20/06/2026
Jibannagar Degree College
Jibannagar Degree College was started its journey on 01 June 1984. It is the oldest college of this Upazila. It has about 2000 students.
১৯৮৪ সালে জীবননগর ডিগ্রি কলেজ প্রতিষ্টা পেয়ে কৃতিত্বের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কলেজটিতে রয়েছে শিক্ষার জন্য উপযোগী পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস, আধুনিক অবকাঠামো, দক্ষ শিক্ষক-কর্মচারী, আধুনিক ল্যাব। It is situated beside the Jibannagar Thana Multiliteral Secondary High School.
20/06/2026
ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি হৃদয়,
সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। 🕋✨
জীবননগর ডিগ্রি কলেজের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং শুভানুধ্যায়ীসহ সকলকে জানাই পবিত্র ইদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️
ইদের এই আনন্দঘন মূহূর্তে আমাদের মাঝে বিরাজ করুক পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি। ত্যাগের অনন্য শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের আগামী দিনগুলো।
সবাইকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা। 🌙
✨ ইদ মোবারক! ✨
(মোঃ মোজাফফর রহমান)
অধ্যক্ষ
জীবননগর ডিগ্রি কলেজ
জীবননগর, চুয়াডাঙ্গা।
োবারক #জীবননগর_ডিগ্রি_কলেজ
এতদ্বারা জীবননগর ডিগ্রি কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ২৪ মে, ২০২৬ (রবিবার) হতে ০৪ জুন, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, ০৫ ও ০৬ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায়, আগামী ০৭ জুন, ২০২৬ (রবিবার) থেকে কলেজের সকল কার্যক্রম যথারীতি চলবে।
⚠️ বিশেষ নির্দেশনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীকে আগামী ২৪ মে, ২০২৬ তারিখ (ছুটির প্রথম দিন) কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
(মোঃ মোজাফফর রহমান)
অধ্যক্ষ
জীবননগর ডিগ্রি কলেজ
জীবননগর, চুয়াডাঙ্গা।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক অত্র কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর মহোদয় এবং সদস্যবৃন্দের উপস্থিতিতে সকল শিক্ষার্থীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় আগামী ১৩/০৫/২০২৬ খ্রি. তারিখ (বুধবার) সকাল ১০:০০ ঘটিকার মধ্যে সকল শিক্ষার্থীকে কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
(মোঃ মোজাফফর রহমান)
অধ্যক্ষ
জীবননগর ডিগ্রি কলেজ
জীবননগর, চুয়াডাঙ্গা।
11/05/2026
২০২৫ সালের অনার্স কোর্সে ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরম উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৩/০৫/২০২৬ খ্রি. থেকে ১১/০৬/২০২৬ খ্রি. পর্যন্ত।
মোঃ মোজাফফর রহমান
অধ্যক্ষ
জীবননগর ডিগ্রি কলেজ
জীবননগর, চুয়াডাঙ্গা।
অনার্স কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি চলছে। ভর্তি ফরম অনলাইন থেকে উত্তোলন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭/০৫/২০২৬ খ্রি. পর্যন্ত।
মোঃ মোজাফফর রহমান
অধ্যক্ষ
জীবননগর ডিগ্রি কলেজ
জীবননগর, চুয়াডাঙ্গা।
অনার্স কোর্সের ২০২৪ সালের ৪র্থ বর্ষের প্রবেশপত্র বিতরণ চলছে।
২০২৬ সালের HSC পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আগামী ৩০/০৪/২০২৬ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
Dhaka
7230