Islamic Dawah & Research Center-IDRC

Islamic Dawah & Research Center-IDRC

Share

IDRC is an Islamic Organization of Jamalpur,Dhaka,Bangladesh. This Organization wants to give Islamic Dawah to all kind of man in Bangladesh. A.R.R.

29/03/2015

প্রশ্ন (৩৩/২৩৩) : জনৈক আলেম হাদীছ বর্ণনা করেন, যে ব্যক্তি পরহেযগার আলেমের পিছনে ছালাত আদায় করল সে যেন নবীর পিছনে ছালাত আদায় করল। উক্ত হাদীছটি ছহীহ কি?

-ইউসুফ আকরাম
হালিশহর, চট্টগ্রাম।

উত্তর : উক্ত মর্মের বর্ণনাটি ভিত্তিহীন (সিলসিলা যঈফাহ হা/৫৭৩, ২/৪৪ পৃঃ)।

-প্রশ্নোত্তর,মার্চ ২০১৫(মাসিক আত-তাহরীক)

® ®

15/03/2015

প্রসংগ : দেবর-ভাবীর মাঝে পর্দা/হিযাবের প্রয়োজনীয়তা!

ওকবা ইবনে আমের জুহানী (রাঃ)-এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাক। এক আনসারী সাহাবী আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! স্বামী পক্ষীয় আত্মীয় সম্পর্কে আপনি কী বলেন? তিনি বললে, সে তো মৃত্যু।
-সহীহ বুখারী ৯/২৪২; সহীহ মুসলিম, হাদীস : ২১৭২; জামে তিরমিযী, হাদীস : ১১৭১; মুসনাদে আহমাদ ৪/১৪৯, ১৫৩

এই হাদীসে বেগানা নারী-পুরুষের একান্ত অবস্থানকে নিষেধ করা হয়েছে এবং এ প্রসঙ্গে স্বামী পক্ষীয় আত্মীয়-স্বজন যেমন দেবর-ভাসুর ইত্যাদির সাথে অধিক সাবধানতা অবলম্বনকে অপরিহার্য করা হয়েছে।

® ®

12/03/2015

প্রশ্ন (৬৫২): ছেলেদের রাগ কমানোর জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। এটা শরী‘আতসম্মত হবে কি?
-
উত্তর: ইসলামী শরী‘আতে এরূপ চিকিৎসার কোন ভিত্তি নেই।
বরং রাগ কমানোর চিকিৎসা হিসাবে রাসূল (ছাঃ) বলেন, তোমরা যখন রেগে যাবে তখন আ‘ঊযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম পাঠ করবে।
(বুখারী হা/৬০৪৮; মুসলিম হা/২৬১০;, মিশকাত হা/২৪১৮)
অন্যত্র তিনি বলেন, এ সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবে এবং বসে থাকলে শুয়ে যাবে।
(আবুদাঊদ হা/৪৭৮২, মিশকাত হা/৫১১৪)

উল্লেখ্য যে, ক্রোধ নিবারণে ওযূ করা সম্পর্কিত হাদীছটি যঈফ।
(আবুদাঊদ হা/৪৭৮৪, যঈফাহ হা/৫৮২)।

® ®

12/03/2015

পাগড়ীওয়ালাদের(?) দ্বারা প্রচলিত ভিত্তিহীন হাদিসঃ
(০১).
"পাগড়ীসহ দু'রাক'আত সালাত আদায় বিনা পাগড়ীতে সত্তর রাক'আত সালাত আদায় করার চাইতেও উত্তম(?) "

(০২).
"পাগড়ীসহ সলাত পড়া দশ হাজার ভাল কর্মের সমতুল্য (?)"

এই যদি হয়,পাগড়ী পরার ফযীলাত(?) ; তাহলে আমরা এত এত সওয়াব (?) থেকে বঞ্চিত হচ্ছি না???
[উল্লেখ্য যে,উক্ত হাদিসদ্বয় জাল। যারা ভিন্নমতাবলম্বী, তারা পারলে পাগড়ী পরার এমন ফযীলাতপূর্ণ(?) হাদিসগুলোকে সহিহ প্রমাণ করুন। ]

® ®

Photos 12/03/2015

"সত্য সমাগত,
মিথ্যা বিতাড়িত ;
মিথ্যা বিলুপ্ত হওয়ারই"।
(সূরা ইসরাঃ৮১)

-আবদুর রাক্বীব রাহমানী

02/03/2015

★★★
মৃত্যুর পরে প্রচলিত বিদ'আতঃ

কাফনের কাপড়ের উপরে দোয়া-কালাম ইত্যাদি লেখা।

এটা বিদ'আত। অতএব,এই কাজ পরিত্যাগ করতে হবে।
আল্লাহ(সুব.) আমাদেরকে বিদ'আত মুক্ত থাকার তাওফিক দিন-আমীন।।।

® ®

21/02/2015

আজকে যেসব মুসলিম (?) ২১ শে ফেব্রুয়ারিকে পালন করছে, বরকতের কবরে ফুল চড়াচ্ছে, নাচানাচি করছে,গান বাজাচ্ছে ;এরা কেউ শিক্ষিত নয়,সবাই মূর্খ।

এরা মূর্খ,অবশ্যই মূর্খ।

এদের দ্বারা জাতির উন্নয়ন সম্ভব নয়।

এরা সবাই বন্য,এরা সবাই বর্বর,এরা সবাই জঘন্য,এরা সবাই অসভ্য, এরা সবাই ইতর শ্রেণির মানুষ।

অতএব, মুসলিম হিসেবে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি;ফুল চড়াতে হবে মানে???

-আবদুর রাক্বীব রাহমানী

17/02/2015

২১ মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদ করেছে আইএস
বিস্তারিতঃ http://tinyurl.com/m95s4uk

® ®

16/02/2015

আমীরুল মুমিনীন আবূ হাফস্ উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন—

আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি— “সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়্যাতের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়্যাত করেছে, তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হয়েছে, আর যার হিজরত দুনিয়া (পার্থিব বস্তু) আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সে জন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে।”

[সহীহ্ আল-বুখারী: ১, সহীহ্ মুসলিম: ১৯০৭। মুহাদ্দিসগণের দুই ইমাম আবূ আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহীম ইবনু মুগীরা ইবনু বারদেযবাহ্ আল-বুখারী এবং আবূল হাসান মুসলিম ইবনু হাজ্জাজ ইবনু মুসলিম আল-কুশায়রী আন্-নিশাপুরী আপন আপন সহীহ্ গ্রন্থে উল্লেখিত হাদীসটি বর্ণনা করেছেন। ]

® ®

14/02/2015

প্রচলিত ভুলঃ০১

প্রচলিত উযূর মধ্যে বাংলায় বা আরবীতে নাওয়াইতুআন আতআজ্জা...... নিয়্যাত হিসাবে পড়া হয়। কিন্তু সহীহ হাদীস তো দূরের কথা কোন যঈফ হাদীসেরও মুখে নিয়্যাত উচ্চারণের কথা বলা নেই।

* রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) এর পদ্ধতিঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) বলেনঃ ‘‘আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে, যা সে নিয়্যাত করবে।’’ (সহীহুল বুখারী-১/১, সহীহ্ মুসলিম’ ৪৬) অতএব নিয়্যাত করতে হবে পড়তে হবে না। আনোয়ার শাহ্ কাশ্মিরী (রঃ) বুখারীর শরা হতে লিখেছেন; নিয়্যাত হলো- অন্তরের কার্যসমূহ। (ফায়যুল বারী-১/৮ পৃঃ)

® ®

La_Tahzan_QA.pdf 14/01/2015

বইঃ লা তাহযান হতাশ হবেন না
প্রকাশনীঃ পিস পাবলিকেশন্স

সংক্ষিপ্ত বর্ণনাঃ আমাদের চারপাশে নানান সমস্যা যা আমাদের খুব দ্রুত হতাশ করে ফেলে। আর এই হতাশা শয়তান কে মানুষের উপর বিজয়ী হতে সাহায্য করে। এই বিষয়ের উপর শেইখ ড. আয়িদ আল ক্বরনীর লেখা বিশ্বব্যাপী প্রবল সাড়া জাগানো বই লা তাহযান বা হতাশ হবেন না এর বাংলা সংস্করণটির পিডিএফ কপি আপনাদের জন্য প্রকাশ করা হলে। নিজে পড়ুন ও অন্যদের সাথে শেয়ার করুন।

বইটির PDF ভার্সন ডাউনলোড করুন এই লিংক থেকে>>>>>>
http://www.mediafire.com/download/5fddt32fc1zvelt/La_Tahzan_QA.pdf

La_Tahzan_QA.pdf MediaFire is a simple to use free service for that lets you put all your photos, documents, music, and video in a single place so you can access them anywhere and share them everywhere.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jamalpur
Dhaka