22/06/2025
সকালের নরম আলো নামে ধীরে ধীরে,
মাঠ ভেজা, মাটিতে মৃদু বৃষ্টির স্পর্শ জেগে।
পুকুর শান্ত, ঘাসে হাওয়া বেজে ঠান্ডা,
চুপচাপ বসে গরু, একান্তই একটা আশা।
দূরে এক স্থির মানুষ, তাকিয়ে চুপচাপ,
মনের কথা বোঝে, নীরবতা আছে গভীর।
ভদ্র গরুর সেই শান্তি, মায়ার এক ভাষা,
যা বলে না, তবু ছুঁয়ে যায় হৃদয় ভিতর।
28/04/2025
************ নিঃশব্দের শ্রদ্ধা **************
সকালের নরম আলো ভেদ করে কলেজের পথ ধরে হেঁটে যাচ্ছিল দুই বন্ধু। গন্তব্যে পৌঁছানোর আগে তিন রাস্তার মোড়ে তাদের দৃষ্টি আটকে গেল। রাস্তার পাশে পড়ে আছে একটি ছোট্ট বিড়ালছানা — নড়াচড়া নেই, নিঃশ্বাসও যেন থেমে গেছে।
দুজন একসাথে ছুটে গেল। একজনে হাতে তুলে নিল বিড়ালটিকে, অন্যজন চেষ্টা করল স্পন্দন অনুভব করতে। বহু চেষ্টা করেও তারা বুঝতে পারলো— ছোট্ট প্রাণীটি আর নেই।
চারপাশের ব্যস্ত মানুষের ভিড়ে কারো দৃষ্টি পড়ছে না ওই নিথর দেহটার দিকে। কিন্তু তাদের মনে হল, এই ছোট্ট প্রাণীটিও তো কখনো মায়ের ডাকে ছুটে আসত, রোদে খেলত, বৃষ্টিতে ভিজত। এখন সে একা পড়ে আছে... একেবারে একা।
চোখে একরকম অদৃশ্য ভাষাহীন কথা বিনিময় করে তারা সিদ্ধান্ত নিল—এভাবে ফেলে রাখা যাবে না। যত্ন করে মৃত বিড়ালটিকে একটি কাপড়ে জড়ালো। তারপর কলেজের হলের পেছনের নির্জন সবুজ জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো।
একজন কুড়াল হাতে নিয়ে মাটি খুঁড়তে লাগল। আরেকজন হাতে করে বিড়ালটিকে চেপে ধরে রাখল, যেন শেষ মুহূর্তেও ভালোবাসার অভাব না হয়। মাটি খনন শেষ হলে তারা সযত্নে বিড়ালটিকে সেখানে রাখল, চারপাশে কিছু ফুলপাতা ছড়িয়ে দিল।
হালকা বাতাস বইছিল, পাখিরা কিচিরমিচির করছিল। যেন প্রকৃতিও নীরবে বিদায় জানাচ্ছিল ছোট্ট প্রাণীটিকে।
কিছু আশপাশের ছোট ভাই, বড় ভাই, বন্ধুরা দূর থেকে অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা, এমন মানবিকতা আজকাল খুব কমই দেখা যায়।
সেদিন দুজন বন্ধুর ছোট্ট একটি কাজ যেন শত গল্পের চেয়েও বেশি কিছু বলেছিল—
"ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, সকল জীবের জন্য।"
29/01/2025
কিছু কিছু মনে রাখা ভুলে যাওয়ার চাইতেও বেশি দুর্বিষহ
27/01/2025
অল্পে সন্তুষ্ট থাকা ব্যাক্তি প্রকৃতপক্ষে সুখী হয় 🌸
19/01/2025
মানুষ যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় , তার জন্য সময় ঠিকি বের করে নেয় ।
19/01/2025
অবহেলা মানুষকে দূরে ঠেলে দেয়
24/03/2023
একজন ব্যাক্তির আচরণের একটি সুন্দরতম দিক হলো, তার সাথে সম্পর্কীত নয় এমন কাজ সে বর্জন করে চলে ।
20/03/2023
মানুষের চাওয়া,পাওয়া, লোভের আকাঙ্ক্ষার কোনো কমতি নেই, শেষ নেই যতক্ষণ না মৃত্যু তাকে আলিঙ্গন করে।
17/03/2023
সত্যিকারের ভালোবাসায় যখন কেউ বিরক্ত,
মিথ্যে ভালোবাসার ব্যাস্ততায় তখন সে বিমুগ্ধ ।
16/03/2023
নিজেকে
খুব বেশী বড় মনে হলে উপরে তাকাও, এখনো অনেক দূর যাওয়া বাকী তোমার।
খুব বেশী ছোট মনে হলে নিচে তাকাও, অনেকের চেয়ে ভালো আছো তুমি।
15/03/2023
কেউ কষ্ট দিলে চুপ হয়ে যাই আমি ।