08/10/2023
National Institute of Engineering & Technology - NIET
NIET এর লক্ষ্য, জাতি হবে দক্ষ!!! NIET তে শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে!!!
08/10/2023
13/05/2022
ই-ক্যাব এর নেতৃত্বে নির্বাচনে আসছেন সফল উদ্যোক্তা Engr Abdul Aziz
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) দেশের ই-কমার্স খাতের উন্নয়ন, সমস্যা নিরসন ও কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক সংগঠন। ২০১৪ সালে ই-ক্যাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ৯ বছর পর প্রথমবারের মতো ই-ক্যাবে বইছে নির্বাচনি আমেজ। বেশ ক’জন প্রার্থী এরই মধ্যে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। তাদেরই একজন উদ্যোক্তা এবং সংগঠক হিসেবে সুপরিচিত ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।
দৈনিক অধিকারকে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, “আমি একটি ছোট ই-কমার্স ‘যাচাই ডট কম’-এর প্রতিষ্ঠাতা এবং ই-ক্যাবের সদস্য। একজন ছোট উদ্যোক্তা হিসেবে সৎভাবে ই-কমার্স পরিচালনা করতে গিয়ে নানামুখী প্রতিকূলতা এবং সমস্যার মুখোমুখি হয়েছি। বার বার স্বপ্ন ভেঙে হতাশায় নিমজ্জিত হয়েছি। কিন্তু প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার যুদ্ধ চালিয়ে যাচ্ছি। কখনো হাল ছাড়িনি।” তিনি আরও বলেন, “আমার বার বার মনে হয়েছে যে যুদ্ধটা একা চালিয়ে যাচ্ছি। যদি পাশে কাউকে পাই! যিনি বা যে-ই সংগঠন বিভিন্ন সমস্যা সমাধানে সঠিক পরামর্শ দিবেন এবং সাহস দিয়ে যুদ্ধজয়ের জন্য সহযোগিতা করবেন। আমি যেহেতু ছোট পরিসরে ই-কমার্স পরিচালনা করছি তাই কিছু সমস্যা চিহ্নিত করতে পেরেছি। ই-কমার্স সেক্টরের সকলের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য আমি ই-ক্যাবের সকল সদস্য প্রতিষ্ঠানের কল্যাণে এবং ই-ক্যাব সদস্যদের স্বার্থের জন্য কাজ করার সুযোগ চাই। এ জন্য ই-ক্যাবের সদস্যবৃন্দের ভালোবাসা, দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।”
আব্দুল আজিজ একজন সফল ব্যক্তিত্ব। জন্ম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের মৌলভিপাড়া গ্রামে। বাবা সরকারি ব্যাংকের চাকরিজীবী হওয়ার সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া হয়েছে। আব্দুল আজিজ শিক্ষাজীবনে এসএসসি পাশের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিএ এবং আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি ছোট আকারে একটি গার্মেন্টস বায়িং হাউজ দিয়ে ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু বিজনেসের দায়িত্বে নিয়োজিত দক্ষ জনশক্তির অভাবে কর্মজীবনের শুরুতে বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন। তাছাড়া সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে মেধা তালিকার ভিত্তিতে বাংলাদেশ সরকারের রেলওয়ের প্রকৌশল বিভাগে সরকারি চাকরির সুযোগ পেয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগে যোগদান করেন। রেলওয়েতে যোগদানের পরও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পূর্বের উদ্যোগের ব্যর্থতা তাকে কুরে কুরে খাচ্ছিল। আব্দুল আজিজ পরিষ্কার বুঝতে পেরেছিলেন, অনেক ছোট ছোট প্রতিষ্ঠান দক্ষ জনশক্তির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং এই কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন তিনি। দেশের কল্যাণে এবং অর্থনীতিতে ভূমিকা রাখার পদক্ষেপ গ্রহণ করেন। বৈদেশিক রিজার্ভ রক্ষার জন্য এবং বিদেশি দক্ষ জনশক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে দক্ষ জনশক্তি তৈরি করার ছোট ছোট পরিকল্পনা গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় ২০০৮ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) নামে কারিগরি শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্মেন্টস এবং টেক্সটাইল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, অনার্স এবং এমবিএ প্রোগ্রাম চালু করেন। আব্দুল আজিজ ই-কমার্স সেক্টরে বিনিয়োগের পাশাপাশি বিনিয়োগ করেন টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে। পাশাপাশি বিনিয়োগ করেন অটোমোবাইল, আমিষ ব্র্যান্ডের এগ্রো খামার, সফটওয়্যার কোম্পানি, টেস্ট্রি এবং ‘সতেজ’ নামে আলাদা দুটি অর্গানিক এবং প্রসেসিং ফুড ব্র্যান্ড ইন্ডাস্ট্রিজ, ‘মেট্রো সুপারশপ’ এবং রিটেইল বিজনেস, মিডিয়া, লজিস্টিকস কোম্পানি এবং আবাসন খাতের বিজনেসগুলোতে। পাশাপাশি তিনি গড়ে তোলেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম সোনারগাঁও ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি), ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট (এনপিআই), বিজিআইএফটি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বিআইএসটি), ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি (এনআইএমটি), অগ্রণী মডেল স্কুল এন্ড কলেজ, ভাওয়াল গাজীপুর মেডিক্যাল ইনস্টিটিউট (বিজিএমআই)।
