07/12/2020
মামলা থাকলে কি চাকরী হয়?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স-মাস্টার্স করে ভাল একটা সরকারী চাকুরির স্বপ্নবুকে এতদিন প্রাণপন চেষ্টা চালিয়েছেন আলী আহমদ রোমান ভাই। কিছুদিন আগে জনতা ব্যাংক এর সিনিয়র সহকারী আফিসার পদে পরীক্ষা দিয়ে ভাইবা উত্তীর্ণ হয়েছেন সফল ভাবে। স্বপ্ন পুরণের আগ মূহূর্তে বাঁধ সাধলো ২০১৩ সালে তাহার নামে দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের একটি মামলা। রোমান ভাই প্রায়ই আমার সাথে পরামর্শ করতে আসেন, চোখে-মুখে সে কি হাহাকার, ধিক্কার এবং অসহায়ত্ব! ভাষায় ব্যাক্ত করার মত নয়। রোমান ভাইয়ের মত এমন অসংখ্য লোকের একই প্রশ্ন “ স্যার, মামলা থাকলে কি চাকুরী হবে?”
বর্তমানে, সরকারী, আধা-সরকারী সহ বিভিন্ন ব্যাংকের চাকুরিতে চূড়ান্ত নিয়োগের পূর্বে শক্ত-পোক্ত পুলিশ ভেরিফিকেশন করা হয়। কোন কোন সরকারী চাকুরীতে ৩ স্তর বিশিষ্ট ভেরিফিকেশন করা হয় পুলিশ, এসবি এবং এনএসআই এর স্বমন্বয়ে। দূর্ভাগ্য বশতঃ আপনি যদি কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত হয়ে থাকেন সে ক্ষেত্রে হাতে পেয়েও হাত ছাড়া হতে পারে চাকুরী নামের সোনার হরিণ। তবে, মামলা থাকলেই চাকুরী হবেনা এটা একটা ভুল ধারনা। চাকুরীতে প্রবেশে মামলা কোন বাধা কিনা সেটা প্রথমত মামলার ধরনের উপর নির্ভর করে।
★কোন মামলা চাকুরীর পথে বাঁধা নয়?
আপনার নামে যদি কোন দেওয়ানী মামলা থাকে তবে চাকুরীতে এর কোন প্রভাব পড়বে না। দেওয়ানী মামলা বলতে সহজে বুঝি সেসব মামলাকে যেখানে কোন অধিকার, পদ-পদবী বা জমি-জমার বিষয় জড়িত থাকে। তবে টর্ট এর মামলা দেওয়ানী ও ফৌজদারী উভয় প্রকৃতির। যেমন, মানহানির মামলা। কিছু কিছু চাকুরীতে দেওয়ানী আদালত কর্তৃক দেওলীয়া বা ঋণখেলাপী হিসাবে চিহ্নিত হইলে নেতিবাচক প্রভাব পড়ে।
★ যে মামলায় চাকরি হয়না :
মুলত ফৌজদারী প্রকৃতির মামলাই হচ্ছে চাকুরীর জন্য অভিশপ্ত মামলা। ফৌজদারী মামলা বলতে এক কথায় বুঝি সেসব মামলাকে যে মামলা দায়ের হয় অপরাধবৃত্তির বিচারের স্বার্থে। যেমন, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অপহরণ, ধর্ষন সহ বিভিন্ন গণশান্তি বিরোধী অপরাধ সমূহ। এসব মামলার পরিধি এতই বিস্তৃত যে লিখে শেষ করা যাবে না। প্রতিনিয়ত এই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন সব অপরাধ! ফোজদারী মামলার গর্ভধারিণী বলা হয় ১৮৬০ সনের বাংলাদেশ দন্ডবিধি আইনকে। তথ্য প্রযুক্তি আইন, সন্ত্রাস দমন আইন, মাদক আইন, নারী ও শিশু নির্যাতন আইন ইত্যাদি আইন সমূহ ফৌজদারী অপরাধকে দিন দিন নতুনত্ব দিচ্ছে। অনেক আইন বিশারদ সহজে বলেন যে, যে সব অপরাধের জন্য বাংলাদেশ দন্ডবিধির ৫৩ ধারায় ফৌজদারী আদালত সাজা দিতে পারে তাই ফৌজদারি মামলা। এসব অপরাধে বর্ণিত ধারায় ৫ প্রকার শাস্তির বিধান আছে। যেমন:
১। মৃত্যুদন্ড
২। যাবজ্জীবন কারাবাস
৩। কারাবাস ( সশ্রম/ বিনাশ্রম)
৪। সম্পত্তি বাজেয়াপ্তকরন
৫। অর্থদন্ড
# চলমান বা বিচারাধীন মামলার ক্ষেত্রে চাকুরি:
আইন আদালত যে সূত্রের উপর নির্ভর করে চলে তার একটা হচ্ছে “ All person are innocent unless proven guilty” অর্থাৎ স্বাক্ষ্য প্রমাণে দোষী ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত সব আসামীই নির্দোষ। সুতরাং, আইনসম্মত ভাবেই স্বাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ার আগে চাকুরীতে মামলার কোন প্রভাব পড়বেনা।
কিন্তুু বর্তমান বাস্তবতার প্রতিফলন ভিন্ন দেখতে পাই। মামলার PCPR ডিজিটাল হওয়ায় কারো বিরুদ্ধে কোন মামলা থাকলে সহজেই তা ট্র্যাক করে ফেলে পুলিশ। ভেরফিকেশন রিপোর্টে মামলা আছে মর্মে পুলিশ কর্তৃক রিপোর্ট প্রদান করা হলে, কর্তৃপক্ষ মামলা ও অপরাধের ধরন, অভিযোগের প্রাথমিক সত্যতা, রাজনৈতিক ও রাষ্ট্রস্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়োগদানের জটিলতা ও শূণ্যপদে পুণঃ নিয়োগ এবং আর্থিক অপচয় রোধের কথা চিন্তা করে মামলা জড়িত ত্রুটিপূর্ণ প্রার্থী নিয়োগে অনীহা প্রকাশ করে।
# নিষ্পত্তিকৃত মামলায় চাকুরী:
ফৌজদারী মামলা মূলত ২ ভাবে নিষ্পত্তি হয়ে থাকে যেমন,
১। অব্যহতির মাধ্যমে:
পুলিশ চার্জশিট দাখিলের সময় যদি আপনাকে নির্দোষ মর্মে রিপোর্ট দাখিল করে এবং আদালত সে রিপোর্ট গ্রহণ করে তাহলে আপনার বিরুদ্ধে মামলা এখানেই শেষ। আবার বাদী কর্তৃক যদি মামলা প্রত্যাহার করা হয় তাহলেও আসামী অব্যহতি পাবে। অব্যহতি যে ভাবেই হোক, অব্যহতি পেলে চাকুরীতে কোন সমস্যই হবেনা।
২। রায়ের মাধ্যমে :
যখন আদালত স্বাক্ষ্য প্রমান বিবেচনা করে কোন আসামীকে রায়ে খালাস প্রদান করেন তখন ধরে নেয়া হয়, যেন তাহার নামে অতীতে কোন মামলাই ছিলনা। খালাস প্রাপ্ত হলে চাকুরী নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই।
যদি রায়ে আপনার সাজা হয় তাহলে চিন্তার রাজ্যে আপনিও রাজা হবেন নিশ্চিত! তবুও আশার বাণী আছে, কিছু কিছু চাকুরীতে উল্লেখ থাকে যে “ আদালত কতৃর্ক সাজা প্রাপ্ত হলে এবং সাজার পর ১ বছর/২বছর/৩ বছর অতিবাহিত না হলে”। সেক্ষেত্রে প্রাপ্ত সাজা এবং পরবর্তী নির্দিষ্ট সময় পর আপনার সাজার বিষয়টা চাকুরীতে আর প্রভাব ফেলবেনা।
অব্যহতি ও খালাসের পর করণীয় :
কারো নামে মামলা হলে তাহার স্থায়ী ঠিকানার থানাতে ঠিকানা যাচাইয়ের জন্য অবশ্যই মামলার একটা নোট যায় আদালত হইতে। থানায় উক্ত রেকর্ড আজীবন সংরক্ষিত থাকে। যেহেতু পুলিশ ভেরিফকেশনও সংশ্লিষ্ট থানাতে হাওলা হয়ে থাকে তাই, আপনাকে আপনার নামে থাকা মামলার রেকর্ড ক্লিয়ার করতে অব্যহতি বা খালাস প্রাপ্তির পর আপনার আইনজীবীর মাধ্যমে আদালতের উক্ত আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে থানায় জমা দিতে হবে। থানাকে আপনার মামলার অগ্রগতি জানানো আপনারই দ্বায়িত্ব, কেননা পুলিশ ভেরিফিকেশনে থানার এই রেকর্ডই হাইলাইট হয়।
# মিথ্যা রিপোর্টে চাকরী না পেলে প্রতিকার:
যদি আপনার বিরুদ্ধে মামলা না থাকার পরও মামলা জড়িত উল্লেখ করে রিপোর্ট দেয়া হয় অথবা খালাস বা অব্যহতি পাওয়ার পরেও আপনাকে অভিযুক্ত উল্লেখ করা হয় তাহলে আপনার জন্য আইনগত ৩টি প্রতিকার রয়েছে।
যেমন,
১। ভিন্ন সংস্থাকে দিয়ে পুণ: ভেরিফিকেশনের আবেদন করা।
২। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন।
৩। মহামণ্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারবেন।
উপরোক্ত বিষয়ে পুলিশ কর্তৃক কোন হয়রানির শিকার হলে দন্ডিবিধির ১৬১ ধারার অধীন ঘুষ, মিথ্য অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য সরাসরি স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করতে পারবেন।
লেখক:
মতিন সরকার মিশুক
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা।
Phone : 01753173459
E-mail: [email protected]
02/11/2020
#৩১টি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
১। পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ
পদসমূহঃ ৩৬ ক্যাটাগরির ১৫৬২টি পদ।
(i) ফার্মাসিস্ট -২৭৫ টি পদ
(ii) মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) - ১৪৮ টি পদ
(iii) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -৪০ টি পদ
(iv) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৫৯ টি পদ
(v) অফিস সহায়ক -৪০৪ টি পদ।
বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
আবেদনের সময়সীমাঃ ০৯-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dgfp.teletalk.com.bd
২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ
☞ পদের নামঃ সহকারী শিক্ষক।
☞ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং অনুসারে।
☞ আবেদনের সময়সীমাঃ ২৪-১১-২০২০ ইং।
☞ আবেদন ফিঃ ১১০ টাকা।
☞ অনলাইনে আবেদনঃ https://dpe.teletalk.com.bd
৩। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনাঃ
☞ পদসমুহঃ ০৭ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯-১১-২০২০ ইং।
☞ আবেদন ফরমঃ https://shu.edu.bd/recruitment-notice/
৪। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ ০৬ ক্যাটাগরির ৩১৬টি পদ।
(i) কম্পিউটার অপারেটর - ৩২টি পদ
(ii) ক্যাশিয়ার- ১২২টি পদ
(iii) ডাটা এন্ট্রি অপারেটর - ১৪৬ টি পদ।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ২০-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://rakub.teletalk.com.bd/home.php
৫। পল্লী সঞ্চয় ব্যাংকঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ ক্যাশ সহকারী -৪৮ টি পদ (কম/ বেশি)।
☞ শুধু আমার বাড়ি আমার খামারের মাঠ-সহকারীদের জন্য প্রযোজ্য।
☞ আবেদনের সময়সীমাঃ ২৯-১০-২০২০ থেকে ০৫-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://202.40.191.122/rr/Pages/ApplicationForm.aspx
৬। NRB Commercial Bank.
☞ পদসমুহঃ
(i) ১৫০টি পদঃ PROBATIONARY OFFICER, TRAINEE ASSISTANT OFFICER, TRAINEE JUNIOR OFFICER.
(ii) ২৫০টি পদঃ TELLER, PRODUCT DEVELOPMENT OFFICER.
(iii) ১০০টি পদঃ CREDIT DEPARTMENT, FOREIGN EXCHANGE DEPARTMENT, GENERAL BANKING DEPARTMENT.
☞ আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://www.nrbcommercialbank.com/home/career
৭। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ২৮ ক্যাটাগরির ৪০৩২টি পদ।
☞ বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dshe.teletalk.com.bd
৮। বাংলাদেশ নৌবাহিনীঃ
☞ পদসমূহঃ ১৯ ক্যাটাগরির বেসামরিক পদ।
☞ চাকরির গ্রেডঃ ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১৯-১১-২০২০ ইং।
☞ আবেদন ফরমঃhttps://www.navy.mil.bd/public/circular_gallery/63ff0c25e862d21886092ccf27728321.pdf
৯। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষঃ
☞ পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ২৯-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://brta.teletalk.com.bd
১০। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ):
☞ পদসমুহঃ ০৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ থেকে ২৫-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://ntrcar.teletalk.com.bd
১১। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
☞ আবেদন ফিঃ ৩০০ টাকা, ১৫০ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ২২-১১-২০২০ ইং।
☞ সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৫-১০-২০২০ ইং।
১২। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীঃ
☞ পদসমূহঃ ১২ ক্যাটাগরির পদ।
☞ আবেদন ফিঃ ১০০ টাকা, ৫০ টাকা।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ২২-১১-২০২০ ইং।
☞ আবেদন ফরম ডাউনলোডঃ http://www.rajshahidiv.gov.bd/site/view/notices
১৩। কক্সবাজার ডিসি কলেজঃ
☞ পদসমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯-১১-২০২০ ইং।
☞ সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৭-১০-২০২০ ইং।
১৪। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটঃ
☞ পদসমুহঃ ৫ ক্যাটাগরির পদ।
☞ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://www.bjri.teletalk.com.bd
১৫। বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ
(i) বৈজ্ঞানিক কর্মকর্তা (এস ও) - ০৭ টি পদ
(ii) সহকারী পরিচালক- ০৪ টি পদ
(iii) টেকনিশিয়ান (কম্পিউটার) – ০১ টি পদ
(iv) সহকারী (হিসাব) – ০১ টি পদ
(v) সহকারী (লাইব্রেরি) – ০১ টি পদ
☞ আবেদনের সময়সীমাঃ ১৬-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bpi.teletalk.com.bd
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-১১-২০২০ ইং।
☞ সূত্রঃ দৈনিক যুগান্তর, ২৬-১০-২০২০ ইং।
১৭। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডঃ
☞ পদসমূহঃ ১৯ ক্যাটাগরিতে ৩৬৮টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://npcbl.teletalk.com.bd
১৮। জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনাঃ
☞ পদ সংখ্যাঃ ০৭ ক্যাটাগরির ৪৪টি পদ।
☞ আবেদন ফিঃ ১০০ টাকা।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১৫-১১-২০২০ ইং।
১৯। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরঃ
☞ পদের নাম ও পদ সংখ্যাঃ অফিস সহায়ক -১৯ টি পদ।
☞ আবেদন ফিঃ ১০০ টাকা।
☞ আবেদন পদ্ধতিঃ নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-১১-২০২০ ইং।
২০। রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডঃ
☞ পদের নাম ও পদ সংখ্যাঃ Junior Assistant Manager (Chemical)- ২ টি পদ।
☞ অনলাইনে আবেদনঃ http://rpcl.teletalk.com.bd
☞ আবেদনের সময়সীমাঃ ১২-১১-২০২০ ইং।
২১। শিশু কল্যাণ ট্রাস্ট; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ
(i) হিসাব রক্ষক -১টি পদ
(ii) সহকারী শিক্ষক -৪৪টি পদ
(iii) অফিস সহায়ক -১ টি পদ
☞ বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
☞ আবেদন ফিঃ ১১২টাকা, ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://skt.teletalk.com.bd
২২। Directorate General of Health Services (DGHS):
☞ পদের নাম ও পদসংখ্যাঃ ০৬ ক্যাটাগরির ৬৫টি পদ।
☞ বয়সসীমা হিসাবের তারিখঃ ০১-১০-২০২০ ইং।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://hsm.teletalk.com.bd
২৩। জেলা প্রশাসকের কার্যালয়, খুলনাঃ
☞☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক -১৮টি পদ।
☞☞ আবেদন ফিঃ ৫০ টাকা।
☞☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২০ ইং।
২৪। পুলিশ সুপারের কার্যালয়, নাটোরঃ
☞ পদসংখ্যাঃ ০২ ক্যাটাগরির পদ।
☞ আবেদন ফিঃ ১০০ টাকা।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২০ ইং।
২৫। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১৫, ঢাকাঃ
☞ পদ সমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
☞ বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২০ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://tax15.teletalk.com.bd
২৬। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডঃ
☞ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
☞ আবেদনকারীর বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
☞ পদের নাম ও পদসংখ্যাঃ
(i) সহকারী ব্যবস্থাপক (সাধারণ) - ২০টি পদ
(ii) সহকারী ব্যবস্থাপক (হিসাব)- ৩০টি পদ
(iii) সহকারী প্রকৌশলী- ২৫টি পদ
(iv) উপ- সহকারী প্রকৌশলী – ৪৩টি পদ
(v) সহকারী কর্মকর্তা (সাধারণ) - ২২টি পদ
(vi) সহকারী কর্মকর্তা (হিসাব)- ৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ ইং।
☞ আবেদন ফিঃ ২৫০ টাকা।
☞ অনলাইনে আবেদনঃ http://tgtdcl.teletalk.com.bd
২৭। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু):
☞ পদসংখ্যাঃ ১৮ ক্যাটাগরির পদ।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ ইং।
☞ আবেদন ফরম ডাউনলোডঃ https://cvasu.ac.bd/job-list
২৮। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (ডেইরী উন্নয়ন গবেষণা প্রকল্প):
☞ পদসংখ্যাঃ ০৫ ক্যাটাগরির পদ।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ ইং।
২৯। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, নেত্রকোনাঃ
☞ পদসংখ্যাঃ ০৩ ক্যাটাগরির পদ।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ ইং।
৩০। ঢাকা বিশ্ববিদ্যালয় (আইইআর):
☞ পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৫-১১-২০২০ ইং।
☞ সূত্রঃ দৈনিক যুগান্তর, ২৫-১০-২০২০ ইং।
৩১। ঢাকা শিশু হাসপাতালঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ সিনিয়র স্টাফ নার্স- ১০০ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৩-১১-২০২০ ইং।
☞ সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৫-১০-২০২০ ইং।
কার্টেসীঃ আব্দুল্লাহ আল মাসউদ।
Directorate of Primary Education
18/10/2020
পরীক্ষার নোটিশঃ
খাদ্য অধিদপ্তর।
পদসমূহঃ ১৪ ক্যাটাগরির ১৩১টি।
পরীক্ষার তারিখঃ ৩১/১০/২০২০।
সময়ঃ ১১.০০-১২.৩০ টা।
11/10/2020
সংবিধান নিয়ে ১৫০টি প্রশ্নঃ
1. যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
উত্তর: ৪৭
2. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
3. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭
4. “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
5. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
“বইওয়ালা বিসিএস সল্যুশন” এর সাথেই থাকুন।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ-
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ- ৬০ জন।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
101. প্রশ্ন: সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের?
উত্তর: ৩
102. প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কতটি?
উত্তর: ৫
103. প্রশ্ন: যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো--
উত্তর: ৪৭
104. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন” বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
105. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
উত্তর: ৬ (২)
106. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
উত্তর: ২৮
107. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
108. প্রশ্ন: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২
109. প্রশ্ন: বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উত্তর: দ্বাদশ
110. প্রশ্ন: চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর: মহিলাদের সংরক্ষিত আসন
111. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
উত্তর: ৫৬ (২) ধারা
112. প্রশ্ন: 'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
উত্তর: ৮১ (১)
113. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
উত্তর: ১৩৭
114. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
উত্তর: জাতীয় সংসদ
115. প্রশ্ন: সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
উত্তর: ৯৩ (১)
116. প্রশ্ন: 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর: ৭
117. প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?
উত্তর: ৭৭ নং অনুচ্ছেদে
118. প্রশ্ন: ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম -
উত্তর: House of Nation
119. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
120. প্রশ্ন: সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়?
উত্তর: এক-দশমাংশ
121. প্রশ্ন: সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -
উত্তর: রাষ্ট্রের মৌলিক আইন
122. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।
উত্তর: জনগনের সেবা করিবার
123. বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫
124. জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশি124. প্রশ্ন: জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -
উত্তর: দ্বিতীয় সংশোধনীতে
125. বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে' বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের -
উত্তর: ৪২ নং অনুচ্ছেদ
126.বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি -
উত্তর: সাংবিধানিক সংস্থা
127. প্রশ্ন: সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর: ১১৮ নং অনুচ্ছেদে
128. প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
উত্তর: দ্বাদশ
129. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে?
উত্তর: ১১ টি
131.বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ১৫২
132. সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?
উত্তর: সাংবিধানিক স্থায়ী কমিটি
133. প্রশ্ন: ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮৮
134. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত (২০১৬) কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তর: ১৬
135. বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি?
উত্তর: ৭ টি
137. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
উত্তর: ১৭ নং ধারা
138. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান
139. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
উত্তর: ৮ম
140. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -
উত্তর: বেগম রাজিয়া বানু
141) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
142) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান।
143) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
144) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উঃ- ভারত।
145) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
146. বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
উত্তর: বাংলাদেশ সরকারী কর্মকমিশন
147. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
উত্তর: সুপ্রিমকোর্ট
148. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
উত্তর: ১২১ নং অনুচ্ছেদে
149. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন -
উত্তর: দুই-তৃতীয়াংশ
150. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে তত্তাবধায়ক সরকার বাতিল হয়
-১৫তম
07/10/2020
জীবন বীমার পরিক্ষার নোটিশ
01/10/2020
Biman BD Airlines এ বিভিন্ন পদে নিয়োগ!
27/09/2020
সিলেট গ্যাস ফিল্ড লিঃ এ আবেদন করুন
23/09/2020
সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড পদে নিয়োগ....!!!