Technology Education

Technology Education

Share

Learning

17/06/2026

হতাশ হয়ো না। তোমার দোয়া আল্লাহ শুনছেন, দেখছেন, আর তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত তাঁর জানা আছে। তাই হতাশাকে নয়, আশাকে আঁকড়ে ধরো। কারণ আল্লাহর রহমত মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি বিস্তৃত। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।"

সূরা আশ-শারহ, ৯৪:৬

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে হৃদয় অন্ধকারের মাঝেও আলো খুঁজে পায়।

15/06/2026

সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর জন্য উপবৃত্তি সংক্রান্ত সতর্কবার্তা।

15/06/2026

মর্যাদার শিখরে পৌঁছাতে হলে
বিনয়ের সিঁড়ি বেয়ে উঠতে হয়।

15/06/2026

দোয়া নিয়ে সন্দেহ!!
তুমি তো সেই আল্লাহর কাছেই প্রার্থনা করছ, যিনি মুসার জন্য সমুদ্র বিভক্ত করেছিলেন, যাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, ইব্রাহিমকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলেন এবং রাসূলুল্লাহ-এর জন্য চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। তাহলে তোমার কেন মনে হয় যে আল্লাহ তোমার এই অসম্ভব দোয়া কবুল করবেন না? অবশ্যই করবে।

ইনশাআল্লাহ।

15/06/2026

কয়েকজন প্রতিষ্ঠান প্রধানের অনুরোধের প্রেক্ষিতে মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দেয়ার সময় বাড়ানোর জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) এবং উপ-পরিচালক (অর্থ) এর সাথে কথা বলেছিলাম। অর্থবছরের শেষ সময়ের কারণে তথ্য দেয়ার সময় ১ দিন বাড়ানো হয়েছে। পরিচালক (অর্থ) এবং উপ-পরিচালক (অর্থ) কে ধন্যবাদ। যারা মেধাবৃত্তির তথ্য দিতে পারেননি, আগামীকাল বিকাল ৫ টার মধ্যে দিতে পারবেন।

15/06/2026

একবার পড়ার কি ধৈর্য আছে?

জীবনে অনেক তো মুনাজাত করেছেন! এবার উত্তমরূপে এইভাবে একবার করুন।

আমাদের দু'আর সবচেয়ে বেশি হক্কদার আমরা নিজেরাই। রাসুলুল্লাহ্ (সা) এর সুন্নাহ, কারো জন্য দু'আ করলে প্রথমে নিজের জন্য দু'আ করা।

(মুসনাদে আহমদ ২১২৪৭(৫/১২১)

ছোট-বড় সকল প্রয়োজন আল্লাহকে বলবেন। খুব করে আল্লাহর কাছে চাইবেন। বেশি বেশি চাইবেন।

দু'আতেই সব সুখ! একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে, মৃত্যু পর্যন্ত পিছিয়ে যায় (নেক হায়াৎ বৃদ্ধি পায়)।

🌿 ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,

আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও।

🌿 তুমিই আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নাম ও কবরের আযাব থেকে। আমি তোমার কাছে পানাহ চাই তাকদিরের খারাপ কিছু থেকে।

🌿 হে আল্লাহ! আমার উপর তোমার রহমত, দয়া, বরকত, শান্তি, ক্ষমা বর্ষণ করো।

🌿 ক্ষমা করে দাও আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার ছোট-বড় সকল পাপ, আমার গোপন পাপ, আমার প্রকাশ্য পাপ। আমার বাড়াবাড়ি এবং যে সকল পাপের কথা তুমি ভালো জানো। ক্ষমা করো সেসব পাপ, যা আমি ভুলে যাই। ক্ষমা করো সেসব পাপ, যা আমি পাপই মনে করি না।

🌿 আমাকে আশ্রয় দাও বিতাড়িত শয়তান থেকে, তার ওয়াসওয়াসা থেকে ও অতৃপ্ত নফস থেকে।

🌿 আমাকে আশ্রয় দাও দুনিয়ার জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে। এবং দাজ্জালের অমঙ্গল থেকে। রহমতের দরজা খুলে দাও।

🌿 আমার রিজিকে প্রশস্ততা দাও। অঢেল বরকতময় রিজিক দাও। বেহিসাবি রিজিক দাও। এবং সেসব তোমার সন্তুষ্টি অনুযায়ী তোমার পথে ব্যয় করার নসীব দাও।

🌿 আমাকে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার জীবন দাও। পরিপূর্ণ সুস্থতা, নিরাপত্তা দাও।

🌿 আমাকে মৃত্যু অবধি পরিপূর্ণ হিদায়তের উপর অটল রাখো। আমাকে এক মূহুর্তের জন্যও নিজের জিম্মায় ছেড়ে দিও না। ইয়া রব্ব, আমার অভিভাবক, বন্ধু হিসেবে তুমিই যথেষ্ট হয়ে যাও।

🌿 হে আমার প্রতিপালক, আমাকে বানিয়ে দাও তোমার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী, অধিক যিকরকারী, অধিক তাকওয়াবান, তোমার প্রতি অধিক বিনয়ী, অধিক আনুগত্যকারী, তোমার প্রতি বেশি বেশি তওবাকারী।

🌿 আমার জিহ্বাকে তোমার যিকর দ্বারা সুসজ্জিত, পবিত্র করে দাও। আমার কলবকে আখিরাতের ফিকির দ্বারা পূর্ণ করে দাও।

🌿 আমার তওবা কবুল করে নাও। আমার পাপকে ধুয়ে দাও, আমার দুআ কবুল করো। আমার জিহ্বাকে পবিত্র ও সুসংরক্ষিত রাখো।

🌿 আমার অন্তরকে সুপথে পরিচালিত করো। হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতাসহ সমস্ত অন্তরের রোগ থেকে আমার অন্তরকে পবিত্র রাখো।

🌿 আমার হৃদয়কে আজীবনের জন্য প্রশান্ত করে দাও।

🌿 যা কিছু আমাকে পীড়িত করে, সেসব কিছু আমার কাছ থেকে সরিয়ে নাও।

🌿 আমার ইজ্জত-আব্রুকে হেফাজত করো আমার মৃত্যু অবধি এবং এর পরেও দুনিয়ার কারো কাছে আমার মাথা নত হতে দিও না। সৃষ্টিরমুখাপেক্ষী হওয়া থেকে পানাহ দাও।

🌿 আল্লাহ! আমাকে দুনিয়া ও আখিরাতে আফিয়াতের সাথে সম্মানিত করো।

🌿 আমাকে দুনিয়ায় দাও উত্তম বাসস্থান, উত্তম পরিজন, উত্তম সঙ্গী ও উত্তম রিজিক। আখিরাতকে করো দুনিয়ার চেয়ে বহুগুণে উত্তম, পবিত্র ও সম্মানিত।

🌿 মৃত্যুকে আমার জন্য সহজ ও আনন্দদায়ক করে দাও। ইজ্জতের সাথে আমার মৃত্যু দাও। জবানে
কালিমা রেখে, অন্তরে তোমার ভরপুর ভালোবাসা, তাকওয়া রেখে মৃত্যুবরণ করার তওফিক দাও। আমাকে শাহাদাতের মৃত্যু দাও। রাসুলের শহরে আমার মৃত্যু দাও। জান্নাতুল বাকিতে দাফন হওয়ার নসীব দাও। আমার কবরকে প্রশস্ত, আরামদায়ক করে দাও।

🌿 তোমার নিয়ামত দেওয়ার পর তা ছিনিয়ে নিও না। এবং এর সাথে পরীক্ষাও রেখো না।

🌿 আমাকে এমন কষ্ট দিও না, যা আমার ইমানকে সংকটে ফেলবে, আমার অন্তর বিধ্বস্ত করে দিবে। আমার শরীর ভেঙে দিবে। আমলে ঘাটতি আনবে।

🌿 আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ চাই। আমার জানা-অজানা যত কল্যাণ, সব তুমি আমায় দাও। আমার জানা-অজানা সমস্ত অকল্যাণ থেকে আমাকে আজীবন পানাহ দাও।

🌿 ইয়া রব্ব! তোমার কোনো বান্দা আমার উপর যেন প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জুলুম করতে না পারে। আমিও যেন তোমার কোনো বান্দার উপর জুলুম না করি। আমাকে সবসময় এমন মানুষদের সঙ্গে রেখো, যাদের সঙ্গ ঈমানকে বৃদ্ধি করে।

🌿 মা-বাবা ও জীবনসঙ্গীর সন্তুষ্টি নিয়ে তোমার সাথে সাক্ষাতের তওফিক দাও।

🌿 ইয়া রব্ব। এমন দু'আ থেকে পানাহ চাই, যে দু'আ কবুল হয় না। আমার অন্তরের চাওয়াগুলো আমার চেয়ে তুমি ভালো জানো। আমার চাওয়াগুলো আফিয়াতের সাথে, উত্তমভাবে কবুল করে নাও।

Amin

14/06/2026

আলিম পরীক্ষা ২০২৬ এর প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা প্রসঙ্গে

14/06/2026

এইচএসসি ২০২৬ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্টকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি (সংশোধিত)

14/06/2026

রাসূলুল্লাহ (সাঃ)বলেছেনঃ
যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন,
আর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন'
(সহিহ মুসলিম ৬৪৮৬)

13/06/2026

৪টি বিভাগের উপবৃত্তির চাহিদা প্রস্তুত অপশন চালু হয়েছে।
(চট্টগ্রাম, বরিশাল, রংপুর, রাজশাহী)

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Feni