13/06/2026
আমাদের "দোয়া ও সূরা শিক্ষা" কোর্সের দুই ক্ষুদে শিক্ষার্থী— মিফতাহুল জান্নাত এবং মাহিরা ওয়াজিহা। মাশাআল্লাহ, ওরা দুজন প্রতিটি ক্লাস এত মনোযোগ আর আনন্দের সাথে করে যে ওদের দেখলেই মন জুড়িয়ে যায়। ❤️
ওরা যেভাবে দ্বীনের আলো নিজেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আল্লাহ তাআলা এই কচি মনের বাচ্চাদের উত্তম দ্বীনি ইলম দান করুন এবং তাদের বাবা-মায়ের চোখের শীতলতা বানিয়ে দিন। আমীন। 🤲
📍 কোর্সের বিস্তারিত জানতে বা আপনার সন্তানকে যুক্ত করতে আমাদের ইনবক্স করুন।
12/06/2026
তাজবিদ শিখা কঠিন কিছু নয়।দরকার শুধু একজন অভিজ্ঞ শিক্ষক ও নিয়মিত অনুশীলন।
সহজ পদ্ধতিতে তাজবিদ শিখতে আজই যোগাযোগ করুন।
Al Muqit Islamic Institute
☎️01913-623254
10/06/2026
📖 কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জনের ছোট্ট একটি প্রচেষ্টা।
আজকের ইসলামিক কুইজের উত্তর জানেন? তাহলে কমেন্টে লিখে ফেলুন!
09/06/2026
🔰 সবাই ভাবে অনলাইন কুরআন ক্লাসে ভালো শেখা যায় না...
কিন্তু সত্যটা হলো, সঠিক শিক্ষক, উপযুক্ত পরিবেশ এবং নিয়মিত অনুশীলন থাকলে অনলাইনেও একজন শিক্ষার্থী শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে।
📖 আল-মুক্বিত একাডেমিতে আমরা প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও প্রয়োজন অনুযায়ী যত্নসহকারে পাঠদান করি।
আমাদের বৈশিষ্ট্য:
✅ তাজবীদসহ শুদ্ধ কুরআন শিক্ষা
✅ বন্ধুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশ
✅ ফ্লেক্সিবল ক্লাস টাইম
✅ নিয়মিত মূল্যায়ন ও ফিডব্যাক
✅ শিশু ও বড়দের জন্য পৃথক যত্নশীল গাইডেন্স
💚 কুরআন শেখা কঠিন নয়, যদি শেখার পথটি সহজ ও আনন্দময় হয়।
📩 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন।
আল-মুক্বিত ইসলামিক ইন্সটিটিউট
"কুরআনের আলোয় গড়ে উঠুক আগামী প্রজন্ম।
09/06/2026
ইসলামিক কুইজ
জ্ঞান বাড়ানোর সুন্দর একটি মাধ্যম হলো প্রশ্ন ও উত্তর। দেখি তো, আজকের প্রশ্নের উত্তর কতজন দিতে পারেন? 👇
✍️ উত্তর কমেন্টে লিখুন।
05/06/2026
আলহামদুলিল্লাহ! ঈদের ছুটির পরে আমাদের ক্লাস আবার পুরোদমে শুরু হয়ে গেছে।
কুরআনের পাখিগুলো অত্যান্ত আগ্রগের সাথে ক্লাসে জয়েন করেছে।
স্টুডেন্ট যখন আগ্রহী হয় তাদের পড়াতেও অনেক আনন্দ লাগে।
Al Muqit Islamic Institute
05/06/2026
দুরুদে ভরে উঠুক আমাদের জুমার দিন।
রাসূল ﷺ-এর প্রতি দুরুদ পাঠ শুধু একটি আমল নয়, বরং আল্লাহর রহমত ও নবীজীর সান্নিধ্য লাভের এক অনন্য মাধ্যম। জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করুন, কারণ এই দিনের দুরুদ বিশেষভাবে রাসূল ﷺ-এর নিকট পৌঁছে দেওয়া হয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল ﷺ-এর শাফাআত ও সান্নিধ্য নসীব করুন। আমীন।
#জুমামুবারক #দুরুদ_শরীফ #রাসূলপ্রেম
05/06/2026
হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে আমরা যতটা খুশি হই, তার চেয়েও বেশি খুশি হন আমাদের রব, যখন আমরা গুনাহের পথ ছেড়ে তাঁর দিকে ফিরে আসি।
ভুল হতেই পারে, কিন্তু তাওবার দরজা সবসময় খোলা। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। আজই ফিরে আসি তাঁর দিকে, আন্তরিক অনুতাপ ও নতুন সংকল্প নিয়ে। 🤍
“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।”
#তাওবা #আল্লাহর_রহমত #ইসলামিক_রিমাইন্ডার #হাদিস #দ্বীনের_পথে
04/06/2026
আগামীকাল থেকে আমাদের একাডেমির সমস্ত ক্লাস যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ।
সবাইকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।
Al Muqit Islamic Institute
04/06/2026
"রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে চলে আসে। কুরআন আমাদের শেখায় যে, কষ্টের সাথেই স্বস্তি আছে (ইন্নাল মা'আল উসরি ইউসরা)। স্বস্তি কষ্টের পরে নয়, কষ্টের মাঝেই লুকিয়ে থাকে। একটি বীজের ওপর যখন মাটির প্রচণ্ড চাপ পড়ে, তখনই তার ভেতরে থাকা প্রাণটি অঙ্কুরিত হয়ে বাইরে বেরিয়ে আসে। আপনার ওপর আসা বর্তমান চাপটি আসলে আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনার ভেতরের সত্যিকারের শক্তিকে বের করে আনার জন্য।"
© নোমান আলী খান