এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
এসএসসি পরীক্ষার সামনে দাঁড়িয়ে একজন শিক্ষার্থীর জীবন যেন এক গুরুত্বপূর্ণ মোড় নেয়—এ সময়টুকু সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাফল্য নিশ্চিত হয়, আর অবহেলা করলে আফসোস দীর্ঘস্থায়ী হয়। তাই এখন প্রয়োজন সুসংগঠিত প্রস্তুতি, মানসিক স্থিরতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন।
🔶 এ মুহূর্তে করণীয়:
১. পরিকল্পিত রুটিন তৈরি
প্রতিদিনের পড়া নির্দিষ্ট করে নাও (সকাল–দুপুর–রাত ভাগ করে)
কঠিন বিষয়গুলো সকালে পড়া সবচেয়ে কার্যকর
প্রতিদিন অন্তত ২–৩টি বিষয় রিভিশন কর
২. বারবার রিভিশন
নতুন পড়ার চেয়ে পুরনো পড়া ঝালাই বেশি গুরুত্বপূর্ণ
বিশেষ করে: সংক্ষিপ্ত প্রশ্ন, সংজ্ঞা, সূত্র, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা
৩. মডেল টেস্ট ও প্রশ্ন সমাধান
বিগত বছরের প্রশ্ন বারবার সমাধান কর
সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তোল
৪. দুর্বলতা চিহ্নিত করা
কোন বিষয়ে বেশি ভুল হচ্ছে—তা খুঁজে বের করে
প্রয়োজনে শিক্ষক বা বন্ধুর সাহায্য নাও।
৫. লেখার অনুশীলন
শুধু পড়লেই হবে না—লিখে প্র্যাকটিস করতে হবে
পরিষ্কার, সুন্দর ও দ্রুত লেখার অভ্যাস গড়ে তোলো
🔴 বর্জনীয়:
১. নতুন টপিক শুরু করা (শেষ মুহূর্তে)
শেষ সময়ে নতুন কিছু পড়তে গিয়ে বিভ্রান্তি বাড়ে
২. রাত জাগা
ঘুম কম হলে স্মৃতিশক্তি কমে যায়
৩. অতিরিক্ত মোবাইল ব্যবহার
সোশ্যাল মিডিয়া, গেম—সময় নষ্টের প্রধান কারণ
৪. অন্যদের সাথে তুলনা
"ও এত পড়েছে, আমি পারবো না”—এমন চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে
৫. অস্থিরতা ও ভয়
ভয় নয়—আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি
📘 প্রস্তুতির কৌশল:
✔ “Smart Study” অনুসরণ কর
গুরুত্বপূর্ণ টপিক আগে
সংক্ষিপ্ত নোট তৈরি কর
চার্ট/টেবিল ব্যবহার কর
✔ “Active Recall” পদ্ধতি
বই বন্ধ করে নিজেকে প্রশ্ন কর
নিজে নিজে লিখে যাচাই কর
✔ “Time Management”
একটি প্রশ্নে বেশি সময় দিও না
পরীক্ষার হলে সময় ভাগ করে নাও
🧠 মানসিক প্রস্তুতি:
নিজেকে বলো: “আমি পারবো”
ছোট ছোট সাফল্যকে মূল্য দাও
দুশ্চিন্তা কমাতে নামাজ, প্রার্থনা বা মেডিটেশন
করতে পার।
পরিবার ও শিক্ষকের সাথে ইতিবাচক আলোচনা
করতে পার।
🏃♂️ স্বাস্থ্য ও জীবনযাপন:
🥗 খাবার
পুষ্টিকর খাবার খাও (ডাল, মাছ, ডিম, সবজি)
বেশি ফাস্টফুড এড়িয়ে চল
😴 ঘুম
প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম জরুরি
🚶♂️ শরীরচর্চা
হালকা হাঁটা বা ব্যায়াম করো (মন সতেজ থাকবে)
💧 পানি
পর্যাপ্ত পানি পান করো (মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে)
🎯 পরীক্ষার আগের দিন
নতুন কিছু পড়বে না
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হালকা দেখে নাও
কলম, অ্যাডমিট কার্ড প্রস্তুত রাখো
তাড়াতাড়ি ঘুমাতে যাও
✨ শেষ কথা:
এসএসসি পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়—এটি তোমার প্রস্তুতি যাচাইয়ের একটি সুযোগ। নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক কৌশল থাকলে ভালো ফল অবশ্যই সম্ভব।
👉 মনে রাখবে:
“পরিশ্রম কখনো ব্যর্থ হয় না—শুধু সঠিক সময়ে ফল দেয়।”
HSC Bangla Ikramul Sir Special Batch
একাদশ, দ্বাদশ ও বিশ্ববিদ্যালয় ভর্তির পূর্ণাঙ্গ প্রস্তুতি।
04/01/2026
"যে বাগানে যত্ন নেওয়া হয় না সে বাগানে ফুল ফোটে না।"
পরিকল্পিত পরিশ্রম মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দান করে।
*
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বাংলা গুরুত্ব দিয়ে পড়া কেন প্রয়োজন?🤔
শুধু রিডিং পড়তে পারলেই বাংলা পড়া হয়ে যায় না। পাঠ অনুধাবনের কয়েকটি স্তর থাকে। যেটাকে পণ্ডিতগণ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই চারটি ভাগে ভাগ করেছেন। সাহিত্যে কিছু অলংকারের (উপমা, রূপক, প্রতীক ইত্যাদি) ব্যবহার থাকে যেটা বাহ্যিকভাবে এক অর্থ প্রকাশ করলেও সাহিত্যে সেটা ভিন্ন অর্থ ধারণ করে। যেমন, CH4, Nacl, Na এগুলো একটা বাচ্চা ছেলে যেটা লেখা আছে সেটাই উচ্চারণ করবে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এটার ভিন্ন ব্যাখ্যা লিখবে। তাই বলা যায়, বিজ্ঞানের যেমন ভাষা আছে, সাহিত্যেরও ভাষা আছে এবং সেটা শিখতে হয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু রিডিং পড়তে শেখানো হয় না। অথবা রিডিং পড়তে পারলেই সবটুকু জানা হলো বিষয়টি এমন নয়। বরং কিছু প্রশ্ন তো এমন রয়েছে ঠিক উত্তর কোনটি সেটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। একেক গাইডে একেক উত্তর দেওয়া থাকে। যেমন লালসালু উপন্যাসের 'সাপ' প্রসঙ্গ। কেউ কেউ এটাকে প্রতিশোধ হিসেবে দেখবে, আবার কেউ উত্তর করবে লিবিডো, বা অবদমিত কামনার প্রতীক বলবে। তাই বলা যায়, একজন সাহিত্যিক বোধসম্পন্ন মানুষ যেটা দেখেন সাধারণ মানুষ সেটা দেখতে পারেন না। ফলে, উত্তর দেওয়ার সময় নানা মুনির নানা মত হয়।
উচ্চ মাধ্যমিক পর্যায় একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ের শিক্ষাই নির্ধারণ করে ভবিষ্যতের বিশ্ববিদ্যালয় ভর্তি, পছন্দের বিষয় নির্বাচন এবং ক্যারিয়ারের দিকনির্দেশনা। বাংলা বিষয়কে অনেক সময় তুলনামূলক সহজ ভেবে অবহেলা করা হয়। কিন্তু বাস্তবতা হলো—বাংলা বিষয়েই অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জনে পিছিয়ে পড়ে।
যে শিক্ষার্থী শুদ্ধ বানানে লিখতে জানে, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে সে আজ হোক কাল হোক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। যে শিক্ষার্থী বাংলা পড়ে সে শুধু বাংলায় ভালো করে না, তাত্ত্বিক বিষয়গুলোতেও ভালো করে। মোটামুটি সকল শিক্ষার্থীই লেখে। তবে ভালো ফল অল্প কয়েকজনই করে। সৌজন্যে: SMMR
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Jessore
7400