12/06/2026
আগামীকাল থেকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ার সামনে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ডিজিটাল এলইডি স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে।
প্রিয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী সকলকে এই আয়োজন উপভোগের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সার্বিক সহযোগিতায়:
সড়ক পরিবহন, নৌ, রেল ও সেতু মন্ত্রণালয়ের
মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম (রবি)
মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১০।
11/06/2026
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজা"তকের ম" র্মান্তিক মৃ"ত্যু প্রতিটি নাগরিকের মতো আমাকেও গভীরভাবে ব্যথিত করেছে। অ" বহেলার সাথে জড়িতদের এমন শা"স্তি হওয়া উচিত যা ই" তিহাসে নজির হয়ে থাকে।
কিন্তু ক"র্মচারীদের অ" পরাধের দায়ে ২৯ বছরের পুরনো, লাখো মানুষের ভরসার একটি হাসপাতালের লাইসেন্স পুরোপুরি বাতিল করে দেওয়া কোন ধরনের তামাশা?
কিছু বাস্তব কথা তুলে ধরলাম আপনাদের সামনে. ....!
(১) - প্রতিদিন সরকারি হাসপাতালে যে মানুষ ম" রছে, তার বি *চার কোথায়?দেশের কোনো না কোনো সরকারি হাসপাতালে প্রতিদিন ডাক্তারের চরম অ"বহেলা, ভুল চিকিৎসা, অক্সিজেনের অভাব কিংবা স্ট্রেচারের অভাবে মানুষ মা"রা যাচ্ছে। শত শত মানুষ আজীবনের জন্য পঙ্গু" ত্ব বরণ করছে। তখন কেন কোনো সরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল হয় না? তখন কেন স্বাস্থ্য অধিদপ্তর বা সরকার কথা বলে না? সরকারি হাসপাতাল বলে কি সেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই?
(২)স
রকারি হাসপাতাল জনগণের ট্যাক্সের টাকায় চলে, তাই আইনি গ্যাঁড়াকলের দোহাই দিয়ে সেগুলোকে ছোঁয়া হয় না। বড়জোর দায়ীদের এক জেলা থেকে অন্য জেলায় 'বদলি' করে পুরস্কার দেওয়া হয়! অথচ একটি বেসরকারি হাসপাতালে ভুল হলে পুরো প্রতি"ষ্ঠানটিই ব"ন্ধ করে দেওয়া হয়। অ"পরাধ করল ব্যক্তি বা সুনির্দিষ্ট কিছু কর্মচারী, আর লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হলো পুরো হাসপাতালে! এটা কেমন বি"চার?
(৩)-শা"স্তি কি হাসপাতালের, নাকি গরিব রোগীদের?আদ-দ্বীন হাসপাতাল কোনো নামী-দামী করপোরেট লুটেরা প্রতিষ্ঠান নয়। প্রতিদিন হাজার হাজার নিম্নবিত্ত ও ম"ধ্যবিত্ত মানুষ অত্যন্ত কম খরচে এখান থেকে মান"সম্মত চিকিৎসা পায়। ঢাকা মেডিকেল বা পিজিতে অথবা ঢাকা পঙ্গু হাসপাতালে যখন একটা সিটের জন্য মাসের পর মাস জুতো ক্ষয় করতে হয়, তখন আদ-দ্বীন ছিল সাধারণ মানুষের শেষ আশ্রয়। লাইসেন্স বাতিল করে আপনারা হাসপাতালকে শা"স্তি দেননি, শা"স্তি দিয়েছেন সেই লাখ লাখ অসহায় রোগীকে, যারা এখন সস্তায় চিকিৎসার জায়গাটি হারালো!
(৪)চিকিৎসা ক্ষেত্রে অ"বহেলার জন্য দায়ী ব্যক্তিদের জেল-জরিমানা বা লা" ইসেন্স বাতিল করা পৃথিবীর সব দেশেই নিয়ম। কিন্তু একটা দু"র্ঘটনার জন্য পুরো সচল হাসপাতাল বন্ধ করে দেওয়ার নজির কোথাও নেই। এই অদ্ভুত নিয়মে বিচার করতে গেলে দেশের ৯০% সরকারি ও বেসরকারি হাসপাতাল আজই বন্ধ করে দিতে হতো।ব্যক্তির অপ"রাধের দায় কখনো পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। দেশের স্বাস্থ্য ব্যবস্থার এই ভঙ্গুর দশায় আদ-দ্বীনের মতো একটি সাশ্রয়ী প্রতিষ্ঠানকে ধ্বং" স না করে, কঠোর নজরদারির মাধ্যমে তাদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া হোক। জবাবদিহিতা চাইলে সরকারি-বেসরকারি সব খানে সমা"নভাবে চান, একচোখে নীতি ব"ন্ধ করুন!
Anisur Rahman Muaj ✍️
বিস্তারিত কমেন্টে....
11/06/2026
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ উল্লেখকে বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নামে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি :
>> আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে।
>> আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় ৭ কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য হব।
>> আগামী ৫ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।
বিস্তারিত কমেন্টে...
Follow: DC Campus
#ঢাকেবি
10/06/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-ঢাকা কলেজ শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদকসহ অন্যান্য শিক্ষকরা।
10/06/2026
ঢাকা কলেজের নতুন উপাধ্যাক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ খাদেমুল ইসলাম।
10/06/2026
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। আগামী ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।
বিস্তারিত কমেন্টে....
10/06/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি ৭ (সাত) কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি নির্দেশিকা |
✅ব্যবসায় শিক্ষা ইউনিট |