Islah

Islah

Share

ওয়াজ নছীহত ও বয়ান প্রচারের একটি অঙ্গন

26/06/2026

আশুরার রোজা আমাদের জন্য ইবাদত, কিন্তু ইসলাম আমাদেরকে নিজস্ব পরিচয় ও বৈশিষ্ট্য বজায় রাখার শিক্ষা দেয়। নবীজি ﷺ ইহুদিদের মতো শুধু ১০ মহররম নয়, বরং ৯ ও ১০ মহররম রোজা রাখার নির্দেশ দিয়ে উম্মতের স্বতন্ত্র পরিচয় তুলে ধরেছেন। আফসোস! আজ অনেক মুসলমান দ্বীনের চেয়ে খেলাধুলা ও বিনোদনকে বেশি গুরুত্ব দিচ্ছে, অথচ আমাদের আসল পরিচয় হওয়া উচিত ঈমান, ইবাদত ও সুন্নাহর অনুসরণ।

#আশুরা #মহররম #রোজা #সুন্নাহ #ইসলাম #নবীজির_সুন্নাহ #ঈমান #দ্বীন #ইসলামিক_বয়ান #বাংলা_বয়ান #দাওয়াহ #মুসলিম_উম্মাহ #ইসলামিক_পোস্ট #আখিরাত #হকের_পথ

24/06/2026

23/06/2026

আজ এমন এক সময় এসেছে, কেউ বোরকা বা শালীন পোশাক পরলে তা নিয়ে সমালোচনার মানুষ পাওয়া যায়; আবার কেউ অশালীন পোশাক পরলেও তাকে নিয়ে কথা বলার লোকের অভাব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বোরকার বিরোধিতা করলে তার প্রতিবাদ করার মানুষ দিন দিন কমে যাচ্ছে।

আমরা শুনি—“পোশাকের স্বাধীনতা”। অর্থাৎ, যে যার পছন্দমতো পোশাক পরবে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, এই স্বাধীনতা শুধু অশালীন পোশাকের জন্যই প্রযোজ্য হয়ে যায়; শালীন পোশাক বেছে নিলে সেটি প্রশ্নবিদ্ধ হয়।

তাহলে প্রকৃত স্বাধীনতা কোথায়? যদি কেউ নিজের ইচ্ছায় আধুনিক পোশাক পরতে পারে, তবে অন্য কেউ কেন নিজের বিশ্বাস, মূল্যবোধ ও দ্বীনের অনুসরণে বোরকা বা সুন্নতি পোশাক পরতে পারবে না?

প্রত্যেক মানুষেরই অধিকার আছে নিজের বিশ্বাস ও আদর্শ অনুযায়ী শালীনতা বজায় রেখে জীবনযাপন করার। প্রকৃত স্বাধীনতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন মানুষ অন্যের পছন্দকেও সম্মান করতে শেখে।

#পর্দা #বোরকা #ইসলাম #শালীনতা #পোশাকের_স্বাধীনতা #দ্বীন #সুন্নাহ #ইসলামিক_বয়ান #হিজাব #মুসলিম_নারী

22/06/2026

জাতির প্রকৃত উন্নতি শুধু অর্থনীতি বা অবকাঠামোর উন্নতিতে নয়; বরং ঈমান, আখলাক ও চরিত্রের উন্নতিতে। দুর্নীতি, চুরি ও নৈতিক অবক্ষয়কে প্রশ্রয় দিয়ে কোনো সমাজ কখনো সত্যিকারের সফল হতে পারে না। একটি মুসলিম সমাজের সবচেয়ে বড় সম্পদ হলো দ্বীনী মূল্যবোধ, সৎ চরিত্র এবং আল্লাহভীতি। তাই শিক্ষা ও উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় নৈতিকতা, চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকা জরুরি।

20/06/2026

"মাওলা, তুমি অপবিত্র জায়গায় বসো না বলে, আমি আমার বুক থেকে দুনিয়ার সব মোহ, সব গুনাহ ঘষে মেজে পরিষ্কার করে ফেলেছি। ঘর এখন শূন্য, এবার তুমি এসো।"

19/06/2026

বড় আফসোসের,

18/06/2026

জীবন আমার তোমার লাগি,
ভুল থেকে ফিরে এলো শতবার।

17/06/2026

মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো যৌবনকাল। আল্লাহ পাক বান্দার জীবনের তিনটি কালের (শৈশব, যৌবন, বার্ধক্য) মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন এই যৌবনকে। আল্লাহ বলেন—"তোমার যৌবনটা আমাকে দাও, তাহলে বার্ধক্যে তুমি ইবাদত করতে না পারলেও আমি তোমাকে যৌবনকালের সমান সওয়াব ফ্রি ফ্রি দিয়ে দেব।"

17/06/2026

তুমি মোর হৃদয়-মালঞ্চের মালাকর,
পাপঘেরা হৃদাকাশে প্রভাকর।
জীবন আমার তোমার লাগি,
ভুল থেকে ফিরে এলো শতবার।

17/06/2026

মা-বাবা সন্তানের কাছে দুনিয়ার বড় কিছু নয়, একজন নেককার মানুষ হওয়াই আশা করেন। তাদের কষ্ট, ত্যাগ ও দোয়ার প্রতিদান হলো দ্বীনের পথে চলা। কিন্তু সামান্য কিছু গুনাহ ও খারাপ অভ্যাস অনেক বড় মাকাম থেকে মানুষকে বঞ্চিত করে। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে আল্লাহর বন্ধু হয়ে যায়, তার জীবনই দুনিয়াতে জান্নাতের স্বাদে ভরে ওঠে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

৬ নং শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ী
Dhaka
1024