An Nur Club

An Nur Club

Share

হিদায়ত নামক নূরকে জ্বালিয়ে রাখার প্রত্যয়ে এক হয়ে কাজ করার ছোট্ট কুটির আন নূর ক্লাব। Let's Be The Nur Together InShaAllah.

Join Our group: An Nur Club (Sister's Only)
Our Business Page: Amaal

23/06/2026

আজকের দিনটা যেমনই কাটুক, ঘুমানোর আগে এই দু'আটা করে নিন।

"হে আল্লাহ, আমি অপরাধী, তবুও তুমি আমার রব। আমি অকৃতজ্ঞ, তবুও তুমি আমার রব। আমি গুনাহ করি, তবুও তমার কাছেই ফিরে আসি। রব্বি আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। তুমি ফিরিয়ে দিলে আমি নিঃস্ব। আজকে আমি জেনে না জেনে, ইচ্ছায়-অনিচ্ছায়, শয়তানের ধোঁকায় পরে, নফসের প্ররোচনায় পরে যত ধরনের গুনাহ করেছি তুমি সব থেকে আমায় ক্ষমা করো এবং আমাকে শোকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করো।"

পাশাপাশি, আজকের দিনে পাওয়া আল্লাহর এমন একটি নিয়ামতের কথা চিন্তা করুন যার জন্য আপনি আল্লাহর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। (কমেন্টেও শেয়ার করতে পারেন)

Gratitude Practice
©An Nur Club

23/06/2026

সবকিছু ঠিক থাকার পরেও একের পর এক প্রস্তাব ফিরে যাওয়া, অপেক্ষার প্রহর কেবলই দীর্ঘ হওয়া কখনো কখনো সাধারণ কোন ঘটনা না। এর পেছনে থাকে বিয়ে বন্ধের সিহর, বদনজর আর হাসাদের মতো সমস্যা। কিন্তু অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অতটা ভালো ধারনা রাখেন না। কিংবা ধারনা রাখলেও হয়তো গুরুত্ব দেন না। আবার অনেকেই সবকিছুই সিহর, নজর মনে করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দেখা এই পর্যন্ত এমন কোন ম্যারেজ প্রিপারেশন কোর্স পাই নি যেখানে বিয়ে বন্ধ থাকার রুকইয়াহজনিত ইস্যু নিয়ে পাঠ দেওয়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় বেশিরভাগই সন্তপর্ণে এড়িয়ে যায়। তবে আন নূর আয়োজিত ম্যারেজ প্রিপারেশন কোর্স "নিকাহের পাঠশালা"য় পুরো আলাদা একটা সেশন থাকবে বিয়ে বন্ধের রুকইয়াহ জনিত ইস্যু এবং তার সমাধান নিয়ে।

যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কোর্সটিতে অবশ্যই এনরোল করবেন। আর্লি বার্ডের সিট কিন্তু প্রায় ফিলআপ হওয়ার পথে...

বিস্তারিত জানতে 'আগ্রহী' লিখে কমেন্ট করুন।

23/06/2026

তাহাজ্জুদ সবার ভাগ্যে জোটে না। সবাই তো সব কিছু পায় না। কারো নসীব হয় অঢেল সম্পদের, কারো নসীব হয় সাময়িক খ্যাতির। কিন্তু যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক পায়, সে যেন দুনিয়ার সবটুকু সুখ আর জান্নাতের সুবাস এক নিমিষেই পেয়ে যায়।

​তাই, যদি কখনো দেখেন গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে, তবে ধরে নেবেন এটি নিছক কাকতালীয় নয়। এটি আপনার রবের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। তিনি আপনাকে দেখতে চান, আপনার কথা শুনতে চান। ​এই ডাককে অবহেলা করবেন না। সেই মুহূর্তটিই তো হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ পাওনা।

​আপনি কি কখনো গভীর রাতে এমন কোনো মুহূর্ত অনুভব করেছেন যখন মনে হয়েছে আল্লাহ আপনাকে ডাকছেন?

