Jibon IELTS

Jibon IELTS

Share

YouTube: https://bit.ly/47EDeFW I am an IELTS Trainer and I do create videos, write Books, make Content and do consultancy about higher study.

13/06/2026

IELTS writing এ 7+ পেতে Task 1 এর Class গুলো দেখে নিন।

Class👇Link

13/06/2026

Chat-GPT এর Writing Band Score কতটা নির্ভরযোগ্য?

IELTS Writing-এ অফিসিয়ালভাবে Band দেওয়া হয় ৪টা উপায়:

1. Task Response / Task Achievement (25%)
2. Coherence & Cohesion (25%)
3. Lexical Resource (25%)
4. Grammatical Range & Accuracy (25%)

Chat-GPT করতে পারে:

- 4 Marking Criteria - এগুলো analyze করতে পারে।
- Grammar mistake ধরতে।
- Weak sentence identify করতে।
- Structure ঠিক আছে কিনা চেক করতে।
- আপনি 6.0 না 7.0 লেভেলে আছো, সেটা বোঝার জন্য।
- এই Essay Band 6 না Band 7 টাইপ - এই ধারণা পেতে।

Chat-GPT করতে পারে না:

- মানুষের মতো / Examiner judgement
- Real marking tolerance
- Handwriting / Time pressure / Exam context ধরতে পারে না।

Chat-GPT যেসব কাজে risky:

- Final exam prediction
- “এই লেখা লিখলে নিশ্চিত 7.5 পাবো”—এই confidence নেওয়া।
- শুধু ChatGPT দেখে preparation শেষ ভাবা।

কীভাবে সবচেয়ে ভালো ব্যবহার করবেন?

- Mistake ধরিয়ে নিন।
- Vocabulary improve করিয়ে নিন।
- Ideas develop করিয়ে নিন।
- Sentence improve করিয়ে নিন।
- Band criteria অনুযায়ী feedback নিয়ে নিন।
- Spelling Check করিয়ে নিন।
- Punctuation errors check করিয়ে নিন।

N.B – Chat-GPT যদি ধারাবাহিকভাবে 7.0–7.5 দেয়, পরীক্ষায় 6.5–7.0 পাওয়ার সম্ভাবনা strong. কিন্তু ChatGPT যদি একদিন 7.5, একদিন 6.0 দেয়, লেখা এখনো stable না।

Jibon Study Abroad - Jibon Ahmed 🇨🇦

12/06/2026

❌ Stop Saying “People” All the Time!

If you want to score Band 7+ in IELTS Speaking & Writing, try using more specific vocabulary instead of repeating the word people.

✅ Working People → Employees / Workers / Professionals
✅ Young People → Teenagers / Adolescents / Youth
✅ Old People → Senior Citizens / The Elderly
✅ Rich People → Wealthy Individuals / The Affluent
✅ Poor People → The Underprivileged / Low-income Families
✅ People Who Study → Students / Learners
✅ People Who Travel → Tourists / Travellers
✅ People Who Drive → Motorists / Drivers
✅ People Who Use the Internet → Internet Users / Netizens
✅ People Who Care About the Environment → Environmentalists

Using precise vocabulary can improve your Lexical Resource score and make your English sound more natural and academic.

📚 Save this post and practice using these words in your daily Speaking and Writing tasks.

Jibon Study Abroad - Jibon Ahmed 🇨🇦

12/06/2026

✌️This is true, indeed!✅

12/06/2026

Don't give up!
✈️
Because success takes time.

12/06/2026

CD IELTS এর জন্য কোন কোন Grammar জানা থাকলে ভালো স্কোর করা যায়?

1. Tense: সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় এখানেই।
জানতে হবে -
- Present Simple / Continuous
- Past Simple / Continuous
- Present Perfect / Perfect Continuous
- Future (will, going to)
N.B - Writing Task 1 & Speaking এ tense ভুল = band কমে যায়।

2. Subject–Verb Agreement: Subject singular না plural-verb ঠিক আছে তো?
❌ People is happy
✅ People are happy
N.B - ছোট ভুল, কিন্তু examiner খুব সিরিয়াসলি নেয়। Writing Task 1 & Speaking এ tense ভুল = band কমে যায়।

3. Sentence Structure: IELTS এ শুধু simple sentence লিখলে Band বাড়ে না। জানতে হবে -
- Simple sentence
- Compound sentence
- Complex sentence
N.B - Complex + Compound= Higher Bands

4. Articles (a, an, the): Students দের জন্য সবচেয়ে কষ্টের জায়গা 😅
-a / an কখন?
- the কখন ব্যবহার হবে?
N.B - Speaking + Writing এ article ভুল বেশি হলে grammar score আটকে যায়।

5. Preposition: in, on, at, for, since, by, with ইত্যাদি
❌ discuss about the issue
✅ discuss the issue
N.B - ভুল preposition মানেই sentence দুর্বল।

6. Passive Voice: বিশেষ করে Writing Task 1 এ খুব দরকার।
- The data was collected from…
- The process is completed in three stages

7. Conditional Sentence:
- If + present → future
- If + past → would
N.B - Speaking ও Writing Task 2 তে opinion বোঝাতে খুব কাজে লাগে।

8. Modals: (can, could, should, must)
Advice, possibility, obligation বোঝাতে জরুরি। Band 7+ এ এগুলো খুব natural ভাবে ব্যবহার করা হয়।

9. Linking Words / Connectors:
N.B - In addition, furthermore, as a result, however, therefore, moreover + Idea connect না করলে writing score বাড়ে না।

10. Punctuation & Capitalization:
- Full stop
- Comma
- Capital letter
N.B - ছোট মনে হলেও examiner লক্ষ্য করে।

CD IELTS-এ ভালো score চাই? শুধু vocabulary না, Grammar-ও strong হতে হবে.

Tense
Articles
Preposition
Sentence Structure
Linking Words

এই জায়গাগুলোতেই বেশি mistake হয়, আর এখানেই band নেমে যায়.

Jibon Study Abroad - Jibon Ahmed 🇨🇦

12/06/2026

IELTS Speaking-এ অনেক শিক্ষার্থী Band 5.0-5.5 এ আটকে যায়, কারণ তারা ইংরেজি বলতে পারে, কিন্তু Band 7+ এর জন্য প্রয়োজনীয় কিছু বিষয় ঠিকমতো করতে পারে না।

১. Short Answer দেওয়া

❌ “I like reading books because it is interesting.”

✅ “I like reading books because it helps me relax after a busy day. Besides that, I can learn new ideas and improve my vocabulary.”

Band 7+ এর জন্য উত্তর একটু develop করতে হবে।

২. Vocabulary খুব Basic হওয়া

❌ good, bad, nice, big, small

✅ fascinating, beneficial, challenging, enormous, compact

Advanced vocabulary ব্যবহার করতে হবে, তবে naturally।

৩. Grammar Mistakes বেশি করা

❌ “He go to school every day.”

✅ “He goes to school every day.”

Frequent grammar mistakes Band score কমিয়ে দেয়।

৪. Fluency না থাকা

অনেকেই বারবার থেমে যায়:

❌ “Umm… ah… I think… maybe…”

Examiner fluency এবং coherence দেখে।

৫. Linking Words ব্যবহার না করা

Band 7+ শিক্ষার্থীরা সাধারণত ব্যবহার করে:

* In general,
* For instance,
* Besides that,
* As a result,
* In addition,

এগুলো answer-কে smooth করে।

৬. Pronunciation Problems

বিশেষ করে:

* TH sound (think, thank, three)
* Word stress
* Sentence stress

Pronunciation খুব খারাপ হলে Band 7 পাওয়া কঠিন।

৭. Memorized Answer ব্যবহার করা

Examiner যদি বুঝতে পারে উত্তর মুখস্থ, তাহলে score কমে যেতে পারে।

সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়:

অনেক শিক্ষার্থী Vocabulary নিয়ে চিন্তা করে, কিন্তু আসল সমস্যা হলো answer development + fluency। আপনি যদি প্রতিটি প্রশ্নে Reason + Example + Result দিতে পারেন, তাহলে খুব দ্রুত Band 7 এর দিকে যেতে পারবেন।

Jibon Study Abroad - Jibon Ahmed 🇨🇦

11/06/2026

In Sha Allah 🤲

11/06/2026

✈️🤲🇧🇩

11/06/2026

IELTS Reading-এ ৭+ ব্যান্ড স্কোর পাওয়ার কার্যকর টিপস! 📚

IELTS Reading Module অনেকের জন্য কঠিন মনে হতে পারে। তবে সঠিক কৌশল এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি সহজেই ভালো স্কোর করতে পারেন। নিচে IELTS Reading-এ ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কৌশল শেয়ার করা হলো।

১️⃣ প্রশ্নগুলো আগে পড়ুন:
অনেক পরীক্ষার্থী প্রথমে পুরো প্যাসেজ পড়ার চেষ্টা করেন, যা সময় নষ্ট করতে পারে। বরং প্রথমে প্রশ্নগুলো পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন কী ধরণের উত্তর খুঁজতে হবে। এটি আপনাকে প্যাসেজ পড়ার সময় সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।

২️⃣ স্ক্যানিং এবং স্কিমিং কৌশল ব্যবহার করুন:
স্ক্যানিং (Scanning): প্যাসেজ থেকে নির্দিষ্ট তথ্য, যেমন নাম, তারিখ, সংখ্যা ইত্যাদি দ্রুত খুঁজুন।
স্কিমিং (Skimming): পুরো প্যাসেজটি দ্রুত পড়ে মূল বিষয়বস্তু (main idea) বোঝার চেষ্টা করুন।
উদাহরণ:
প্রশ্নে যদি জিজ্ঞাসা করে “In which year did the population of Dhaka increase significantly?” তাহলে পুরো প্যাসেজ না পড়ে শুধু সংখ্যা এবং বছর খুঁজুন।

৩️⃣ কীওয়ার্ড খুঁজুন এবং মিল করুন:
প্রশ্নের কীওয়ার্ড (keywords) প্যাসেজে খুঁজে বের করুন এবং সেই অংশটি ভালোভাবে পড়ুন। অনেক সময় প্রশ্নের শব্দ এবং প্যাসেজের শব্দ ভিন্ন হলেও অর্থ এক হতে পারে। তাই সিনোনিম (synonyms) এবং প্যারাফ্রেজিং (paraphrasing) বুঝতে চেষ্টা করুন।

উদাহরণ:
Question: What are the advantages of online education?
প্যাসেজে: E-learning provides flexibility and cost-effectiveness.
এখানে advantages-এর পরিবর্তে flexibility এবং cost-effectiveness ব্যবহার করা হয়েছে।

৪️⃣ ভোকাবুলারি (Vocabulary) বাড়ান:
IELTS Reading-এ বিভিন্ন বিষয়ভিত্তিক (Academic) শব্দ থাকে। প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং এর অর্থ, ব্যবহার এবং সিনোনিম মনে রাখার চেষ্টা করুন।

উদাহরণ:

Significant → Important, Major
Decline → Decrease, Reduce
Rapid → Fast, Quick
৫️⃣ সময় ব্যবস্থাপনা (Time Management):
IELTS Reading-এ ৩টি প্যাসেজের জন্য ৬০ মিনিট সময় থাকে। তাই প্রতিটি প্যাসেজের জন্য ২০ মিনিট বরাদ্দ করুন। কঠিন প্রশ্নে আটকে না থেকে প্রথমে সহজগুলো সমাধান করুন এবং পরে কঠিন প্রশ্নের দিকে ফিরে আসুন।

৬️⃣ প্রতিদিন অনুশীলন করুন:
Cambridge IELTS বইয়ের প্যাসেজগুলো অনুশীলন করুন। নিয়মিত পড়াশোনা এবং মক টেস্ট (Mock Test) দিলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন।

🔗 সঠিক কৌশল এবং নিয়মিত চর্চার মাধ্যমে আপনি IELTS Reading-এ কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারবেন।

Jibon Study Abroad - Jibon Ahmed 🇨🇦

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka
1000