Feni Girish-Akshay Academy

Feni Girish-Akshay Academy

Share

A Coeducational Institution.

12/06/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল আগামী ২০ জুলাই ২০২৬ প্রকাশিত হবে।

Photos from Feni Girish-Akshay Academy's post 09/06/2026

এডহক কমিটির নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ...

ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আতিকুল আলম, অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ ইউসুফ, শিক্ষক প্রতিনিধি জনাব হোছনা আক্তার এবং সদস্য সচিব(পদাধিকার বলে) প্রধান শিক্ষক জনাব রেহানা আক্তার-কে শিক্ষক কমনরুমে ফুল দিয়ে বরণ করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মফিজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খালেদা বেগম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম সুমন এবং অন্যান্য সকল শিক্ষক। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

০৯ জুন ২০২৬
শিক্ষক কমনরুম,
ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি।

Photos from Feni Girish-Akshay Academy's post 07/06/2026

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
এসএসসি পরীক্ষা-২০২৬
বিস্তারিত...

06/06/2026

এসএসসি ব্যবহারিক পরীক্ষার সময়সূচি-২০২৬
বিষয়: কৃষি শিক্ষা

কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা শুরু: ০৮ জুন ২০২৬ থেকে।

04/06/2026

অনলাইনে বেতন পরিশোধের প্রক্রিয়া...

ভিডিও-তে দেয়া নির্দেশনা অনুসারে অনলাইনে বেতন পরিশোধ করা যাবে।

28/05/2026

ঈদের শুভেচ্ছা সবাইকে।
ঈ দ মো বা র ক...

26/05/2026

পরম মমতায় ফয়সালের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক...

সরকার ঘোষিত তৃণমূলের ট্যালেন্ট হান্ট কর্মসূচী নতুন কুঁড়ি স্পোর্টস-এর দাবা ইভেন্টে ফেনী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির ৮ম অনির্বাণ শাখার শিক্ষার্থী মো: ফয়সাল। এই কৃতিত্বের স্বীকৃতি স্বারক মেডেল পরিয়ে দিচ্ছেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক মিজ্ মনিরা হক।

ফয়সালকে অনেক অনেক অভিনন্দন।

ছবি: জেলা প্রশাসন, ফেনীর পেজ থেকে সংগৃহীত।

25/05/2026

ঈদের ছুটি শুরু হয়েছে...
শিক্ষার্থীরা নেই।

শূন্য মাঠ...
আপাতত বৃষ্টির পানির দখলে।

ভিডিও: ২৫ মে ২০২৬

24/05/2026

বৃষ্টি বাদলার দিনে ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি...

23/05/2026

Class Seven/Story-02

Grapes are Sour
------------------
Once upon a time, a hungry fox was wandering around a forest in search of food. After looking for a long time, he entered a vineyard. There, he saw big bunches of ripe grapes hanging from the vines high above. His mouth started watering.

He jumped to catch a bunch of grapes, but he missed it. He tried again and again, jumping as high as he could, but he still could not reach them.

Finally, the fox got tired and realized he could not get the grapes. To comfort himself, he walked away saying, "The grapes are sour anyway. I do not want them."

🗣️ শুদ্ধ উচ্চারণ (Pronunciation)
-------------------------------------
ওয়ান্স আপন আ টাইম, আ হাংরি ফক্স ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড আ ফরেস্ট ইন সার্চ অব ফুড। আফটার লুকিং ফর আ লং টাইম, হি এন্টারড আ ভিনইয়ার্ড। দেয়ার, হি স বিগ বাঞ্চেস অব রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম দ্য ভাইনস হাই অ্যাবাভ। হিজ মাউথ স্টার্টেড ওয়াটারিং।

হি জাম্পড টু ক্যাচ আ বাঞ্চ অব গ্রেপস, বাট হি মিসড ইট। হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন, জাম্পিং অ্যাজ হাই অ্যাজ হি কুড, বাট হি স্টিল কুড নট রিচ দেম।

ফাইনালি, দ্য ফক্স গট টায়ার্ড অ্যান্ড রিয়ালাইজড হি কুড নট গেট দ্য গ্রেপস। টু কমফোর্ট হিমসেলফ, হি ওয়াকড অ্যাওয়ে সেয়িং, "দ্য গ্রেপস আর সাওয়ার এনিওয়ে। আই ডু নট ওয়ান্ট দেম।"

🇧🇩 বাংলা অনুবাদ (Bengali Translation)
-----------------------------------------
একদা এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে বনের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি আঙুর বাগানে প্রবেশ করল। সেখানে সে লতা থেকে উঁচুতে বড় বড় পাকা আঙুরের থোকা ঝুলতে দেখল। তা দেখে তার মুখে জল চলে এলো।

সে আঙুরের একটি থোকা ধরার জন্য লাফ দিল, কিন্তু নাগাল পেল না। সে বারবার চেষ্টা করল, যত উঁচুতে সম্ভব লাফ দিল, কিন্তু তবুও সেগুলোর কাছে পৌঁছাতে পারল না।

অবশেষে, শিয়ালটি ক্লান্ত হয়ে পড়ল এবং বুঝতে পারল যে সে আঙুরগুলো পাবে না। নিজেকে সান্ত্বনা দিতে দিতে সে এই বলে হেঁটে চলে গেল, "আঙুরগুলো এমনিতেও টক। আমি এগুলো চাই না।"

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Academy Road
Feni
3900