"তাহাজ্জুদ কাফেলা" কোর্সে আর মাত্র ১ দিন রেজিস্ট্রেশন চলবে। যারা এখনো সিট কনফার্ম করেন নি তারা এই পোস্টে কমেন্ট করুন, ইনবক্সে বিস্তারিত চলে যাবে।

23/06/2026

মাথাটা ভনভন করছে আরোহির। আজকের দিনটাও পুরোপুরি তছনছ হতে যাচ্ছে। বিগত কয়েকদিন থেকেই ডিটারমাইন্ড ছিল সে, যে করেই হোক ফজর থেকে নিজের দিন শুরু করবে। এলার্ম বাজে, ক্লান্ত আরোহি ঘুম ঘুম চোখে এলার্ম অফ করে আবার ঘুমায়। আজকেই ঘুমাই, কাল থেকেই শুরু করবো। এই চিন্তার বাঁকে ঘুরতেই থাকে.. সেই কাল আর আসে না।

ফজরের পরে দিন শুরু করবো ভেবে ফজরটা মিস হয়ে যায় দেখে আর কিচ্ছু ভালো লাগে না। আজও তেমনই একটা দিন। ফজরের সময় উঠতে পারেনি। তারপর থেকে সব এলোমেলো।

আর একটু পরেই মাগরিব.. টু-ডু-লিস্টে জমে আছে এক গাদা কাজ। প্রতি দিনের মতো আজকের দিনটাও শেষ হয়ে যাবে?

আরোহি উঠে দাঁড়ায়। এই মুহুর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন স্পিরিচুয়াল এনার্জি। মাত্র ২০-২৫মিনিটে সেই এনার্জি পেতে ছোট্ট একটা টু-ডু-লিস্ট বানায় সে।

◼️ মাগরীবের সলাত
◼️ সন্ধ্যার যিকির - অন্তত আয়াতুল কুরসি, তিন কূল মনযোগসহকারে
◼️সূরা বাকারার প্রথম ১০আয়াত
◼️ সাইয়্যিদুল ইস্তিগফার বুঝে বুঝে ১বার

ফজর পড়ে দিন শুরু করতে পারেনি৷ মাগরীব পরেই শুরু করবো। যতটুকু করা যায়। আল্লাহর কাছে একটু একটু করেই যাবো.. বাকিটা পথ তিনিই নিয়ে যাবেন ইনশাআল্লাহ।

একটু একটু করে আল্লাহর দিকে
পর্ব ১
© An Nur Club

23/06/2026

ফাইনালি, যখন আপনার সূরা ফুরকানের ৭৪ নং আয়াতের দু'আ কবুল হয়ে যায় 😌🌻

Marriage Preparation কোর্সের ডিটেইলস জানতে 'Interested' লিখে কমেন্ট করুন।

22/06/2026

এক গ্রামে এক বৃদ্ধ পানি বিক্রেতা ছিলেন। তাঁর প্রতিদিনের কাজ ছিল নদী থেকে দুটি বড় কলসিতে করে পানি এনে গ্রামে বিক্রি করা। তিনি একটি লম্বা বাঁশের দুই মাথায় দুটি কলসি বেঁধে কাঁধে ঝুলিয়ে পানি বহন করতেন। তার কলসি দুটির মধ্যে একটি ছিল একদম নিখুঁত, সুন্দর। আর অন্য কলসিটিতে ছিল একটি ছোট ফাটল।

প্রতিদিন নদী থেকে পানি নিয়ে যখন বৃদ্ধ গ্রামে পৌঁছাতেন, দেখা যেত নিখুঁত কলসিটি একদম পূর্ণ অবস্থায় আছে। কিন্তু ফাটল ধরা কলসিটি দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সেটি অর্ধেক হয়ে যেত।
দীর্ঘ দুই বছর ধরে এভাবেই চলছিল। নিখুঁত কলসিটি তার কাজ নিয়ে খুব অহংকার করত। সে ভাবত, "আমি পুরো পানি ধরে রেখে মালিকের লাভ করাচ্ছি।" অন্যদিকে, ফাটল ধরা কলসিটি নিজের খুঁতের জন্য প্রতিদিন ভেতরে ভেতরে খুব লজ্জিত ও বিষণ্ণ থাকত। সে ভাবত, "আমার এই ফাটলের জন্য মালিকের এত কষ্ট বৃথা যাচ্ছে, আমি অর্ধেক পানি ফেলে দিচ্ছি।"

