22/06/2026
ঢাকা কলেজ একাউন্টিং এসোসিয়েশনের ফর্ম বিতরণের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত। আমাদের এই এসোসিয়েশনের ফর্ম বিতরণের কার্যক্রম আজ রোজ সোমবার থেকে ৩০ জুন রোজ মঙ্গলবার পর্যন্ত চলবে।
এবং ১ তারিখ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে যারা এসোসিয়েশনের সাথে যুক্ত হতে চান তারা ডিপার্টমেন্টের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।
12/06/2026
Are you guys ready to win?🏏💥
09/06/2026
জাতীয় রাজস্ব বোর্ডের প্রজেক্টে ট্যক্সেশন, ডাটা এন্ট্রি, ডাবল এন্ট্রি সিস্টেম, অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা সংক্রান্ত কর্মমুখী শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য আবেদন।
আবেদনের শেষ সময়: ১১/০৬/২০২৬
20/05/2026
ডিপার্টমেন্টের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পক্ষে কাজ করার লক্ষে ঈদের পরে আমাদের একাউন্টিং এসোসিয়েশনের ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হবে।
সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।
Dhaka College Accounting Association
20/05/2026
ঢাকা কলেজে একাউন্টিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল করার জন্য কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব বণ্টন করা হলো।
11/05/2026
#অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ২য় বর্ষ ২০২৪ সনের হিসাববিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ।
01/05/2026
ইতিহাস বিজয়ীদের নাম লেখে ঠিকই, কিন্তু ইতিহাস তৈরি করে শ্রমিকরা। রাজপ্রাসাদের কারিগররা চিরকাল কুঁড়েঘরেই রয়ে গেল, এটাই কি তবে সভ্যতার পরিহাস? মে দিবসের শপথ হোক—শ্রমের মর্যাদা যেন কেবল ক্যালেন্ডারের লাল তারিখেই আটকে না থাকে। সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ ♥️
30/04/2026
জাপানে MEXT Scholarship 2027 – আবেদনের সম্পূর্ণ গাইডলাইন (পড়ুন আর আবেদন করুন)
Dr. Md Ashiqur Rahman
তুমি কি উচ্চশিক্ষায় বিশ্বমানের সুযোগ খুঁজছো? গবেষণায় আগ্রহী?
তাহলে জাপান সরকারের MEXT Scholarship 2027 হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগগুলোর একটি।
MEXT-এর পূর্ণরূপ হলো Ministry of Education, Culture, Sports, Science and Technology—জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। ১৯৫৪ সাল থেকে পরিচালিত এই স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি বৃত্তি কর্মসূচি হিসেবে পরিচিত।
প্রতি বছর বিশ্বের বহু দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে জাপানে Bachelor’s, Master’s, PhD এবং প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ পায়। বাংলাদেশ থেকেও প্রতিবছর বহু শিক্ষার্থী এই স্কলারশিপ অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়ছে।
MEXT শুধুমাত্র একটি স্কলারশিপ নয়—এটি একটি আন্তর্জাতিক একাডেমিক দরজা, যেখানে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি, নেতৃত্ব এবং বৈশ্বিক ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
-------------------
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাচ্ছেনঃ
https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ
https://www.youtube.com/.ASHIQUR )
-----------------------
MEXT Scholarship 2027-এর আওতাভুক্ত প্রোগ্রামসমূহ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের জন্য আবেদন আহ্বান করা হয়েছে নিম্নলিখিত চারটি প্রধান ক্যাটাগরিতে:
• Research Students (Master’s & PhD)
• Undergraduate Students
• College of Technology (KOSEN)
• Specialized Training College
বাংলাদেশ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্যভাবে নির্বাচন করা হবে—
• Research (Master’s & PhD): প্রায় ৪০ জন
• Undergraduate: প্রায় ২৫ জন
• College of Technology (KOSEN): প্রায় ১৫ জন
• Specialized Training College: প্রায় ৫ জন
অর্থাৎ মোট প্রায় ৮৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হতে পারে।
কে আবেদন করতে পারবে?
>> নাগরিকত্ব
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে—এমন দেশের নাগরিকরাই আবেদন করতে পারে।
>> বয়সসীমা
a. Research (Master’s & PhD): আবেদনকারীর জন্ম অবশ্যই ২ এপ্রিল ১৯৯২ বা তার পরে হতে হবে।
b. Undergraduate / College of Technology / Specialized Training College
আবেদনকারীর জন্ম অবশ্যই ২ এপ্রিল ২০০২ বা তার পরে হতে হবে।
>> শিক্ষাগত যোগ্যতা
a. Research (Master’s / PhD) and Master’s / Doctoral (First Phase):
অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে অথবা ভর্তি হওয়ার আগে সম্পন্ন হবে এমন অবস্থায় থাকতে হবে। ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন হওয়া প্রয়োজন।
b. Doctoral (Second Phase)
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা অন্তত ২ বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা Master’s equivalent হিসেবে বিবেচিত হতে পারে।
c. Medicine / Dentistry / Veterinary / Pharmaceutical Fields
১৮ বছরের শিক্ষা, অথবা সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হতে পারে।
d. Undergraduate
উচ্চ মাধ্যমিক / সমমান সম্পন্ন হতে হবে।
যারা মার্চ ২০২৭-এর মধ্যে HSC সম্পন্ন করবে তারাও আবেদন করতে পারবে। সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে (Direct Placement) নির্দিষ্ট অতিরিক্ত যোগ্যতা লাগতে পারে।
e. College of Technology (KOSEN)
কমপক্ষে ১১ বছরের শিক্ষাজীবন সম্পন্ন হতে হবে (বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত HSC পূর্ববর্তী পর্যায়ের সমমান বিবেচিত হয়)।
MEXT Scholarship কী কী সুবিধা দেয়?
