B.S.N Girls High School & College,Laskarhat,Feni

B.S.N Girls High School & College,Laskarhat,Feni

Share

This is the official page of Begum Shamsun Naher Girl's School & College.

31/03/2026
Photos from B.S.N Girls High School & College,Laskarhat,Feni's post 30/03/2026

বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক বাবু মন্টু সেবক বডুয়া গত ২৭/০৩/২৬ খ্রি. তারিখে পরলোক গমন করেন। স্যারের প্র‍য়ানে বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
অদ্য ৩০/০৩/২৬ তারিখে তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষক পরিষদ তার পরিবারের সাথে স্বাক্ষাত করেন এবং পরিবারের খোজ খবর নেন...
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

28/03/2026

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল ২৯ মার্চ ২০২৬ রোজ রবিবার হতে বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান যথারীতি শুরু হবে।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
বি ,এস, এন গার্লস স্কুল এন্ড কলেজ।

27/03/2026

শোকবার্তা: বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক বর্তমানে অত্র প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র শিক্ষিকা জনাব ডেজী রানী বডুয়ার স্বামী বাবু মন্টু সেবক বডুয়া গতকাল রাত ১২:০০ টায় চট্রগ্রাম ক্যান্সার হাতপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি;
উনার শেষ ক্রিয়া অদ্য দুপুর ২ টা থেকে উনার গ্রামের বাডি ফটিকছড়ি বৃন্দাবান বাজারের পাশে বডুয়া বাডিতে অনুষ্ঠিত হইবে।

21/02/2026

=====বিজ্ঞপ্তি =====
এতদ্দ্বারা অত্র স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির আদেশ অনুযায়ী (পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৯ মার্চ রবিবার থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

Photos from B.S.N Girls High School & College,Laskarhat,Feni's post 16/12/2025

বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা.....

15/12/2025

✔ বিজ্ঞপ্তী‼️

⏩এতদ্বারা বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৫খ্রীঃ রোজ মঙ্গলবার মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে সকল ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতি বাধ্যতামূলক।

➡️ জাতীয় পতাকা উত্তোলন;

➡️ছাত্র-ছাত্রীদের সমাবেশ;

➡️পুষ্পস্তবক অর্পণ;

➡️ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা;

➡️ আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ ১১ঃ০০ ঘটিকায়

বিষয়টি অতীব জরুরি।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজ
লস্করহাট,ফেনী সদর,ফেনী;

06/11/2025

এত দ্বারা বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী রবিবার ০৯/১১/২৫ খ্রি. তারিখ থেকে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৯:১৫ মিনিটে এসেম্বলি আরম্ভ হবে এবং শ্রেনী কার্যক্রম ৯:৩০-২:০০ পর্যন্ত চলবে।এই বিষয়ে সবাইকে প্রস্তুতি নিয়ে আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
..প্রধান শিক্ষক

Photos from B.S.N Girls High School & College,Laskarhat,Feni's post 27/10/2025

বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক মন্টু সেবক বডুয়া শারিরীকভাবে খুবই অসুস্থ।উনার বাডি চট্রগ্রামের ফটিকছড়ি এলাকায় হলেও দীর্ঘ প্রায় ৪০ বছর ফেনী সদর উপজেলার লস্করহাট এলাকায় চাকুরীর সুবাদে দীর্ঘ সময় জ্ঞানের আলো ছড়িয়েছেন।আজকে উনার শারীরিক খোঁজ খবর নিতে বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক পরিষদ উনার সাথে সাক্ষাৎ করেন। উনার আশু রোগমুক্তি কামনায় উনি উনার সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে দোয়া ছেয়েছেন।
আমরা বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজে পরিবার উনার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থী.....

21/10/2025

বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল থেকে যথা নিয়মে রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে।
১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত শিক্ষকদের আন্দোলনের কারণে অসুবিধার জন্য আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।
প্রধান শিক্ষক

12/10/2025
Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Laskarhat, Feni Sadar
Feni