একদিন সহ্য করতে না পেরে ফাটল ধরা কলসিটি নদীর ঘাটে বৃদ্ধের কাছে নিজের দুঃখ প্রকাশ করল। সে বলল, "মালিক, আমি নিজের ওপর খুব লজ্জিত। আমি আপনার কাছে ক্ষমা চাই।" বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "কেন? তুমি কিসের জন্য লজ্জিত?"
কলসিটি বলল, "আমার এই ফাটলের কারণে গত দুই বছর ধরে আপনি নদী থেকে এত কষ্ট করে হেঁটে আসার পরও পুরো পানি ঘরে তুলতে পারছেন না। আমার কারণে আপনার অর্ধেক পরিশ্রমই মাটি হয়ে যাচ্ছে।"

বৃদ্ধ মৃদু হাসলেন। তিনি পরম মমতায় কলসিটির গায়ে হাত বুলিয়ে বললেন, "আজ যখন আমরা নদী থেকে গ্রামের দিকে ফিরে যাব, তখন তুমি রাস্তার একপাশের মাটির দিকে ভালো করে লক্ষ কোরো।"

মালিকের কথা মতো নদী থেকে ফেরার পথে ফাটল ধরা কলসিটি রাস্তার একপাশে তাকাল। সে দেখল, রাস্তার সেই পাশটি চমৎকার, রঙিন সব বুনো ফুলে ভরে আছে। সূর্যের আলোয় ফুলগুলো চমৎকার হাসছে। দৃশ্যটি দেখে তার মন কিছুটা ভালো হলো। কিন্তু গ্রামের মাথায় পৌঁছাতেই সে দেখল, বরাবরের মতোই তার ভেতরের অর্ধেক পানি পড়ে গেছে। সে আবার মন খারাপ করে মালিকের কাছে ক্ষমা চাইল।

তখন বৃদ্ধ বললেন, "তুমি কি খেয়াল করেছ? সুন্দর ফুলগুলো কেবল রাস্তার তোমার পাশটাতেই ফুটেছে, অন্য কলসিটার পাশে কিন্তু নেই!

আমি আগে থেকেই তোমার এই ফাটলের কথা জানতাম। আর তাই আমি এর একটা সুন্দর ব্যবহার করেছি। আমি রাস্তার তোমার পাশে কিছু ফুলের বীজ বুনে দিয়েছিলাম। প্রতিদিন যখন আমরা নদী থেকে ফিরতাম, তোমার ফাটল দিয়ে গড়িয়ে পড়া পানি আলতো করে সেই বীজগুলোকে ভিজিয়ে দিত, তাদের প্রাণ দিত।

আজ তোমার এই ফাটল থেকে পড়া পানির কারণেই রাস্তাটা এত সুন্দর ফুলে সেজে উঠেছে। এই ফুলগুলো তুলে আমি বাজারে বিক্রি করি, মানুষের ঘরে ছড়াই। তুমি যদি এমন ফাটল ধরা না হতে, তবে এই অপূর্ব সৃষ্টি কি কখনো সম্ভব হতো?"

আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো "ফাটল" বা খুঁত থাকে। কেউ হয়তো মানসিকভাবে ভেঙে পড়ি, কেউ শারীরিক বা অর্থনৈতিকভাবে কষ্টের মধ্য দিয়ে যাই। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনটা বুঝি অর্থহীন বা ব্যর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু'তায়ালা কোনো কিছুই অর্থহীনভাবে তৈরি করেননি। আমাদের এই দুর্বলতা বা কষ্টগুলোর পেছনেও তাঁর একটি গভীর সুন্দর পরিকল্পনা থাকে। আমাদের জীবনের ফাটলগুলোই কখনো কখনো অন্যের জীবনে ফুল ফুটিয়ে তোলে, আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং ভেতর থেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে।

তাই নিজের খুঁত বা বর্তমান পরিস্থিতি নিয়ে কখনো নিরাশ হবেন না। আপনি যেভাবে আছেন, সেভাবেই আপনি অনন্য।

Inspired by
©An Nur Club

22/06/2026

বিয়ের অর্থ দুটো ভিন্ন পরিবার ও সংস্কৃতির মেলবন্ধন। আর এই পথচলা যেন দীর্ঘমেয়াদী ও প্রশান্তিময় হয়, সেজন্য ইসলাম 'কুফু' বা সমতার একটি চমৎকার দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু 'কুফু' বলতে কি কেবল বংশ বা টাকা-পয়সার মিল বোঝায়?

