২৬ মার্চ ২০২৬
জানোয়ারকে কমানো হলো লিস্ট থেকে 🤣
Janowar 2.0
মানুষ এবং জানোয়ার কখনো এক সাথে বসবাস করতে পারেনা।
- আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করেনা সেই মানুষটা আপনার না! তাকে অযথা বি'রক্ত করা বাদ দেন! সে ভাল থাকুক,আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন! 🖤
প্রেমে পড়েছো,
আবার সম্মানও চাও?
ভালোবেসেছো, আবার মর্যাদাও চাও?
তুমিও বড়ই নাদান গালিব বি'ষ খেয়েছো আবার বাঁচ'তেও চাও?
– মির্জা গালিব
শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা। ৫ই অক্টোবর ‘শিক্ষকদিবস’!❤️❤️
সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ❤️
পড়া_মনে_রাখার_সেরা_১০টি_কৌশল
১.পড়ার সময় নির্বাচন করুন।
২.পড়ার আগে ১০ মিনিট হাঁটুন।
৩.যা পড়বেন পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন:
পড়ার সময় পূর্ণ মনোযোগ না দিয়ে তাড়াহুড়ো করলে পড়া মনে থাকে না।
৪.বুঝে বুঝে পড়ুন :
না বোঝার ফলে বিরক্তি ভাব আসে হোক সেটা পড়ালেখা বা ব্যক্তি জোর করে কোন কিছু মাথায় ঢুকালে সেটা বেশিক্ষণ হয় না অতএব বুঝে বুঝে পড়ুন।
৫.লিখে লিখে হালকা শব্দ করে পড়তে পারেন
৬.দাঁড়িয়ে বা হেঁটে পড়া:
হেঁটে হেঁটে পড়লে মানুষের মনে থাকে বেশি।
৭.কঠিন ভাগ করে বিরতি দিয়ে পড়ুন।
৮.পড়ার মাঝে বিরতি দিন।
৯.ব্যায়াম করুন।
১০.নিয়মিত পড়া রিভিশন দিন।
©
সঠিক গাইডলাইন ছাড়া মেধাবীরাও ঝড়ে পড়ে। তাই সঠিক গাইডলাইন প্রদান করে এমন বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের শরণাপন্ন হও।জীবনে এমন একজনকে অনুসরণ কর যাকে তোমার ভালো লাগে যার কথা তোমার মানতে ইচ্ছে করে।যার দ্বারা তুমি অনুপ্রাণিত হও।
জীবন সুন্দর যদি তুমি সফল হও।
সরকারী চাকরী পেতে হলে নিজেকে পাল্টাতে হবে।
শুধু লিখিততে পাশ করার জন্য পরীক্ষাতে বসবেন নাকি চাকরী হওয়ার জন্য পরীক্ষা দিবেন- এ দু’টি বিষয় নিয়ে পরীক্ষা দেয়ার আগে নিজেকে প্রথমে প্রশ্ন করতে হবে। যদি চাকরী পেতে চান, তাহলে পুরোপুরিভাবে নিজেকে পাল্টে নিতে হবে। কারণ একজন স্বাভাবিক মানুষের দুটো দিক রয়েছে। একটা ভাল দিক আর একটা খারাপ দিক।
খারাপ দিক বলতে বুঝাতে চাচ্ছি, রাত জেগে ফেইসবুকিং করা, প্রেমিক-প্রেমিকার সাথে হি হি হা হা করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, পড়তে গেলে আলসেমি ও ঘুম চলে আসা, অলসতা নিয়ে দিনযাপন করা; সেই সঙ্গে ফাঁকিবাজি ইত্যাদি। এই খারাপ দিকগুলো প্রথমে আপনাকে বুড়িগঙ্গা নদীতে বস্তা ভরে ফেলে দিতে হবে। তারপর প্লানিং করে নিজের একটা পড়ার রুটিন বানাতে হবে। আপনার পড়ার রুটিন অনুসারে আপনি সামনে এগুবেন। এতে ঘাবড়ানোর কিছু নেই।
সিলেবাসের এক সাইট থেকে পড়ে পড়ে গেলে এক পর্যায়ে দেখবেন পড়ার মত আর কিছু খুজে পাবেন না। আর যে সাবজেক্টে হিউজ পরিমাণে মার্কস আছে; সে সাবজেক্টগুলোর প্রতি বেশি বেশি মনোযোগ দিন।
ঘুষ, মামু, খালুর চিন্তা মাথা থেকে দূর করতে হবে।
সুতরাং বয়স ফুরিয়ে যাওয়ার আগে নিজের মনকে শক্ত করে প্রস্তুতি নিন।
আলসেমি করে বসে থাকলে অন্যদের সাফল্য দেখা ছাড়া আর কিছুই পাবেন না। অতীতে কী কী করেছেন, সেটা নিয়ে আর ভাবার সময় নেই। কাজেই ভবিষ্যতে কী করবেন তা নিয়ে ভাবুন। আজকে যারা আপনাকে দাম দিল না তাঁদেরকে দেখিয়ে দিন আপনিও সেরাদের মধ্যে সেরা ছিলেন। কেবল সময়ের ব্যবধানে সেটি আপনি কাউকে দেখাতে পারেন নি।
মনে রাখবেন, বাইরে থেকে মৌমাছির মৌচাক দেখতে ভয়ানক হলেও ভেতরে কিন্তু মধু আছে। যে মধু সর্বজনপ্রিয়। সুতরাং আপনিও আপনার ভেতরটাকে নিংড়ে দিন। দেখবেন আজকে যারা আপনাকে অপ্রিয় বলেছেন; তারাই সুরসুরে প্রিয় ব্যক্তি হিসেবে বরণ করে নিবে। তাই পড়ার মত করে পড়ে নিজেকে সাজিয়ে ফেলুন।
আপনি যতই পড়াশোনা করেন না কেন,যদি চাকরি না হয় কেউ বিশ্বাসই করবেনা আপনি লেখাপড়া করেছেন।