ঈদ মুবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
মাদরাসাতুল হাসানাহ্ ফেনী। Madrasatul Hasanah Feni
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদরাসাতুল হাসানাহ্ ফেনী। Madrasatul Hasanah Feni, Education, Sharifa Mansion, Kodol Gazi Road, Anis Pukur Par, Birinchi, Ward No. 04, Feni Pourosava, Feni, Feni.
ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে একটি সময়োপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন-সুন্নাহর আদর্শে এবং জাতীয় শিক্ষাক্রমের আলোকে পাঠদান । প্লে-ইবতেদায়ী ৫ম শ্রেণী পর্যন্ত বর্তমানে চালু রয়েছে।
📍 কদলগাজী রোড, বিরিঞ্চি, ৪নং ওয়ার্ড ফেনী পৌরসভা ।
📞 01619 52 55 47
25/05/2026
ওয়াজিব ইবাদত “তাকবীরে তাশরিক”
যাদের মুখস্ত নেই মুখস্ত করে নিন।
বিস্তারিত ইমেজে ...
#তাকবীরেতাশরিকঈদ #উলআযহা #কুরবানীরঈদ #ফেনী #বিরিঞ্চি #ফেনীপৌরসভা৪নংওয়ার্ড #কদলগাজীরোড
25/05/2026
“মাদরাসাতুল হাসানাহ ফেনী”-তে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন! 🎉📖
আজ ২৫ মে ২০২৬, রোজ সোমবার মাদরাসার মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ "অভিভাবক সমাবেশ ও ১ম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা, শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে সিলেবাসে নতুন বই যুক্তকরণ এবং মাদরাসার শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় নতুন ড্রেসের আনুষ্ঠানিক ঘোষণা শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
✨ অনুষ্ঠানের কিছু ঝলক:
👉 সভাপতিত্ব: মাদরাসার সম্মানিত পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবদুর রহীম।
👉 সঞ্চালনা: মাদরাসার দক্ষ শিক্ষক হাফেজ আবদুল জলিল।
👉 প্রধান অতিথি: কামাল হাজারী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, মাওলানা আবদুল মান্নান।
সমাবেশে প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় তাঁদের মূল্যবান বক্তব্যে শিশুদের নৈতিক চরিত্র গঠন, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং ছুটির দিনগুলোতে নিয়মিত পড়াশোনা ও নামাজ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
🏆 অনুষ্ঠানের শেষাংশে ১ম সাময়িক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে কোমলমতি শিশুদের মুখের হাসি ছিল দেখার মতো!
আমরা সকল অভিভাবকের আন্তরিক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে “মাদরাসাতুল হাসানাহ ফেনী” সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
✨ সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— ঈদ মোবারক! ✨
#ফেনী #বিরিঞ্চি #ফেনীপৌরসভা
24/05/2026
অন্যের পক্ষে কুরবানীর বিধান
মৃতের পক্ষে:
-------------
মৃত ব্যক্তির উদ্দেশ্যে নফল কুরবানী (ইসালে সাওয়াব) করা জায়েয, এর গোশত নিজেরাও খাওয়া যায়। তবে মৃত ব্যক্তি যদি কুরবানীর অসিয়ত করে গিয়ে থাকেন, তবে সেই গোশত নিজে না খেয়ে গরীবদের বিলিয়ে দিতে হবে।
জীবিত ব্যক্তির পক্ষে:
--------------------
যেকোনো জীবিত প্রিয়জনের সাওয়াবের উদ্দেশ্যে নফল কুরবানী করা জায়েয এবং এর গোশত সবাই খেতে পারবে।
অন্যের ওয়াজিব কুরবানী:
---------------------------
কারো ওয়াজিব কুরবানী অন্য কেউ আদায় করতে চাইলে তার অনুমতি নিতে হবে। তবে পারিবারিক অভ্যাসের কারণে স্বামী বা পিতা যদি স্ত্রী-সন্তানের অনুমতি ছাড়া কুরবানী দেয়, তাও আদায় হয়ে যাবে (তবুও অনুমতি নেওয়া উত্তম)।
রাসূলুল্লাহ (সা.)-এর পক্ষে:
--------------------------
সামর্থ্য থাকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে নফল কুরবানী করা অত্যন্ত উত্তম ও সৌভাগ্যের আমল।
#কুরবানী
#মাসআলা
#মাদরাসাতুলহাসানাহফেনী
#ফেনীপৌরসভা
#বিরিঞ্চি
22/05/2026
যাকাত ও কুরবানীর নিসাবের পার্থক্য
----- ---- ----- --------
যাকাত ও কুরবানীর নিসাবের পরিমাণ এক হলেও নিয়মের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে:
সম্পদের ধরণ:
যাকাত শুধু চার প্রকার সম্পদে (নগদ টাকা, স্বর্ণ, রূপা ও ব্যবসায়িক পণ্য) ফরজ হয়।
কিন্তু কুরবানীর ক্ষেত্রে জীবনযাত্রার প্রয়োজন অতিরিক্ত সব ধরণের সম্পদই (যেমন: অতিরিক্ত জমি, বাড়ি বা আসবাবপত্র) হিসাবযোগ্য।
সময়সীমা:
যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ এক বছর মালিকানায় থাকা শর্ত। তবে কুরবানীর জন্য এক বছর থাকা শর্ত নয়।
কুরবানীর শেষ সময়:
কুরবানীর নির্ধারিত দিনগুলোর মধ্যে (এমনকি যিলহজ মাসের ১২ তারিখ সূর্যাস্তের কিছু আগেও) যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবেই তার উপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে।
> [বাদায়েউস সানায়ে, ৪/১৯৬]
সূরা ফাতিহা শুদ্ধভাবে শিখতেই হবে!
#মাদরাসাতুলহাসানাহফেনী
#বিরিঞ্চি
#ফেনীপৌরসভা
#ফেনীপৌরসভা৪নংওয়ার্ড
19/05/2026
আলহামদুলিল্লাহ! নতুন নামে "মাদরাসাতুল হাসানাহ ফেনী"-র নতুন পথচলা শুরু 🌟✨
ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কদলগাজী রোডস্থ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “দারুল আবরার মডেল মাদরাসা”-র নাম পরিবর্তন করে আজ থেকে “মাদরাসাতুল হাসানাহ ফেনী” নামে পুনঃনির্ধারণ করা হয়েছে।
আজ ১৯ মে ২০২৬ (১ জিলহজ ১৪৪৭ হিজরি), মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে মাদরাসা প্রাঙ্গণে এক আবেগঘন আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মাদরাসার সম্মানিত প্রধান, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম-এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিঞ্চি সুফিয়া নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মাদরাসার শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ৩রা মার্চ ২০২৬-এ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম সাহেব নতুন করে দায়িত্ব গ্রহণের পর মাদরাসার পড়াশোনার মান, শৃঙ্খলা, পরিবেশ ও সামগ্রিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে এই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নামে মাদরাসার এই পথচলা যেন দ্বীনের আলো ছড়াতে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। 🌟
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Feni
FENI-3900