​আমাদের "নিকাহের পাঠশালা" কোর্সের ক্লাসে আমরা এই জটিল বিষয়টি সহজভাবে বুঝতে শিখব ইনশাআল্লাহ।

​ইসলামি শরিয়াহর দৃষ্টিতে কুফু বা সমতা মানেই হলো দ্বীনদারি, চারিত্রিক গুণাবলি এবং জীবনবোধে সামঞ্জস্য থাকা। যখন জীবনসঙ্গীর সাথে মূল্যবোধ ও দ্বীন পালনের ধরণ মিলে যায়, তখন মানসিক দূরত্ব অনেকাংশেই কমে আসে। আমাদের সমাজে কুফু মেলানোকে একটা সামাজিক মর্যাদার যুদ্ধ হিসাবে ধরা হয়। অথচ এটি একে অপরের পরিপূরক হওয়ার একটি মাধ্যম।

বায়োডাটা যাচাই করার সময় কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে এবং পাত্রকে কী ধরনের প্রশ্ন করে এই সমতাটুকু যাচাই করা যায় তার একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন আমরা শিখব এই কোর্সে।

​দাম্পত্য জীবনকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ করতে কুফুর সঠিক জ্ঞান রাখাটা জরুরি। আসুন, বিয়ের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ পাঠটি শিখি দ্বীনি প্রজ্ঞার সাথে। 🤍

আন নূর আয়োজন ম্যারেজ প্রিপারেশন কোর্স "নিকাহের পাঠশালা"য় রেজিষ্ট্রেশন চলছে।

22/06/2026

"তাহাজ্জুদ কাফেলা" কোর্সে রেজিস্টার করেছেন কিন্তু এখনো গ্রুপ লিংক পান নি, এমন কেউ থেকে থাকলে ইনবক্স করবেন আপুরা। গতবারও প্রচুর রাশ থাকায় কিছু আই'ডি হারিয়ে ফেলেছিলাম। এই ব্যাচে এখনো ১০/১৫ জন বোন গ্রুপে জয়েন করেন নি। যারা এখনো জয়েন করেন নি তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করে জয়েন করে নিন ইনশাআল্লাহ।

আমাদের এই কাফেলার প্রতিটা মুহুর্তই খুব গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে মিস করা একদম ঠিক হবে না।

আরও একবার মনে করিয়ে দেই, তাহাজ্জুদ কাফেলা কোর্সের রেজিষ্ট্রেশন আর গুনে গুনে মাত্র ২ দিন চলবে। ক্লাস শুরু ২৫শে জুন থেকে ইন শা আল্লাহ! এর আগেই রেজিষ্ট্রেশন কনফার্ম করে ফেলবেন প্লিইইজ।

22/06/2026

আগেরবার বোনেরা তাহাজ্জুদ কাফেলার রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার পর যুক্ত না হতে পেরে মন খারাপ করেছিলেন।

আলহামদুলিল্লাহ, এবার সুযোগ এখনো আছে। তাই জানতে চাই, কারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি?

পরবর্তী ব্যাচ কবে আসবে, তা কিন্তু নিশ্চিত নয়। তাই আগ্রহী হলে দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলতে পারেন। কথা দিচ্ছি, সেল্ফ ডেভলপমেন্ট নিয়ে এটা ওয়ান অফ দ্যা পাওয়ারফুল প্রোগ্রাম হতে চলেছল ইনশাআল্লাহ!

বিস্তারিত জানতে 'তাহাজ্জুদ' লিখে কমেন্ট করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka