27/05/2026
ঈদ মোবারক
Edusmart BD, Bangladesh. Online School in Bangladesh
27/05/2026
ঈদ মোবারক
Bangladesh
অসাধারণ একটি ইসলামি সংগীত। সবাই সুবহানাল্লাহ না বলে যাবেন না।
মাশাআল্লাহ চমৎকার
যে কোন কাজ করোনা ভাই যে কোন কাজ করো...তা যেন হয় সবার থেকে সব থেকে সুন্দরও
মাশাআল্লাহ চমৎকার!!!
12/10/2025
চবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর, পরীক্ষা শুরু ২ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সভাপতিত্বে আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) উপাচার্যের দপ্তরে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়সূচি নিম্নরূপ:
*A ইউনিট ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
*B ইউনিট ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার)
*C ইউনিট ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
*D ইউনিট ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার)
*B1 উপ-ইউনিট ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার)
*B2 উপ-ইউনিট ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার)
*D1 উপ-ইউনিট ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার)
পরীক্ষার কেন্দ্রসমূহ:
A, B, C এবং D ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট লিংক: https://admission.cu.ac.bd/
ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১ম সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।
ভাই ও বোনেরা,
কোঠা পদ্ধতি আমাদের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার জন্য এক ভয়ংকর অভিশাপ। যোগ্যতা, মেধা ও পরিশ্রমকে উপেক্ষা করে অন্যায়ভাবে সুযোগ দেওয়ার নামই কোঠা। এর ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অযোগ্যরা সুবিধা পাচ্ছে। এটি শুধু বৈষম্যই নয়, সমাজে দুর্নীতি ও হতাশার জন্ম দিচ্ছে। আমরা চাই একটি সুষ্ঠু, স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ব্যবস্থা, যেখানে প্রত্যেকে তার মেধা ও যোগ্যতার প্রাপ্য অধিকার পাবে। তাই আমি দৃঢ় কণ্ঠে বলছি—কোঠা পদ্ধতি বাতিল করতে হবে, মেধার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। এখনই সময় অন্যায়ের শৃঙ্খল ভেঙে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার! ✊
প্রাইমারিতে চাকরির সহজ উপায়