12/06/2026
বিনম্র শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী বিপ্লবী নারী লীলা নাগ
লীলা নাগ (পিতৃসূত্রে নাগ) পরে লীলা রায় নামে যিনি পরিচিত হন। ২০১২/১৩ সালে সিলেটে সরকারি কাজে গিয়ে তাঁর সম্পর্কে জানতে পাই। দুদিন ধরে দেখছি তাঁর ছবিটি ফেসবুকে ভাসছে। সিলেটের এই কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী সংগঠন দীপালী সংঘ তিনিই প্রতিষ্ঠা করেন। বিপ্লবী লেখক সোমেন চন্দকে নিয়ে কাজ করতে গিয়ে এই মহীয়সী বিপ্লবী নারীর সন্ধান পাই। সিলেটের ইতিহাস বিষয়ক একটি বই সংগ্রহ করি এবং সেখানেই তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পারি। বইটি প্রয়াত স্নেহভাজন অধ্যাপক হিমেল বরকতকে দিয়েছিলাম। এখনো নিশ্চয়ই ওর সংগ্রহশালায় খুঁজলে পাওয়া যাবে!) সিপিবি ও ছাত্র ইউনিয়নের পোস্ট থেকে ছবিটি নিয়েছি। ছবিটি এত নতুন ও সজীব দেখে ভালো লাগল। সন্ধানলাভের পরে বিভিন্ন জেলায় কিছু প্রোগ্রাম করতে গিয়ে এই দুই মহান বিপ্লবীর নাম তাঁদের অমর কীর্তিগাঁথা সূত্রেই সশ্রদ্ধচিত্তে একসঙ্গে স্মরণ করি এবং কিছু মানুষের কাছে পৌঁছে দিই! অধ্যাপক মীর মাহফুজুল হক স্যার হয়তো এ বিষয়ে স্মরণ করতে পারবেন। তাঁদের নাম স্মরণ করবার কারণ ছিল তাঁদের নাম এই বাংলার জমিন থেকে প্রায় মুছে যেতে বসেছিল। সোমেন চন্দকে নিয়ে সোমেন চন্দ চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলাম। লীলা নাগের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
ইতিহাসের সুস্থ-সবল-নন্দিত রূপ ফিরে এলে গণমানুষের মানবিক প্রকৃত আদল পুনর্বার নির্মিত হলে সুজলা-সুফলা-শস্য-শ্যামলিমা এই সম্প্রীতির বাংলা ফিরিয়ে দিতে পারলে এই দেশ আবার নিজের পায়ে দাঁড়াবে কিন্তু ভ্যানগার্ডরা কোথায়? সুবিধা ও দুঃশাসনে পীড়িত পথহারা জাতি পাবে কি ফিরে পথের দিশা!
10/04/2026
বিতর্কের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর সেমিনার স্থগিত | প্রথম আলো
বিতর্কের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর সেমিনার স্থগিত
বিতর্কের মুখে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত ...
03/04/2026
#শোক_সংবাদ:
জাবি-৪৪ ব্যাচ, ইংরেজি বিভাগের Sabid Mahmud Shaon আজ মৃত্যুবরণ করেছে।
ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন।।
তথ্যসূত্র: Mahdi Hasan Rukas,
জাবি-৪৪ ব্যাচ, অর্থনীতি।
03/09/2025
https://www.facebook.com/share/17M5WuHs6K/
Public Relations Office, JU
The official page of Public Relations Office, Jahangirnagar University.
23/07/2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভুগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মউদুদ ইলাহী স্যার আজ রাত ৯টা তাঁর বাসভবনে ইন্তেকাল করেছেন ।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন “
তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
29/01/2025
#শোক_সংবাদ
জাবি-২২ ব্যাচ ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক ছাত্র Sheikh Rahman (Luthfor) হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে।
ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন।
তথ্যসূত্র: Nadir Hossain Shakil
26/11/2024
শোক সংবাদ।
আমাদের জাবির ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সভাপতি প্রফেসর হারুন উর রশিদ স্যার আজ দুপুরে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন।
10/09/2024
গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা:
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬'শ ব্যাচের কর্মকর্তা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাসুদ আজিজ স্যার আজ মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মহান আল্লাহ্ তাআলা আমাদের ষোড়শ বন্ধুর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,আমিন।
Post: collected from his friend