এই স্কলারশিপের সবচেয়ে বড় শক্তি হলো—এটি সম্পূর্ণ ফুল-ফান্ডেড।
সুবিধাসমূহ:
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
• ভর্তি ফি ও পরীক্ষার ফি মওকুফ
• মাসিক স্টাইপেন্ড
• যাতায়াতের বিমান ভাড়া
• জাপানে গবেষণা ও উচ্চশিক্ষার পূর্ণ সুযোগ
মাসিক স্টাইপেন্ড:
Research Students
• Non-Regular Student: 143,000 Yen/month (110,000 Taka)
• Master’s Student: 144,000 Yen/month (111,000 Taka)
• PhD Student: 145,000 Yen/month (112,000 Taka)
Undergraduate / KOSEN: 117,000 Yen/month (90,000 Taka)
অনেক ক্ষেত্রে অতিরিক্ত ২,০০০–৩,০০০ Yen regional allowance-ও যুক্ত হতে পারে।
গুরুত্বপূর্ণ শর্ত:
- একাধিক MEXT প্রোগ্রামে একসাথে আবেদন করা যাবে না।
- আগে MEXT স্কলারশিপ পেয়ে থাকলে অনেক ক্ষেত্রে পুনরায় আবেদন সীমাবদ্ধ হতে পারে।
- বর্তমানে জাপানে “Student Visa”-তে পড়াশোনা করলে বিশেষ শর্ত প্রযোজ্য হতে পারে।
- জাপানে পড়তে গেলে নতুন করে Student Visa নিতে হবে।
আবেদনের সময়সীমা:
>> Online Application Activation: ১৮ এপ্রিল ২০২৬ থেকে - সকাল ৮:০০টা
শেষ সময়: ১২ মে ২০২৬ - বিকাল ৪:০০টা পর্যন্ত
(সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন সম্পন্ন করা অত্যন্ত জরুরি)
অনলাইন আবেদন লিংক:
http://202.4.112.150:3030
যে ডকুমেন্টস লাগবে:
• পূরণকৃত Application Form
• Placement Preference Form (Research-এর জন্য)
• Field of Study and Research Plan
• Academic Transcript
• Graduation Certificate / Degree Certificate
• Recommendation Letter
• Passport / National ID Copy
• IELTS / TOEFL (যদি থাকে)
• Medical Certificate
• অন্যান্য প্রয়োজনীয় Supporting Documents
Research category-তে বিশেষভাবে Research Plan অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় এটিই selection-এর মূল পার্থক্য তৈরি করে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ:
প্রাথমিক বাছাইয়ের পরে লিখিত পরীক্ষা এবং Viva/Interview হবে।
বিশেষ করে—
• English
• Japanese (সবক্ষেত্রে বাধ্যতামূলক নাও হতে পারে, কিন্তু গুরুত্ব আছে)
• Subject-based written exam
Past Exam Questions practice করা অত্যন্ত জরুরি।
অফিসিয়াল তথ্যের জন্য:
Official Embassy Page:
https://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html
Scholarship Notice:
https://www.bd.emb-japan.go.jp/itpr_en/scholarshipnotice.html
MEXT Application Details:
https://www.bd.emb-japan.go.jp/
Past Exam Questions:
https://www.studyinjapan.go.jp/en/planning/scholarships/mext-scholarships/examination.html
Study in Japan Official Website:
https://www.studyinjapan.go.jp/en/
শেষ কথা: জাপান শুধু একটি দেশ নয়—এটি শৃঙ্খলা, গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের শিক্ষার এক অসাধারণ উদাহরণ।
MEXT Scholarship শুধু তোমাকে একটি ডিগ্রি দেবে না—এটি তোমার চিন্তাভাবনা বদলে দেবে, তোমাকে বৈশ্বিক মানের মানুষ হিসেবে গড়ে তুলবে।
অনেক শিক্ষার্থী ভাবে—“আমি কি পারবো?”
আমি বলি—
হ্যাঁ, অবশ্যই পারবে।
যদি তুমি সঠিকভাবে প্রস্তুতি নাও, সময়মতো আবেদন করো, এবং নিজের স্বপ্নকে গুরুত্ব দাও।
স্কলারশিপ কখনো শুধু মেধাবীদের জন্য নয়—এটি প্রস্তুত মানুষদের জন্য।
আজ থেকেই শুরু করো।
হয়তো আগামী বছর তোমার ঠিকানাই হবে—Japan 🇯🇵
-----------------
বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ২৭
Copyright: Dr. Md Ashiqur Rahman
Dr. Md Ashiqur Rahman
Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Past President, Erasmus Mundus Association | Research Fellow, Spanish National Research Council | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar | Chair - Global Mobility..