14/06/2026
মুন্সীগঞ্জ-জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে
Startup, Science project And Innovation Idea showcasing program-2026 অনুষ্ঠানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে।
12/06/2026
উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে
Startup, Science project And Innovation Idea showcasing program-2026 অনুষ্ঠানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।
04/06/2026
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ০৭-০৬-২০২৬ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিঃদ্রঃ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষাও একই দিনে একই সময়ে নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
18/05/2026
মাদক মুক্ত মুন্সীগঞ্জ গড়ার লক্ষ্যে মানববন্ধনে অংশগ্রহণকৃত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ
17/05/2026
২০২৫ সালে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
27/04/2026
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রতারক চক্র বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের উপবৃত্তির কথা বলে মোবাইল ব্যাংকিং এর তথ্য নেওয়ার চেষ্টা করছে। সবাই সাবধান থাকবেন। প্রতারকদের এরকম বিভ্রান্তিমূলক ফোন কলে সারা দিবেন না।
26/04/2026
জাতীয় পুষ্টি সপ্তাহ - ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা : (৬ষষ্ঠ - ৮ম শ্রেণী) ক গ্রুপ :
রচনার বিষয় : খাদ্য ও পুষ্টি।
( ৯ম- ১০ম শ্রেণী) খ গ্রুপ :
রচনার বিষয় : "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ "।
স্থান : ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারিখ ও সময় : ২৭/০৪/২০২৬ তারিখ, সকাল ১০ টা।
আগ্রহী সকল শিক্ষার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
24/04/2026
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৬/০৪/২০২৬ তারিখ রবিবার দুপুর ২ টায় বিদ্যালয়ে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য বলা হলো।
16/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো'আ অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র
16/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও দু'আ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে