১১৬ বছর উদযাপনে এনসি স্কুল

১১৬ বছর উদযাপনে এনসি স্কুল

Share

এনসি স্কুলের ১১৬ বছর উদযাপনের সকল আপডেট আমাদের এই পেইজে এবং অফিশিয়াল গ্রুপে দেওয়া হবে।

25/05/2026

🏵️স্কুল ক্রিকেটে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন কুলাউড়ার এনসি স্কুল🏵️

মৌলভীবাজার জেলা পর্যায়ের ‘প্রাইম ব্যাংক ওয়ান ডে স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলার প্রতিনিধি দল নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে এই ঐতিহাসিক জয় সুনিশ্চিত করে।

উল্লেখ্য, এর আগে একবার এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিলো নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এবার অতীতের সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতলো কুলাউড়ার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি।

১১৬ বছর উদযাপন পরিবার এর পক্ষ থেকে অভিনন্দন। 🌷

13/05/2026

কুলাউড়া মাগুরা থেকে এনসি স্কুলের শিক্ষার্থী ফাহাদ নিখোঁজ (শেয়ার করুন)

আশরাফুল আলম ফাহাদ বয়স ১৪ বছর মাগুরার বাসিন্দা মঙ্গলবার রাত সাড়ে ১১ টা থেকে খুজে পাওয়া যাচ্ছনা। ফাহাদ মাগুরা এলাকার ব্যবসায়ী আলাউদ্দিন সাহেবের পুত্র। সে কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। যদি কোথায়ও তার সন্ধান পাওয়া যায় তাহলে তার পরিবার অথবা থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পিতা আলাউদ্দিন....

মোবা: ০১৭৫৯১৭৬৫৩১

18/01/2026

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা: উপ-আঞ্চলিক ক্রিকেটে চ্যাম্পিয়ন নবীন চন্দ্র (এনসি) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলমান ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উপ-অঞ্চল (সিলেট বিভাগ) পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আমাদের স্কুল নবীন চন্দ্র (এনসি) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

রোববার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ছেলেদের ক্রিকেট ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় এনসি স্কুল। পুরো টুর্নামেন্টজুড়ে দলটির শৃঙ্খলাপূর্ণ খেলা, দলগত ঐক্য ও কৌশলগত পারফরম্যান্স দর্শক ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।

এই উপ-আঞ্চলিক জয়ের মধ্য দিয়ে নবীন চন্দ্র (এনসি) সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

04/10/2025

নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধার সাথে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।

Nabin Chandra Govt. Model High School 🎒

24/08/2025

✨ শোকবার্তা ✨

এনসি স্কুলের সাবেক শিক্ষক মসব্বির স্যার এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
১১৬ বছর উদযাপন কমিটির পক্ষ থেকে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

মসব্বির স্যার ছিলেন ইসলাম শিক্ষা বিষয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি তাঁর মমতা, আন্তরিকতা ও শিক্ষাদানের মাধ্যমে অসংখ্য ছাত্র-ছাত্রীর প্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর অবদান এনসি স্কুলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲

Moinul

10/07/2025

📚 এসএসসি ২০২৫
🏆 কুলাউড়ায় শীর্ষে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়!

এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১টি A+ পেয়ে কুলাউড়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় 🎉

এই অর্জন আমাদের গর্ব, আমাদের প্রেরণা।
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

13/04/2025

এনসি স্কুলের ঐতিহাসিক ১১৬ বছরের মিলন মেলা!🫶

06/04/2025

Notice from the General Students of Nabin Chandra Govt. Model High School.

29/03/2025

প্রকৃতির মুক্ত সতেজতায় এনসি স্কুলের এসএসসি-১৯ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার।

📍লোকেশনঃ গাজীপুর চা বাগান কুলাউড়া।

Want your school to be the top-listed School/college in Maulvi Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Kulaura
Maulvi Bazar
3230