আব্দুল আজিজ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানের সংগঠনের সদস্যদের অধিকার আদায়ের জন্য ‘টেকনিক্যাল এডুকেশন কন্সোর্টিয়াম অব বাংলাদেশ (টেকবিডি)’-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত সংগঠন ‘প্রফেশনাল ইনস্টিটিউট এসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি (PIANU)’-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বরত আছেন। ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য ডিজিটাল যুদ্ধের সৈনিক হিসেবে ভূমিকা রাখতে প্রতিষ্ঠা করেন ‘যাচাই ডট কম’।
ডিজিটাল কমার্সকে বাণিজ্যখাত হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই মন্তব্য করে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, “যেকোনো খাত গড়ে তুলতে বাণিজ্যিক সংগঠন অসাধারণ ভূমিকা পালন করে। আর ডিজিটাল শিল্পখাত প্রতিষ্ঠায় ই-ক্যাবের ভূমিকা ও গুরুত্ব অনস্বীকার্য বলে আমি মনে করি। ই-ক্যাবের আসন্ন নির্বাচনে ই-ক্যাব সদস্যদের সমর্থন এবং সহযোগিতা পেলে সদস্যদের অধিকার আদায়ের জন্য তাদের পক্ষে তাদের কথাগুলোই বলতে চাই। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ সদস্যদের ভোটে নির্বাচিত হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকল ই-ক্যাব সদস্যদের অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে নিজেকে সবসময় নিয়োজিত রাখব।’
তথ্যসূত্রঃ দৈনিক অধিকার
13/05/2022
Our honourable chairmen sir will be candidate of E-cab Election everybody pray for our Boss and every stockholder of E-cab Have to elected of upcoming election of e-cab he is more capable and Shopnobaz and torchbearer of build up Digital Bangladesh
Inshaallah we will win
22/03/2022
দেশের শ্রেষ্ট পলিটেকনিকে ভর্তি চলছে
16/03/2022
🎓ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং VS এইচএসসি কার সার্টিফিকেটের মান বেশি জেনে নিন।
✍️অনেকেরই আলোচনা সমালোচনার বিষয়- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান?
বেশির ভাগ লোকই মনে করেন যে ডিপ্লোমা সার্টিফিকেটের মান এইচএসসির সমমান।
✍️প্রথমে আসি সনদের মান নিয়ে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪
যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ এবং অনার্সের মান গ্রেড – ১৬। এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে।
✍️এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন,
বেতন স্কেল – মূল বেতন ৯৩০০/- সর্বসাকুল্যে ২২৪৯০/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না .
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন। বেতন স্কেল-মূল বেতন ১৬০০০/ – সর্বসাকুল্যে ৩৮৬৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন। যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে অনার্স অথবা মাস্টার্স সম্পন্ন হতে হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুনঃ
01971220099
30/01/2022
বাংলাদেশে প্রায় ৫৫০ এর অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই শেষে বাংলাদেশের সবচেয়ে সেরা ১২ টি বেসরকারি প্রতিষ্ঠান STEP প্রকল্পের সর্বশেষ অনুদান পেয়েছে।
উক্ত ১২ টি প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্টত্বের তালিকায় বাংলাদেশের ১ ম স্থান অর্জন করেছে।
এবং সেরা ১২ টি প্রতিষ্ঠানের মধ্যে
সহ আমাদের সহযোগি প্রতিষ্ঠান রয়েছে ৩ টি।
তাই ভর্তি হলে দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অনুরোধ করছি।
01971220099
#সেরা_পলিটেকনিক
#শ্রেষ্ঠ_পলিটেকনিক
প্রাণপ্রিয় NIET পলিটেকনিকের ইনস্টিটিউট - এর সকল সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। দু’একদিনের মধ্যেই সকল শিক্ষার্থীদের স্টাইপেন্ডের টাকা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পেতে যাচ্ছে। অতএব, অবশ্যই সকল শিক্ষার্থীদেরকে নির্ধারিত ব্যাংক অথবা বিকাশ নম্বরটি সচল রাখার অনুরোধ করছি।
Telephone
Website
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |