবতা হলো, PTE এখন বিশ্বজুড়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও ৭৩টিরও বেশি দেশে স্বীকৃত।

এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের কারণে অনেক স্টুডেন্ট, PTE-এর মতো তুলনামূলক সহজ একটি ইংরেজি টেস্ট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, ভুল সিদ্ধান্ত নেয়। তাই সঠিক তথ্য জানা খুবই জরুরি।

নিচের অফিসিয়াল লিঙ্কে গিয়ে আপনি নিজেই যাচাই করতে পারবেন—

✔ কোন কোন দেশে PTE গ্রহণযোগ্য
✔ কোন কোন বিশ্ববিদ্যালয় PTE স্কোর গ্রহণ করে

Pearson Official Link:
https://www.pearsonpte.com/who-accepts-pte/

নিজে সঠিক তথ্য জানুন, অন্যদেরও জানান। সচেতন থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন।

সচেতনতায়: PTE Expert, Pearson-এর একটি Official Partner কোচিং সেন্টার

26/04/2026

PTE Read Aloud: ভালো Score-এর জন্য ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়

PTE Read Aloud শুধু passage পড়ে শেষ করার বিষয় নয়। এখানে আপনার speed, clarity, pitch, volume, fluency এবং overall speaking style—সবকিছু software observe করে। Read Aloud-এ আপনি যেভাবে speak করেন, speaking section-এর বাকি parts-এও software সেই consistency expect করতে পারে।

তাই Read Aloud করার সময় শুধু দ্রুত পড়ার চেষ্টা না করে natural flow, clear pronunciation এবং zero fumble strategy follow করা বেশি গুরুত্বপূর্ণ।

➤ প্রথম বিষয়: Speaking শেষ করেই Next Button Click করুন

Read Aloud শেষ করার পর সঙ্গে সঙ্গে Next Button click করা উচিত।

কারণ আপনি যদি অপেক্ষা করেন, software কয়েক seconds silence detect করার জন্য wait করতে পারে। Exam hall-এ আশেপাশের noise বা অন্য কারও voice record হয়ে গেলে score impact হতে পারে।

তাই speaking শেষ করেই next-এ চলে যাওয়া safe strategy।

➤ দ্বিতীয় বিষয়: Read Aloud আপনার Speaking Style Software-কে বুঝিয়ে দেয়

Read Aloud-এ আপনি যে speed, volume, pitch, clarity এবং pronunciation ব্যবহার করেন, software সেটিকে আপনার speaking style হিসেবে ধরে নিতে পারে।

তাই Read Aloud-এ একভাবে কথা বলে Repeat Sentence, Describe Image বা Retell Lecture-এ অন্যভাবে কথা বলা ঠিক নয়।

Speaking section জুড়ে same speed, same clarity এবং same natural flow maintain করা দরকার।

➤ তৃতীয় বিষয়: শুধু এক লাইন পড়ে শেষ করা Risky

আগে অনেকেই Read Aloud-এ শুধু এক লাইন পড়ে next করত এবং score পেত। কিন্তু এখন এটি mixed result দিচ্ছে।

কেউ ভালো score পেলেও অনেকেই reading score-এ stuck হয়ে যাচ্ছে।

তাই পুরো passage পড়া বেশি safe, কারণ Read Aloud থেকে speaking এবং reading—দুই জায়গাতেই score আসে।

➤ চতুর্থ বিষয়: Comfortable Speed-এ পড়তে হবে

Read Aloud-এ খুব fast পড়া ঠিক নয়।

Fast পড়লে fluency ভালো মনে হতে পারে, কিন্তু reading score impact হতে পারে। Software আপনার words ঠিকভাবে understand না করলে score কমতে পারে।

যেভাবে আপনি naturally একজন friend-এর সাথে কথা বলেন, সেই comfortable speed maintain করা ভালো।

➤ পঞ্চম বিষয়: Intonation বেশি করা যাবে না

Read Aloud-এ অপ্রয়োজনীয়ভাবে voice ওঠানামা করা ঠিক নয়।

Natural এবং mostly flat tone maintain করা বেশি safe। Pitch বেশি up-down হলে reading বা speaking score impact হতে পারে।

একটু natural variation ঠিক আছে, কিন্তু অতিরিক্ত intonation এড়াতে হবে।

➤ ষষ্ঠ বিষয়: Zero Fumble Strategy Follow করতে হবে

Read Aloud-এ fumble করলে score কমে যেতে পারে।

এক-দুইটি fumble overall হলে হয়তো বড় সমস্যা না, কিন্তু প্রতিটি sentence-এ বারবার fumble করলে speaking এবং reading score কমে যেতে পারে।

তাই calm mind, confidence এবং steady flow ধরে রাখা জরুরি।

➤ সপ্তম বিষয়: Normal Volume ব্যবহার করুন

খুব জোরে চিৎকার করে বা খুব আস্তে whisper করে কথা বলা ঠিক নয়।

Normal speaking volume ব্যবহার করা উচিত। একটু বেশি clear volume রাখা যেতে পারে, কিন্তু over loud হলে software words properly catch করতে সমস্যা করতে পারে।

➤ অষ্টম বিষয়: Pitch Issue থাকলে কাজ করতে হবে

কিছু শিক্ষার্থীর speaking score কম আসে pitch issue-এর কারণে।

যাদের voice খুব thick বা low pitch, তারা pitch analyzer app ব্যবহার করে নিজের pitch check করতে পারে। প্রয়োজন হলে slightly thinner tone practice করা যেতে পারে।

তবে tone change করার সময় naturality ধরে রাখতে হবে। Artificial voice করলে fumble বা unnatural flow তৈরি হতে পারে।

➤ নবম বিষয়: Ideal Time নিয়ে অতিরিক্ত চিন্তা নয়

Natural speed-এ পড়লে অনেক Read Aloud সাধারণত ১৬ থেকে ২০ seconds-এর মধ্যে শেষ হতে পারে।

তবে passage-এর length অনুযায়ী সময় কম-বেশি হবে।

মূল focus হওয়া উচিত natural speed, clear voice এবং smooth flow—not rushing, not dragging.

➤ দশম বিষয়: ১-২টি Word Skip হলে বড় সমস্যা নাও হতে পারে

Read Aloud-এ যদি কোনো word difficult মনে হয়, তাহলে ১-২টি word skip করা যেতে পারে।

কিন্তু skip করার সময় pause, hesitation বা correction করা যাবে না। এমনভাবে flow maintain করতে হবে যেন wordটি ছিলই না।

তবে অনেক words skip করলে reading score কমে যেতে পারে।

➤ একাদশ বিষয়: Extra Word accidentally add হলে panic করবেন না

Read Aloud-এ ভুলে ১-২টি extra word চলে গেলে সবসময় বড় সমস্যা হয় না।

কিন্তু ইচ্ছা করে extra words যোগ করা উচিত নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো fluency এবং clear flow ধরে রাখা।

➤ দ্বাদশ বিষয়: কোনো Word ভুল বললে ফিরে correction করবেন না

কোনো word ভুল pronounce করলে বা অন্যভাবে বলে ফেললে পিছনে ফিরে correction করা ঠিক নয়।

Correction করতে গেলে fumble তৈরি হয় এবং flow নষ্ট হয়।

ভুল হলেও confidence নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

➤ ত্রয়োদশ বিষয়: খুব Slow পড়া যাবে না

অনেক শিক্ষার্থী fumble এড়াতে খুব slow পড়ে। কিন্তু খুব slow reading করলে fluency নষ্ট হয় এবং score কমতে পারে।

Read Aloud-এ একটি natural rhythm থাকা দরকার। না খুব fast, না খুব slow—comfortable pace বজায় রাখতে হবে।

➤ চতুর্দশ বিষয়: Comma ও Full Stop-এ Natural Pause দিন

Comma বা full stop এলে pause দিতে হবে, কিন্তু rhythm ভেঙে ফেলা যাবে না।

Pause খুব long হলে flow নষ্ট হতে পারে। আবার একদম pause না দিলে sentence unnatural শোনাতে পারে।

ছোট, natural pause সবচেয়ে ভালো।

➤ পঞ্চদশ বিষয়: Abbreviation, Number ও Bracket নিয়ে Overthink করবেন না

AI, MRI, ML, number বা bracket-এর words নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই।

যেভাবে naturally বলতে পারেন, সেভাবে বলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো flow না ভাঙা।

Abbreviation বা number বলতে গিয়ে fumble করলে score impact হতে পারে।

➤ Main Message

PTE Read Aloud-এ ভালো score করতে হলে শুধু passage পড়ে শেষ করলেই হবে না।

Comfortable speed, clear pronunciation, normal volume, natural pitch, zero fumble এবং consistent speaking style maintain করতে হবে।

১-২টি word skip বা minor mistake বড় সমস্যা নাও হতে পারে, কিন্তু fumble, hesitation, correction, unnatural pitch এবং inconsistent flow score কমিয়ে দিতে পারে।

Read Aloud-এ মূল focus হওয়া উচিত:

Natural Flow
Clear Voice
Comfortable Speed
Zero Fumble
Consistent Speaking Style

এই বিষয়গুলো ঠিক থাকলে Read Aloud থেকে speaking-এ ভালো score করার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ফ্রি টিপস পেতে Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

26/04/2026

PTE Listening Fill in the Blanks: ভালো করার জন্য গুরুত্বপূর্ণ Strategy

PTE Listening Fill in the Blanks-এ একটি audio শোনানো হয় এবং screen-এ সেই audio-এর transcript দেওয়া থাকে। Transcript-এর কিছু জায়গা blank থাকে। Audio শুনে missing words গুলো সঠিকভাবে fill করতে হয়।

এই question type-এ ভালো করতে হলে শুধু listening নয়, spelling, typing, note-taking এবং timing—সবকিছুই গুরুত্বপূর্ণ।

➤ Audio শুরু হওয়ার আগে কী করবেন?

Audio শুরু হওয়ার আগে সাধারণত ৭ থেকে ১০ seconds সময় পাওয়া যায়।

এই সময়ের মধ্যে transcript quickly skim করে blanks কোথায় আছে তা দেখে নিতে হবে।

যদি transcript ছোট হয়, তাহলে blank-এর আগের এবং পরের words দেখে নিতে পারেন। এতে audio শুনতে সুবিধা হবে।

➤ Tab Button Check করা জরুরি

Audio শুরু হওয়ার আগে প্রথমে check করতে হবে tab button কাজ করছে কি না।

যদি tab button এক blank থেকে next blank-এ নিয়ে যায়, তাহলে cursor নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই।

কিন্তু যদি tab button কাজ না করে, তাহলে mouse দিয়ে next blank-এ click করে type করতে হবে।

➤ Notepad নাকি Direct Typing?

Listening Fill in the Blanks-এ দুইভাবে answer করা যায়।

একটি হলো notepad-এ words লিখে পরে transfer করা।

আরেকটি হলো সরাসরি passage-এর blank-এ type করা।

যাদের typing speed ভালো এবং confidence আছে, তারা direct typing করতে পারে।

আর যারা direct typing-এ comfortable না, তারা notepad ব্যবহার করে vertically note নিতে পারে।

➤ Note নেওয়ার সঠিক পদ্ধতি

যদি notepad ব্যবহার করেন, তাহলে words গুলো vertically লিখুন।

একটার পাশে আরেকটা লিখলে confusion হতে পারে বা একই জায়গায় লিখে ফেলতে পারেন।

Note নেওয়ার সময় screen-এর দিকে তাকিয়ে থাকুন। নিচে তাকিয়ে লিখতে গেলে পরের blank miss হয়ে যেতে পারে।

➤ Audio চলার সময় কী করবেন?

Speaker-এর সাথে সাথে transcript follow করতে হবে।

চোখ screen-এ রাখতে হবে এবং pace maintain করতে হবে।

কোনো word miss করলে সেখানে থেমে যাবেন না। Blank রেখে পরের অংশে move on করুন।

কারণ একটি word নিয়ে আটকে গেলে পরের blank গুলোও miss হয়ে যেতে পারে।

➤ Audio শেষ হওয়ার পর কী করবেন?

যদি notepad-এ note নেন, তাহলে audio শেষ হওয়ার পর দ্রুত answers transfer করতে হবে।

এরপর spelling mistake আছে কি না check করতে হবে।

কোনো blank empty থাকলে guess করে move on করতে হবে।

Audio শেষ হওয়ার পর ৩০ seconds-এর বেশি সময় waste করা ঠিক নয়, কারণ Listening section-এ Right from Dictation-এর জন্যও সময় দরকার।

➤ Spelling খুব গুরুত্বপূর্ণ

এই question type-এ spelling ভুল হলে mark পাওয়া যাবে না।

শুধু correct spelling থাকলেই point পাওয়া যায়।

তাই spelling practice regular করতে হবে।

➤ Accent বুঝতে Practice দরকার

PTE Listening-এ বিভিন্ন accent আসতে পারে।

তাই different types of accent শুনে practice করতে হবে।

Podcast, English audio এবং mock test দিয়ে regular listening practice করলে accent বুঝতে সুবিধা হয়।

➤ Direct Typing-এর Advantage

Direct typing করলে audio শেষ হওয়ার পর আলাদা করে answer transfer করতে হয় না।

এতে সময় save হয়।

তবে direct typing করতে হলে typing speed ভালো হতে হবে এবং screen follow করার ability strong হতে হবে।

➤ Mock Test ছাড়া Strategy Apply করবেন না

যে strategy exam-এ ব্যবহার করবেন, সেটি আগে mock test-এ practice করতে হবে।

Mock test-এ consistently কাজ করলে তবেই exam-এ apply করা উচিত।

সরাসরি exam-এ নতুন strategy try করা ঠিক নয়।

➤ Main Message

PTE Listening Fill in the Blanks-এ ভালো করতে হলে active listening, spelling accuracy, quick note-taking, typing speed এবং time management—সবকিছু একসাথে improve করতে হবে।

যারা screen follow করতে পারে, spelling ঠিক রাখতে পারে এবং audio-এর pace ধরে রাখতে পারে, তাদের জন্য এই question type-এ ভালো score করা সহজ হয়ে যায়।

ফ্রি টিপস পেতে Visit: www.pteexpert.com
WhatsApp: 01772-381638

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka