Bangladesh United Law Students' Federation

Bangladesh United Law Students' Federation

Share

★★Founder President : Advocate A.T.M. SHAMIM KABIR
★★Founder General Secretary : MD. OMAR

SAIFUL ISLAM
★★Founder Senior Vice President : Nazrul Islam
★★Founder Senior Vice President : SOHEL MD.

18/04/2026

গুরুত্বপূর্ণ একটি আইনি পরামর্শক বিষয়ক আলোচনা

24/12/2025

একজন আইনজীবীর জন্য সবচেয়ে জরুরি ইংরেজি আইনগত শব্দ ও ব্যাখ্যা সংক্ষেপে, স্পষ্টভাবে এবং বাস্তব কোর্ট–প্র্যাকটিস অনুযায়ী সাজানেরা আছে। যেন সবার উপকারে আসে।

এসব শব্দ ড্রাফটিং, মামলার যুক্তি, শুনানি, পিটিশন, জেরা, রায় লেখার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

⚖️ একজন আইনজীবীর জন্য জরুরি ইংরেজি শব্দসমূহ (ব্যাখ্যাসহ)

🔹 ১. Submit
অর্থ: উপস্থাপন করা / আদালতের সামনে দাবি পেশ করা
ব্যবহার: "I submit that the accused is innocent."

🔹 ২. Prayer
অর্থ: আবেদন / প্রার্থনা অংশ
ব্যবহার: পিটিশনের শেষ অংশ যেখানে দাবিগুলো উল্লেখ থাকে।

🔹 ৩. Relief
অর্থ: প্রতিকার / আদালতের কাছে চাওয়া সুবিধা
ব্যবহার: “The petitioner seeks the following reliefs…”

🔹 ৪. Contention
অর্থ: পক্ষের দাবি বা যুক্তি
ব্যবহার:“The main contention of the defendant is…”

🔹 ৫. Allegation
অর্থ: অভিযোগ
ব্যবহার: মামলার বাদ বা অভিযোগপত্রে ব্যবহৃত হয়।

🔹 ৬. Submission
অর্থ: আইনজীবীর যুক্তি উপস্থাপন
ব্যবহার: শুনানি চলাকালে।

🔹 ৭. Prima Facie
অর্থ: প্রথম দৃষ্টিতে সত্য বলে মনে হয়
ব্যবহার: জামিন/চার্জ গঠন/কেসের শক্তি দেখাতে।

🔹 ৮. Maintainability
অর্থ: মামলা গ্রহণযোগ্য কিনা
ব্যবহার: আদালত শুনবে কি শুনবে না তা নির্ধারণে।

🔹 ৯. Grounds
অর্থ: মামলার ভিত্তি / কারণসমূহ
ব্যবহার:“Grounds for appeal.”

🔹 ১০. With Due Respect
অর্থ: যথাযথ সম্মানপূর্বক
ব্যবহার: বিচারকের সাথে ভদ্র যোগাযোগে।

📘 কোর্টে সবচেয়ে ব্যবহৃত ২০টি শব্দ

🔹 ১১. Counsel
আইনজীবী / অ্যাডভোকেট

🔹 ১২. Learned Court / Learned Counsel
বিচারক বা অন্য আইনজীবীকে সম্মানজনকভাবে সম্বোধন

🔹 ১৩. Petition / Application
দরখাস্ত / আবেদন

🔹 ১৪. Affidavit
হলফনামা

🔹 ১৫. Annexure
সংযুক্ত কাগজ/প্রমাণ

🔹 ১৬. Counter Affidavit
প্রতিপক্ষের হলফনামা

🔹 ১৭. Rejoinder
জবাবী বিবৃতি

🔹 ১৮. Cause of Action
মামলা করার আইনি কারণ

🔹 ১৯. Prayer for Time
সময়সীমা চেয়ে আবেদন

🔹 ২০. Placed on Record
নথিভুক্ত করা

🔹 ২১. Adjournment
তারিখ মুলতবি করা

🔹 ২২. On Merit
মামলার প্রকৃত যোগ্যতা অনুযায়ী

🔹 ২৩. Beyond Reasonable Doubt
যুক্তিসঙ্গত সন্দেহের অতীত (ফৌজদারি মামলায় অপরিহার্য)

🔹 ২৪. Cross Examination
জেরা

🔹 ২৫. Findings
বিচারকের পর্যবেক্ষণ/মূল সিদ্ধান্ত

📚 ড্রাফটিংয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ

🔹 ২৬. Hereinafter
পরবর্তীতে / নিম্নে

🔹 ১০৭. Whereas
যেহেতু / বিবেচনাস্বরূপ

🔹 ২৮. Inter alia

অন্যান্য বিষয়ের পাশাপাশি
🔹 ২৯. Pursuant to
অনুযায়ী / অনুসরণে

🔹 ৩০. In View of
বিবেচনায়

🏛️ জাজমেন্ট ও অর্ডারে ব্যবহৃত শব্দ

🔹 ৩১. Held
আদালতের সিদ্ধান্ত

🔹 ৩২. Observed
বিচারকের লিখিত মন্তব্য/নির্ণয়

🔹 ৩৩. Directed
আদেশ দেওয়া

🔹 ৩৪. Disposed of
মামলা নিষ্পত্তি করা

🔹 ৩৫. Allowed / Dismissed
আবেদন গ্রহণ/খারিজ করা

⚖️ ফৌজদারি (Criminal) মামলায় ব্যবহৃত শব্দ

🔹 ৩৬. Charge
অভিযোগপত্র / চার্জ

🔹 ৩৭. Cognizable Offence
গ্রেফতারযোগ্য অপরাধ

🔹 ৩৮. Non-Cognizable Offence
গ্রেফতার–অযোগ্য অপরাধ

🔹 ৩৯. Remand
হেফাজতে পাঠানো

🔹 ৪০. FIR
প্রথম তথ্য রিপোর্ট

📄 দেওয়ানি (Civil) মামলায় ব্যবহৃত শব্দ

🔹 ৪১. Injunction
নিষেধাজ্ঞা

🔹 ৪২. Decree
ডিক্রি

🔹 ৪৩. Specific Performance
চুক্তি বাস্তবায়নের আদেশ

🔹 ৪৪. Declaration
ঘোষণা

🔹 ৪৫. Damages
ক্ষতিপূরণ

ধন্যবাদান্তে,

এ. টি. এম. শামীম কবির
অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ।

17/06/2024

ঈদ মোবারক, পরিবারের সাথে ঈদ কাটুক আনন্দময়, সুখময় ও নিরাপদ ।

11/04/2024
04/09/2022

সনদ বাতিল সংক্রান্ত নোটিশ
ঢাকার এপিপি জনাব অসিম কুমার সরকারের আইনজীবী সনদ বাতিল।।।।
যারা অন্য পেশায় থেকে ইন্টিমিশন জমা দিচ্ছেন তাদের জন্যও এই নোটিশটি একটি বিশেষ সতর্ক
বার্তা।
একটি কমিটি গঠন করা উচিত, যাহারা অন্য পেশা আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

15/07/2022

পারিবারিক সমস্যা সম্বলিত মামলাগুলো কি কি? এ ধরণের মামলা কোথায় করবেন?
*** পারিবারিক সমস্যা সম্বলিত মামলা পরিচালনার জন্য FAMILY COURTS ORDINANCE 1985 এর অধীনে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়। এতে সকল সহকারি জজের আদালতকে পারিবারিক আদালত বলা হয়েছে।

পারিবারিক আদালতকে নিম্নে উল্লেখিত বিষয়াদির বিচারের একচ্ছত্র অধিকার দেয়া হয়েছে। সেগুলো হলোঃ
১। বিবাহ বিচ্ছেদ
২। দাম্পত্য জীবন পুনরুদ্ধার
৩। দেনমোহর
৪। ভরণপোষণ
৫। সন্তানের লালনপালন ও অভিভাবকত্ত্ব

কোথায় মামলা করবেন? বা আদালতের এখতিয়ারগুলো কি কিঃ
১। বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ সম্পর্কিত মামলাঃ
পারিবারিক সমস্যা সম্বলিত মামলা করতে হয় পারিবারিক আদালতে। সাধারণত যেখানে মামলার কারণ উদ্ভব হয় বা ঘটনাটি সংঘটিত হয় সেখানকার এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হয়। অথবা স্বামী স্ত্রী যেখানে বসবাস করতেন বা সর্বশেষ যেখানে ছিলেন। তবে বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ সম্পর্কিত মামলা হলে স্ত্রী সচরাচর যেখানে থাকেন সেখানেও মামলা দায়ের করা যাবে।

২। স্বামী কি দেনমোহর পরিশোধ করতে বাধ্য?
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ১০ ধারা অনুযায়ী স্বামী দেনমোহর আদায় করা থেকে কোন ভাবে রেহাই পাবেনা। স্ত্রী যখনি দাবি করবেন তখনই স্বামী দেনমোহর পরিশোধ করতে বাধ্য। কাবিন নামায় যদি দেনমোহর কীভাবে পরিশোধ করা হবে বিষয়ে বিস্তারিত লেখা না থাকে তাহলে ধার্যকৃত দেনমোহরের পুরোটাই আদায় করতে হবে।

৩। ভরণ পোষণ না দিলে কি করবেন?
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ৯ ধারা অনুযায়ী স্ত্রী স্বামী থেকে ভরণ পোষণ পাওয়ার অধিকারী। স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ দিতে ব্যর্থ হয় তাহলে স্ত্রী (ইউনিয়ন পরিষদের/জেলা পরিষদের পৌরসভার চেয়ারম্যান/ মিউনিসিপ্যাল এরিয়াতে মেয়র বা প্রশাসক/ ক্যান্টনমেন্ট এরিয়াতে সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির) কাছে আবেদন করতে পারেন। চেয়ারম্যান আবেদনের প্রেক্ষিতে একটি আরবিট্রেশন কমিটি গঠন করবেন। এ কমিটি ভরণ পোষণের পরিমাণ ধার্য করে একটি সার্টিফিকেট ইস্যু করবেন যা স্বামীকে ভরন পোষণ হিসেবে স্ত্রীকে প্রদান করতে হবে। কমিটির ধার্য কৃত পরিমাণ অর্থ নিয়ে কোন পক্ষ অসন্তুষ্ট হলে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ফি দিয়ে সহকারি জজ এর কাছে উক্ত সার্টিফিকেট রিভিশনের জন্য দরখাস্ত বা আপিল করতে পারবেন। এক্ষেত্রে তার সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে। স্বামী ভরণ পোষণ আদায় না করলে ভূমি করের ন্যায় আদায় করা হবে।

Best Regards,
এ. টি. এম. শামীম কবির, অ্যাডভোকেট এবং ইনকাম ট্যাক্স উপদেষ্টা (শিক্ষক মিলন ল' একাডেমী)

08/07/2022

ভদ্রলোকের নাম 'রেমন্ড জোন্ডু'। তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি। ক'দিন আগে এ পদে নিয়োগের জন্য তাঁর একটি ইন্টারভিউ হয়, সেখানে তিনি নিজের জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন .........

রেমন্ড (পরে বিচারপতি) যখন কলেজ শেষ করেন, তখন তাঁর পড়ালেখা বন্ধ হওয়ার অবস্থা। কারণ বাড়িতে আয় করার মতো কেউ নেই। একমাত্র উপার্জনকারী মায়ের রোজগারও বছর দুয়েক আগে বন্ধ হয়ে গেছে। পড়ালেখার খরচ তো দূরের কথা, খাওয়া খরচ জোগাড় করাও মায়ের পক্ষে সম্ভব নয়।

তরুণ রেমন্ড দুয়ারে দুয়ারে কড়া নাড়লেন, কেউ সাড়া দিল না বরং সবাই তাঁকে বললো, পড়ার চিন্তা বাদ দিয়ে কোন কাজ খুঁজে নাও। আগে ফ্যামিলি বাঁচাও। কিন্তু রেমন্ড জোন্ডু কারো কথায় থেমে যাওয়ার পাত্র নন। স্তব্ধ হয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ভবিষ্যত প্রধান বিচারপতির জন্ম হয়নি। কোথাও সাহায্য না পেয়ে তিনি হাত পাতলেন বাজারের এক অপরিচিত ভারতীয় মুদি দোকানদারের কাছে। ভদ্রলোকের নাম মুসা।

মুদি দোকানী অপরিচিত যুবকের সমস্যা শুনলেন। তারপর কোন যাচাই বাছাইয়ে না গিয়ে শুধু জিজ্ঞেস করলেন, তুমি পড়তে চাও? তার জন্য টাকা দরকার?
হ্যাঁ , আমি পড়তে চাই- চোখে অন্ধকার নিয়ে রেমন্ড উত্তর দিলেন। মুদি দোকানী বললেন, ঠিক আছে, আমি সাহায্য করবো।

তবে আমি নগদ টাকা দিতে পারবো না। তোমার মাকে বলবে, তিনি যেন প্রতি মাসে একদিন আমার দোকানে এসে তাঁর যা যা লাগে সব নিয়ে যান। আমি হিসেব রাখবো, পরে তুমি দাঁড়িয়ে গেলে শোধ করে দেবে।
পড়ালেখা শেষ করে যেদিন রেমন্ড জোন্ডু নিজ পায়ে দাঁড়ালেন, সেদিন তিনি দোকানী মুসা সাহেবের কাছে গেলেন।

বললেন, আপনার ঋণ শোধ করার সামর্থ্য আমার হয়েছে। আমি কিভাবে তা শোধ করবো? বাজারের সামান্য দোকানদার তখন জগতের সেরা উত্তরটি দিলেন--

"Just do to others , what I have done to you"--- অর্থাৎ "আমি তোমার জন্য যা করেছি, তুমি অন্যদের জন্য তাই করো"। শেষ কথাগুলো বলার সময় ইন্টাভিউ বোর্ডেই রেমন্ড আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছলেন।

আমাদের আশেপাশে এমন বহু 'রেমন্ড' আছেন। আছেন জনাব মুছার চেয়ে হাজারও বিত্তশালী ব্যক্তি। আমরা কি পারিনা এই ধরণের 'রেমন্ড'দের পাশে দাঁড়িয়ে জনাব মুছার মতো গর্বিত হতে?

- Collected

02/07/2022

ষ্ট্যাম্পের সিডিউল বাড়লো
হলফ নামা ৩০০ টাকা।
ডিভোর্স ২০০০ টাকা।
নকল ১০০ টাকা।
হেবা/দানের ঘোষনা ১০০০ টাকা।
বন্টননামা ১০০ টাকা।
স্পেশাল পাওয়ার অব এটর্নি ৮০০ টাকা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka