The Holy Quran Academy

The Holy Quran Academy

Share

অফিসে কিংবা বাসায় বসে
কুরআন শিখুন আপনার সুবিধামতো সময়ে।

Photos from The Holy Quran Academy's post 07/06/2026

আমাদের মে মাসের সেরা শিক্ষার্থীগণ-
আলহামদুলিল্লাহ, মে মাসে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আমাদের ২ জন শিক্ষার্থী সেরাদের কাতারে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

প্রতিযোগিতামূলক এই যাত্রায় তাদের এই সাফল্য শুধু তাদের নয়, আমাদের সবার জন্য গর্বের। এই সুন্দর ধারাবাহিকতা সামনেও বজায় থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদেরকে আরও বরকতময় জ্ঞান দান করুন, আমীন।

Congratulations to Students of the Month –May-26
Keep shining, little stars! ❤

Photos from The Holy Quran Academy's post 06/06/2026

অনলাইনে কুরআন শেখানোর ক্ষেত্রে একজন শিক্ষককে কখন আমরা 'সেরা' বলতে পারি?

যখন তিনি ঘড়ির কাঁটা মেনে সময়মতো ক্লাসে উপস্থিত হন, যখন তিনি একজন শিক্ষার্থীর কুরআন শেখার বিষয়টিকে নিজের কাঁধে পবিত্র 'আমানত' হিসেবে তুলে নেন। শুধু তাই নয়, যখন তিনি শিক্ষার্থী এবং অভিভাবক—উভয়ের সাথেই গড়ে তোলেন আন্তরিক সম্পর্ক।

আলহামদুলিল্লাহ, বুকভরা তৃপ্তি নিয়ে বলতে পারি—আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এই সবগুলো গুণই রয়েছে। তারা প্রতিদিন এই পবিত্র আমানত রক্ষার কাজটি করে যাচ্ছেন পরম যত্নে।
আর এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, এ মাসে আমাদের দুজন শিক্ষক অর্জন করে নিয়েছেন 'সেরাদের সেরা' হওয়ার গৌরব! 🏆✨

আমাদের এই দুই প্রিয় শিক্ষকের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ তায়ালা আপনাদের এই ইখলাস কবুল করে নিন এবং দুনিয়া ও আখেরাতে আ'লা মাকাম দান করুন। আমিন

05/06/2026

আলহামদুলিল্লাহ!
আপনার প্রিয় সন্তানের কুরআন শিক্ষাকে আরও সহজ, সুন্দর এবং সাবলীল করে তুলতে চলছে
🌟মাসিক শিক্ষক মিটিং — জুন-২০২৬

27/05/2026

ঈদ মোবারাক,

"দ্যা হলি কুরআন একাডেমি" এর পক্ষ থেকে আপনাদের জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা।

ঈদ হোক ভ্রাতৃত্বের, ঈদ হোক শান্তির। এই পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হোক আল্লাহর অশেষ রহমত।

تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَ مِنْكُمْ
عِيْدٌ مُبَارَكٌ عَلَيْنَا وَ عَلَيْكُمْ

পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল সুখ ও অফুরন্ত সমৃদ্ধি।

27/05/2026

তাকবীরে তাশরীক্ব ❣️

26/05/2026

তাকবীরে তাশরীক
اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

বাংলা উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
আল্লাহ মহান, আল্লাহ মহান।
আর সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য।

📌এবছর ২৭ মে বুধবার ফজর থেকে নিয়ে ৩১ শে মে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর পাঠ করতে হবে।

24/05/2026

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আমাদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত 'ছোটদের হাদিস মুখস্থ প্রতিযোগিতা'।

আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসাহের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। ছোট্ট সোনামণিদের এই দ্বীনি আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে!

প্রতিযোগিতাটি মোট দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। উভয় ক্যাটাগরিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে, তাদের নাম নিচের রেজাল্ট শিটে দেওয়া হলো।

🌟 বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বার্তা:
বিজয়ী সোনামণিদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা! আর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল বুকভরা ভালোবাসা ও দোয়া। তোমরা যারা এবার বিজয়ী হতে পারোনি, একদমই মন খারাপ করবে না; তোমাদের অংশগ্রহণটাই সবচেয়ে বড় আনন্দের। ইনশাআল্লাহ, সামনে তোমরা আরও অনেক ভালো করবে!

💐 কৃতজ্ঞতা জ্ঞাপন:
এই প্রতিযোগিতাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে দ্যা হলি কুরআন একাডেমি- এর সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজার এবং অভিভাবকবৃন্দ যে যেভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আল্লাহ তায়ালা আপনাদের সকলের এই নেক প্রচেষ্টাকে কবুল করে নিন এবং আমাদের সোনামণিদের দ্বীনের পথে কবুল করুন। আমিন।

সবাই আমাদের ছোট্ট শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন!

24/05/2026

📢 আপনার সবচেয়ে প্রিয় বস্তুটি কি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবেন?

একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা...
বয়সের ভারে ন্যুব্জ এক বাবা। বহু বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে, চোখের পানি ফেলে পেয়েছেন এক আদরের সন্তান। ছেলেটি যখন সবেমাত্র বাবার সাথে হাঁটাচলা করার বয়সে পৌঁছাল, তখনই বাবার কাছে আল্লাহর নির্দেশ এলো— "তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার রাস্তায় কুরবানি করো।"

তিনি বাবা ইব্রাহিম (আ.)। তাঁর সবচেয়ে প্রিয় বস্তু ছিল সেই কলিজার টুকরা সন্তান— ইসমাইল (আ.)।

বাবার মনে কোনো সংশয় ছিল না, কোনো অভিযোগ ছিল না। নিজের স্বপ্নের চেয়ে রবের সন্তুষ্টি তাঁর কাছে বড় হয়ে দাঁড়ালো। অন্যদিকে ছেলেও হাসিমুখে মাথা পেতে দিলেন আল্লাহর আদেশের সামনে। বললেন, "আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।"

কী অবিশ্বাস্য এক আত্মসমর্পণ!
বাবা যখন চোখ বেঁধে সত্যি সত্যিই ছেলের গলায় ছুরি চালালেন, আল্লাহ তাআলা তখন জিবরাইল (আ.)-এর মাধ্যমে ইসমাইল (আ.)-কে সরিয়ে সেখানে একটি বেহেশতি দুম্বা রেখে দিলেন।

আল্লাহ মূলত ইসমাইল (আ.)-এর রক্ত চাননি, তিনি দেখতে চেয়েছিলেন ইব্রাহিম (আ.)-এর অন্তরের তাকওয়া। দেখতে চেয়েছিলেন, তাঁর বান্দা দুনিয়ার মোহকে হারিয়ে রবের ভালোবাসাকে জয় করতে পারে কিনা!

🕋 হজ্জ এবং কুরবানির প্রকৃত শিক্ষা এখানেই...
হজ্জ বা কুরবানি মানে কেবল লক্ষ টাকা খরচ করে মক্কায় যাওয়া বা সবচেয়ে দামি পশুটি কিনে জবাই করা নয়। হজ্জের আসল শিক্ষা হলো— নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দেওয়া।

কুরবানির পশুর গলায় ছুরি চালানোর আগে আমাদের উচিত নিজের ভেতরের অহংকার, লোভ, রিয়া (লোকদেখানো স্বভাব) এবং দুনিয়ার মোহকে জবাই করা। আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন—
"আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।" (সূরা হজ্জ: ৩৭)

আসুন, হজ্জ ও কুরবানির এই পবিত্র মৌসুমে আমরা নিজেদের একবার প্রশ্ন করি— আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা 'ইসমাইল' (সবচেয়ে প্রিয় দুনিয়াবি মোহ বা বদভ্যাস)-কে কি আমরা আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত?

🤲 আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম (আ.)-এর মতো নিখাদ বিশ্বাস এবং ত্যাগের মানসিকতা অর্জন করার তাওফিক দিন। আমিন।

💬 আপনার মনের অনুভূতিগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন।

Photos from The Holy Quran Academy's post 20/05/2026

সাফল্যের সোপানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা! 🌟

গত এপ্রিল মাসে আমাদের যে সকল সোনামণিরা কায়দা, আম্মাপারা ও পবিত্র কুরআন মাজীদ সফলভাবে শেষ করেছে, আজ তাদের হাতে সম্মাননাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত।

এটি তো কেবল দুনিয়াবী স্বীকৃতি; ইনশাআল্লাহ, মহান আল্লাহ তাআলা তাদের জন্য এর চেয়েও বহুগুণ বড় সম্মাননা দুনিয়া ও আখেরাতে নির্ধারিত রেখেছেন।

অভিনন্দন সেই সকল শিক্ষার্থীকে যারা আজ সম্মাননাপত্র গ্রহণ করেছো। তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে কবুল করুন এবং তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আমিন।

18/05/2026

বিশেষ এ’লান

এতদ্বারা “দ্য হলি কুরআন একাডেমি” এর সকল স্টুডেন্ট-টিচার্স ও গার্ডিয়ানদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মে-২০২৬ ইং রোজ মঙ্গলবার ঈদুল আযহার আগে সর্বশেষ ক্লাস হবে।

২৭ মে-২০২৬ ইং রোজ বুধবার থেকে ০২ জুন-২০২৬ ইং রোজ মঙ্গলবার পর্যন্ত ৭ দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং ৩ জুন-২০২৬ ইং রোজ বুধবার থেকে নিয়মিত ক্লাস আরম্ভ হবে, ইনশাআল্লাহ।

আদেশক্রমে-
একাডেমি কর্তৃপক্ষ

দ্য হলি কুরআন একাডেমি
অনলাইনে কুরআন শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Faridpur, Bangladesh.
Faridpur